Sab'a Sanabil Foundation

Sab'a Sanabil Foundation

Share

Saba Sanabil Foundation (Trust) is an islamic charity working for ummah in remote parts of Bangladesh.

02/06/2026

৫ ভাইবোন যার মধ্যে ৪জনই চোখে দেখে না। দুই ভাই কুরআনের হাফেজ এবং ছোট ভাইটি মাদ্রাসায় পড়ছে আলহামদুলিল্লাহ।

আজকে এই অন্ধ ভাইদের খোজ নিতে আমরা Sab'a Sanabil Foundation থেকে নোয়াখালীর সুবর্ণচরের ১নং মোহাম্মদপুর ওয়ার্ডে ওনাদের বাসাই যাই। দু:খের বিষয় হচ্ছে পরিবারটির নিজদের থাকার কোন ঘরবাড়ি নেই। বর্তমানে চাচার বাড়িতে আশ্রিত। আমরা নিয়ত করেছি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পরিবারটির জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করব ইন শা আল্লাহ....


01/06/2026

"আল্লাহ তুমি আমার রিযিকে বারাকাহ দাও যেন আমি তোমার রাস্তায় খরচ করতে পারি"

আল্লাহর কাছে এই দুয়া করার পর আল্লাহ আপনার রিযিক বাড়িয়ে দিলেন কিন্তু সেই ওয়াদাটা রক্ষা করা হচ্ছে কিনা? নিজেকে একটু প্রশ্ন করি।।

31/05/2026

পাহাড়ি এক নওমুসলিমা বোনকে তার পরিবার ইসলাম গ্রহণের পর বাসা থেকে বের করে দিয়েছিল। দুই সন্তান জন্মদানের পর তার স্বামী মারা যায়। এই সপ্তাহে বিধবা এই বোনকে আমরা স্বাবলম্বী করার জন্য দেড় লাখ টাকা নগদ হস্তান্তর করলাম। এছাড়া তার দুই সন্তানকে কিছু ভাই-বোনদের স্পন্সরশিপে পড়াশোনা করানো হচ্ছে Sab'a Sanabil Islamic School- Dhamrai এ।

আল্লাহ বোনটির রিজিকে বারাকাহ দান করুক এবং আমাদের এই কাজগুলোকে কবুল করুক।।

বোনটির সম্মান ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আমরা তার ছবি প্রকাশ করি নি।।




Photos from Sab'a Sanabil Foundation's post 31/05/2026

গতকাল একদম শেষ সময় এসে কিছু ভাই পেইজে ইনবক্স করে জানালেন যে তারা বিপদে পড়ে গেছেন। তাদের ওয়াজিব কোরবানি আদায় হয়নি তাই দ্রুত আমাদের মাধ্যমে করাতে চাচ্ছেন আমরাও আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিধির মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছি আলহামদুলিল্লাহ।

30/05/2026

আলহামদুলিল্লাহ আমাদের সকল কুরবানী দাতা কে তার কুরবানীর পশুর ছবি এবং কুরবানীর পরের ছবিগুলো পাঠানো হয়েছে যদি কোন কোরবানি দাতা ছবি না পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ইনবক্স করুন ইনশাআল্লাহ।

জাযাকাল্লাহু খাইরান।।

29/05/2026

কুরবানী প্রজেক্ট সম্পন্ন করতে একটা টিম পরিশ্রম করছেন বিগত কয়েক দিন। আমাদের কোন কোন স্টার্স বাসায় গেছে ঈদের আগের দিন বাসায় পৌঁছানোর আগে বাসে বসেও কাজ করতে হয়েছে আবার কেউ বা পাহাড়ে রয়ে গেছে আপনাদের কাজগুলো শেষ করে আসার জন্য। এরা ঈদের দিনেও কোন ছুটি নেয়নি যাতে আপনাদের আমানতগুলো সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ।।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

Photos from Sab'a Sanabil Foundation's post 29/05/2026

কোরবানির গোস্ত শুধু এক টুকরা গোশত না সেটা অনেক সময় দাওহয়া হিসেবে কাজ করে

এবারে কুরবানীর প্রজেক্ট এর সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল বান্দরবানের একদম গহীন থেকে গহীনে কোরবানির পশু জবাই করা এবং গোস্ত বিতরণ করা। একে তো এসব জায়গায় কোন ইন্টারনেট থাকেনা এবং মোবাইল নেটওয়ার্ক ও থাকে না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ডোনারদেরকে সময়মতো অনেক আপডেট দিতে পারেনি কিন্তু যেটা করতে পেরেছি তা হচ্ছে যেখানে সত্যিকার অর্থে কোনো কুরবানী হয় না এবং যারা এই প্রত্যন্ত এলাকায় অবহেলিত থাকে তাদের কাছে আপনাদের আমানত পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। এদের মধ্যে যেমন মুসলিম বাচ্চা ও ছিল অমুসলিমরাও ছিল।

ইসলাম একটি প্রভাবক হিসেবে সব জায়গায় কাজ করে। এই ছোট্ট ছোট্ট উদ্যোগগুলো একসময় তাদের ইসলামের ছায়াতলে নিয়ে আসবে এটাই আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ।


28/05/2026

চোখের প্রশান্তি আলহামদুলিল্লাহ।
কথা দিয়েছিলাম ঈদের দিনে গাজ্জাতে একদম ভিতরে ভাই-বোনদের জন্য কিছু একটা ব্যবস্থা করব।। আল্লাহ সহজ করেছেন আলহামদুলিল্লাহ

Photos from Sab'a Sanabil Foundation's post 28/05/2026

দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক কোরবানির পশুর গোস্ত বিতরণের ছবি আসছে আলহামদুলিল্লাহ।।

আল্লাহ আপনাদের সবার কুরবানীগুলো কবুল করুক এবং আমাদের পরিশ্রমগুলোকে কবুল করুক।। আমিন

Photos from Sab'a Sanabil Foundation's post 28/05/2026

আলহামদুলিল্লাহ সবার কুরবানী পশু ক্রয় করা হয়েছে। ইতিমধ্যে বেশিরভাগ কোরবানির পশুর ছবি আমাদের কাছে চলে এসেছে। ‌ কিছু বিদ্যুৎ সমস্যা এবং পাহাড়ি এলাকায় প্রিন্টিং এর দোকান গুলো দূরে থাকায় সবাইকে আমরা চেষ্টা করছি আজকের মধ্যে সবার কোরবানির পশু ছবি পাঠিয়ে দিতে ইনশাআল্লাহ। বিগত পোস্টে এবং এই পোস্টে আপনাদের কুরবানির পশুর ছবি টোকেনসহ পেয়ে যাবেন যাদের ছবি এখনো হাতে আসেনি তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর ছবি দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

শুধু কোরবানির পশুর ছবি নয় এর পাশাপাশি আমরা আগামী তিন থেকে চার দিনের ভেতরে আপনাদের সকল কোরবানির পশুর খরচের হিসাব সহ ইনবক্সে জানিয়ে দিব ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের ও আপনাদের কুরবানীগুলো কবুল করুক।।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন কুম।

আপনার কোরবানির পশু সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন ইনশাআল্লাহ: 01735288754


Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


House 25, Road 03, Priyanka City, Sector 12, Uttara
Dhaka
1230