Ash-Shabab Foundation

Ash-Shabab Foundation

Share

Ash-Shabab Foundation (مؤسسة الشباب) wants to gain the satisfaction of Almighty Allah th

08/04/2025

Some words for Gazza.

16/01/2025

Unscripted Talks
: The Greatest of the Greatest: Prophet Muhammad (ﷺ)
27 November, 2024

03/01/2025

Unscripted Talks

: Military regime of Myanmar
27 November, 2024

04/10/2023

রাসূলুল্লাহ (ﷺ) জীবনচরিত আমাদের জীবনের আদর্শ। তিনি (ﷺ) কে ভালোবাসা আমাদের ঈমানের একটি মৌলিক দাবিও বটে। নাবী (ﷺ) এর প্রতি স্বতঃস্ফূর্ত ভালোবাসা তৈরি হবার জন্য সীরাত অধ্যয়ন করা জরুরী। এই সীরাত পাঠ কে পরিচিত করিয়ে দেওয়ার জন্য আশ-শাবাব ফাউন্ডেশনের উদ্যোগে ধারাবাহিক আয়োজন সীরাত প্রতিযোগিতা-২০২৩/১৪৪৫ হিজরী। সীরাতকে জানার পাশাপাশি প্রতিযোগিতার আয়োজন যেনো সীরাতকে জানতে আরো আকর্ষনীয় করে তুলবে। সীরাতচর্চা প্রচলন করা ও রাসূল সা.-এর জীবনাদর্শের সঙ্গে সবাইকে পরিচিত করাতে পারা এই উদ্যোগের মূল উদ্দেশ্যকে যথার্থ করবে।

❏ প্রতিযোগিতায় নির্বাচিত বইঃ
সিরাতে খাতামুল আম্বিয়া সা. (কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত।)
❏ প্রতিযোগি বিভাগঃ
প্রথম বিভাগঃ
১২ বছর থেকে ১৮ বছর বয়সী পর্যন্ত।
দ্বিতীয় বিভাগঃ
১৯ বছর ও তদুর্ধ্ব।
❏ প্রতিযোগিতার মানবন্টনঃ
প্রথম বিভাগঃ
৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতিটির মান ১। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে না।
দ্বিতীয় বিভাগঃ
৩০ টি বহুনির্বাচনী প্রশ্ন এবং ৮ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটির বহুনির্বাচনীর মান ১ এবং সংক্ষিপ্ত প্রশ্নের মান ২.৫। ভুল উত্তরের নির্বাচনের (বহুনির্বাচনী) জন্য নম্বর কাটা যাবে না।

❏ প্রতিযোগিতার সময়ঃ
১ ঘন্টা।
❏ প্রতিযোগিতার স্থানঃ
খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

~নিয়মাবলীঃ
পরীক্ষায় মাদরাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরুৎসাহিত করা হচ্ছে।
মেইলে প্রেরিত সদস্যদের আইডি নম্বর অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার সময় নির্ধারিত স্থানে তা উল্লেখ করতে হবে।
অনলাইন পরীক্ষাটি মাকতাবাতুল হিকমাহ গ্রুপ থেকে আগামী ২৬ অক্টোবর রাত ৯ টা ৫৯ মিনিটে গুগল ফর্ম এর মাধ্যমে অবমুক্ত করা হবে। এবং ১ ঘন্টার মধ্যে উত্তর সম্পন্ন করে সাবমিট করতে হবে (১১ টায় ফর্মটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে)।
প্রতিযোগিতার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা আয়োজক কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

বহুল প্রতীক্ষিত সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৬ই অক্টোবর, ২০২৩। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিচের লিংকে প্রবেশ করে ফর্ম পূরণ করে নিবন্ধন করে নিন।
https://forms.gle/TgehfUugfXJorVDDA
❏ বিশেষ অনুরোধ: প্রতিযোগিরা বই-পুস্তক অধ্যয়ন করে (প্রয়োজনে বই থেকে ঘেঁটে) উত্তর লিখবেন; ব্যক্তিবিশেষের সাহায্য নিয়ে উত্তর লিখবেন না। রাসূল সা.-এর সীরাতচর্চার এই মহতী উদ্যোগে কেউ অসদুপায় অবলম্বন করবেনা না বলেই আমাদের বিশ্বাস।

21/04/2023

ঈদ মুবারাক।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم

আল্লাহ তা'আলা যেনো রামাদান মাসে আমাদের কৃত ভুলত্রুটি গুলো ক্ষমা করে দেন এবং আগামী রামাদান পর্যন্ত পৌছে দেওয়ার সৌভাগ্য করে দেন।

09/07/2022

ঈদের শুভেচ্ছা ❤️
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

তাকাববাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম সালিহ আল আমাল।
"আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন"

02/05/2022

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা
تقبل الله منا ومنكم صالح الأعمال
তাকাববাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম সালিহ আল আমাল।
"আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন"

27/09/2021

ঘোষণাঃ
আশ-শাবাব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক এবং মানবসেবামূলক সামাজিক প্রতিষ্ঠান। ফাউন্ডেশনের সাথে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বিশেষ কোনো রাজনৈতিক দল বা আদর্শের অনুসারী হয় তবে তার দায়ভার উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের একান্ত নিজের। এর দায়ভার আশ-শাবাব ফাউন্ডেশন কিংবা সংশ্লিষ্টরা নিবে না। এছাড়া ফাউন্ডেশন নিজেও কোনো বিশেষ রাজনৈতিক-অরাজনৈতিক-নিষিদ্ধ কোনো মতাদর্শ ধারণ করে না। সর্বোপরী এটি একটি বহুমুখী মানবসেবামূলক সংগঠন।

20/07/2021

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ❤️

تقبل الله منا ومنكم صالح الأعمال
তাকাববাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম সালিহ আল আমাল।
"আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন"

17/05/2021
13/04/2021

নতুন চাঁদ দেখার যিকর
اَللهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالأَمْنِ [بِالْيُمْنِ] وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى رَبُّنَا [رَبِّيْ] وَرَبُّكَ اللهُ
উচ্চারণ: আল্লা-হু আকবার। আল্লা-হুম্মা, আহিল্লাহু ‘আলাইনা- বিল আম্নি ওয়াল ঈমান, ওয়াস সালা-মাতি ওয়াল ইসলা-ম। {ওয়াততাওফীক্বি লিমা- ইউ‘হিব্বু রাব্বুনা- ওয়া ইয়ারদ্বা-।} রাব্বুনা- ওয়া রাব্বুকাল্লা-হু।
অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি এ নতুন চাঁদের (নতুন মাসের) সূচনা করুন কল্যাণ, নিরাপত্তা ও ঈমানের সাথে, শান্তি ও ইসলামের সাথে {এবং আমাদের প্রভু যা ভালবাসেন এবং পছন্দ করেন তা পালনের তাওফীকসহ।} (হে নতুন চাঁদ), আমাদের ও তোমার প্রভু আল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলাল বা নতুন চাঁদ দেখলে এ দু‘আ বলতেন। রমযান ও সকল মাসের নতুন চাঁদ দেখে এ দু‘আ পাঠ করা মাসনূন।
তিরমিযী (৪৯-কিতাবুদ্দাআওয়াত, ৫১-বাব..রুইয়াতুল হিলাল) ৫/৪৭০ (ভারতীয় ২/১৮৩); সুনানুদ দারিমী ২/৭; হাইসামী, মাজমাউয যাওয়াইদ ১০/১৩৯; আলবানী, সাহীহাহ: মুখতাসারা ৪/৪৩০

রাহে বেলায়াত
ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
1219

Opening Hours

Monday 17:00 - 20:00
Tuesday 17:00 - 20:00
Wednesday 17:00 - 20:00
Thursday 17:00 - 20:00
Friday 17:00 - 20:00
Saturday 17:00 - 20:00
Sunday 17:00 - 20:00