HMGC Science-19 Association

HMGC Science-19 Association

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HMGC Science-19 Association, shahbag, Dhaka.

12/09/2025

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের ২০১৯-২০ সেশনের আমাদের বিজ্ঞান বিভাগের প্রিয় সহপাঠী ইসরাত জাহান নূপুর আজ সকাল ১১টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পরম করুণাময় আল্লাহ তাঁর সকল গুনাহ ক্ষমা করুন, কবরকে নূরের বাগানে পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

23/08/2025

জরুরি ‼️ ‼️

B+ (পজিটিভ)
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ এর জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব হারুনুর রশিদ স্যারের জন্য বি পজিটিভ রক্তের প্রয়োজন।
স্থান: ঢাকা ল্যাব এইড হাসপাতাল।
তারিখ: ২৪-০৮-২৫।
সময়: সকাল।
যোগাযোগ:- ০১৭৩১৯-৫২২০২
Emergency ‼️ ‼️
স্যারের জন্য সবাই দোয়া করবেন যেনো‌ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়

23/08/2025

জরুরি ‼️ ‼️

B+ (পজিটিভ)
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ এর জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব হারুনুর রশিদ স্যারের জন্য বি পজিটিভ রক্তের প্রয়োজন।
স্থান: ঢাকা ল্যাব এইড হাসপাতাল।
তারিখ: ২৪-০৮-২৫।
সময়: সকাল।
যোগাযোগ:- ০১৭৩১৯-৫২২০২

22/08/2025

আপডেট

আসসালামু আলাইকুম।
গত চারদিনে আমরা ইসরাত এর জন্য কালেকশন করতে পেরেছি ৬৬,০০০ টাকা।

আজকে ইসরাত কে হাসপাতাল থেকে রিলিজ করে বাসায় নিয়ে গিয়েছে। ওর অপারেশন করা হয় নি।আমারা সবাই জানি যে এটা ওর ক্যান্সার এর সর্বশেষ ধাপ।তাই সকল ডাক্তার রা দুইদিন ধরে ধাপে ধাপে বৈঠক করে জানিয়েছে ওকে যদি অপারেশন করা ও হয় তাহলে রিস্ক অনেক বেশি।কারণ ওর ক্যান্সার ফুসফুসের মধ্যে ছড়িয়ে গেছে।৯৫% সম্ভাবনা আছে অপারেশনের সময় অ্যানাস্থেসিয়া দিলে ওর ফুসফুস কাজ করা বন্ধ করে দিবে।আর অন্য অপশন হচ্ছে কেমোথেরাপি দেওয়া ,কিন্তু লাস্ট স্টেজ হওয়াতে ওটাও কার্যকর হবে না বরং শরীরের ওই অংশের চামড়া ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাই তার পিতা মাতাকে সিদ্ধান্ত নিতে বলেছে অপারেশন করাবে কি করাবে না। ওনারা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
আল্লাহ যে কয়দিন বাঁচিয়ে রাখে এভাবে কষ্টের মধ্যে ও প্যারালাইজড অবস্থায় তাকে বাঁচতে হবে। সবাই ওর জন্য দোয়া করবেন।

আর আমাদের কালেকশনের টাকাটা আমরা ইসরাতের পরিবারের নিকট তুলে দেওয়া সিদ্ধান্ত নিয়েছি, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ইশরাতের জন্য দোয়া করবেন।
আপনারা যদি এখনো মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন, তবে ইসরাতের আগামীর প্রয়োজনীয় খরচগুলো মেটানো সম্ভব হবে, ইনশাআল্লাহ। প্রতিদিনের ঔষধসহ আরও নানা জরুরি ব্যয় রয়েছে, যা অত্যন্ত ব্যয়বহুল। তাই ইসরাতের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সবার প্রতি বিনীত অনুরোধ রইল।
সাহায্য পাঠানোর মাধ্যম :
1. বিকাশ (পার্সোনাল) নম্বর :01870793484 (আফরোজা রিচি, বোন ,কাজিন)
2. ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার :
Account Name: Afroza Richi
(আফরোজা রিচি- বোন, কাজিন)
Account Number: 1191580011094
ব্যাংকের নাম : Dutch Bangla Bank
limited, শাখা : দনিয়া , ঢাকা

৩। অপশনাল : 01754680491( Bkash ,rocket,Nagad) (Nasif Hoshen, Friend )

Photos from HMGC Science-19 Association's post 15/08/2025

Israt jahan Nupur , আমাদের বোন , আমাদের বন্ধু, হাজিগন্জ সরকারি মডেল কলেজ এর ১৯ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী
সম্পর্ক টা রক্তের নয় তবে আত্নার!!!
বর্তমান পড়ালেখা
নাম : Israt Jahan Nupur
ডিপার্টমেন্ট : ইংরেজি
সেশন :২০২০-২০২১
প্রতিষ্ঠান : চাঁদপুর সরকারি মহিলা কলেজ

বাবার নাম :আনোয়ার হোসেন
গ্রামের নাম -সোনাপুর
উপজেলা -শাহরাস্তি
জেলা-চাঁদপুর
২০২৩ সালের ডিসেম্বরে ইসরাতের প্রথমবার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থতা ফিরে পেলেও কিছু মাস পর চেকআপে জানা যায়, ক্যান্সার আবার ফিরে এসেছে সাথে মেরুদন্ডে নিউরোফাইব্রোমা হয়ে কোমড়সহ দুই পা অবশ হয়ে গিয়েছে।কেমোথেরাপির সাথে মেরুদন্ড ও ব্রেস্ট এর অপারেশন করা এখন ইমার্জেন্সি।

ইসরাতের পরিবার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে ,একটি জায়গা বিক্রি করে দিয়েছে। অলরেডি ৬ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। এই মুহূর্তে তার বাবার একার পক্ষে চিকিৎসার বিপুল খরচ জোগানো সম্ভব নয়।

ইসরাত বর্তমানে পপুলার মেডিকেল কলেজ এন্ড হসপিটালে অপারেশন করার প্রস্তুতি নিচ্ছে। জীবন বাঁচাতে দ্রুত আর্থিক সহায়তা প্রয়োজন।

আপনারা যদি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো ইসরাতের মানে আমাদের বন্ধুর জীবন রক্ষা করা সম্ভব।

সাহায্য পাঠানোর মাধ্যম :
1. বিকাশ (পার্সোনাল) নম্বর :01870793484 (আফরোজা রিচি, বোন ,কাজিন)
2. ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার :
Account Name: Afroza Richi
(আফরোজা রিচি- বোন, কাজিন)
Account Number: 1191580011094
ব্যাংকের নাম : Dutch Bangla Bank
limited, শাখা : দনিয়া , ঢাকা

৩। অপশনাল : 01754680491( Bkash ,rocket,Nagad) (Nasif Hoshen, Friend )

আপনার সামান্য সহায়তাই ইসরাতের জীবনে নতুন সূর্যোদয় আনতে পারে। আমরা সকলে মিলে তাকে আবার সুস্থ জীবন ফিরে পেতে সাহায্য করতে পারি।
কিছু দিতে না পারলে অন্তত পোস্টটি শেয়ার করে দিবেন এটাও সাহায্যর মধ্যেই পরে অনেক বড়ো সাহায্য!সবাই শেয়ার করে বোনটার পাশে দাঁড়াই!

Photos from HMGC Science-19 Association's post 27/05/2024

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের ১৯ ব্যাচ, আমাদের বিজ্ঞান বিভাগের বন্ধু কামরুল হাসান ইন্তেকাল করিয়াছেন,
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😥
মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।(আমিন)
আমরা HMGC Science-19 Association মরহুমের মৃত্যুতে গভীর শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Photos from HMGC Science-19 Association's post 01/05/2023

বিদায় বেলার ক্রান্তিলগ্নে ভাড়াক্রান্ত মনে,
কোন ভাষাতে জানাব বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে।
আপনার থেকেই গ্রহেছি মোরা জ্ঞানের পাণ্ডুলিপি,
সেই আপনাকে কেমনে জানাই 'বিদায়' তদ্যপি।
প্রিয় বিদ্যাপিঠ হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক মোশাররফ জসিম স্যার দীর্ঘ ৩২ বছরের হাড় ভাঙা পরিশ্রমের সহিত এক সাফল্যময়ী বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটিয়েছেন।
বসন্তের পাতাঝরা সুন্দর ঋতুর অনুভূতি যখন গ্রীস্মের সময় এসে গরমের মধ্যে পৌঁছে ঠিক তেমনি প্রিয় বিদ্যাপিঠের মঙ্গলজুড়ে কোলাহলের বিষন্নতা ছড়াচ্ছে প্রিয় স্যারের বিদায় মুহূর্তে। আপনার এই বিশাল জ্ঞান ভান্ডার এর ছোঁয়া পেয়ে নিজেদেরকে আমরা অনেক ধন্য মনে করছি।
আপনার এই দীর্ঘ শিক্ষক জীবনের যে উজ্জ্বল ছোঁয়া দিয়ে আমাদের সকলকে আলোকিত করেছেন, তা বলে শেষ করা যাবে না। আপনার জ্ঞানের আলোয় প্রস্ফুটিত আজ সারা বাংলাদেশ। সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার অগণিত ছাত্র-ছাত্রীরা যারা আপনার দেয়া জ্ঞানের আলো জ্বালাচ্ছে।
আপনি শুধু আমাদের শিক্ষকই ছিলেন না। আপনি ছিলেন আমাদের অভিভাবক।
হত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আশ্রয়স্থল । মডেল কলেজে কোচিং এর ফি দিতে পারে নাহ অথবা বেতনের জন্য পাঠ্যক্রম ব্যাহত হয়েছে এমন নজির কেউ দেখাতে পারবে নাহ।আমাদের যে কোন সমস্যার সমাধান আপনার কাছে পেয়ে যেতাম।
পদার্থ বিজ্ঞানের মতো একটা কঠিন সাব্জেক্টকে এতটা মনোমুগ্ধকর করে পড়ানো যাহা সকল শিক্ষার্থী আজীবন মনে ধারণ করে রাখবে।
আপনি সবসময় আমাদের পড়াশোনার বিষয়ে উৎসাহ প্রদান করতেন। বিশেষ করে পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল অর্জন করা যায় এবং একজন ভালো মানুষ কীভাবে হওয়া যায়। তা নিয়ে সবসময় ক্লাসগুলোতেও উপস্থাপন করে থাকেন।যা একজন শিক্ষার্থীকে পরীক্ষায় ভালো করার পাশাপাশি জীবনকে ও সাজাতে সাহায্য করে।
আমাদের ছোট এই শিক্ষা জীবনে আপনার থেকে যে সকল শিক্ষা অর্জন করেছি তা দিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি আপনার কাছে দোয়া এবং আর্শীবাদ চাই প্রিয় শিক্ষাগুরু । প্রাক্তন যে সকল ছাত্র-ছাত্রী রয়েছে তারা কখনো আপনাকে ভুলবে নাহ, আপনার ভালোবাসায় পঞ্চমুখ আজীবন তাঁরা মনে গেঁথে রাখবে।
আপনার দায়িত্বশীলতা আর পরিশ্রম মডেল কলেজের প্রতিটি স্মৃতি পাঁজরে লেখা থাকবে।মডেল কলেজকে জাতীয়ভাবে অনেক সন্মান বয়ে এনে দিয়েছেন।মডেল কলেজ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার পিছনে আপনার আপনাদের অবদান অনস্বীকার্য হয়ে থাকবে।
আপনার উদারতা ও ক্লান্ত হীন জ্ঞানচর্চা আমাদের অনেক উৎসাহিত করে তুলেছে। আপনি সব সময় সত্যবাদী ও সত্যের পক্ষে কথা বলতেন। আমাদের সব সময় সত্য কাজে উৎসাহিত করতেন। যা আমাদের সকল শিক্ষার্থীর মনে এখনো গেঁথে আছে ও ভবিষ্যতে গেঁথে থাকবে।
HMGC Science-19 Association এর পক্ষ হতে আপনার জন্য ভালোবাসা, শ্রদ্ধা, সুস্থ সুন্দর জীবন কামনা করছি। পরিবার পরিজন নিয়ে সময়গুলো উচ্ছ্বাস আর ভালোবাসার সহিত কাটুক। মহান আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন।(আমিন)

17/09/2022

Happy Birthday to you Raishul Ialam Rafi💞
President of HMGC Science-19 Association.
Wishing you a day filled with happiness and a year stuffed with pleasure. Sending you laughs for every moment of your special day…Have an excellent time and a satisfied birthday!” “Hope your specific day brings you all that your courage fancies!😍

17/04/2022

Happy Birthday 🎂
Farhana nasrin
Sub-executive
HMGC Science-19 Association

07/04/2022

HMGC Science-19 Association এর সকল সদস্যদের জানানো যাচ্ছে যে,সংগঠন থেকে রমজান উপলক্ষে গরীব দুস্থদের কিছু ইফতার সমগ্রী দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সেইজন্য আগামীকাল রোজঃশুক্রবার, সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়েছে।
সকল সদস্যদের ব্যাক্তিগত সকল কাজ উপেক্ষা করে নির্দিষ্ট সময়ে মিটিংয়ে যোগ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।❣️

15/10/2021

সকল শহিদদের আল্লাহ জান্নাত দান করুন।
যারা নিরিহ মানুষদের গুলি করে মেরেছে। আল্লাহ তাদের বিচার করুন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Shahbag
Dhaka