Bangladesh Public Coalition - BPC

Bangladesh Public Coalition - BPC

Share

Civil Society and Pressure Group of Bangladesh

21/02/2026

প্রেস বিবৃতি
২১ ফেব্রুয়ারী, ২০২৬

সাংবাদিকদের হেনস্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে বিপিসি'র উদ্বেগ

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র চারজন সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সংবাদে বাংলাদেশ পাবলিক কোয়ালিশন- বিপিসি গভীর উদ্বেগ প্রকাশ করছে।

আমরা জানতে পেরেছি, সংস্কার ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মতামত প্রকাশ করায় এখন টিভি চারজন সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এবং সাতদিনের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয়েছে। এমনকি নিরাপত্তা প্রহরীদেরকে তাদের ছবি দেখিয়ে এখন টিভির কার্যালয়ে তাদের প্রবেশাধিকার ঠেকানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

আমরা আরও জানতে পেরেছি যে, কারণ দর্শানোর চিঠিতে ফেসবুক পোস্টের কথা উল্লেখ রয়েছে। নোটিশে লেখা রয়েছে, ‘পোস্ট মুছে ফেলুন, অন্যথায় টিভি এবং সাংবাদিকরা সমস্যায় পড়বেন।’ কিন্তু আমাদের প্রশ্ন, কর্মরত কোনো সাংবাদিকের মতপ্রকাশের স্বাধীনতার ওপর এখন টিভি কর্তৃপক্ষ কোনো সেন্সরশিপ আরোপ করতে পারে কিনা?

আমরা মনে করি, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো স্বচ্ছ, লিখিত ও ন্যায্য পদ্ধতির মাধ্যমে পরিচালিত হওয়া দরকার। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার নামে ব্যক্তির মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন করা সম্পূর্ণ অযৌক্তিক।

আমরা মনে করি, চব্বিশের গণঅভ্যুত্থানোত্তর পরবর্তী প্রেক্ষাপটে এভাবে সাংবাদিকদের পেশাগত ঝুঁকি তৈরি করা এবং স্বাধীন মতপ্রকাশে হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা স্পষ্টভাবেই ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম গড়ে তোলার চেতনার পরিপন্থি।

আমরা বাংলা পাবলিক কোয়ালিশন বিপিসি-এর পক্ষ থেকে এখন টিভির মালিক এবং সম্পাদকদের অবিলম্বে উপরোক্ত পদক্ষেপের ভিত্তি ও নীতিমালা স্পষ্ট করার অনুরোধ জানাচ্ছি। এবং দ্রুততম সময়ের মধ্যে বিষয়টির যৌক্তিক সমাধান করে চারজন সাংবাদিককে সংবাদ কক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য তথ্য মন্ত্রণালয়-সহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ প্রত্যাশা করছি।

বাংলাদেশ পাবলিক কোয়ালিশন - বিপিসি এর পক্ষে,

ওমর ফারুক
ড. শামীম হামিদী
আবিদুর রহমান
রাবেয়া আক্তার
সাঈদ আহমেদ সরকার
আবদুল আজিজ
ফহিম আহমেদ মন্ডল

নারী ও শিশুর প্রতি সহিংসতায় বিপিসি'র গভীর উদ্বেগ ও জরুরি রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি | প্রতিদিন 02/07/2025

https://protidinerbangla.net/national/news/5164?fbclid=IwY2xjawLR3UdleHRuA2FlbQIxMQABHrQwHn5PPExaJBrMg7GU6Ckt-88BnsfSCzkKyCz5f_ClxioGvGdhA3Ob6ewO_aem_8RWGFIsNTg23uQVaedTFAg

নারী ও শিশুর প্রতি সহিংসতায় বিপিসি'র গভীর উদ্বেগ ও জরুরি রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি | প্রতিদিন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই কোথাও না কোথাও সংঘটিত ....

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Purana Paltan
Dhaka
1000