DC Wari - DMP

DC Wari - DMP

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DC Wari - DMP, Government Organization, Golapbug, .

Photos from DC Wari - DMP's post 08/12/2025

“ওয়ারী বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার মহোদয়ের আগমন ”
======================================
অদ্য ০৮/১২/২০২৫ খ্রি. তারিখ রোজ সোমবার সকালে জনাব মল্লিক আহসান উদ্দিন সামী, ওয়ারী বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। এক উৎসব মুখর পরিবেশে ওয়ারী বিভাগের নাবগত উপ-পুলিশ কমিশনার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন জনাব মোঃ আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডেমরা জোন ও প্রশাসন), জনাব মোঃ মাসুদ রানা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ওয়ারী জোন) ও জনাব মোঃ আখিউল ইসলাম বিপিএম,পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(শ্যামপুর জোন)। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের সকল সহকারী উপ-পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), সকল পেট্রোল ইন্সপেক্টর, সকল ফাঁড়ির ইনচার্জসহ ওয়রী উপ-পুলিশ কমিশনার অফিসের সকল সদস্যবৃন্দ (পুলিশ এবং সিভিল স্টাফ)।

08/12/2025

“বিদায়ী উপ-পুলিশ কমিশনার, ওয়ারী বিভাগ কর্তৃক সর্বসাধারণের প্রতি বার্তা ”

*আইন-শৃঙ্খলার ভঙ্গুর পরিস্থিতিতে গত ০৯/০১/২০২৫ খ্রি.তারিখে জনাব মোহাম্মদ হারুন অর রশিদ, উপ-পুলিশ কমিশনার, ওয়ারী বিভাগের দায়িত্বভার গ্রহণ করে ০৭/১২/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
* দায়িত্ব পালনকালীন সময়ে তিনি এই বিভাগের সর্বসাধারণের নিরাপত্তা প্রদান, মাদকের ভয়বহতা থেকে যুব সমাজকে রক্ষা, চুরি-ছিনতাই প্রতিরোধে নিরলসভাবে কাজ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা করে গেছেন।
* কর্মকালীন সময়ে সর্বসাধারণের সহযোগীতা ও ভালবাসা জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
* তিনি নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
*তিনি এখন থেকে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।

08/12/2025

“উপ-পুলিশ কমিশনার, ওয়ারী বিভাগ-এর বদলি জনিত বিদায়”
গত ০৭/১২/২০২৫ খ্রি. তারিখ রোজ রবিবার সন্ধ্যায় জনাব মোহাম্মদ হারুন অর রশিদ, উপ-পুলিশ কমিশনার ওয়ারী বিভাগ-এর বদলি জনিত কারণে এক অনাড়ম্বর পরিবেশে বিদায় অনুষ্ঠান করা হয়। সে সময় বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফুর রহমান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওয়ারী বিভাগ, জনাব মোঃ আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডেমরা জোন ও প্রশাসন), জনাব মোঃ মাসুদ রানা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ওয়ারী জোন), জনাব মোঃ আখিউল ইসলাম বিপিএম,পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(শ্যামপুর জোন) সহ ওয়ারী বিভাগের সকল এসি ও বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ। বিদায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলের পক্ষ থেকে বিদায়ী উপ-পুলিশ কমিশনার মহোদেয়-কে স্মৃতি স্মারক তুলে দেয়া হয়।

01/12/2025

“এডিসি শ্যামপুর জোনের যোগদান”
==========================
অদ্য ০১/১২/২০২৫ খ্রি. তারিখ রোজ সোমবার ৩১ তম বিসিএস এর পুলিশ ক্যাডার জনাব মোঃ আখিউল ইসলাম বিপিএম,পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(শ্যামপুর জোন) ডিএমপি, ঢাকা হিসেবে যোগদান করেন।

জনাব মোহাম্মদ হারুন অর রশিদ, উপ-পুলিশ কমিশনার মহোদয় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী জোন) জনাব মোঃ মাসুদ রানা নবনিযুক্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন) জনাব মো. আখিউল ইসলাম বিপিএম,পিপিএম,-কে ফুলেল শুভেচ্ছোয় বরণ করে নেন।

Photos from DC Wari - DMP's post 29/11/2025

বিশেষ অভিযান ও ওয়ারেন্টমূলে গ্রেফতারকৃত আসামী
========================= ===========
উপ-পুলিশ কমিশনার, ওয়ারী বিভাগ মহোদয়ের দিক নির্দেশনায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারী বিভাগের থানা এলাকায় ভিকটিম উদ্ধার, মাদক উদ্ধার, মোবাইল কোর্ট এবং ওয়ারেন্ট তামিলসহ অন্যান্য কার্যক্রম চলমান আছে।
তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।
আমরা আপনার পাশেই আছি।
#ডিসি ওয়ারী-০১৩২০-০৪০৪৩০
#এডিসি ওয়ারী জোন-০১৩২০-০৪০৪৩১
এসি ওয়ারী জোন-০১৩২০-০৪০৪৪৬
ওসি ওয়ারী থানা-০১৩২০-০৫১৬২১
ডিউটি অফিসার ওয়ারী থানা-০১৩২০-০৪০৬২৮
ওসি গেন্ডারিয়া থানা-০১৩২০-০৪০৫৯৩
ডিউটি অফিসার গেন্ডারিয়া থানা-০১৩২০-০৪০৬০০
#এডিসি ডেমরা জোন-০১৩২০-০৪০৪৩২
এসি ডেমরা জোন-০১৩২০-০৪০৪৪৯
ওসি ডেমরা থানা-০১৩২০-০৪০৫৩৭
ডিউটি অফিসার ডেমরা থানা-০১৩২০-০৪০৫৪৪
ওসি যাত্রাবাড়ী থানা-০১৩২০-০৪০৫০৯
ডিউটি অফিসার যাত্রাবাড়ী থানা-০১৩২০-০৪০৫১৬
#এডিসি শ্যামপুর জোন-০১৩২০-০৪০৪৩৩
এসি শ্যামপুর জোন-০১৩২০-০৪০৪৫৫
ওসি শ্যামপুর থানা-০১৩২০-০৪০৪৮১
ডিউটি অফিসার শ্যামপুর-০১৩২০-০৪০৪৮৮
ওসি কদমতলী থানা-০১৩২০-০৪০৫৬৫
ডিউটি অফিসার কদমতলী থানা-০১৩২০-০৪০৫৭২

Photos from DC Wari - DMP's post 23/11/2025

গত-০৫/১০/২০২৫ তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় গেন্ডারিয়া থানাধীন গেন্ডারিয়া রেলস্টেশনের উত্তর দিকে রেললাইন এর পশ্চিম পাশে সীমানা প্রাচীর সংলঘ্ন ঘাসের উপর একটি অজ্ঞাতনামা মহিলার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। উক্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে যে, উক্ত অজ্ঞাতনামা মহিলাকে দুষ্কৃতিকারীরা হত্যা করে গোপনে উক্ত স্থানে ফেলে চলে যায় ।

মৃত ব্যক্তির বর্ণনাঃ
১। মৃত দেহের উচ্চতা-০৫ ফুট।
২। মৃত দেহের গলা কাটা।
৩। গায়ের রং ফর্সা
৪। বয়স অনুমানিক-২৫ বছর।
৫। স্বাস্থ্য ভাল।
৬। পড়নে খয়েরী রংয়ের সালোয়ার, খয়েরী-সাদা ফুলতোলা কামিজ ও ওড়না।
৭। পায়ে হালকা গোলাপী রংয়ের বার্মিজ স্যান্ডেল।

কারও যদি মৃত ব্যক্তির পরিচয় জানা থাকে অথবা চিনে থাকেন তাহলে গেন্ডারিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

মোবাইল:
ওসি গেন্ডারিয়া থানা: 01320-040593
এসআই তৌফিক: 01713-702957

Want your business to be the top-listed Government Service?

Culinary Team

Attire

Telephone

Website