ইসলামপুর ইউনিয়ন বিএনপি

ইসলামপুর ইউনিয়ন বিএনপি

Share

ইসলামপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী।

Photos from ইসলামপুর ইউনিয়ন বিএনপি 's post 28/05/2026

ইসলামপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

15/05/2026

নির্বাচনের সময় রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য যেসকল প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো শুধুই কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই অঙ্গীকার নিয়েই মানুষের কাছে গিয়েছিলেন। আজ আলহামদুলিল্লাহ, সেই প্রতিশ্রুতিগুলোর দৃশ্যমান বাস্তবায়ন একে একে শুরু হয়েছে। মানুষের স্বপ্ন, আশা আর বিশ্বাসকে সামনে রেখেই রাজবাড়ী-২ আসনের উন্নয়নের পথচলা এগিয়ে যাচ্ছে দৃঢ় গতিতে।

আমাদের রাজবাড়ী-২ আসনের সর্ববৃহৎ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিলো বহু প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন। দীর্ঘদিনের স্বপ্ন, বহু মানুষের প্রাণের দাবি ছিল এই প্রকল্প। আলহামদুলিল্লাহ, বিএনপি সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই বাংলাদেশের অন্যতম বৃহৎ এই প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ অনুমোদন পেয়েছে। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের নতুন দ্বার, কৃষি, অর্থনীতি ও কর্মসংস্থানের এক নতুন সম্ভাবনার সূচনা।

নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিলো “ফ্যামিলি কার্ড” কার্যক্রম চালু করা। সারা দেশের প্রায় ৫০০টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প চালু হলেও গর্বের বিষয়, সেই তালিকায় আমাদের পাংশা উপজেলাও স্থান পেয়েছে।

রাজবাড়ী-২ আসনের তিনটি উপজেলাজুড়ে উন্নয়নের কাজ এখন দৃশ্যমান। বছরের পর বছর অবহেলিত অসংখ্য কাঁচা রাস্তাগুলো এইচবিবি করণ, ভাঙা রাস্তা পাকা করণ, নতুন রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ডিপিপি অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্কুল ও মাদ্রাসার ভবন মেরামত এবং নতুন ভবন নির্মাণের কার্যক্রমও শুরু হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি, একটি শিক্ষিত প্রজন্মই পারে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে।

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতেও নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা যাতে প্রকৃত ও যোগ্য ব্যক্তিরা পান, সেই ব্যবস্থা কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তিন উপজেলার গুরুত্বপূর্ণ মসজিদ, মন্দির ও কবরস্থান সংস্কার ও উন্নয়নের জন্য উন্নয়ন বরাদ্দ প্রদান করা হয়েছে, যাতে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারেন।

কৃষকদের স্বার্থ রক্ষায়ও নেওয়া হয়েছে যুগান্তকারী উদ্যোগ। পেঁয়াজ বাজারে দীর্ঘদিনের অসাধু “ধলতা প্রথা” নিষিদ্ধ করা হয়েছে, যাতে কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের সুবিধার্থে কৃষকদের মাঝে ৫০০টিরও বেশি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

নির্বাচনের সময় মৃতপ্রায় খালগুলো পুনঃখননের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটির কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। কয়েকটি খালের খনন কার্যক্রম চলমান রয়েছে। এর ফলে জলাবদ্ধতা কমবে, কৃষি সেচ সহজ হবে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাকে মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে মুক্ত রাখতে প্রশাসনকে জিরো টলারেন্স ভিত্তিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং একটি সুস্থ, নিরাপদ সমাজ গঠনে এই অবস্থান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নির্বাচনে ঘোষিত প্রতিটি প্রতিশ্রুতির দৃশ্যমান বাস্তবায়নে রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য মো: হারুন-অর-রশিদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়েই তিনি এগিয়ে চলেছেন উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণের পথে।

ইনশাআল্লাহ, এই উন্নয়নের ধারা আরও বেগবান হবে। রাজবাড়ী-২ হবে উন্নয়ন, শান্তি, সম্ভাবনা ও সমৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Islampur, Baliakandi, Rajbari
Dhaka