22/09/2025
যুক্তরাজ্য থেকে কেনা ওশানোগ্রাফিক সার্ভে শিপ এন্টারপ্রাইজ আগামী বছরের মধ্যে নৌবাহিনীর বহরে যুক্ত হবে।
যুক্তরাজ্য থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সংগ্রহ করা ওশানোগ্রাফিক সার্ভে শিপ এচএমএস এন্টারপ্রাইজ জাহাজটি আগামী বছরে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হবে। জাহাজটি এখন রিফিটিং করা হবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য। এই জাহাজটি নৌবাহিনীর বহরে থাকা সার্ভে শিপ বানৌজা অনুসন্ধানকে রিপ্লেস করার কথা রয়েছে।
21/09/2025
Mikoyan Mig-21
ন্যাটো এই বিমানটিকে ফিশবেড (Fishbed) নামে ডাকে, mig-21এক ধরনের সুপারসোনিক ইন্টারসেপ্টর এবং ফাইটার জেট বিমান। সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান মিকোয়ান-গুরেভিচ কোম্পানি এই বিমানটির ডিজাইন করেছে।
চারটি মহাদেশ জুড়ে প্রায় 60 টি দেশ এই mig-21 ব্যবহার করেছে এবং কিছু দেশ এখানো ব্যবহার করে, যাদের মধ্যে ভারত অন্যতম। এই বিমানটিই ইতিহাসে সর্বাধিক উৎপাদিত সুপারসোনিক জেট বিমান, এছাড়াও এই বিমানটিই বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে উৎপাদনে থাকা যুদ্ধ বিমান।
Mig-21 তার ১টি Tumansky R-25-300 afterburning turbojet ইঞ্জিনের সাহায্যে সর্বোচ্চ প্রায় ম্যাক ২.৫ অর্থাৎ ২১৭৫ কি:মি: প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। mig-21 তার ৫টি হার্ট পয়েন্টে বম, রকেট এবং এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে।
সর্বশেষ তথ্য মতে প্রায় ১১৪৯৬ টি ইউনিট তৈরী করা হয়েছিলো এই বিমানটির।
゚
21/09/2025
👌নৌবাহিনী প্রশ্ন উত্তর পর্ব...১👌
বিষয়--বাংলা
১) বাংলাদেশের ১ম কবি কে...?
২) ১ম বাংলা প্রত্রিকা...?
৩) ১ম বাংলা সার্থক নাটকের নাম কী....?
৪) কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি...?
৫) বাংলা সাহিত্য প্রাচীন নিদর্শন কোনটি..?
👎👎👎👎👎
.......উত্তর.........
১....এনহেদুয়াআন্না
২.... দিকদর্শন
৩.....শর্মিষ্টা
৪....বংগকামরুপি
৫.....চর্যাপদ
🌹উপরিউক্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন.....👌
12/12/2024
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার!! আবেদন শুরুর তারিখ ২১ ডিসেম্বর ২০২৪ থেকে এবং শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
07/07/2024
প্রাণবন্ত, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আজ রবিবার (০৭ জুলাই ২০২৪) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী (২য় দিন) পালিত হয়। ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর সদর দপ্তরে আগমন করলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি এবং কমান্ডার পিজিআর তাঁকে অভ্যর্থনা জানান। এরপর পিজিআর এর একদল চৌকস গার্ড মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। মাননীয় প্রধানমন্ত্রী পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টের উপস্থিত সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসারদের সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়াও, শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে মাননীয় প্রধানমন্ত্রী রেজিমেন্টে কর্মরত অবস্থায় নিহত শহিদ সদস্যদের পরিবার ও স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও অনুদান হস্তান্তর করেন।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পিজিআর এর সকল সদস্যের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তাঁর মূল্যবান বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ০৫ জুলাই স্বাধীন বাংলাদেশের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট দেশ এবং বিদেশ হতে আগত রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এবং রাষ্ট্র ঘোষিত যেকোন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের দৈহিক নিরাপত্তাসহ সকল প্রকার রাষ্ট্রাচার কার্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী পিজিআর সদস্যগণ কর্তৃক পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে পরিশ্রম, দক্ষতা, কর্তব্যপরায়ণতা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন।
07/07/2024
'শিশু নিখোঁজ' গুজবে বিভ্রান্ত হবেন না : পুলিশ হেডকোয়ার্টার্স
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 'শিশু নিখোঁজ' সংক্রান্ত পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। 'শিশু নিখোঁজ' সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
07/07/2024
বিমান বাহিনী প্রধান কর্তৃক বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার পরিদর্শন
সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি ০৪ জুলাই ২০২৪, বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার পরিদর্শন করেন। বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এ এসে পৌঁছালে বিমান বাহিনী প্রধানকে উক্ত ঘাঁটির একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এরপর তিনি বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে বিমান বাহিনী প্রধান ঘাঁটি প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুল সাইদ, বিইউপি, এনডিসি, পিএসসি, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার এর এয়ার অধিনায়কসহ বিমান সদরের কর্মকর্তাগণ, ঘাঁটির কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
04/07/2024
৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি এবং ৩৭তম জেএজি কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি।
বিস্তারিত তথ্যের জন্য https://join.army.mil.bd/home সাইটটি ভিজিট করুন।
03/07/2024
আজকের রংপুর ক্যানটরম্যান্ট।