Want justice for the murder of meritorious student Adnan Tasin

Call Website Contact the organization

Want justice for the murder of meritorious student Adnan Tasin আদনান তাসিন (১৭) একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র ছিল, তাকে সড়কে নির্মমভাবে হত্যা করা হয়
(4)

12/10/2026

দুই বাসের পাল্লাপাল্লিতে একটির ধাক্কায় প্রাণ হারিয়েছেন রীনা রানী ঘোষ।

 #নৃশংস১১ 🚨ঘাতক পলাতক—বিচারও কি পলাতক?২০১৮ সালের জুলাই আন্দোলনের পর সড়ক পরিবহন আইন করা হলো।কিন্তু আইন কার্যকর হওয়ার আগ...
11/10/2026

#নৃশংস১১ 🚨

ঘাতক পলাতক—বিচারও কি পলাতক?

২০১৮ সালের জুলাই আন্দোলনের পর সড়ক পরিবহন আইন করা হলো।
কিন্তু আইন কার্যকর হওয়ার আগেই যদি আইনকে শিথিল করা হয়—তাহলে সেই আইন কার জন্য?

এরপর থেকে সড়কে মৃত্যু।
আর প্রতিটি ঘটনার পর একই পুরোনো গল্প—

“ঘাতক চালক পলাতক।”

কিন্তু প্রশ্ন হলো—
👉 ঘাতক পালায় কীভাবে?
👉 পুলিশ জানে না?
👉 স্থানীয়রা জানে না?
👉 তদন্ত হয় না?
👉 নাকি জানার পরও কেউ ধরতে চায় না?

১১ ফেব্রুয়ারি ২০১৯।

জেব্রাক্রসিংয়ে নির্মমভাবে প্রাণ হারায় মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন।

একটি পরিবার তার সন্তান হারিয়েছে।
একটি মা তার সন্তান হারিয়েছে।
একজন বাবা তার স্বপ্ন হারিয়েছে।

আজ সাত বছর!

ঘাতক কোথায়?

সবচেয়ে কষ্টের বিষয়—
স্থানীয়রা জানে।
পুলিশ জানে।
সাংবাদিকরা অনুসন্ধান করেছে।

তবুও—

ঘাতক অদৃশ্য!

প্রতি বছর সড়কে হাজার হাজার মানুষ মারা যায়।
হাজার হাজার মানুষ পঙ্গুত্বের শিকার হয়।

তারপরও সড়ক হত্যার বিচার যেন এদেশে বিলাসিতা!

একজন মানুষকে হত্যা করলে বিচার হয়।
একটি বাস/গাড়ির চাকায় মানুষ মরলে কেন সেটি শুধু “দুর্ঘটনা”?

আর কত লাশ লাগবে?
আর কত বাবা-মাকে সন্তানহারা হতে হবে?
আর কত মায়ের কান্না শুনেও আমরা চুপ থাকব?

আদনান তাসিন কোনো সংখ্যা নয়।
সে একজন সন্তান।
একজন শিক্ষার্থী।
একটি পরিবারের স্বপ্ন।

তার বিচার না হওয়া মানে শুধু একটি পরিবারের প্রতি অন্যায় নয়—
এটি প্রতিটি পথচারী, প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি পরিবারের নিরাপত্তার প্রতি হুমকি।

**আজ আদনান।

কাল আপনার সন্তানও হতে পারে।**

তাই নীরব থাকবেন না।

সড়ক হত্যাকে “দুর্ঘটনা” বলে পাশ কাটানো বন্ধ হোক।
ঘাতক চালকদের আইনের আওতায় আনা হোক।
আদনান তাসিন হত্যার বিচার হোক।
সড়কে মানুষের জীবনের মূল্য প্রতিষ্ঠিত হোক।

অভিশাপ… অভিশাপ…

এই কান্না থামবে না।
এই প্রশ্ন হারিয়ে যাবে না।

আজ হোক বা কাল—
ন্যায়বিচারের দাবির এই আর্তনাদ
বৃষ্টি হয়ে নামবেই।

JUSTICE FOR ADNAN TASIN ঃ https://www.youtube.com/watch?v=A6fG4upHgws

NO VIRAL, NO JUSTICE? — তাহলে এবার বিচার না হওয়া পর্যন্ত আওয়াজ চলুক।

#নৃশংস১১ #সড়কহত্যা #নিরাপদসড়ক

🚨 **সড়ক দুর্ঘটনার নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ড বন্ধ করো!**আর কত প্রাণ গেলে আমাদের বিবেক জাগবে? আর কত পরিবার তাদের ...
10/10/2026

🚨 **সড়ক দুর্ঘটনার নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ড বন্ধ করো!**

আর কত প্রাণ গেলে আমাদের বিবেক জাগবে? আর কত পরিবার তাদের প্রিয়জন হারালে সড়কে মানুষের জীবনের মূল্য নিশ্চিত হবে?

প্রতিদিন সড়কে ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। অনেক ক্ষেত্রেই অবহেলা, বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য এবং জবাবদিহির অভাবের মতো বিষয়গুলো প্রাণহানির ঝুঁকি বাড়ায়। অথচ এসব মৃত্যুকে শুধু ‘দুর্ঘটনা’ বলে এড়িয়ে গেলে চলবে না।

আমরা চাই—
✊ সড়কে প্রতিটি প্রাণের নিরাপত্তা নিশ্চিত হোক।
✊ সড়কে অবহেলা ও বেপরোয়াপনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
✊ প্রতিটি সড়ক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হোক।
✊ দোষীদের জবাবদিহি নিশ্চিত করে নিরাপদ সড়ক গড়ে তোলা হোক।

**সড়ক দুর্ঘটনার নামে অবাধ সড়ক হত্যাকাণ্ড আর নয়!**

নিরাপদ সড়ক কোনো বিলাসিতা নয়—এটি মানুষের অধিকার।

ভিডিওটি শেয়ার করুন। প্রতিবাদে সোচ্চার হোন। নিরাপদ সড়কের দাবিকে সবার কাছে পৌঁছে দিন।

🛑 **STOP ROAD KILLINGS. SAVE LIVES. DEMAND JUSTICE.**

#নিরাপদসড়ক #সড়কদুর্ঘটনা #সড়কহত্যা

এবং #নিরাপদসড়কচাই রাখুন-...

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত, ঘাতকদের ধরাও হয়না আর সাজার নজির নেই
02/10/2026

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত, ঘাতকদের ধরাও হয়না আর সাজার নজির নেই

আজ দুপুর সোয়া একটার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায় এ দুর....

ঘাতকদের ধরাও হয়না আর সাজার নজির নেই, স্বার্থের আফিম খেয়ে অন্ধ
26/09/2026

ঘাতকদের ধরাও হয়না আর সাজার নজির নেই, স্বার্থের আফিম খেয়ে অন্ধ


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।

St. Joseph Higher Secondary School Admission - Josephite Care মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচার চাই
25/09/2026

St. Joseph Higher Secondary School Admission - Josephite Care
মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচার চাই

সড়ক দুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ড শিকার ২৫০০০, পঙ্গুত্ব ৮০০০০ কিন্তু ঘাতকদের ধরাও হয়না আর সাজার নজির নেই ...
25/09/2026

সড়ক দুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ড শিকার ২৫০০০, পঙ্গুত্ব ৮০০০০ কিন্তু ঘাতকদের ধরাও হয়না আর সাজার নজির নেই তাই ঘাতকরা প্রশ্রয় পায় অনুপ্রাণিত

দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পাঁচটা.....

বড় লোকের বখাটে ছেলে নেসা করে গাড়ি চালয়ে মানুষ হত্তা করে আর এক শ্রেণীর গাঁজা খোর সুশীল বলে, মানুষ সচেতন হলে সড়ক হত্যাকাণ্...
23/09/2026

বড় লোকের বখাটে ছেলে নেসা করে গাড়ি চালয়ে মানুষ হত্তা করে আর এক শ্রেণীর গাঁজা খোর সুশীল বলে, মানুষ সচেতন হলে সড়ক হত্যাকাণ্ড বন্ধ হবে । বছরে দুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ডের শিকার ২৫০০০, পঙ্গু ৮০০০০ কিন্তু ঘাতকদের সাজার নজির নেই। attn ( **Human Rights Commission** **Human Rights Watch** )

রাজধানীর বারিধারায় প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় ওই গাড়িতে থাকা কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনার পর উপস্থিত লোকজন ওই কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। পরে রাতে তাকে ছেড়ে দেয় পুলিশ।

ওই কিশোর ঢাকার গুলশান এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী। তার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন। আর দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি তার মায়ের নামে নিবন্ধিত।

বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন মেহেদী হাসান। হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেট কার সেই ফুটপাতে উঠে তাঁকে চাপা দেয়। আশপাশের লোকজন ছুটে এসে গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ বের করে আনেন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকার বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা দেওয়ার ঘটনায় চালকের আসনে থাকা কিশোরকে ছেড়ে দিয়েছে প...

 #নৃশংস১১ | Road Safety & Justice২০১৮ সালের জুলাই আন্দোলনের পর প্রণীত সড়ক পরিবহন আইন, বাস্তবায়নের আগেই শিথিল করা হলো। ...
11/09/2026

#নৃশংস১১ | Road Safety & Justice
২০১৮ সালের জুলাই আন্দোলনের পর প্রণীত সড়ক পরিবহন আইন, বাস্তবায়নের আগেই শিথিল করা হলো। এরপর থেকেই আইন কার্যহীন। আর প্রতিটি দুর্ঘটনার সংবাদ যেন একই শেষ—“ঘাতক চালক পলাতক।”
মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন, ১১ ফেব্রুয়ারি ২০১৯, জেব্রাক্রসিংয়ে নির্মমভাবে হত্যা। সাত বছর পার, কিন্তু ঘাতক এখনও অদৃশ্য।
অদ্ভুত ও ব্যথাবহ — স্থানীয়রা জানে, পুলিশও জানে, সাংবাদিকরা অনুসন্ধান করেছে, তবুও ঘাতক অদৃশ্য।
বছরে গড়ে ২৫০০০ মানুষ মারা যায় সড়কে, ৮০০০০ জন পঙ্গু হয়। কিন্তু সড়ক হত্যাকারীদের ধরার বা সাজার নজির নেই।
সন্তান হারানো পিতা-মাতার আর্তনাদ কখনো ন্যায়বিচার পাবে না কি?
অভিশাপ… অভিশাপ…
আজ হোক বা কাল, এই আর্তনাদ বৃষ্টি হয়ে নামবেই।

Address

St. Joseph Higher Secondary School
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Want justice for the murder of meritorious student Adnan Tasin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Want justice for the murder of meritorious student Adnan Tasin:

Shortcuts

Share

Category