আছে দুঃখ, আছে মৃত্যু,
আছে অশুভের রক্তচক্ষু;
মৃত্যু তোমার পায়ের ভৃত্য,
হবে অশুভের শেষকৃত্য।
তুমি আবার ফিরবে জানি—
অপেক্ষায় স্বদেশভূমি,
জাগিয়ে রাখি হৃদয়খানি,
তুমি বাঙালির নয়নমণি।
শোনো চারদিকে বাজে—
জয় বাংলার জয়ধ্বনি।
তুমিই বাংলাদেশ—
বাঙালির নয়নমণি।
বিষাদের এই কালো রাতে
দেখো স্বপ্ন জেগে থাকে,
তুমি ফিরবে বলে—রক্তিম ভোরে
বাংলাদেশ আবার ডাকে।
শোনো চারদিকে বাজে—
জয় বাংলার জয়ধ্বনি।
তুমিই বাংলাদেশ—
বাঙালির নয়নমণি।
শেখের বেটি ফিরবে আবার,
জেগেছে প্রিয় বাংলাদেশ,
হার মানেনি- বাংলার মানুষ,
হার মানেনি- প্রিয় স্বদেশ।
আছে বিরহ, আছে বেদনা,
তবু তুমিই শুধু প্রেরণা,
তুমিই আলো ছিনিয়ে আনো—
বারবার থেমে যায় সব কান্না।
শোনো চারদিকে বাজে—
জয় বাংলার জয়ধ্বনি।
তুমিই বাংলাদেশ—
বাঙালির নয়নমণি।
লিরিক: জয়দেব নন্দী
সংগীতায়োজন: শাহাদাৎ রাসেল
বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ
Official page of Bongaon Union Awami League.
27/05/2026
27/05/2026
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমি দেশ ও প্রবাসে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
আজ এক মহাসংকট ও দুঃসময়ের মাঝে আমাদের মাঝে পবিত্র ঈদ ফিরে এসেছে। গত ২১ মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্মম হত্যা, অবিরাম হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন; আমাদের অগনিত কর্মী আজও কারাবন্দী। শুধু আমাদের রাজনৈতিক পরিবারই নয়, দেশের সাধারণ মানুষও আজ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছেন। হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর অকাল মৃত্যু, নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন-ধর্ষণ, চরম বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভেঙে পড়া অর্থনীতি দেশবাসীকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। জনগণের এই দুর্ভোগ ও বেদনায় আমি গভীর সমবেদনা প্রকাশ করছি।
ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও উৎসর্গের শিক্ষা দেয়। আমি বিশ্বাস করি, ত্যাগের মহিমা এই দুঃসময়ে আমাদের সবাইকে নতুন করে উজ্জীবিত করবে। শত প্রতিকূলতার মাঝেও সত্যের স্বার্থে এবং দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করতে ও যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার প্রেরণা জোগাবে।
আসুন, সকল দুঃখ-কষ্ট ভুলে আমরা ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।
১৭ মে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নিদের্শনায় ঢাকা-১৪ আসনে বিক্ষোভ মিছিল।
সাভার থানা যুবলীগ এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সাভার রেডিওকলোনিতে মিছিল
13/05/2026
❝সকল রাজবন্দিদের মুক্তি চাই, মুক্তি দিতে হবে❞
---------------মঞ্জুরুল আলম রাজীব -------------
সাধারণ সম্পাদক, সাভার উপজেলা আওয়ামীলীগ।
Manjurul Alam Rajib
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Dhaka
1216
