Titas Gas Prepaid Meter - Customer support -

Titas Gas Prepaid Meter - Customer support -

Share

Titas Gas Prepaid Meter

Photos from Titas Gas Prepaid Meter - Customer support -'s post 28/08/2025

‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আরোপ’’
ঢাকা, ২৮ আগস্ট (বৃহস্পতিবার) ২০২৫

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৭ আগস্ট (বুধবার) ২০২৫ তারিখে জনাব হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -আশুলিয়া আওতাধীন ইউসুফ মার্কেট, ধনাইদ, মাল্টি মডার্ন রোড, গোরাট, মাতব্বর বাড়ি রোড, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ২ কি:মি: অবৈধ বিতরণ লাইনের টিএস ইয়ার্ণ প্রসেসিং নামক কারখানা ও আনুমানিক ৫০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্নসহ ৩০০ মিটার লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ১৬,০৭,৮০৫/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। এ সময়, ০১টি মামলায় সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে। প্রতিটি অবৈধ লাইন সম্পূর্ণ উচ্ছেদ / অপসারণকরতঃ বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে।

একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর ভিজিল্যান্স বিভাগ কর্তৃক নবীনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা এলাকায় পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিদর্শনকালে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে বাড়ি নং-৫৩,৬২,৬৬, রোড-৯, বাড়ি নং-৯৩, রোড-১২, এবং বাড়ি নং-১০০,১০১, রোড-১৩ নবীনগর, হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা এর ০৬(ছয়) টি সংযোগ বিচ্ছিন্ন করত: যথাক্রমে TGTDCL -1388142, TGTDCL -1388141, TGTDCL -1392766, TGTDCL -1392761 , TGTD CL -1388143 ও TGTDCL-1388041 নম্বরের প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে। এছাড়াও মোঃ কামাল হোসেন গং (গ্রা:সং:-১২৪৩০৪৩৪) এর সংযোগটি বকেয়া জনিত কারণে ও খন্দকার জিল্লুর রহমান (গ্রা:সং:-১২৪৩৭০০৮) এর গ্যাস সংযোগটি অনুমোদন অতিরিক্ত ০১(এক) ডাবল চুলায় গ্যাস ব্যবহার জনিত কারণে বিচ্ছিন্ন করত: যথাক্রমে TGTDCL-1392990 ও TGTDCL-1392763 নম্বরের প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে এবং বাড়ি নং-৯১, রোড ১২, নবীনগর হাউজিং এর বাড়িটিতে অবৈধ গ্যাস সংযোগ সনাক্ত করা হয়েছে, কিন্তু রাইজারটি ঢালাইকৃত ওয়ালের ভিতরে থাকায় সংযোগটি বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। তবে হাউজ লাইনের চাবি বন্ধ করে হাতে স্বাক্ষর যুক্ত কাগজে সিল স্থাপনের মাধ্যমে গ্যাস সংযোগ অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ যে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চলাকালে দুইটি বাড়ির (ঠিকানা- বাড়ি-৬৪, রোড-৯, নবীনগর হাউজিং এবং বাড়ি-১৯, রোড-৮, ব্লক-এফ, ঢাকা উদ্যান) মালিক/প্রতিনিধি রেগুলেটর নিজ উদ্যোগে খুলে সরিয়ে ফেলায় রেগুলেটর দুইটি উদ্ধার করা সম্ভব হয়নি উক্ত রাইজার দুইটিতে পরবর্তীতে যথাক্রমে TGTDCL-1392762 ও TGTDCL-1392989 নম্বরের প্লাস্টিক সীল স্থাপন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ -টাঙ্গাইল আওতাধীন গোপালপুর, টাঙ্গাইল এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে ৪ টি সংযোগের ৬ ডাবল ও ১ সিঙ্গেল ও বকেয়ার জন্য ৬ টি সহ মোট ১০টি রাইজারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তাৎক্ষণিকভাবে ১,০৭,০০০/- (এক লক্ষ সাত হাজার) টাকা বকেয়া আদায় করা হয়েছে। এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ -নেত্রকোনা আওতাধীন সরকারি গ্রাহক পানি উন্নয়ন বোর্ড কোয়াটার ও উপজেলা কমপ্লেক্স, নেত্রকোনা এর সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, উক্ত গ্রাহকদ্বয়ের ২২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্বাক্ষরিত/-
মোঃ আল আমিন
ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ)
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি

27/08/2025

অবৈধ গ্যাস লাইন

Photos from Titas Gas Prepaid Meter - Customer support -'s post 27/08/2025

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান’’
ঢাকা, ২৭ আগস্ট (বুধবার) ২০২৫

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৬ আগস্ট (মঙ্গলবার) ২০২৫ তারিখে জনাব নেপাল কান্তি দেব, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -নরসিংদী, জোবিঅ -নরসিংদী আওতাধীন হাজীপুর বউ বাজার ও হাজীপুর পশ্চিমপাড়া, দত্তপাড়া (পূর্ব ও পশ্চিম), নরসিংদী এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ৩টি বেকারীর সংযোগ বিচ্ছিন্নসহ ৩/৪" জি আই পাইপ ৬০ ফুট, ৩/৪'' এম এস পাইপ ৫০ ফুট অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময়, সর্বমোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে। প্রতিটি অবৈধ লাইন সম্পূর্ণ উচ্ছেদ / অপসারণকরতঃ বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে।

একই দিনে, জনাব সিমন সরকার, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -নারায়ণগঞ্জ, জোবিঅ -মুন্সীগঞ্জ আওতাধীন মুক্তারপুর, পঞ্চসার, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মেসার্স তন্মম ফিশিং নেট ইন্ডা. লি.(গ্রাহক সংকেত: ৩৭০-০০৫১) ঠিকানা: মুক্তারপুর, পঞ্চসার, মুন্সীগঞ্জ, আলমদিনা বোর্ড মিলস লি., (গ্রাহক সংকেত: ৩৭০-০০৩৭) মেসার্স বিসমিল্লাহ বোর্ড মিলস লি.(গ্রাহক সংকেত: ৩৭০-০০৫১) ঠিকানা: মিরেশ্বর, পঞ্চসার, মুন্সীগঞ্জ, মেঘনা ফেব্রিক্স লি.(গ্রাহক সংকেত ৩৮০/৮৭০-০০৩৫) ঠিকানা: সরকারপাড়া, মুন্সীগঞ্জ -এর সংযোগ বিচ্ছিন্নসহ ০১ টি আবাসিক রেগুলেটর, প্লাস্টিক হোজ পাইপ ২৫০ ফুট এবং ৩/৪" এমএস পাইপ ৩ ফুট অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ৪,৪০,০০০/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে। প্রতিটি অবৈধ লাইন সম্পূর্ণ উচ্ছেদ / অপসারণকরতঃ বিতরণ লাইনের উৎস পয়েন্ট হতে কিল করা হয়েছে। এছাড়া, স্থায়ী বিচ্ছিন্নকৃত শিল্প গ্রাহক মেসার্স তন্ময় ফিশিং নেট ইন্ডা. লি.; এর গ্রাহক আঙিনা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে, পার্শ্ববর্তী বাড়ির আবাসিক রাইজার হতে হোজ পাইপের মাধ্যমে ০১ টি বয়লারে গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায়। ততপ্রেক্ষিতে, প্রায় ২৫০ ফুট হোজ পাইপ জব্দ করা হয়েছে এবং আবাসিক রাইজারটি কিলিং/ক্যাপিং করা হয়েছে। গ্রাহকের পূর্বে বিচ্ছিন্নকৃত ভাল্পপিট এর চাবিতে ওয়েল্ডিং এর মাধ্যমে ট্যাগিং করে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ -নারায়ণগঞ্জ -এর বিশেষ অভিযানে, জোবিঅ-ভৈরব ও জোবিঅ -নরসিংদী আওতাধীন এলাকার ৮টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, বেলাবো ফিলিং স্টেশন, এমডি জব্বার জুট মিলস গ্রাহকের হাউজ লাইন ভূমির নিচে পরিলক্ষিত হয় যা দৃশ্যমান করার জন্য গ্রাহককে মৌখিকভাবে অবহিত করা হয়। রাজা ফুড প্রোডাক্টস, রাজা সোপ, বাবুল কেমিক্যাল ওয়ার্কস, খাজা বেকারি, ফাইন মুড়ি ফ্যাক্টরি, মেসার্স বাবুল কেমিক্যালস, শিল্পী টেক্সটাইল, সোবহান টেক্সটাইল এন্ড প্রিন্টিং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনকালে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।

স্বাক্ষরিত/-
মোঃ আল আমিন
ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ)
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি

Photos from Titas Gas Prepaid Meter - Customer support -'s post 26/08/2025

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়’’
ঢাকা, ২৬ আগস্ট (মঙ্গলবার) ২০২৫

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ আগস্ট (সোমবার) ২০২৫ তারিখে জনাবা মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ-মেঘনাঘাট আওতাধীন বালুয়াকান্দি (নাইটমুন হোটেল), মধ্য ভাটেরচর (খুলনা মিষ্টি ভান্ডার ও হোটেল), আনারপুরা (ফুড ভিলেজ হাইওয়ে রেস্তোরা),গজারিয়া,মুন্সিগঞ্জ এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ৩টি হোটেল ও রেস্টুরেন্ট, ১টি মিষ্টি কারখানা ও একজন আবাসিক গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৩/৪" ব্যাসের ৫০ ফুট (প্রায়) লাইন পাইপ, স্টার বার্ণার ২৮টি, ডাবল বার্ণার ২টি, সিঙ্গেল বার্ণার ১টি, গ্যাস জেনারেটর ২.৫ কি.ও.- ১টি অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়াও, বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্বমোট ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

একই দিনে, জনাব সিমন সরকার, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -০৬ আওতাধীন এলাকায় পেট্রোবাংলার ভিজিলেন্স টিম, কেন্দ্রীয় ভিজিলেন্স টিম ও মেঢাবিবি-৬ এর টিমের সমন্বয়ে আলুব্দী ও ইস্টাং হাউজিং এ অভিযুক্ত ১৯ টা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ অভিযানকালে সর্বমোট ১৪ টা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। তন্মধ্যে চারটা প্রতিষ্ঠানের সোর্স লাইন কিলিং করা হয়েছে, একটিতে সোর্স লাইন খুঁজে পাওয়া যায়নি, চারটা প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিহীন, তিনটি তালাবদ্ধ, দুইটি এলপিজি দ্বারা চলতে পরিলক্ষিত হয়। অভিযানে, সুপার জিন্স ওয়াশিং, জি কেয়ার বিডি ওয়াশিং, ডেনিম এক্সপ্রেস এন্ড ক্লোদিং ওয়াশিং, এস, এস, ইন্টারন্যাশনাল (ওয়াশিং কারখানা), প্রত্যয় ইন্টারন্যাশনাল ও ডাইনামিক ওয়াশিং প্লান্ট লিমিটেড -এর সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করা হয়েছে। এতে, ১ ইঞ্চি ১২০ ফিট এমএস পাইপ, ৩/৪ ইঞ্চি ২২৫ ফিট জিআই পাইপ , ১/২" জিআই পাইপ ৫০ ফুট, ৩/৪" ৮০ ফুট হোজ পাইপ, ৩/৮" পিভিসি হোস পাইপ ১০০ ফুট ও ৩ টি রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়াও, ঠিকানা: প্লট: এফ-৮, বর্ধিত পল্লবী, রোড ০১ একটি রাইজার আংশিক হাউজ লাইনসহ পাওয়া গেছে কিন্তু গ্যাস ব্যবহার পাওয়া যায়নি। গ্রাহক প্রতিনিধি কোন বিল বই প্রদর্শন করতে পারেননি। গ্রাহক অবৈধ বিবেচনায় অবৈধ গ্যাস ব্যবহার রোধকল্পে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং লক উইং কক বন্ধ করে TGTDCL-1388101 সিল স্থাপন করা হয়েছে ও ঠিকানা: প্লট: এফ-৯, বর্ধিত পল্লবী, রোড একটি বিচ্ছিন্নকৃত রাইজার পাওয়া গেছে এবং লক উইং কক খোলা অবস্থায় গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। গ্রাহক প্রতিনিধি কোন বিল বই প্রদর্শন করতে পারেননি। অবৈধ গ্যাস ব্যবহার রোধকল্পে লক উইং কক বন্ধ করে TGTDCL-1388109 সিল স্থাপন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর রাজস্ব উপশাখা-সাভার ও জোবিঅ-সাভারের বিশেষ অভিযানে এইচ.আর টেক্সটাইল লি. (৩৩৮/৮৩৮০০০০৭৪), কর্নপাড়া, সাভার, ঢাকা এর বকেয়ার কারণে আউটলেটে সিল স্থাপনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। ভরসা ফুড ইন্ডা. (৩৩৮০০০২৩৪), কর্নপাড়া, সাভার এর বকেয়ার কারণে আউটলেটে সিল স্থাপনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। স্টার লাইট নিট লি. (৩৩৮০০০৯৮৭) আমতলা, কাটগড়া, আশুলিয়া এর বকেয়ার জন্য আর.এম.এস অপসারণকরত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শ্যানটেক্স প্রাইভেট লি: (৩৩৮/৮৩৮০০০৭৬৩), টঙ্গাবাড়ি, আশুলিয়া এর উভয় রানের জুন-২০২৫ মাসের বিল ২,১৪,৬৭,৯৬১/- টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

স্বাক্ষরিত/-
মোঃ আল আমিন
ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ)
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি

Photos from Titas Gas Prepaid Meter - Customer support -'s post 25/08/2025

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান’’
ঢাকা, ২৫ আগস্ট (সোমবার) ২০২৫

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ আগস্ট (রবিবার) ২০২৫ তারিখে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -আশুলিয়া আওতাধীন আশলিয়ার বেক্সিমকোর গলি, চক্রবর্তী, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ৪০ ফুট অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৪০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে মাসিক ৪৩,২০০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। বেক্সিমকোর গলি, চক্রবর্তী, আশুলিয়া, সাভার, ঢাকা এর ৩/৪ ইঞ্চি তিনটি সোর্স কিলিং করা হয়েছে।

একই দিনে, জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ - সোনারগাঁও, জোবিঅ- সোনারগাঁও আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানাম সিটি সংলগ্ন নোয়াইল-দুলালপুর এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ১ টি অবৈধ চুনা কারখানা (ভাট্টি ৩টি) ও আনুমানিক ৮ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৫,৫০০টি আবাসিক ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ সময়, বিভিন্ন ব্যাসের ২১০ ফুট এমএস লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে।

এছাড়া, জনাব হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -২ আওতাধীন জিনজিরা শাখার দক্ষিন কেরানিগঞ্জ, বেগুনপট্টি, দোলেশ্বর এলাকার ০৫ টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২টি নামবিহীন অবৈধ ওয়াশিং কারখানা ও ০১ টি আবাসিকে অবৈধভাবে ০৬ টি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় উক্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৪৩০ ফুট লাইন পাইপ, ৩০ ফুট জিআই পাইপ, ২টি বল ভালভ ও ১টি আবাসিক রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ৮,৮৩,১৮৯/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে।

এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ- নারায়ণগঞ্জ -এর জোবিঅ-ফতুল্লা ও জোবিঅ-নারায়ণগঞ্জ আওতাধীন এলাকার ৮টি বাণিজ্যিক, শিল্প,ক্যাপটিভ ও সিএনজি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, রায়ান সিএনজি স্টেশন (৭০৬০০০০১৩,৮০৬০০০৬৫৮), কম্প্রেসর রানের মাসিক লোড- ৩২৬৪০৬ ঘ.মি., ক্যাপটিভ রানের মাসিক লোড - ৩৯৬৬৮ ঘ.মি. ক্যাপটিভ রানের হাউজ লাইনে অতিরিক্ত ভাল্ব পরিলক্ষিত হয় যা অপসারণের জন্য গ্রাহককে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। অবশিষ্ট কাকলি ডাইং এন্ড প্রিন্টিং, সুমা স্টীল এন্ড রি-রোলিং, স্টার কাস্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ভাই ভাই লাইমস ইন্ডাস্ট্রি, শরীফ লাইমস, ইসলামি বোর্ড ফ্যাক্টরি, রূপনগর প্রিন্টিং ওয়ার্কস পরিদর্শনকালে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।

স্বাক্ষরিত/-
মোঃ আল আমিন
ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ)
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি

23/08/2025
23/08/2025

****** সতর্কীকরণ বার্তা ******

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যম হতে সরকারি পদস্থ দায়িত্বশীল কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে একটি সংঘবদ্ধ চক্র সেটি ব্যবহার করে অর্থ/তথ্য সংগ্রহসহ বিভিন্নভাবে প্রতারণা করছে। পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয়সহ পরিচালক (পরিকল্পনা) ও মহাব্যবস্থাপক (প্রশাসন) স্যারদের মোবাইল নম্বর হ‍্যাক হয়েছে এবং তাদের ছবি ব্যবহার করে পেট্রোসেক্টরের কর্মকর্তাদের মোবাইলে ফোন কলের মাধ্যমে প্রতারণা করছে। ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তা এই চক্রের প্রতারণার শিকার হয়েছেন।

কোম্পানির ব‍্যবস্হাপনা পরিচালক মহোদয় এই সংঘবদ্ধ জালিয়াতি চক্রের প্রতারণা হতে সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন।

Photos from Titas Gas Prepaid Meter - Customer support -'s post 21/08/2025

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়’’
ঢাকা, ২১ আগস্ট (বৃহস্পতিবার) ২০২৫

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২০ আগস্ট (বুধবার) ২০২৫ তারিখে জনাব মিল্টন রায়, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ - জয়দেবপুর, জোবিঅ-টংগী আওতাধীন ভাদার্ত্তী, কালীগঞ্জ,গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ২০০০ বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ফলে আনুমানিক ২৫০০ টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন মোতাবেক কালিগঞ্জ ডিআরএস হতে রুপগঞ্জের বেলদী মোড় পর্যন্ত ৪"x৫০ পিএসআইজি ০৭ কি.মি. দীর্ঘ বিতরণ লাইন কর্তন করে ক্যাপ করা হয়েছে। এছাড়া, জোবিঅ- জয়দেবপুরের আওতাধীন দক্ষিন সালনা, বটতলা রোড, গাজীপুর এলাকায় অননুমোদিত চুলার জন্য বিচ্ছিন্নকরণ এবং স্হায়ী বিচ্ছিন্নযোগ্য গ্রাহক ও অবৈধ সংযোগ কিলিং-এর লক্ষ্যে ম্যাজিস্ট্রেট বিহীন বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে, অতিরিক্ত চুলার কারণে ০১ টি রাইজারের ০১ টি দ্বিমুখী
অতিরিক্ত চুলাসহ অবৈধ সংযোগের কারণে ০৫ টি রাইজারের ৪৪ টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও, আঞ্চলিক রাজস্ব শাখা - ময়মনসিংহ ও শেরপুর -এর বিশেষ অভিযানে বকেয়ার জন্য ০৩টি আবাসিকের ০৫টি ডাবল চুলাসহ অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করায় ১টি আবাসিকের ০৩টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

একই দিনে, জনাব মনিজা খাতুন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- বন্দর আওতাধীন মদনপুর বাসস্ট্যান্ড, বন্দর, নারায়ণগঞ্জ এলাকার ০২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২.৩ কিলোমিটার বিতরণ লাইনের ৩টি রেস্টুরেন্ট ও ৫০০টি ডাবল বার্ণারের সংযোগ বিচ্ছিন্নসহ ৮২০ ফুট লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময় সর্বমোট ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, মো: নাহিদ নিয়াজ শিশির, সহ. কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- নারায়ণগঞ্জ আওতাধীন সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ০৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মোল্লা এন্টারপ্রাইজ নামের কয়েল কারখানা সম্পূর্ণ অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে বিচ্ছিন্নকরতঃ কিলিং করা হয়। মালিকপক্ষ না থাকায় জরিমানা করা সম্ভব হয় নাই। তবে ম্যাজিস্ট্রেট মহোদয়ের অস্থায়ীভাবে বন্ধ রাখতে নির্দেশ দেন। এছাড়া, ০১ টি অবৈধ আবাসিক লাইনের উৎস পয়েন্ট কিলিং করা হয়। উক্ত লাইন হতে ১৩ টি ডাবল চুলা ব্যবহৃত হচ্ছিলো। জরিমানা হিসেবে ১০,০০০/- টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এ সময়, ৩ টি মটর ও প্রায় ৩০০ ফুট হুজ পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে।
কামাল কয়েল ফ্যাক্টরীতে সুনির্দিষ্টভাবে গ্যাস ব্যবহারের আলামত পাওয়া যায় নাই। তবে বিএসটিআই আইনে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, আঞ্চলিক বিক্রয় বিভাগ-রুপগঞ্জ আওতাধীন সোনাব, ভুলতা, রুপগঞ্জে অবৈধ রাইজার কিলিং এর নিয়মিত অভিযান কার্যক্রম চালালে তালিকাভুক্ত কিলিংযোগ্য গ্রাহক জনাব মো. হাবিবুল্লাহ এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন পরবর্তী তার বড় ছেলে তিতাস গ্যাসের কর্মকর্তাকে বিভিন্নভাবে মানহানী করার চেষ্টা করে ও মুল ফাইল কেড়ে নিয়ে যায়। এক পর্যায় এলাকাবাসী (প্রায় ২০-২৫ জন) একত্রে তিতাস গ্যাসের কর্মকর্তাকে শারিরীক ভাবে হেনস্তা করে এবং জোরপূর্বক অবৈধ সংযোগটি (কিলিং যোগ্য) পুনরায় সংযোগে বাধ্য করা হয়। তাৎক্ষনিক পুলিশকে বিষয়টি অবহিত করা হলে ঐ কর্মকর্তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এছাড়াও ওয়েল্ডিং টিম এর ওয়েল্ডিং মেশিন ও আনুষঙ্গিক মালামাল লুট করে নিয়ে যায়। যা অদ্যবধি উদ্ধার করা সম্ভব হয় নি। ধারণা করা হয় রুপগঞ্জ বিক্রয় বিভাগ হতে নিয়মিত অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানের ফলে একদল অবৈধ সংযোগকারী দুষ্টচক্র উক্ত ঘটনাটি ঘটায়। উক্ত বিষয়ে রুপগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ -সাভার আওতাধীন সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ০৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য ম্যাজিস্ট্রেট বিহীন বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আলাউদ্দিন নামীয় ব্যক্তির ০২ টি বিল্ডিংয়ে বৈধ ০২ টি আবাসিক সংযোগের বিপরীতে যথাক্রমে ৩৪ ডাবল এবং ১১ ডাবল চুলায় অননুমোদিতভাবে গ্যাস ব্যবহারের দায়ে ০২ টি মিটারবিহীন আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মিটারবিহীন আবাসিক গ্রাহক মো. আরিফ বিল্লাহ (গ্রাঃ সং-১৩৮০২৩২৯১) এর রাইজার হতে আতিফ এগ্রো সুইটস এন্ড বেকারী নামীয় মিষ্টি কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ম্যাগপাই কম্পোজিট (৩৩৮/৮৩৮০০০৫৯০) এর বকেয়ার কারণে বাল্বপিটে সিল স্হাপন করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। ইউনিকর্ন ইন্ডা. (৮৩৮০০০৫৮৪) এর বকেয়ার কারণে আরএসএস অপসারণ করতঃ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সাভার, জোবিঅ-আশুলিয়া আওতাধীন কাঠালবাগান, কাজী মার্কেট এলাকার ০২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য ম্যাজিস্ট্রেট বিহীন বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ৫০টি আবাসিক বাড়িতে ৫০ টি আবাসিক ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এছাড়া, ২ টি হোটেল এবং আনুমানিক ২৫ টি আবাসিক বাড়িতে ২৫টি আবাসিক ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে মাসিক (৳):২,২০,১৯৬/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে।

অধিকন্তু , জনাব সিমন সরকার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ আওতাধীন সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ভাঙ্গা, মহাকাশরোড, ডেমরা, ঢাকা ও মৃধাবাড়ি, মাতুয়াইল, ঢাকা এলাকার ০৩ টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, এস কে ওয়াশিং, A.S. washing plant & dyeing ও মমতাজ ওয়াশিং নামীয় শিল্প প্রতিষ্ঠানেরগ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, ৩/৪ ইঞ্চি জি আই পাইপ ১৩০ ফুট, ৩/৪ ইঞ্চি প্লাস্টিক পাইপ-১০০ ফুট, ১ ইঞ্চি জি আই পাইপ -১০০ ফুট, হুজ পাইপ -৩০ ফুট, ওয়াশিং মেশিন এর বার বার্ণার ২ টা কমপ্রেসার-১ টি, ৩/৪ ইঞ্চি হেডার পয়েন্ট- ১ টি, বয়লার রেগুলেটর-১ টি, লকউইং কর্ক- ৩ টি অপসারণ/জব্দ করা হয়েছে। উক্ত অভিযানে, ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড ও সর্বমোট ২,০০,০০০/-( দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।

স্বাক্ষরিত/-
মোঃ আল আমিন
ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ)
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি

Photos from Titas Gas Prepaid Meter - Customer support -'s post 14/08/2025

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আরোপ’’
ঢাকা, ১৪ আগস্ট (বৃহস্পতিবার) ২০২৫

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৩ আগস্ট (বুধবার) ২০২৫ তারিখে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ -নারায়ণগঞ্জ কর্তৃক গঠিত বিশেষ টীম -এর নেতৃত্বে ফতুল্লা ও মুন্সিগঞ্জ এলাকার ০২ টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। মেসার্স সারিজা ওয়েল (৩০৫/৮০৫-০০২৫) পরিদর্শন কালে কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি। মেসার্স শাহ সিমেন্ট পাওয়ার প্লান্ট (গ্রা:সংকেত- ০৪০৭০০০০১) পরিদর্শনকালে গ্রাহকের আভ্যন্তরীণ লাইনে বিদ্যমান অতিরিক্ত পোর্ট পরিলক্ষিত হয় যা অপসারণ করার জন্যে গ্রাহককে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আভ্যন্তরীণ লাইন সম্পূর্ণ দৃশ্যমান করার জন্যে অবহিত করা হয়েছে। এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর ভিজিল্যান্স বিভাগের টিম কর্তৃক ৬ টি গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে জনাব নজরুল ইসলাম (গ্রাহক সংকেত-১২৪০৭৭০১), জনাব নাজনীন আক্তার (গ্রাহক সংকেত-১২৪৩৬৫৮৭) ও জনাব আমির আলী (গ্রাহক সংকেত-১২২০২৩৩২) -এর অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস সংযোগ পাওয়ায় ০৩(তিন) টি গ্রাহকের অনুমোদন অতিরিক্ত ৬০টি ডাবল চুলার সংযোগ তাৎক্ষনিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। উল্লেখ্য, আলোচ্য জনাব আমির আলী (গ্রাহক সংকেত-১২২০২৩৩২) -এর আঙ্গিনায় অজ্ঞাত একটি রাইজার পাওয়া যায়। তাৎক্ষনিক ভাবে উক্ত সংযোগটিও বিচ্ছিন্ন করা হয়েছে।

একই দিনে, জনাব সিমন সরকার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(সিনিয়র সহকারী সচিব), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-মেঘনাঘাট আওতাধীন বালুয়াকান্দি, ভবেরচর স্ট্যান্ড, গজারিয়া,মুন্সিগঞ্জ এলাকার ০২ টি স্পটের ৬ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে এর মধ্যে ৩ টি প্রতিষ্ঠানে বাণিজ্যিক শ্রেণীতে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া যায়। এ সময়, ১১০ ফুট ( আনুমানিক) লাইন পাইপ অপসারণ/জব্দসহ ৩টি প্রতিষ্ঠান মালিককে সর্বমোট ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, জনাবা নওসিন জাহান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -নরসিংদী, জোবিঅ -নরসিংদী আওতাধীন রাইনাদী, মাধবদী, নরসিংদী ও সেকান্দরদী, পলাশ, নরসিংদী এলাকার ০২ টি স্পটে অভিযান চালিয়ে অবৈধ চুন কারখানার ৫টি ভাট্রির ২২টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, বিভিন্ন ব্যাসের ১০০০ ফুট লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। অবৈধ সংযোগ স্হাপনকারী লাইন সম্পুর্ন উচ্ছেদ/ অপসারণকরতঃ বিতরন লাইন হতে কিল করা হয়েছে।

এছাড়া, জনাব শারমীন সুলতানা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -চন্দ্রা জোবিঅ -টাঙ্গাইল আওতাধীন গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল এলাকার ০২ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ০৬ টি বহুতল ভবন, ১১ টি আধাপাকা বাড়ি ও অতিরিক্ত চুলার দায়ে ২টি রাইজারের মোট ১৯১ টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ ৬৮০ ফুট ৩/৪ ইঞ্চি লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময়, সর্বমোট ৩,৬০,০০০/-(তিন লক্ষ ষাট হাজার) টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, জনাব সৈকত রায়হান, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -জয়দেবপুর, জোবিঅ -টংগী আওতাধীন দাউদপুর, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ০৫ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আনুমানিক ৫৫০ বাড়ীর ৬০০ টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের ২৫০ ফুট লাইন পাইপ ও ১০০ ফুট ১/২" ব্যাসের হোস পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে।
এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক রাজস্ব শাখা সাভার, আঞ্চলিক রাজস্ব বিভাগ -গাজীপুর কর্তৃক বিক্রয় বিভাগ -সাভারের সহযোগিতায় পরিচালিত খেলাপি আবাসিক গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযানে বাইপাইল, আশুলিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২২ টি
বকেয়াজনিত, ২৩ টি (২৮১ টি চুলা) অতিরিক্ত চুলা ব্যবহারজনিত ও ৬ টি বিল বইবিহীন সংযোগসহ মোট ৫১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ ৪৪টি রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে। অনুমোদন অতিরিক্ত মোট ২৮১ টি বার্ণার অবৈধ ব্যবহারের মাধ্যমে মাসিক ৩,০৩,৪৮০/- টাকা রাজস্ব ফাঁকি দেয়া হতো। এ সময় তাৎক্ষণিকভাবে ১০.১২ লক্ষ টাকা বকেয়া আদায় করা হয়েছে। উল্লেখ্য, ২৮১ টি অতিরিক্ত চুলার বিপরীতে ৪০,৯৬,৯৮০ টাকা বিল জরিমানা আদায়যোগ্য।

অধিকন্তু, জনাব মনিজা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ এর আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৪ টি খানাডুলির কারখানা বাণিজ্যিক ভাবে গ্যাস ব্যবহার ও ১টি অবৈধ স্থাপিত সার্ভিস লাইন স্থাপন করে আবাসিকে গ্যাস ব্যবহারের জন্য বিচ্ছিন্নসহ কিলিং করা হয়েছে। এ সময়, ৩/৪”ব্যাসের আনুমানিক ৪৬০ ফুট লাইন পাইপ, ০২ টি পাইপ বার্নার, ০২টি কম্প্রেসর, ০৩টি অবৈধ রাইজার ও ০১ টি লক উইং কক অপসারণ/জব্দসহ ০৪(চার) টি বাড়ির অবৈধ ০২ টি সার্ভিস লাইন অপসারণ ও ৩০০ ফুট অবৈধ সার্ভিস লাইন অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১৩ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৯৬টি শিল্প, ৩৩৯টি বাণিজ্যিক ও ৬৪,৫৬২টি আবাসিকসহ মোট ৬৫,১৯৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,২৩,৮৯০টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ২৪৬.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

স্বাক্ষরিত/-
মোঃ আল আমিন
ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ)
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি

13/08/2025

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা- নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১৪ আগস্ট, ২০২৫ তারিখ (বৃহস্পতিবার) সকাল ০৮.০০ ঘটিকা হতে সন্ধা ০৭:০০ ঘটিকা পর্যন্ত মোট ১১(এগারো) ঘণ্টা চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রীজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় বিদ্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ডিএনডি বাধের আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত ।
*তিতাস গ্যাস কর্তৃপক্ষ*

Photos from Titas Gas Prepaid Meter - Customer support -'s post 13/08/2025

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড আরোপ"
ঢাকা, ১৩ আগস্ট (বুধবার) ২০২৫

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১২আগস্ট (মঙ্গলবার) ২০২৫ তারিখে জনাব হাছিবুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-বন্দর আওতাধীন ঢাকেশ্বরী রোড, সোনাচড়া, ওয়ার্ড নং ২৬, ধামগড়, জাঙ্গাল স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন, বারপাড়া বন্দর, নারায়ণগঞ্জ এলাকার ০২ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, প্রায় ৩০ টি অবৈধ আবাসিক ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করাসহ ২৬০ ফুট লাইন পাইপ, ৪টি স্টার বার্নার, ১টি মোডিফাইড বার্নার, ২টি ডাবল বার্নার ও ২টি রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়া, সর্বমোট ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

একই দিনে, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জয়দেবপুরের আওতাধীন দক্ষিণ কলমেশ্বর, বোর্ড বাজার এবং ছাপড়া মসজিদ, উত্তর বিলাশপুর, গাজীপুর এলাকায় একটি বিশেষ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, বকেয়ার কারণে ০৪ টি রাইজারের ১৩ টি দ্বিমুখী চুলা, অতিরিক্ত চুলার কারণে ০৫ টি রাইজারের ১২ টি দ্বিমুখী ০২ টি একমুখী চুলা ও ০৪ টি অবৈধ/বিলবইবিহীন রাইজারের ২৯ টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, জনাব সৈকত রায়হান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-সাভার আওতাধীন গরুরহাট, আশুলিয়া কলেজ রোড, আশুলিয়া বাজার, বড় আশুলিয়া সাভার, ঢাকা এলাকার ০৫ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ইকো ড্রাই লন্ড্রি ইন্ডাস্ট্রিজ, এইচপি ডেনিম টেকনোলজি ও গ্রীণ লন্ড্রি নামীয় ০৩টি অবৈধ বাণিজ্যিক সংযোগ ও ৯টি মিটারবিহীন আবসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, আনুমানিক ০.২ কি.মি. বিতরণ লাইন উচ্ছেদসহ ১০০ মিটার লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়া, একটি বাণিজ্যিক এবং একটি মিটারবিহীন আবাসিক গ্রাহকের ২ টি পৃথক মামলায় সর্বমোট ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও, জনাব সিমন সরকার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(সিনিয়র সহকারী সচিব), জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -২ আওতাধীন কেরানিগঞ্জ মডেল থানাধীন নয়াবাজার , আটি, কেরানীগঞ্জ এলাকার ০২ টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২টি নামবিহীন অবৈধ তারের কারখানা ও ১টি নামবিহীন অবৈধ খানাঢুলি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, বুস্টার -৩ টি, পাইপ বার্নার -২ টি, আবাসিক রেগুলেটর- ০১ টি এবং জি আই পাইপ ৩/৪" ২৬০ ফুট ( আনুমানিক) অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ৬,০৮,১৪০/- টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে গত ১২ আগস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৯৬টি শিল্প, ৩৩১টি বাণিজ্যিক ও ৬৩,৯৮৯টি আবাসিকসহ মোট ৬৪,৬১৬টি অবৈধ গ্যাস সংযোগ ও ১,২৩,০৯২টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ২৪৬.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

স্বাক্ষরিত/-
মোঃ আল আমিন
ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ)
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Kazi Nazrul Islam Avenue
Dhaka
105