ZiaLibrary.com

ZiaLibrary.com

Share

21/04/2026

দেখেন, ভাবুন এবং সিদ্ধান্ত নিন:
বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের বহিস্কার দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতাকর্মীরা।

19/04/2026
01/04/2026

ত্যাগীদের ভুলে গেলে অস্তিত্ব হারাবেন! -মতিউর রহমান লিটু

বিগত সতেরো বছর, নেতা তারেক রহমানের নির্দেশে আমরা প্রচার করতাম-
“ যারা হাসিনা বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি ক্ষমতায় যেতে পারলে তাদের মূল্যায়ন করা হবে।”

১৭বছরে ক্ষতিগ্রস্ত ৬০লক্ষ নেতাকর্মীদের চাহিদা পূরণ করা সম্ভব না হলেও অন্তত যারা মারা গেছেন তাদের জন্য কিছু একটা করুন!

জুলাই আন্দোলনে যারা মারা গেছেন, ড: মোহাম্মদ ইউনুস তাদের জন্য অনেক কিছু করে গেছেন কিন্তু আগে পিছে যে সকল বিএনপি নেতাকর্মীকে আওয়ামীলীগ হত্যা করেছে তাদের কি কোন খোঁজ খবর আপনারা নিয়েছিলেন?
নাকি দরকার নাই? আগে বলুন বিএনপি করা ওই সকল টগবগে যুবকদের এমন কি অপরাধ ছিল?

জুলাই আন্দোলন একদিনে হয়নি- ১৭ বছর ধরে আস্তে আস্তে তৈরী হয়েছে। এই সতেরো বছরে কতজন বিএনপি নেতাকর্মীকে আওয়ামীলীগ হত্যা করেছে সেটা সরকারিভাবে, গেজেট আকারে প্রকাশ করুন। তাদের পরিবারকে সহযোগিতা করার ব্যবস্থা করুন। জাতির কাছে পরিষ্কার করুন যে ক্ষমতায় গিয়ে আপনারা তাদের ভুলে যাননি!

সংসদে লম্বা লম্বা বক্তৃতা দিয়ে বিজয়ী হওয়া আসল রাজনীতি নয়, ওয়াদা পূরণ করার নাম রাজার নীতি!

২০১২ সালের ৮ই মার্চ সকাল ১০টার সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়েছিল আমার চাচা মজিবুর রহমান হাওলাদারকে। তার অপরাধ ছিল- তরুণ বয়সে তিনি পটুয়াখালী জেলার, মির্জাগঞ্জ উপজেলার, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন আমার চেয়ে মাত্র কয়েক বছরের বড়।
বিএনপি ছাড়া তিনি আর কিছু বুঝতোনা। প্রচন্ড শক্তিশালী মজিবুর চাচাকে দমন করারও কোনো রাস্তা ছিলোনা! বিএনপিকে দুর্বল করতেই তাকে হত্যা করেছিল স্থানীয় আওয়ামীলীগ।
পুরানো এই হত্যাকাণ্ডের বিষয়টা খতিয়ে দেখার আহবান রইলো।

17/02/2026

সতর্কবার্তাঃ
১৪শ তাজা প্রাণের হত্যাকারী শেখ হাসিনার বিচার কার্যকর করার আগে যদি আওয়ামীলিগকে আনুষ্ঠানিক বৈধতা দেয়া হয় তাহলে হাজার হাজার জেন-জি, বিএনপি থেকে পদত্যাগ করতে পারে!

তাই যাদের হাতে রক্ত আছে তাদের বিচার করে, রায় কার্যকর করার পরে আওয়ামীলগ পুনর্বাসন করুন। তাহলে মানুষ তেমন বিপ্লবী হবে না। অন্যথায় ভবিষ্যতে কুয়াশা দেখতে পারেন!

09/02/2026

রাজনৈতিক মহাদুর্যোগের তিন প্রজন্ম, তিন নেতা “এক বাংলাদেশ I PBC24TV

, ,

#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি

#যুবদল #ছাত্রদল




06/02/2026

ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে মানুষ রাজপথে নেমেছিল ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের দাবিতে। এই আন্দোলনের মূল চেতনা ছিল একটি ভারসাম্যপূর্ণ, সহনশীল ও ধর্মীয় স্বাধীনতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।

তাই আজ সিদ্ধান্ত নেওয়ার সময়- যারা মধ্যপন্থী রাজনীতি, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে, তাদেরকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে হবে। সেই লক্ষ্যেই ধানেরশীষ মার্কায় ভোট দেওয়া সময়ের দাবি।

03/02/2026

সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনীতিবিদ- স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসাবে পটুয়াখালীর উন্নয়নে যার অবদান অবিস্মরণীয়।

ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থানে প্রমাণিত একজন খাঁটি দেশপ্রেমিক আলতাফ হোসেন চৌধুরীকে ধানেরশীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

25/01/2026

রাষ্ট্র কোন পথে? গণতন্ত্র, উন্নয়ন ও মধ্যপন্থার লড়াইয়ে বিএনপির ভূমিকা
Plz. Vote for BNP

রাষ্ট্র কোন পথে? গণতন্ত্র, উন্নয়ন ও মধ্যপন্থার লড়াইয়ে বিএনপির ভূমিকা I PBC24TV 25/01/2026

https://youtu.be/5JTVGgbmWK0?si=2QXFdF5jZOCcgYO-

রাষ্ট্র কোন পথে? গণতন্ত্র, উন্নয়ন ও মধ্যপন্থার লড়াইয়ে বিএনপির ভূমিকা I PBC24TV ৫ আগস্ট ২০২৪–এর রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ আবার দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। রাষ্ট্র কোন পথে যাব.....

Photos from ZiaLibrary.com's post 08/01/2026

মাদার অফ ডেমোক্রাসি বেগম জিয়ার রেজুলেশন কপি!

২০১১ সালের ২১শে মে, যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট্ সিনেটের সকল সদস্যদের সরাসরি ভোটে- বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১০টি সফলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য “মাদার অফ ডেমোক্রাসি অফ বাংলাদেশ" টাইটেল দেয়া হয়েছিল। সেই রেজুলুশন এর কপি আপ করে দিলাম।

এছাড়া সেদিন সিনেটের মেইন হলে উদ্ভোধন করা হয়েছিল “জিয়া লাইব্রেরি ডটকম"
এগুলি ইতিহাস- এগুলি পরিবর্তন করা কিংবা পরিবর্ধন করা সম্ভব নয়।

বেগম খালেদা জিয়া সুধু বাংলাদেশের নয় সারা বিশ্ব গণতন্ত্রের মেন্টর। তাই তাকে শ্রদ্ধা করুন, ভালোবাসায় অন্তরে গেথে রাখুন!

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka