Power Cell

Website

Power Cell Power Cell

09/10/2026

স্ফুরণ- টেকসই জ্বালানি উদ্ভাবনের সন্ধানে
বাংলাদেশের টেকসই জ্বালানির ভবিষ্যৎ গড়তে বিদ্যুৎ বিভাগ আমন্ত্রণ জানাচ্ছে আপনার উদ্ভাবনী আইডিয়া নিয়ে এগিয়ে আসতে !

বাংলাদেশ একটি সাহসী লক্ষ্য নির্ধারণ করেছে, ২০৩০ সালের মধ্যে ১০,৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন এবং ১৫% জ্বালানি সাশ্রয় । এই লক্ষ্যে পৌঁছাতে শুধু নীতিমালা যথেষ্ট নয়; প্রয়োজন সেইসব মানুষের আইডিয়া, যারা সেই উজ্জ্বল ভবিষ্যতে বসবাস করবেন।

আর সেখানেই আপনার ভূমিকা!

স্ফুরণ আমন্ত্রণ জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেশাজীবীদের, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য আইডিয়া নিয়ে আসার জন্য, দুটি বিভাগে:

নবায়নযোগ্য জ্বালানি - সোলার সমাধান, স্মার্ট সোলার সেচ ও অফ-গ্রিড সিস্টেম, গ্রিড আধুনিকায়ন ও এনার্জি স্টোরেজ, উইন্ড এনার্জি, দেশীয় সোলার প্যানেল, ইনভার্টার উৎপাদন বৃদ্ধি কৌশল এবং এগ্রি-পিভি বা ভাসমান সোলারের মতো জমি-সাশ্রয়ী সমাধান।

জ্বালানি দক্ষতা - ক্যাম্পাস বা কমিউনিটি পর্যায়ে জ্বালানি সাশ্রয়ী উদ্যোগ, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, ক্লিন কুকিং প্রযুক্তি, জ্বালানি দক্ষতা পর্যবেক্ষণের ডিজিটাল টুল, বৈদ্যুতিক যান ও এর চার্জিং, বিল্ডিং এ জ্বালানি দক্ষতা, ডিমান্ড সাইড এনার্জি ম্যানেজমেন্ট, বিদ্যুৎ সাশ্রয়ী কুলিং, রেট্রোফিট সমাধান, আচরণগত পদ্ধতি, এবং নীতি-সংক্রান্ত প্রস্তাবনা।
কারা অংশ নিতে পারবেন?

গ্রুপ A (শিক্ষার্থী): যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, যেকোনো বিভাগের ২ জনের দল
গ্রুপ B (পেশাজীবী): বিদ্যুৎ ও জ্বালানি খাতের যেকোনো পেশাজীবী (একক)

কী জমা দিতে হবে?
- আপনার আইডিয়া ব্যাখ্যা করে ১,০০০ শব্দের কনসেপ্ট নোট
- ৩ মিনিটের পিচ ভিডিও - ধারণা, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব তুলে ধরে

আইডিয়া জমা দেয়ার শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬

আপনার আইডিয়া কে সকলের সামনে তুলে ধরার এটাই সুযোগ!

এখনই রেজিস্ট্রেশন করুন: https://seideacontest2026.sreda.gov.bd/
See less

07/10/2026
02/10/2026

েনীর তিন উপজেলায় ছাদভিত্...

16/09/2026

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ বিভাগ নিয়ে উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিতঃ-
--------------------------------
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়।

16/09/2026

Address

1 Abdul Gani Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Power Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share