কবিতা কানন

কবিতা কানন

Share

জগতে সবার জীবন হক সত্য সুন্দর
সবাই ভালবাসায় আনন্দে মেতে উঠুক

01/10/2017

হঠাৎ কেন এমন প্রশ্ন
উদয় হল পাগল মনে
আমরা কি সত্যি মানুষ?
প্রেম,মানবতাবোধ জ্ঞানে?
স্বাধীনতা কি সহজেই এসেছিল?
না পেয়েছি কঠর সাধনে
অনেক (রক্ত)আর বাঙালী জাতির
প্রাণের প্রতিদানে।

নাকি হিংস্র জন্তুজাত পিশাচ দানব
আমাদের মানব মুখোশ আরালে?
বাঙালী কি ছিল কখন প্রেমহীন
নিঠুর বধির পাষানসভাব, চামচে চারালে।
আজ তোমার প্রয়জন হে জাতীর পিতা
সেই বলিষ্ঠ কন্ঠে মানবতার ভাষণ
স্বাধীনতার জাগরনী বাংলার বিধান দাতা।
আবার তুমি আসো ফিরে মুজিব
তোমার প্রয়জন বাংলায়
চোরের দল আমার দেশে ত্রাসনীতি কেন
অবাদে চালায়?
আজ কোথায়া তুমি হারালে?
সমাজ চালায় দালালে
ভুলিয়া মানবপ্রেম মানব চলে দানবরন্যে।

আজ পাষান দানব পিশাচের মুখে
কে মারিবে জুতা, লাথি?
ভুলেও এ কথা আমি বলিনি
মন পাগলের প্রশ্ন মিছে
তাই খাতায় লিখি।

আমি মানব দেখেছি,দানব দেখিনি
শুনেছি পুথি গ্লপপ্রাচীনে
এই মানবই কি কখন হয় ভন্ড দানব
জালিম,জুলুম বিধানে?

ইতিহাসের পাতায় পড়েছি
জালিমের ঘৃণীত পরাজয়
হয় মহাপ্রলয়
ঘটিবে অতিনিকটে।
সমাজপতি যদি হয় মুর্খ,
ভন্ড,ঘুষখোরি
লভি, দেশোদ্রোহী?
সেই সমাজ জাতীর কি পরিনতিঘটে
হায় আজ সত্য সরল মানবতার সংকটে।

আবার কি কখন জন্মিবে বাংলায়
শেরেবাংলা,মাওলানা ভাসানী?
শেখ মুজিবুর,জিয়াউর রহমান।
তাদের মত জ্ঞানী গুনি?

হয়ত সেদিন থাকবনা আমি
থাকবেনা কোন প্রশ্ন পাগল মন?
মনের প্রশ্ন তাই লিখিলাম
বক,বকানি কবিতাচারন।

বক,বকানি


রিফাত কানন

01/10/2017

নরক জ্বালা

রিফাত কানন

রাতের আকাশে একফালি চাঁদ
মেঘের আরালে কয় কথা
কোন সে জনমের ভুল ভাঙিতে
সাধের জীবন যায় বৃথা।

কত কথার দেয়ালি
প্রণয় ভরিয়া
সুখের বসন্ত গেল
আধাঁরে মিলিয়া।
স্বপনের দিন গুলি, রহিলনা ঘরে
আমার মহাভুলে,প্রিয় গেছে ভুলিয়া।

মহালয়া সুভ সত্য পূজণ হলনা
আমারি পাপ হৃদয়ে, গুমরেউঠে বেদনা।
তাই চলেগেছে বধূ, চরণে প্রণয় হেলায়,
তবু কেন সুখস্বপনে বাধে অবেলায়।
আমি অবোধ বেভুল পাগল (কবি)
ভুলিয়াছি সকল প্রেম,সাধনা।

মরুময় চাদ, মেঘঘন গগনে
আজ মনেপরে কোন সে স্মৃতি বাঁধনে
আনন্দপরসে দেহের গোপনে
তুমি,আমি বিভোর ছিলাম কামিনী বনে।

আমি ভুলিনি আজও প্রিয়,
ভুল সে,ভুলিয়াছে আমারে।
সেই ভুলের প্রাপ্তি অনুসারে
পুড়েছাই মন দহনদ্বারে।
মনেপরে কথা হারানো বিধূননে,
পরিল মনে চাঁদের আলাপে
পাগল প্রলাপে রচিত কবিতা
কথার মালিকা কাঁদন বিলাপে।

হায় ঘুচিবে কবে এই
মরণ নরক জ্বালা
পন্চকাল্ বিষে জ্বলিয়া
অঙ্গ হয়েছে কালা।
আর চাইনা কাঁদিতে হায় রে
ওহে সুখ বিধান দাও প্রভূ
দয়াকর হে,তব চরণ পড়ে
আর চাইনা সত্য ভুলে,চলিতে আধারে
চাইনা কাদিতে বারে বারে।

01/10/2017

পরাজিত কবি

রিফাত কানন

সত্য মিথ্যা কলংক অভিসাপ
অঢেল পরেছি কালি।
আমি মহামুর্খ তাই
আপনারে আপনি করেছি বোলী।

আপন ভুলে আমি মরি
কারো দেবনা অজুহাত
বিধান ভাঙিয়া মহাবেভুল
নিজের বিধানে চলি, তিমির রাত।

সমাজ সংসারে ঘৃণার পুথি
লিখেছিলাম ভুল প্রণয় গীত
আমি ভুল আবেগে মিথ্যে কবিতা
অভিসপ্ত গ্রন্থের পরাজিত কবি।

Profile pictures 30/09/2017
22/09/2017

কত বিলাসিতা এ জীবনের তরে
রহিতে বাসনা ভুবন পরে
শত স্বপন তবু পোড়ে রয়,দুরে
পরপারে চলে বিলাসী
কামনা অনোষরে।।

সকল চরণে চরণে
অসমাপন জীবন মরণে
রতন মনি ধনে ধনি,
হারানু কাননে।
কাহার অভীসাপ বরে।।

কেন আজ মনে মনে জাগে?
চোখে জল আসে কার অনুরাগে?
জীবন ধূয়াশা সকলী প্রলয়ে
তবু বাচিবার কেন সাধজাগে
তাই আমি ভিক্ষুক তব দোয়ারে।।

কাননে ভিক্ষুক

রিফাত কানন।

01/09/2017

কানামাছি

রিফাত কানন

চোখ বেধেছি অহংকারে
কালো কাপরে,
সুখের পটে আছিস বটে
মনবতা পলায় ডরে।

ঘুষের টাকায় পাহার দিব
মনের বাসনা,
মরলে মোরুক গরিব চাঁষা
হোক লুলাকানা।

কানামাছি খেলব মোরা
অন্ধ সমাজপতী।
রাজনীতি যাক রসাতলে
দুর্নতি চোলুক পেটনীতি।

সকল আশার অবসান
বাংলা মায়ের কাঁদনে।
আসুক সকল সত্যনীতি
সমাজ সাশন বিধানে।

Photos 18/04/2017

নেশা বিভোর কাননে মাতাল কবি
স্বপনে বাসনা নিরব তমসী।
সকল বিধান সমাপনী
বেদনা বাধন বিলাপ, বিধানে।

সুখের ভুবন উদাশ কবিতা
রচিত হল বিসম আবেগে
সূচীত মালিকা গাথিল বিরহে।
পাগল নাচে,কোন সাধনে?
মন মাতিল কামিনী বনে।

সমাধির বুকে রজনীগন্ধা ফুটে
আবার আসে, সুখে দুঃখে
আবার হারায়, দিগন্তপারে।
শত জন্মের তৃষা হৃদয় প্রান্তে
ঘুমহীন রাতে কার হাহাকার?

পথেরকাঁটা চরণে বিধিল
আসিল অকাল ঘনিয়া।
বিধাতার বিধান ঘটিল জ্বালা
বিফল হল প্রেম সাধিয়া?

বিফল প্রণয় সাধন

রিফাত কানন

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Dhaka
DHAKA