Medicine Club, Universal Medical College Unit

Medicine Club, Universal Medical College Unit

Share

আর্তের সেবায় আমরা একটি পরিবার

27/02/2026
Photos from Medicine Club, Universal Medical College Unit's post 26/02/2026

আসসালামু আলাইকুম,
আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, প্রতিবছর এর ন্যায় এবছরও মেডিসিন ক্লাব, ‌ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিট কর্তৃঅ ইফতার এর আয়োজন করা হয়। মহাখালীতে অবস্থিত জামিআ'তুন নূর আস্ সিরাজিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে ইফতার আয়োজন করা হয়।

এ আয়োজনে মাদ্রাসার কুরআন এর পাখিদের সাথে মেডিসিনিয়ানদের অংশগ্রহণে পুরো পরিবেশটি ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যে ভরপুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. ফুয়াদ হাসান, জাহিদুল হাসান বাপ্পি ও শাফায়েত রহমান খান, মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটি সভাপতি ও ইউনিটের উপদেষ্টা রাকিবুল ইসলাম অন্তর,মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের ইউনিটের সভাপতি আসাদ আহমেদ,মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুষার, সহ-সভাপতি -১ মুসাব্বির উদ্দিন,ক্লিনিক্যাল সম্পাদক ফয়সাল ভূঁইয়া সহ আরো কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

ইফতারের পূর্ব মুহূর্তে মাদ্রাসার হুজুরের পরিচালনায় একটি দোয়ার আয়োজন করা হয়, যেখানে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

Photos from Medicine Club, Universal Medical College Unit's post 18/02/2026

Ramadan Mubarak! May this beautiful month bring peace to your heart, ease to your mind, and blessings to your life.

Photos from Medicine Club, Universal Medical College Unit's post 02/02/2026

26th January,2026,
🧰🩺ECG Workshop by
Medicine Club, Universal Medical College Unit× Axis Medical School

Photos from Medicine Club, Universal Medical College Unit's post 27/01/2026

গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে বরিশাল জেলার উজিরপুর গ্রামে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে আয়োজন করা হয়। স্থানীয় সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটি (২০২৪–২৫ সেশন) এবং মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি রাকিবুল ইসলাম অন্তর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান বাপ্পী, সহ-সভাপতি-১ জাহিদুল ইসলাম তুষার, সহ-সভাপতি-২ ফাহাদ বিন আউয়াল, দপ্তর সম্পাদক আসাদ আহমেদ, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সহকারী অর্থ সম্পাদ মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ (২০২৪-২০২৫) হারুন অর রশিদ।
ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে

ডাঃ মোঃ জাহিদুল ইসলাম সজল (এম.বি.বি.এস [ঢাবি], সি.সি.ডি-বারডেম, ডিপ্লোমা ইন আল্ট্রাসাউন্ড, পিজিটি-মেডিসিন; শিশু, মেডিসিন, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ)
এবং
ডাঃ জানাতুন নাহিদ ইভা (এম.বি.বি.এস, সি.এম.ইউ, ডি.এম.ইউ, পিজিটি-গাইনি এন্ড অবস)
উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

ক্যাম্পে ফ্রি ব্লাড সুগার (RBS) পরীক্ষা , ব্লাড গ্রুপিং , রক্ত চাপ ও ওজন নির্ণয় সেবাও প্রদান করা হয়।
এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মোট ৪৫০ জনেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও সেবা প্রদান করা সম্ভব হয়।

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের মাননীয় উপদেষ্টা ডা. Zahid Sajol ভাইকে,ইউএমসি ইউনিটের মেডিসিনিয়ানদের যাতায়াতের সার্বিক ব্যবস্থাপনা, আতিথেয়তা এবং দুস্থদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য।

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পটি সুষ্ঠু, সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয়।

Photos from Medicine Club, Universal Medical College Unit's post 25/01/2026

গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক এই কর্মসূচিটি বরিশাল জেলার উজিরপুর গ্রামে আয়োজন করা হয়। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় কমিটি (২০২৪-২৫ সেশন) ও মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি রাকিবুল ইসলাম অন্তর, মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান বাপ্পী,সহ সভাপতি-১ জাহিদুল ইসলাম তুষার, সহ সভাপতি-২ ফাহাদ বিন আউয়াল, দপ্তর সম্পাদক আসাদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের মাননীয় উপদেষ্টা ডাঃ জাহিদুল ইসলাম সজল। এ ছাড়াও মেডিসিন ক্লাব, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। কর্মসূচীর প্রথম পর্যায়ে মাদের্শী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের মাঝে উষ্ণতা বিতরণ করা হয় এবং পরবর্তীতে এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

25/01/2026

🩺ECG WORKSHOP by,
Medicine Club, Universal Medical College Unit And Axis Medical School, Dhaka East Zone.

ECG reading is a fundamental competency in medical education and clinical practice. This workshop is designed to provide a clear, practical, and systematic approach to ECG interpretation through interactive discussion and clinical correlation. The session will be conducted under experienced guidance to ensure effective and meaningful learning.

We are glad to inform you that,The ECG Workshop is being jointly organized through a collaborative initiative between the Medicine Club, Universal Medical College Unit, and Axis Medical School, Dhaka East Zone—aimed at strengthening practical ECG interpretation skills and fostering academic cooperation among future physicians.

✒️Venue: Universal Medical College

✒️Date: 26 January, 2026

✒️Time: 3:00 PM

We cordially invite all 5th year student's of Universal Medical College to take part in this academic initiative and enhance their clinical learning experience.

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Mohakhali
Dhaka
1215