08/05/2026
ঢাকায় আন্তর্জাতিক তাফসীরুল কুরআন মাহফিল করার সিদ্ধান্ত।
----------------------------------------
চলতি বছরে সুবিধামত সময়ে ঢাকায় আন্তর্জাতিক তাফসীরুল কুরআন মাহফিল করার লক্ষ্যে আজ ৮মে মতিঝিলস্থ কার্যালয়ে ম ম জিলানীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান জননেতা মাওলানা এম এ মতিন মহোদয় ঢাকায় অবস্থানরত সাবেক- বর্তমান নেতা- কর্মী ও পীর- মশায়েখের সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিম সভায় কেন্দ্রীয় দায়িত্বশীল ও ঢাকা মহানগরের ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভায় স্বতঃস্ফূর্তভাবে তাফসীরুল কুরআন মাহফিল সফলে কাজ করে যাওয়ার মতব্যক্ত করেন।
07/05/2026
রংপুর সফরে মান্যবর মহাসচিব
----------------------
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর কো চেয়ারম্যান আল্লামা ডক্ট্রর অধ্যক্ষ আফজাল হোসেন (রাহ.) এর মাজার যিয়ারত কররছেন (রংপুরের গংগাচড়ায়), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব স উ ম আবদুস সামাদ মহোদয়। এ সময় কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মুফতি ফাউজুল কবির উপস্থিত ছিলেন। তাঁর কবর জিয়ারতের পর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
06/05/2026
ঠাকুরগাঁও জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
--------------------------------------------
আজ ৬ মে, ২০২৬ইং ঠাকুরগাঁও জেলা কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মান্যবর মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ মহোদয়। বিশেষ অতিথি ছিলেন মজলিশে শুরার সদস্য মুফতি ফাউজুল কবির। এ সময় জেলা নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।
06/05/2026
৫-ই মে ২০২৫ইং শহীদ রঈস উদ্দীন হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ছাত্রসেনার শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদ ও ২১ জন সেনাকর্মীকে গ্রেপ্তার ও তাদের উপর আনিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হবিগঞ্জ জেলা শাখা।
05/05/2026
শহীদ রঈস উদ্দিন (র.) এর বিচারের দাবিতে আন্দোলনরত ছাত্রসেনার কর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলা ও নির্বিচারে ২১ জন সেনাকর্মীর ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার মানববন্ধন সম্পন্ন।
05/05/2026
শহীদ রঈস উদ্দিন (র.) এর বিচারের দাবিতে আন্দোলনরত ছাত্রসেনার কর্মীদের ওপর সন্ত্রাসীদের হামলা ও নির্বিচারে ২১ জন সেনাকর্মীর ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন সম্পন্ন।
05/05/2026
মহাসচিব মহোদয়ের নেতৃত্বে উত্তরবঙ্গ সফর সফল হোক।
03/05/2026
শহীদ সাইফুল ইসলামের শাহাদাতের বিনিময়ে সুন্নীয়ত প্রতিষ্ঠা হোক।