06/01/2026
মিস্টি মিষ্টি কথা বলে দালাল মজিদ চাচাকে বুঝিয়েছে ফ্রি ভিসায় অনেক লাভ। যেকোন ধরণের কাজ করা যায়। মন চাইলে কাজ চেঞ্জ করা যায়। দালালের কথায় সৌদি গিয়ে মজিদ চাচা পড়েছেন বিপদে। ৬ মাস ধরে তিনি বেকার। ৩ মাস ধরে ঠিক মতো খাওয়ার ব্যবস্থা হচ্ছে না, অমানবিক জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
দালালের মিস্টি কথায় শুনে আপনিও প্রতারিত হবে না। ফ্রি ভিসা—বলে কোন ভিসা হয় না। কোন দেশে ফ্রি- ভিসা নামে কোন ভিসা ইস্যু করে না। খুব সহজ বিষয়- প্রতারণার আরেক নাম ‘ফ্রি ভিসা’। আপনাকে কেউ যদি ফ্রি ভিসায় বিদেশ যাবার বিষয়ে অফার করে বুঝবেন আপনার পরিস্থিতি মজিদ চাচার মতো হতে পারে। যিনি ফ্রি ভিসায় আপনাকে বিদেশ যেতে বলছে তিনি ১ নম্বর খাটি প্রতারক।
নির্দিষ্ট কাজের ভিসা নিয়ে, এজন্সির সাথে কাজের বিষয়ে চুক্তি করে, ব্যাংকিং চ্যানেলে লেনদেন করে বিদেশ যান। প্রয়োজনে আপনার জেলা জনশক্তি অফিসে যোগাযোগ করে পরামর্শ নিন।
দেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়
১/ বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন।
২/ নিজের জাতীয় পরিচয়পত্র/শিক্ষাগত সনদ অনুযায়ী নিজের নাম, বয়স, বাবা-মায়ের নাম ঠিকানা দিয়ে পাসপোর্ট করুন।
৩/ দালালের কথা মতো ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করবেন না, যা ভবিষৎ এ আপনাকে জটিলতার মধ্যে ফেলবে।
৪/ প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন।
৫। পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন DEMO তে গিয়ে নিবন্ধন করুন।
৬। গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
৭। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
৮। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন।
৯। ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।
১০। বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
১১। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।
১২। বিদেশ যাওয়ার পূর্বে নিজের নামে বা যৌথ নামে ব্যাংক হিসাব খুলু্ন।
১৩। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন।
১৪। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন।
১৩। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
১৪। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন।
#বাংলা_এভিয়েশন
#বাংলা_প্রবাস
05/11/2025
✅ তথ্য আহবান – মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশি অসুস্থ অবস্থায় উদ্ধার ✅
৩১ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩০ মিনিটে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর প্রধান ফটকের সামনে এক বাংলাদেশিকে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়।
তার কাছে কোনো পরিচয়পত্র (পাসপোর্ট/এনআইডি) বা মোবাইল ফোন পাওয়া যায়নি।
হাইকমিশনের তাৎক্ষণিক উদ্যোগে তাকে হসপিটাল কুয়ালালামপুরে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
চিকিৎসকদের মতে, তিনি মানসিকভাবে অস্বাভাবিক, স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, এমনকি নিজের নামও বলতে সক্ষম নন।তার হাত ও পায়ে আঘাতের চিকিৎসা চলছে। হাইকমিশন নিয়মিত হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখছে।
📢 যদি কেউ তাকে চিনে থাকেন বা তার পরিবারের সঙ্গে যোগাযোগের তথ্য জানেন, অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরকে তা জানাবেন। অথবা বাংলা প্রবাসের সাথে যোগাযোগ করতে পারেন।
তার পরিবারকে খুজে পেতে পোষ্টটি শেয়ার করুন।
প্রবাসী একটি জীবনের পাশে দাঁড়াতে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।
#বাংলা_প্রবাস #বাংলাএভিয়েশন #বাংলা_এভিয়েশন
16/09/2025
জাপানে জনশক্তি রফতানি বাড়াতে নতুন পদক্ষেপ
জাপান ডেস্কের কার্যক্রম:
• শ্রমবাজারের চাহিদা অনুসন্ধান, কর্মসংস্থান চিহ্নিতকরণ ও প্রচারণা।
• ভাষা প্রশিক্ষণ, ডিজিটাল টেস্ট, তথ্যসংগ্রহ।
• জাপান-বিদেশি দফতরের সাথে সমন্বয়।
• নতুন ওয়েবসাইট, ফেসবুক পেজ ও বিশেষ ইমেইল চালু।
• জাপানিজ ভাষা শিক্ষা ও পরীক্ষা বিস্তৃতকরণ।
• কর্মীদের ডাটাবেজ তৈরি।
• শিক্ষক ভাতা মাসিক ভিত্তিতে বৃদ্ধি।
প্রশিক্ষণ ও নিয়োগ:
• SSW ক্যাটাগরি: কৃষি, নির্মাণ, যত্নকর্মী, বিল্ডিং ম্যানেজমেন্ট, অটোমোবাইলসহ ৬টি সেক্টরে নিয়োগ শুরু।
• টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (TITP) ২০২৭ থেকে ESD-তে রূপান্তর।
• ১ লাখ কর্মীকে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প ইআরডিতে পাঠানো হয়েছে।
• কাইকম ড্রিম স্ট্রিট বিডি নার্সিং ও স্কিল ট্রেনিং সেন্টার চালু করবে।
• এনবিসিসি ও জেবিবিআরএ যৌথভাবে নিয়োগ করবে।
জাপানি ভাষা প্রশিক্ষণ:
• ৩৬ কলেজে N5 লেভেল ও ১৬ কলেজে N4 লেভেলের প্রশিক্ষণ।
• জাপান ফাউন্ডেশন থেকে প্রশিক্ষক প্রেরণ।
• অনলাইন ভাষা শিক্ষা কার্যক্রম চালু।
• নতুন LMS সফটওয়্যার তৈরি হচ্ছে।
নতুন সহযোগিতা:
• নভেম্বর টোকিও ও নাগোইয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সংযোগ অনুষ্ঠান।
• জাপানি ভাষার ICT প্রশিক্ষণ উন্নয়ন শুরু।
02/08/2025
মালয়েশিয়ার কুয়ানটানে ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি-১) এলাকায় গাড়ি থেকে সড়কে ছিটকে পড়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাড়িচালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আর আহত দুজন হলেন হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। তাঁদের স্থানীয় তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, চালকের গাড়ি চালানোর বৈধ সনদ ছিল না। দুর্ঘটনাকবলিত গাড়িটির রাস্তায় চলাচলের অনুমতির মেয়াদও গত মে মাসে শেষ হয়ে গেছে।
30/07/2025
ওমানে অবস্থানরত বৈধ ডকুমেন্টসহীন প্রবাসীদের জন্য সুখবর!
🗓️ বৈধকরণের সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
ওমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যারা এখনো বৈধ কাগজপত্র ছাড়া আছেন, তারা এই সময়সীমার মধ্যে বৈধতার জন্য আবেদন করলে কোনো জরিমানা দিতে হবে না।
✅ যাদের কাছে নেই –
🔹 বৈধ ওয়ার্ক পারমিট
🔹 আকামা (বাসস্থান অনুমতি)
🔹 যাদের নামে ‘ওয়ার্ক অ্যাবানডনমেন্ট’ রিপোর্ট আছে
তারা সবাই এই সুযোগের আওতায় বৈধ হতে পারবেন।
📌 এই সুযোগে কী করতে হবে?
🔸 নিজ উদ্যোগে বৈধকরণের জন্য আবেদন করতে হবে
🔸 প্রয়োজনে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে
🔸 সমস্যা হলে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়া যাবে
🔗 বিশেষ অনুরোধ:
যারা এখনো বৈধ হননি, সময় থাকতেই এই সুযোগ কাজে লাগান। পরবর্তীতে জরিমানা বা আইনগত জটিলতায় পড়তে হতে পারে।
🇧🇩 বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রবাসীদের সহায়তায় প্রস্তুত রয়েছে।
সকলের সহযোগিতায় আমরা একটি নিরাপদ ও সম্মানজনক অভিবাসন নিশ্চিত করতে চাই।
📣 বাংলা প্রবাস সবসময় প্রবাসীদের পাশে
শেয়ার করে প্রবাসী ভাইদের জানাতে ভুলবেন না।
#বাংলাএভিয়েশন
06/04/2025
প্রবাসী জামালের মৃত্যুতে গভীর শোক। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চত করতে সরকারের কাছে দাবি।
৭১ সালে বাবা হাতেম মাতবরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তখন একমাত্র ছেলে জামাল মাতবর মায়ের গর্ভে ছিলেন। স্বামীর হারানোর শোকের দুই মাসের পর মধ্যেই শিরি বেগমের কোলজুড়ে দুনিয়ায় আগমন করেন জামাল। পরে সন্তানের কথা ভেবে আর আর বিয়ে করেননি শিরি বেগম। অপরদিকে জামাল বড় হওয়ার পর সংসারের হাল ধরতে ২৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান।
সৌদি থেকে দীর্ঘ ২৮ বছর পর এবার রমজানের আগে বাড়িতে এসেছিলেন। ততদিনে জামালের বয়স ৫৫ হয়ে যায়। এই বয়সেই তিনি মাত্র একমাস আগে বিয়ে করেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের মেহেদীর রং হাত থেকে মুছে যাওয়ার আগেই শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে নিজ বসতঘরে ডাকাত দলের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে জামালকে।
31/03/2025
প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,
ঈদের আনন্দের এই মুহূর্তে আপনাদের জন্য রইল হৃদয়ের গভীর থেকে ভালোবাসা, মমতা আর সম্মান। পরিবার থেকে দূরে থেকে যে ত্যাগ আপনারা করছেন, তা শুধুই আর্থিক দায়িত্ব নয়—এটা ভালোবাসার এক অনন্য রূপ, যা শুধু প্রকৃত সংগ্রামীদের পক্ষেই সম্ভব।
আপনারা ঈদের দিনে বাবা-মা, সন্তান, জীবনসঙ্গী ও প্রিয়জনদের স্পর্শ থেকে বঞ্চিত, অথচ তাদের মুখে হাসি ফোটাতে দিনরাত কঠোর পরিশ্রম করছেন। এই ত্যাগ, এই ভালোবাসা অনন্ত কালের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
আজকের এই দিনে আপনারা যেখানে থাকুন না কেন, জানবেন—আপনাদের পরিবার, আপনাদের দেশ, আপনাদের বাংলা প্রবাস আপনাদের পাশে আছে। দূরত্ব হয়তো শারীরিক, কিন্তু ভালোবাসার বাঁধন আগের চেয়েও দৃঢ়।
আশা করি, আগামী ঈদ আপনাদের সবার ঘরে, প্রিয়জনের সান্নিধ্যে আনন্দে ভরে উঠবে।
আপনাদের প্রতি রইল অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। ঈদ মোবারক!
— বাংলা প্রবাস পরিবার
22/03/2025
রোমানিয়া থেকে আরও পাঁচ বাংলাদেশি অভিবাসী দেশে ফেরত পাঠানো হয়েছে
রোমানিয়ার আরাদ অঞ্চলের অভিবাসন পুলিশ গত সপ্তাহে পাঁচ বাংলাদেশিসহ ২০ জন অভিবাসীকে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই)।
আইজিআই জানায়, ফেরত পাঠানো বাংলাদেশিরা বৈধ কাজের ভিসায় রোমানিয়ায় এসেছিলেন, তবে বেআইনি সীমান্ত পার হওয়ার চেষ্টার দায়ে আটক হন। আদালতের রায়ে তারা ফেরত না যাওয়ায় পুলিশের এস্কর্টে বিমানবন্দর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠান হয়। বহিষ্কৃতদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা ও সুইজারল্যান্ডে প্রবেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
২০২৩ সালে রোমানিয়া থেকে ৩৯৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে বলে জানায় অভিবাসন কর্তৃপক্ষ। অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রোমানিয়া সরকার।
#বাংলাপ্রবাস
21/01/2025
কুয়েতে তিন বাংলাদেশি গ্রেফতার
মানব পাচার কার্যক্রমে জড়িত দুই বাংলাদেশী প্রবাসী এবং সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ।
মানব পাচারের সাথে জড়িত দুই ব্যক্তি প্রতি লেনদেনে ১,৭০০ থেকে ১,৯০০ কুয়েতি দিনারের বিনিময়ে কর্মী আনছিল।
অন্য আরেকজনকে কুয়েত সরকারের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরির সাথে জড়িত থাকার বিষয়টি প্রকাশ পাওয়ার পর গ্রেপ্তার করা হয়।
এই তিনজনের বিরুদ্ধে কুয়েতের আইন অনুযায়ী শান্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস
10/12/2024
যাঁদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাঁদের আগামী ২ জানুয়ারির আগে তা সংশোধন করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।
অন্যদের জানাতে এই পোস্ট শেয়ার করুন
22/11/2024
কাজের উদ্দেশ্যে পাঁচটি দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশগুলো হলো থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কলসেন্টার অপারেটরসহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে (ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসএ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি) প্রচার কার্যক্রম/নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সাথে বাংলাদেশিদেরকেও সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে।
বাংলাদেশ সরকার মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত/পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস