UNO Subarnachar

Call Website Contact the organization

UNO Subarnachar সুবর্ণচর উপজেলার নাগরিক সেবা নিশ্চিতে বদ্ধপরিকর

১৯৫৯ সালের এক রৌদ্রজ্জল প্রভাতের কথা। এলাকার জনগণ হঠাৎ আবিস্কার করে, নদীর বুকে একখন্ড ভূমি। শুরু হয় অথৈ সাগরের বুকে জেগে উঠা মাটির বুকে বসতি পত্তন। জেগে উঠা নতুন চর দক্ষিণাঞ্চলের সহায় সম্বলহীন নদীভাঙ্গা দরিদ্র মানুষগুলোকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। অগণিত ভাগ্যান্বেষী মানুষ এসে বসত গড়ে নতুন নোনা পানির সাম্রাজ্যে। স্বল্প বাসনার এ চরকে ঘিরে তারা নিজেদের ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করে । স্বপ্ন দেখে নতুন জীবন ও জীবিকার । এ স্বপ্নই প্রকৃতির নানা প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকার প্রেরণা জোগায়। সেই দিন থেকে শুরু হয় নতুন ইতিহাস। বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু রক্ষার জন্য তাদেরকে প্রকৃতির পাশাপাশি বাইরের শক্তির সাথেও লড়াই করে টিকে থাকতে হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে জমি নিয়ে সংঘর্ষ বাধে বহিরাগত ভুমিগা্রসী শক্তির সঙ্গে। সংঘর্ষের ফলে নিহত শত শত মানুষ এবং হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়। সূবর্ণ্চর উপজেলার সাধারন মানুষ সেদিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক মূল্যবান জীবন বির্সজন দেয়। এ উপজেলার ইতিহাস রচিত হয়েছে খেটে খাওয়া সাধারন মানুষের নিরন্তন সংগ্রামের মধ্যদিয়ে যারা তাদের সৃজনশীল কর্মকান্ড দিয়ে এ নোনা চরকে বসবাস উপযোগী করে গড়ে তুলেছে। যা বর্তমানে সূবর্ণচর উপজেলা হিসেবে পরিচিতি অর্জন করে স্ব-গৌরবে মাথা তুলে আছে।

শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ০৮ টা পর্যন্ত খোলা রাখা সংক্রান্ত জরুরি নির্দেশনা সকলকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি।
20/08/2026

শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ০৮ টা পর্যন্ত খোলা রাখা সংক্রান্ত জরুরি নির্দেশনা সকলকে মেনে চলার অনুরোধ জানাচ্ছি।

03/08/2026
*ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে আবেদনের সময়সীমা ২৮ জুলাই বেলা ১২:০০ টা পর্যন্ত বৃদ্ধি কর...
26/07/2026

*ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে আবেদনের সময়সীমা ২৮ জুলাই বেলা ১২:০০ টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

*নতুন আবেদনকারীদের ভাইভা আগামী ২৯ জুলাই বুধবার বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় অনুসারে অনুষ্ঠিত হবে।

*২৫-২৬ তারিখের নির্ধারিত ভাইভা যথাযময়ে পূর্বের শিডিউল অনুসারে চলমান থাকবে।

*দুই ধাপে ভাইভা শেষে আগামী ৩০ জুলাই তারিখে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে।

এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ সংক্রান্ত গত ২২/০৭/২০২৬ খ্রি...
24/07/2026

এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ সংক্রান্ত গত ২২/০৭/২০২৬ খ্রি তারিখে প্রকাশিত স্বেচ্ছাসেবী নিয়োজিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সংশ্লিষ্ট আবেদনকারীদের বাছাই পরীক্ষা (Walk-in-interview) ইউনিয়নভিত্তিক আগামীকাল ও আগামী পরশু নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারসমূহকে সামাজিক সুরক্ষার আওতায় আনয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’...
22/07/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারসমূহকে সামাজিক সুরক্ষার আওতায় আনয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬’ অনুযায়ী আগামী ০১ আগস্ট হতে ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত অত্র উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি পরিচালিত হবে। উক্ত শুমারি কার্যক্রমে সুবর্ণচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে শুধু তথ্য সংগ্রহকালের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।

প্রার্থীকে আবশ্যিকভাবে সুবর্ণচর উপজেলার স্থায়ী বাসিন্দা এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতাসম্পন্ন হতে হবে।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ: জনাব আখতার হোসেন, ইউনিয়ন সমাজকর্মী
০১৮৫১২৫৭২০৬

আসসালামুআলাইকুম। আজ ১৬ জুলাই "জুলাই শহীদ দিবস" উপলক্ষে উপজেলা প্রশাসন সুবর্ণচর এর আয়োজন আলোচনা সভা, স্থান: উপজেলা পরিষদ ...
16/07/2026

আসসালামুআলাইকুম।
আজ ১৬ জুলাই "জুলাই শহীদ দিবস" উপলক্ষে উপজেলা প্রশাসন সুবর্ণচর এর আয়োজন আলোচনা সভা, স্থান: উপজেলা পরিষদ হলরুম।
আলোচনা সভায় জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

আসসালামুআলাইকুম। উপজেলা প্রশাসন সুবর্ণচর এর উদ্যোগে ও উপজেলা মৎস্য অফিস এর সার্বিক সহযোগিতায় চলমান বর্ষায় জলাবদ্ধতা নিরস...
09/07/2026

আসসালামুআলাইকুম।
উপজেলা প্রশাসন সুবর্ণচর এর উদ্যোগে ও উপজেলা মৎস্য অফিস এর সার্বিক সহযোগিতায় চলমান বর্ষায় জলাবদ্ধতা নিরসনে খালের উপর স্থাপিত অবৈধ জাল অপসারণে অভিযান পরিচালনা করা হচ্ছে। চর আমানউল্যাহ ইউনিয়নের বিভিন্ন খাল ও জলাশয় থেকে আজকে অবৈধ বেহুন্দি ও রিং জাল অপসারণ করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নের খালসমূহে স্থাপিত এ ধরণের শত শত অবৈধ জালের কারণে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সকলকে দ্রুত এসব জাল নিজ দায়িত্বে অপসারণ করার জন্য বলা হল।
অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসসালামুআলাইকুম। নজরুল বর্ষ উপলক্ষে অদ্য ০৩ জুলাই ও আগামীকাল ০৪ জুলাই বিকাল ০৫:০০ টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় শিল্পী...
03/07/2026

আসসালামুআলাইকুম।
নজরুল বর্ষ উপলক্ষে অদ্য ০৩ জুলাই ও আগামীকাল ০৪ জুলাই বিকাল ০৫:০০ টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আপনারা সবান্ধব আমন্ত্রিত।

Address

সুবর্ণচর উপজেলা পরিষদ
Dhaka
৩৮১৮

Alerts

Be the first to know and let us send you an email when UNO Subarnachar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UNO Subarnachar:

Shortcuts

Share