Buddhist Religious Welfare Trust

Buddhist Religious Welfare Trust

Share

Buddhist Religious Welfare Trust (BRWT) was established in, 1984 as per provision of section - 3 of Presidents Ordinance no. LXIX of 1983 by the Govt.

of the Peoples Republic of Bangladesh for the Religious welfare of the Buddhist Community in Bangladesh. The Board of Trustees is being nominated by the Government as per provision of 4 & 5 of the Trust ordinance.

15/03/2026

‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ, ২০২৬খ্রি. তারিখে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে আপনার বৌদ্ধ বিহার/প্যাগোডা/ ক্যাং/চৈত্য-এ বিশেষ প্রার্থনা আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।

Photos from Buddhist Religious Welfare Trust's post 17/12/2025

মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে সমবেত প্রার্থনা ও আলোচনা সভা
=======================================

১৬ ডিসেম্বর ২০২৫খ্রি:, মঙ্গলবার সময় সন্ধ্যা ৬:০০ টায় মহান বিজয় দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে সমবেত প্রার্থনা ও আলোচনা সভা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার অতীশ প্রার্থনা হলে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের গভীরভাবে স্মরণ করা হয়। সকল শহীদের পারলৌকিক শান্তি ও দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
সভার ২য় পর্বে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাসহ আপামর জনগণের অবদান শীর্ষক আলোচনায় বক্তাগণ সকল শহীদদের অসামান্য আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি মি. রঞ্জিত কুমার বড়ুয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান মি. ভবেশ চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অবসরপ্রাপ্ত মেজর অজয় প্রকাশ চাকমা, ট্রাস্টের সচিব মি. জয়দত্ত বড়ুয়া এবং সমাজের বিশিষ্ট নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীসহ ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ে ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
১৬-১২-২০২৫
জয়দত্ত বড়ুয়া
সচিব
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

27/11/2025

“১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ ( ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর)” উদযাপন উপলক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচী প্রণয়নের নিমিত্ত গঠিত কমিটি ও অংশীজনদের সমন্বয়ে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত
সভার কার্যবিবরণী প্রসঙ্গে।

26/11/2025

১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবি দিবস ২০২৫’ পালন উপলক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন প্রসংগে।

25/11/2025

জরুরি বিজ্ঞপ্তি
==========
ভূমিকম্পের সময় আপনার করণীয়

18/11/2025

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য ত্রয়োদশ সংঘরাজ অগ্গমহাপন্ডিত একুশে পদক প্রাপ্ত ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের প্রয়াণে

13/11/2025

শোকবার্তা।

গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি-
বাংলাদেশের বৌদ্ধ সমাজের সর্বোচ্চ ধর্মীয় গুরু, পরম পূজনীয় ত্রয়োদশ সংঘরাজ অগ্রমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথের মহোদয় আজ আমাদের মাঝে আর নেই।

তাঁর পরম প্রজ্ঞা, মমতা ও ধর্মচিন্তায় দীপ্ত জীবন বৌদ্ধ সমাজের জন্য এক অনন্য দিশারী ছিল। তিনি ছিলেন ধর্মের অবিচল সাধক, বুদ্ধবাণীর জীবন্ত প্রতিমূর্তি। তাঁর দীর্ঘ আধ্যাত্মিক জীবন ধর্মপ্রচার, শিক্ষা বিস্তার, মানবসেবা ও নৈতিকতার আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিল।

সংঘরাজ মহাথের মহোদয় শুধু বাংলাদেশের বৌদ্ধ সমাজেরই নন-বরং সমগ্র পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বৌদ্ধ সম্প্রদায়ের আলোকবর্তিকা ও পরম অভিভাবক ছিলেন। তিনি পাহাড়ের প্রতিটি মঠ, প্রতিটি উপাসক পরিবারের হৃদয়ে আলো জ্বালিয়েছেন। তাঁর শিষ্যত্বে এক নতুন প্রজন্ম ধর্মচর্চা, মানবতা ও মৈত্রীর শিক্ষা গ্রহণ করেছে।

তাঁর প্রস্থান আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি শুধু ধর্মীয় নয়, নৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলেও গভীরভাবে অনুভূত হবে।

তবে আমরা বিশ্বাস করি-তাঁর প্রজ্ঞার আলো, ধ্যানচর্চার অনুপ্রেরণা এবং বুদ্ধের পথের প্রতি তাঁর অটল নিষ্ঠা আমাদের চিরকাল পথ দেখাবে।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে পরম শ্রদ্ধার সঙ্গে তাঁর চরণে বিনম্র প্রণতি জানাচ্ছি এবং তাঁর পারলৌকিক সদগতি ও পরিনির্বাণ এবং পরম শান্তি কামনা করছি🙏🙏🙏

সব বৌদ্ধ ভিক্ষুসংঘ, উপাসক ও উপাসিকাদের প্রতি আহ্বান জানাচ্ছি-এই শোককে শক্তিতে রূপান্তরিত করে সংঘরাজ মহাথেরের দেখানো ধর্মপথে অবিচল থাকুন।

বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি।

নমো তস্য ভাগবতো অহং 🙏🙏🙏

ভবেশ চাকমা
ভাইস চেয়ারম্যান
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ।


Bhabesh Chakma

জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান দিবস স্মরণে সমবেত প্রার্থনা ও আলোচনা সভা 06/08/2025

জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান দিবস স্মরণে জুলাই পুণর্জাগরন অনুষ্ঠান মালা-২০২৫ উপলক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের পারলৌকিক শান্তি, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনা ও আলোচনা সভা, তারিখ: ০৫ আগস্ট ২০২৫ খ্রি: মঙ্গলবার, স্থান: অতীশ প্রার্থনা হল, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার।

জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান দিবস স্মরণে সমবেত প্রার্থনা ও আলোচনা সভা জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান দিবস স্মরণে জুলাই পুণর্জাগরন অনুষ্ঠান মালা-২০২৫ উপলক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহ....

Special prayer meeting for peace in Bangladesh and the world on the occasion of July Martyrs' Day 20 06/08/2025

জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা

Special prayer meeting for peace in Bangladesh and the world on the occasion of July Martyrs' Day 20 জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা

16/07/2025

জুলাই শহিদ দিবস' উপলক্ষে আগামী বুধবার, ১৬ জুলাই ২০২৫, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য বাংলাদেশের সকল বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া বা প্রার্থনা সভার আয়োজন করার প্রসঙ্গে।

Regarding the organization of special prayers or prayer meetings in all Buddhist monasteries in Bangladesh to observe national mourning on Wednesday, July 16, 2025, on the occasion of 'July Martyrs' Day'.

11/03/2025
11/03/2025

বিশেষ ঘোষনা:
==========
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের পরামর্শক্রমে অনিবার্য কারনবশতঃ ২১/০৩/২০২৫ তারিখে অনুষ্ঠেয় সেমিনারটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

ভাইস চেয়ারম্যান
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট , বাংলাদেশ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

4, New Eskaton Road, Waqf Building 8th Floor 4
Dhaka
1214