16/10/2025
হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিতঃ
অদ্য ১৬ অক্টোবর ২০২৫ইং তারিখে হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা মহোদয়ের সভাপতিত্বে দুপুর ১২:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোর্য়ার্টাসের ২য় ভবনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) জনাব ইমতিয়াজ আহমেদ বিপিএম, পিপিএম মহোদয় এবং পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোহাম্মদ শফিউল ইসলাম এর সঞ্চালনায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে নিরাপত্তা বিষয়ক, শৃঙ্খলা বিষয়ক, স্বাস্থ্য সেবা বিষয়ক আলোচনা করার পাশাপাশি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
উক্ত কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান, সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনার পাশাপাশি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাইওয়ে পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। মাসিক কল্যাণ সভা শেষে হাইওয়ে পুলিশ প্রধান সবার সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
10/10/2025
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ কর্তৃক চাপাতিসহ ছিনতাইকারীকে আটক।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন এলাকা থেকে চাপাতিসহ একজন ছিনতাইকারীকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। আজ ১০ অক্টোবর ২০২৫ খ্রিঃ রাত অনুঃ ০৩.৪৫ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে আটক করা হয়।
আটকৃত হল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নতুন বাজার এলাকার জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৩)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী লেনে একটি পিকআপ যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১২-২৪২৯ পিকআপটি ব্রীজে উঠার সময় জ্যামে থাকা অবস্থায় অজ্ঞাতনামা ০২ জন গাড়ির নিকট এসে দেশিয় অস্ত্র দিয়ে ড্রাইভার ও হেলাপারকে বিভিন্ন ভয়- ভীতি প্রদর্শনকালে জহিরুল ইসলাম(২৩) কে আটক করে এবং অজ্ঞাতনামা ০১ জন আসামী কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপস্থিতিতে পেয়ে কৌশলে দৌড়ে পালিয়ে যায় । এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিম সহ আসামীকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়।
08/10/2025
০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
আজ ০৮ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ১২.৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে, আষাড়িয়ার চর ব্রিজের পূর্ব পাশে একটি সিএনজি (রেজি নং: নারায়ণগঞ্জ-থ-১১-৫৭৩৭) সন্দেহভাজন হিসেবে থামানোর সিগন্যাল দেয় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা পাঁচজনের মধ্যে একজন পালিয়ে যায়। বাকি চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম হলো: রহমত (৩২), মুরাদ (৪৫), তুসার (৩২), মোঃ ছামিদুল ইসলাম (২৮)
তল্লাশীর সময় তাদের নিকট থেকে তিনটি ছিনতাই কাজে ব্যবহৃত চাকু, সংশ্লিষ্ট সিএনজি, ভিকটিমের ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের হ্যান্ড ব্যাগ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনে একটি ইনকামিং কল আসে। কলের সূত্র ধরে ভিকটিমের সাথে যোগাযোগ করে ভিকটিমকে কাঁচপুর হাইওয়ে থানায় আসলে ভিকটিমের দেখানো মতে গ্রেফতারকৃত চারজনকে সনাক্ত করেন এবং নিজের মালামাল চিহ্নিত করেন। ঘটনাটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় অন্তর্ভুক্ত হওয়ায় গ্রেফতারকৃত আসামিদের এবং ভিকটিমকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের সহায়তায় গজারিয়া থানায় হস্তান্তর করে। পরবর্তী ভিকটিম রাসেল শিকদার বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মামলা করেন।
07/10/2025
ডাকাত দলের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ।
অদ্য ০৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ০৪ঃ৪০ ঘটিকায় ফাজিলপুর হাইওয়ে থানাধীন পিএইচপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সামনে নিজকুঞ্জরা নামক স্থানে ফাজিলপুর হাইওয়ে থানার টহলরত পুলিশ সদস্যরা সন্দেহজনকভাবে দাঁড়ানো একটি অ্যাম্বুল্যান্স (রেজি: নং ঢাকা মেট্রো-ছ-৭১-১৫২২) দেখতে পান। গাড়িটি মহাসড়কের পশ্চিম পাশে, ঢাকাগামী লেনে দাঁড়ানো অবস্থায় ছিল।
ফাজিলপুর হাইওয়ে থানার টহলরত পুলিশ সদস্যরা দ্রুত গাড়িটির কাছে অগ্রসর হলে, গাড়ির চালক ও হেলপারসহ তিনজন ব্যক্তি দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে গাড়িতে থাকা আরও তিনজনকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হয় ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলো–
১। মোঃ রিফাত (২২), সাং– আমিরাবাদ ইউনিয়ন, থানা– সোনাগাজী, জেলা– ফেনী।
২। মোঃ রাসেল (২৩), সাং– লক্ষীপুর, থানা– সোনাগাজী, জেলা– ফেনী।
৩। শাহাদাৎ (২৪), সাং– লক্ষীপুর, থানা– সোনাগাজী, জেলা– ফেনী।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা সংঘবদ্ধভাবে মহাসড়কে ডাকাতির পরিকল্পনা করছিল। রাতের নির্জনতা ও সুযোগ বুঝে বিভিন্ন যানবাহন থামিয়ে লুটপাটের উদ্দেশ্যে তারা প্রস্তুতি নিচ্ছিল। উক্ত অ্যাম্বুল্যান্সের চালক ও হেলপারসহ বাকি তিনজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এসময় অ্যাম্বুল্যান্সটি তল্লাশি করে ০৩টি কাঠের হাতলযুক্ত লোহার চাকু (দৈর্ঘ্য যথাক্রমে ১৫", ১২" ও ১২"); ০১টি সাড়ে তের হাত দৈর্ঘ্যের নাইলনের রশি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
06/10/2025
১৪৯ বোতল ফেন্সিডিলসহ দুজনকে আটক করেছে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ।
লালমনিরহাটের হাতীবান্ধায় ১৪৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ। আজ ৬ অক্টোবর ২০২৫ খ্রি. বেলা অনুঃ ১২.৩০ ঘটিকায় ঢাকা-রংপুর মহাসড়কের বড়খাতা রেলগেইট সংলগ্ন তিনমাথা মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন —
মোঃ সাইফুল মিয়া (৩০), আরজি চালানিয়া এলাকা, পীরগাছা থানা, লালমনিরহাট।
মোঃ স্বপন (১৯), মদনপুর এলাকা, আদিতমারী থানা, লালমনিরহাট।
অফিসার ইনচার্জের নেতৃত্বে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের একটি বিশেষ অভিযান চলাকালে পাটগ্রাম হতে ঢাকাগামী একটি ট্রাক (রেজিঃ ঢাকা মেট্রো-ট-১৪-৮৮৬৮) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ট্রাকের কেবিনের উপরে ত্রিপল ঢাকা অবস্থায় থাকা নীল রঙের দুটি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১৪৯ (একশত ঊনপঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
05/10/2025
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ ২০২৫ এর শুভ উদ্বোধনঃ
আজ ৫ অক্টোবর ২০২৫ সকাল ৯ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন দিন ব্যাপী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ ২০২৫ এর শুভ উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা।
হাইওয়ে পুলিশ প্রধান প্রশিক্ষণ কর্মশালায় বলেন, “গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন, আর এই প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ বজায় রাখা প্রতিটি সদস্যের নৈতিক ও পেশাগত কর্তব্য। হাইওয়ে পুলিশ প্রধান অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আহ্বান জানান, যেন সবাই সর্বোচ্চ নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করে তোলেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য নির্বাচনী দায়িত্ব পালনের নিয়ম-কানুন, নির্বাচনী আচরণবিধি, আইন-শৃঙ্খলা বজায় রাখা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের পদ্ধতি, জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল এবং সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
এসময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
23/09/2025
দুইজন ছিনতাইকারীকে আটক করেছে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখে সৈয়দপুর থানাধীন চল্লিশ সদস্য পুকুর সংলগ্ন মহাসড়কে এক মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। জনৈক শুভ রায় (পিতা- রঞ্জন রায়, সাং- গোলারহাট, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী) তার বাইসাইকেল চালিয়ে আসার সময় মোবাইলে কথা বলছিলেন। এসময় আসামী মোহাম্মদ রাকিব ইসলাম (২৪), পিতা- মোঃ আব্দুর রশিদ, সোনারাই কাছারিপাড়া এবং মোহাম্মদ রানা ইসলাম (২৪), পিতা- মোঃ শরিফুল ইসলাম, বানিয়াপাড়া, উভয়েই নীলফামারী জেলা, মোটরসাইকেলযোগে তার মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর চিৎকারে তারাগঞ্জ হাইওয়ে পেট্রোল পার্টির ইনচার্জ এসআই মোয়াজ্জেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১৬:৪৫ ঘটিকায় দুই আসামীকে আটক করেন। ঘটনাস্থল থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
21/09/2025
হাইওয়ে পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত:
আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর ০২.০০ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর সম্মেলন কক্ষে হাইওয়ে পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা।
বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী
সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজি),অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত),
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) জনাব মোঃ শামসুল আলম। এসময় হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ আবেগঘন পরিবেশে বিদায়ী কর্মকর্তার প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সহকর্মীদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তা দক্ষতা, মানবিক গুণাবলী এবং পেশাদারিত্বের প্রশংসা করা হয়। বক্তারা বিদায়ী অতিথির কর্মময় জীবনের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন। বিদায়ী অতিথি তার বক্তব্যে হাইওয়ে পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে তাকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
21/09/2025
"হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত"
আজ ২১ সেপ্টেম্বর ২০২৫খ্রি: দিনব্যাপী হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (আগস্ট/২০২৫) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি ও সকল থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভায় শুরুতেই ডিআইজি (অপারেশনস্) জনাব হাবিবুর রহমান খান এর সঞ্চালনায় জুলাই ও আগস্ট/২০২৫ এবং আগস্ট/২০২৪-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান মাঠপর্যায়ের সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন—
◾মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে।
◾সকল সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনে অটল থাকতে হবে।
◾জনগণের আস্থা অর্জনের জন্য জনমুখী পুলিশিং নিশ্চিত করতে হবে।
◾মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে কঠোর অবস্থান নিতে হবে।
◾সেবা গ্রহীতাদের প্রতি আইনগত সহায়তা প্রদানে সর্বদা আন্তরিক হতে হবে।
পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।
18/09/2025
"সড়ক দুর্ঘটনা মামলার আসামি গ্রেফতার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ"
গত ২২ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার পল্লী বিদ্যুতের সামনের ইউ-টার্নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হন। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা নং–৩৩, ধারা–সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯৮/১০৫ মোতাবেক মামলা রুজু করা হয়। উক্ত ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।
গ্রেফতারকৃত হল নোয়াখালী জেলার সুধারামপুর থানার চন্দ্র ভল্লভ এলাকার লং ভেহিকেল এর চালক মোঃ আরিফ হোসেন (২৩)।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ফেনী জেলার সদর থানাধীন ফতেপুর স্টার লাইন ফিলিং স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
06/09/2025
হাইওয়ে পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত:
আজ ০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সন্ধ্যা ০৭:৩০ মিনিটে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর সম্মেলন কক্ষে হাইওয়ে পুলিশের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা।
বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
▪️জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, ডিআইজি (অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে ডিআইজি (অপারেশনস্-উত্তর), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
▪️জনাব মোঃ আবুল কালাম আজাদ, ডিআইজি (অপারেশনস্-পশ্চিম), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
▪️জনাব মোছাঃ ফরিদা ইয়াসমিন, বিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (ইন্টেলিজেন্স), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
▪️জনাব ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন, গাজীপুর।
▪️জনাব মোঃ শহিদ উল্লাহ্, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন, বগুড়া।
▪️জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, কুমিল্লা।
▪️জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন, রংপুর।
▪️জনাব আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডিশনাল ডিআইজি (ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) জনাব ফরিদা ইয়াসমিন, বিপিএম। এসময় হাইওয়ে পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ আবেগঘন পরিবেশে বিদায়ী কর্মকর্তাদের প্রতি তাদের অনুভূতি প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সহকর্মীদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তাদের দক্ষতা, মানবিক গুণাবলী এবং পেশাদারিত্বের প্রশংসা করা হয়। বক্তারা বিদায়ী অতিথিদের কর্মময় জীবনের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন। বিদায়ী অতিথিবৃন্দ তাদের বক্তব্যে হাইওয়ে পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে তাদেরকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।