BCSIR

BCSIR

Share

Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) is a multi-disciplinary scientific research organization of Bangladesh.

Its main objective is to pursue scientific research for the betterment of Bangladeshi. It was established on 1973. Slogan: Science for Life

Photos from BCSIR's post 26/03/2026

আজ ২৬ মার্চ ২০২৬ তারিখে বিসিএসআইআর-এ যথাযোগ্য মর্যাদায় 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬' উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ মহোদয়। আরও উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, পরিচালকবৃন্দ, গবেষণা সমন্বয়কারী, সর্বস্তরের বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

16/03/2026

সতর্কতামূলক পোস্ট:
বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে, বিসিএসআইআর-এর বিজ্ঞানী/কর্মকর্তাদেরকে অজ্ঞাত পরিচয়ধারী কতিপয় অসাধু ব্যাক্তি/চক্র ভিন্ন ভিন্ন ০৩টি মোবাইল নম্বর (+8801671821839, +8801931848748, +8801309307241) দিয়ে ফোন করে প্রতিনিয়ত হয়রানি করে যাচ্ছে। বিষয়টি বিসিএসআইআর কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হচ্ছে। হয়রানিমূলক ফোনের বিষয়ে বিসিএসআইআর-এর পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে। এই সমস্ত ভুয়া নম্বর থেকে ফোন করলে ফোন রিসিভ না করার বিষয়ে সতর্ক থাকার জন্য বিসিএসআইআর-এর সকল বিজ্ঞানী/ কর্মকর্তা/কর্মচারীদের অনুরোধ করা হচ্ছে।

Photos from BCSIR's post 26/02/2026

বিসিএসআইআর রাজশাহী গবেষণাগার হতে উদ্ভাবিত Production of Aloe Vera Tablet এবং আইএফএসটি, বিসিএসআইআর, ঢাকা হতে উদ্ভাবিত Preparation of Modern Diabetic Food -শীর্ষক পদ্ধতি দুইটি ইজারা প্রদানের লক্ষ্যে “মেসার্স বিডি ন্যাচার্স ফুড ল্যাবরেটরীজ”, ফার্মপাড়া, চুয়াডাঙ্গা-এর সাথে বিসিএসআইআর-এর ২৫/০২/২০২৬ তারিখে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পাদিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ড. সামিনা আহমেদ, চেয়ারম্যান, বিসিএসআইআর, ঢাকা এবং সভাপতিত্ব করেন জনাব আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান, সদস্য (উন্নয়ন), বিসিএসআইআর, ঢাকা।

Photos from BCSIR's post 21/02/2026

আজ ২১ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে বিসিএসআইআর-এর প্রধান কার্যালয়, ঢাকা ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন ইনস্টিটিউট এর পরিচালকবৃন্দ, গবেষণা সমন্বয়কারী, বিসিএসআইআর-এর সচিব, বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

Photos from BCSIR's post 17/02/2026

‘বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদ’-এর খতিব পদ হতে অব্যাহতি পরবর্তীতে মুফতী মোঃ শামছুদ্দোহা-এর অপপ্রচারের বিরুদ্ধে বিসিএসআইআর কর্তৃপক্ষের প্রতিবাদ:

‘বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদ’ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর একটি প্রাতিষ্ঠানিক মসজিদ। মসজিদটির স্টাফদের বেতন-ভাতাদি, পরিচালনা ব্যয়, উন্নয়নমূলক কর্মকান্ড ব্যয় বিসিএসআইআর এর তহবিল হতে নির্বাহ করা হয়ে থাকে। বিসিএসআইআর কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সর্বজন গ্রহণযোগ্য কর্মকর্তা/কর্মচারীর সমন্বয়ে একটি কমিটির মাধ্যমে এই মসজিদটি পরিচালিত হয়ে থাকে।
এখানে অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং আশেপাশের এলাকার লোকজন নামাজ আদায় করে থাকেন। মসজিদটি সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাবমুক্ত।
বিগত ১৯.০১.২০১৬ তারিখে মুফতী মোঃ শামছুদ্দোহা সাহেবকে খতিব হিসাবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নিয়োগ দেয়া হয়েছিল। নিয়োগপত্রের ৪নং শর্তে উল্লেখ ছিল:
‘কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট থাকা যাবে না এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করা যাবে না।’
তিনি উক্ত শর্তসহ নিয়োগপত্রে উল্লিখিত অন্যান্য সকল শর্ত মেনে ৩১.০১.২০১৬ তারিখে খতিব পদে যোগদান করেন।
‘বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা নীতিমালা, ২০২৫’ এর ৪.২.৭(ঘ) নং অনুচ্ছেদে উল্লেখ আছে ‘মসজিদের কোন জনবল কোন রাজনৈতিক কর্মকান্ডে জড়িত হবেন না’। উল্লেখ্য, সরকার কর্তৃক সম্প্রতি প্রণীত ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ এর ২৩.২(গ) অনুযায়ী মসজিদে কর্মমত সকল জনবলের সাধারণ করণীয় হল ‘কোন রাজনৈতিক দলের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ না করা’। এসকল শর্তানুসারে ‘বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদ’-এর কোন জনবলের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের কোন সুযোগ নাই।
কিন্তু মুফতী মোঃ শামছুদ্দোহা উপরোক্ত শর্তসমূহ ভঙ্গ করে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক দল হতে অংশগ্রহণ করেছেন। তাছাড়া, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার মতো এতবড় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি কর্তৃপক্ষের পূর্বানুমতি নেন নাই। তিনি ১৩.০২.২০২৬ তারিখ পর্যন্ত ছুটির আবেদন করেছেন এবং আবেদনে কোন কারণ উল্লেখ করেননি।
খতিব হিসেবে মুসল্লিদের আমল-আখলাক, করণীয়-বর্জনীয় বিষয়ে আলোচনা করার কথা থাকলেও তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক রাজনীতি এবং এতে তাঁর অবস্থান নিয়ে আলোচনা করতেন; যা মুসল্লীগণের অসন্তুষ্টির কারণ হতো। এ বিষয়টি তাকে অবহিত করা হলেও তিনি তা উপেক্ষা করেছেন।
খতিব হিসেবে মুফতী মোঃ শামছুদ্দোহা নিয়োগের শর্তভঙ্গ এবং শৃঙ্খলাভঙ্গের কারণে মসজিদ কমিটির সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত এবং বিসিএসআইআর কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাঁকে খতিব-এর পদ হতে অব্যাহতি দেয়া হয়েছে। এর পূর্বে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ অবহিত করা হলে এর প্রতিক্রিয়া হিসেবে তিনি কমিটির উপস্থিত সদস্যদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন; যা কোন অবস্থাতেই একজন আলেমের পক্ষে সমীচীন হয় নাই।
অব্যাহতি পত্রটি পাওয়ার পরে মসজিদ পরিচালনা কমিটি বা বিসিএসআইআর কর্তৃপক্ষ অর্থাৎ পরিষদের সচিব, সদস্য অথবা চেয়ারম্যান এর সাথে আলোচনা বা পরামর্শ না করে তিনি দ্রুত সোশ্যাল মিডিয়াতে প্রচার করা শুরু করেছেন; যা সম্পূর্ণরূপে শৃঙ্খলা পরিপন্থি।
শুধু তাই নয়, তিনি একের পর এক অসত্য ও আংশিক তথ্য দিয়ে আলেম সমাজ এবং দেশের ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করে চলেছেন; যা কোন অবস্থাতেই একজন আলেমের পক্ষে শোভনীয় নয়। তাছাড়া, তিনি তাঁর নিয়োগপত্রের শর্ত এবং মসজিদ পরিচালনার সরকারী ও প্রাতিষ্ঠানিক নীতিমালাকে অবজ্ঞা ও তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচার করছেন।
তিনি তাঁর চাকুরীর শর্ত ভঙ্গ, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গ, ঔদ্ধত্যতা এবং এর প্রেক্ষিতে খতিব পদ হতে অব্যাহতির ঘটনাকে আড়াল করার প্রয়াশে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছেন। এলক্ষ্যে তিনি কমিটির সভাপতিকে রাজনৈতিক তকমা দিয়ে নানানভাবে অপমান, অপদস্ত এবং হেনস্তা করছেন; অথচ তিনি দেশের ঔষধ শিল্প গবেষণায় একজন স্বনামধন্য বিজ্ঞানী । বিষয়টি সামাজিক মাধ্যমে বহুল প্রচার হওয়ায় সমাজে তাঁর মানহানি হয়েছে।
মুফতী মোঃ শামছুদ্দোহা সাহেবকে ‘বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদ’-এর খতিব পদ হতে অব্যাহতি যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে বিধায় অব্যাহতি পরবর্তী তাঁর কর্মকান্ডে মসজিদ পরিচালনা কমিটি এবং বিসিএসআইআর কর্তৃপক্ষ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

Photos from Leather Research Institute - LRI's post 05/02/2026
Photos from BCSIR Rajshahi Laboratories-বিসিএসআইআর রাজশাহী গবেষণাগার's post 02/02/2026
Photos from Institute of Mining, Mineralogy and Metallurgy, BCSIR, Joypurhat's post 02/02/2026
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dr. Qudrat-I-Khuda Road, Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00