Jubomajlis Media cell

Jubomajlis Media cell

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jubomajlis Media cell, Political organisation, Dhaka.

এই পেইজটি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম, যেখানে সংগঠনের কার্যক্রম, বিবৃতি, সংবাদ ও আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।

সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে পেইজটির সাথেই থাকুন।

Photos from Jubomajlis Media cell's post 08/05/2026

ফুলপুরে যুব মজলিসের সদস্য তা'লিমী মজলিস অনুষ্ঠিত
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আজ (০৮ মে ২০২৬ঈ.) শুক্রবার, ফুলপুরের বি,কে,এম কার্যালয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তর এর আওতাধীন ফুলপুর উপ-শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে দিনব্যাপী "সদস্য তা'লিমী মজলিস" অনুষ্ঠিত হয়েছে।

উক্ত তালিমী মজলিসে ফুলপুর উপ-শাখার সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম-এর সভাপতিত্বে ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ-এর পরিচালনায় দরসুল কুরআন পেশ করেন মাওলানা মুস্তাফিজুর রহমান।

বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সহ-সভাপতি ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ,জেলা উত্তরের প্রচার বিভাগের সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ,ফুলপুর উপ-শাখার সহ.সভাপতি মাওলানা যোবাইর হোসাইন।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে পরীক্ষা, পুরস্কার বিতরণী, ইহতেসাব ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

আল্লাহ পাক আমাদের সকল প্রচেষ্টা তার দ্বীনের জন্য কবুল করুন ও তার সন্তুষ্টি নসিব করুন আমিন।

Photos from Jubomajlis Media cell's post 07/05/2026

খেলাফত যুব মজলিস শরীয়তপুর জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন
--------------------------------
আজ (০৭ মে ২৬ ঈ.) বৃহস্পতিবার, বাংলাদেশ খেলাফত যুব মজলিস শরীয়তপুর জেলা শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বিগত মজলিসে আমেলা সদস্যদের মূল্যায়ন, আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ

এসময় বিশেষ অতিথি হিসেবে দায়িত্বশীলদের উদ্দেশ্যে নির্দেশনা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান মল্লিক, সহ-সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান শিকদার , সংগঠন বিভাগের সম্পাদক মুফতি ইমরান হুসাইন, বাইতুল মাল বিভাগের সম্পাদক হাফেজ সাইদুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা সাঈদ আহমাদ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা ইলিয়াস হুসাইন মল্লিক , অফিস বিভাগের সম্পাদক মাওলানা হারুনর রশীদ, প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল করিম, প্রচার বিভাগের সম্পাদক এইচ এম মোশাররফ হুসাইন, বায়তুল মাল বিভাগের সহ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, মজলিসে আমেলা সদস্য মাওলানা আব্বাস আলী ফকির, মাওলানা নাঈমুর রহমান ইউনুস, মাওলানা শামীম হুসাইন, মুহাম্মাদ মামুন শিকদার, মুফতি আল আমীন, হাফেজ ইউনুস, হাফেজ যাবের আহমদ, মুফতি বেলাল মুন্সি, মুফতি ইমদাদ রাহমানি, মুহাম্মাদ তাজুল ইসলাম প্রমুখ।

Photos from Jubomajlis Media cell's post 06/05/2026

শাপলা শহীদ হাফেজ মোজাম্মেল হক নান্নু'র পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন,
—যুব মজলিস যশোর জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ( ৬ মে ২০২৬ঈ.) বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোর জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্তরে শাহাদাত বরণকারী শাপলা শহীদ হাফেজ মোজাম্মেল হক নান্নু'র পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় প্রচার বিভাগের সহ-সম্পাদক ও যশোর জেলা শাখার সভাপতি মুফতী শহিদুল্লাহ কাসেমী, যুব মজলিস যশোর জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিভাগের সম্পাদক মুহাম্মাদ সাজিদ, যুব মজলিস সদস্য মুহাম্মাদ সাদিকুল্লাহ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যশোর জেলা শাখার সভাপতি মিরাজুল হক সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

06/05/2026

শহীদের রক্ত বৃথা যেতে দেবো না।

শাপলার গণহত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল।

#শাপলা_গণহত্যা
#৫মে
#ভুলে_না_যাওয়ার_দিন
#সত্যের_সন্ধানে
#ইতিহাসের_সাক্ষী

Photos from Jubomajlis Media cell's post 06/05/2026

গফরগাঁওয়ে খেলাফত যুব মজলিসের "শাপলার শহীদচিত্র প্রদর্শনী" ....

গতকাল ০৫ই মে ২০২৬ ইং সন্ধ্যা ৭ টা থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস (ময়মনসিংহ জেলা দক্ষিণের অন্তর্গত) গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে
২০১৩ সালের শাপলা চত্বরের ঐতিহাসিক আন্দোলনের অজানা, বাস্তবতা ও দলিলভিত্তিক তথ্যচিত্র "শাপলার শহীদচিত্র ৫ই মের গণহত্যা স্মরণ ও প্রদর্শনী" গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা শাখার বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ।

Photos from Jubomajlis Media cell's post 05/05/2026

শাপলার গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত!

আজ ০৫ মে ২০২৬, মঙ্গলবার বাদ আসর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শাপলার গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় অতিক্রম করে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান বলেন আমরা ২০১৩ সালে যে রক্ত দিয়েছি সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র যুবক জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে।দুঃখের বিষয় হলো বর্তমান সরকার সেই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করতে চাচ্ছে। তিনি আরো বলেন যারা আমাদের ভাইদের রক্তের সাথে গাদ্দারী করবে তাদেরকে এ দেশ থেকে ফ্যাসিবদের মতো পালাতে হবে। তিনি বলেন বর্তমান সরকার প্রধান জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলো না যার কারণে তিনি ছাত্রদের রক্তের মূল্য বুঝতে পারছেন না। তিনি আরো বলেন ২০১৩ সালে শাপলার গণহত্যার সাথে যারা জড়িত ছিলো তাদেরকে দ্রুত বিচার কার্যকর করে শাস্তি নিশ্চিত করতে হবে।

যুব মজলিস ঢাকা মহানগর সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বরের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম,যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন লাবিব, সহ-প্রশিক্ষন বিভাগের সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের প্রশিক্ষন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও ছাত্র মজলিস পূর্বের সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম।

Photos from Jubomajlis Media cell's post 05/05/2026

শাপলা শহীদ আতাউর রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন,
—যুব মজলিস ময়মনসিংহ জেলা ও ফুলপুর উপ-শাখার দায়িত্বশীলবৃন্দ।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ( ৫ মে ২০২৬ঈ.) বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তর ও ফুলপুর উপ-শাখার দায়িত্বশীলবৃন্দ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্তরে শাহাদাত বরণকারী শহীদ আতাউর রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের প্রশিক্ষণ বিভাগের সম্পাদক ও ফুলপুর উপ-শাখার সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

Photos from Jubomajlis Media cell's post 05/05/2026

শাপলার শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত....

আজ ০৫ মে ২০২৬ ইং বাদ আসর, বাংলাদেশ খেলাফত যুব মজলিস (ময়মনসিংহ জেলা দক্ষিণের অন্তর্গত) ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঐতিহাসিক আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বর্ণনা, স্মৃতি চারণ, অজানা বাস্তবতা এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় "স্মরণসভা ও দোয়া মাহফিল" অনুষ্ঠিত হয়েছে।

উক্ত স্বরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ খান, বায়তুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আরিফুল হক, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।

05/05/2026

শ্রীপুরে ইউএনও নাহিদ ভূইয়ার সাথে খেলাফত যুব মজলিসের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাহিদ ভূইয়া মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, শ্রীপুর উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।

সাক্ষাৎকালে উপজেলার চলমান বিভিন্ন বিষয় ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আইন-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি, শিক্ষা-সংস্কৃতি এবং জনসেবামূলক কার্যক্রমে পারস্পরিক সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। দায়িত্বশীলবৃন্দ স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক উদ্যোগ জোরদারে প্রশাসনের সাথে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় ঐতিহাসিক ৫ মে শাপলা চত্বরে নিহতদের স্মরণ করে তাদের রূহের মাগফেরাত কামনা করা হয় এবং তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— উপজেলা সভাপতি মাওলানা হাদিউজ্জামান, সাংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ইউসুফ আহমাদ, পৌর প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আকরাম শরিফ আদিল, উপজেলা প্রচার বিভাগের সম্পাদক আশরাফুল ইসলাম অপি, মাওনা ইউনিয়নের দায়িত্বশীল জনাব ইসরাফিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে গঠনমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

05/05/2026

শাপলা'র গনহত্যার দ্রুত বিচারের দাবীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল হউক

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka
1000