Innovation Design and Entrepreneurship Academy- IDEA

Innovation Design and Entrepreneurship Academy- IDEA

Share

The " innovation Design and Entrepreneurship Academy (iDEA) Project " of BCC under the ICT Division are additional aims of the project.

The " innovation Design and Entrepreneurship Academy (iDEA) Project " implemented by the Bangladesh Computer Council (BCC) under the ICT Division is moving forward with a firm belief in building a startup culture in Bangladesh since 1 July 2016. The main objective of the project is to establish an innovation ecosystem and entrepreneurship culture in Bangladesh. Creating an organizational structure

Photos from Innovation Design and Entrepreneurship Academy- IDEA's post 15/04/2026

আপনার উদ্যোগের সাফল্যের গল্প শুরু হোক iDEA থেকে!

আইডিয়া প্রকল্প আপনার উদ্ভাবন বা স্টার্টআপের জন্য দিচ্ছে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত প্রি-সীড স্টার্টআপ অনুদান।

বাংলাদেশের উদ্যোক্তা, উদ্ভাবক ও স্টার্টআপদের উন্নয়নের লক্ষ্যে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA প্রকল্প) ২০১৬ সালে যাত্রা শুরু করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত এ প্রকল্পটি, স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

আইডিয়া প্রকল্পের প্রি-সীড স্টার্টআপ অনুদান মূলত নতুন বা প্রাথমিক পর্যায়ের তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী খাতের স্টার্টআপদের জন্য। স্টার্টআপের প্রাথমিক উন্নয়ন, গবেষণা, প্রোটোটাইপ তৈরি ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়ক এ অনুদানের পরিমাণ সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। তবে, এটি অবশ্যই উদ্ভাবনী ও টেকসই হতে হবে।

👉 আবেদন করতে যা প্রয়োজন:
-উদ্যোক্তার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট- এর ফটোকপি
-ব্যবসায়িক ধারণার সংক্ষিপ্ত বিবরণ
-স্টার্টআপের সংক্ষিপ্ত ভিডিও উপস্থাপনা
-পিচ ডেক (প্রেজেন্টেশন)
-প্রোডাক্টের প্রোটোটাইপ বা প্রাথমিক প্রমাণ (যদি থাকে)
-যোগাযোগের জন্য বিস্তারিত তথ্য

👉 অনুদানের প্রক্রিয়া:
অনলাইন আবেদন> প্রাথমিক বাছাই> পিচিং (উদ্যোগটি কমিটির নিকট উপস্থাপন)> চূড়ান্ত নির্বাচন> চুক্তি ও অনুদান প্রদান

👉 শর্তাবলী:
অনুদানের অর্থ শুধুমাত্র ব্যবসায়িক উন্নয়নের জন্য ব্যবহার করতে হবে। তবে, স্টার্টআপকে নির্দিষ্ট সময় অন্তর অগ্রগতির প্রতিবেদন জমা দিতে হবে। অনুদানের বিপরীতে কোনো ইকুইটি (শেয়ার) দিতে হবে না। নির্ধারিত সময়ের মধ্যে আইডিয়া প্রকল্পের কমিটি কর্তৃক স্টার্টআপকে প্রদত্ত কেপিআই বা টার্গেট বাস্তবায়ন করতে হবে। তবে, আইডিয়া প্রকল্প থেকে যদি কোন উদ্যোক্তা ইতোপূর্বে কোন ধরনের অনুদান পেয়ে থাকে তাহলে সে আবেদনের জন্য বিবেচিত হবে না।

অনুদান ছাড়াও স্টার্টআপরা যেসব সহায়ক সেবা পাচ্ছেন:
* ব্যবসায়িক পরামর্শ ও মেন্টরিং
* প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
* কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের সুযোগ
* আইডিয়া ল্যাব ব্যবহারের সুবিধা
* কর্পোরেট নেটওয়ার্কিং এর সুযোগ

👉 আপনার স্টার্টআপকে এগিয়ে নিতে এখনই আবেদন করুন: idea.gov.bd

ICT Division, Bangladesh
Bangladesh Computer Council - BCC
Innovation Design and Entrepreneurship Academy- IDEA

13/04/2026

শুভ নববর্ষ 🌿

আইডিয়া প্রকল্পের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।

নতুন বছরের আগমনে সবার জীবনে আসুক সুখ, সমৃদ্ধি ও সফলতা।
*শুভ হোক প্রতিটি দিন, সফল হোক প্রতিটি উদ্ভাবনী উদ্যোগ।*

শুভ নববর্ষ ১৪৩৩

ICT Division, Bangladesh
Bangladesh Computer Council - BCC
Innovation Design and Entrepreneurship Academy- IDEA

02/04/2026

এসএমই উদ্যোক্তাদের জন্য সুখবর!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ থেকে আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণে এককালীন ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার।
বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন apply.idea.gov.bd/sme

ICT Division, Bangladesh
Bangladesh Computer Council - BCC
Innovation Design and Entrepreneurship Academy- IDEA

Photos from Innovation Design and Entrepreneurship Academy- IDEA's post 02/04/2026

আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেসের স্টার্টআপ ‘ব্র্যাঙ্কটিক (branctic)’-এর ওয়েবসাইট লঞ্চিং সিরেমনি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ, ০২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) ঢাকার আগারগাঁও আইসিটি টাওয়ারে iDEA প্রকল্প কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্গানাইজেশনাল সাপোর্ট অনুবিভাগ এর অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতি: দা:) জনাব মোহাম্মদ আনোয়ার উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব ও আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মুর্তুজা জুলকার নাঈন নোমান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন আইডিয়া প্রকল্পের উপসচিব ও উপ-প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এসময় ‘ব্র্যাঙ্কটিক’-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: মুজাহিদুল ইসলাম তাদের অফিসিয়াল ওয়েবসাইট branctic.com -এর বিভিন্ন ফিচার, সেবা, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থিত অতিথিদের সামনে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আইডিয়া প্রকল্পের পরামর্শকগণ, ‘ব্র্যাঙ্কটিক’ এর কর্মকর্তাবৃন্দ এবং কো-ওয়ার্কিং স্পেসের অন্যান্য স্টার্টআপ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ICT Division, Bangladesh
Bangladesh Computer Council - BCC
Innovation Design and Entrepreneurship Academy- IDEA

Photos from Innovation Design and Entrepreneurship Academy- IDEA's post 01/04/2026
Photos from Innovation Design and Entrepreneurship Academy- IDEA's post 01/04/2026

আইডিয়া প্রকল্পের উদ্যোগে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়েছে “ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম ২০২৫।

আইডিয়া প্রকল্পের উদ্যোগে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ -এ অনুষ্ঠিত হয়েছে “ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম ২০২৫”। গত ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।

আইডিয়া প্রকল্পের উক্ত কর্মসূচির অংশ হিসেবে মাস্টারক্লাস সেশনটি পরিচালনা করেন রেদওয়ান ফেরদৌস, ব্যবস্থাপনা পরিচালক, ফ্রনটেক লিমিটেড। “পিচ ডেক তৈরির কৌশল” এবং “আইডিয়া প্রি-সিড গ্র্যান্টে আবেদন করার পদ্ধতি” বিষয়ে দুটি সেশন পরিচালনা করেন আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক জনাব সিদ্ধার্থ গোস্বামী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোঃ রাইহান উল মাসুদ।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের উপসচিব ও উপ-প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানটিতে সমাপনী বক্তব্য প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব ও আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মুর্তুজা জুলকার নাঈন নোমান।

দিনব্যাপী নানা কর্মসূচি ও প্রাণবন্ত আলোচনায় মুখর ছিল পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, যা অংশগ্রহণকারী তরুণদের উদ্ভাবনী চিন্তা ও স্টার্টআপ জগতে আগ্রহ বৃদ্ধিতে অনুপ্রেরণা জুগিয়েছে।

ICT Division, Bangladesh
Bangladesh Computer Council - BCC
Innovation Design and Entrepreneurship Academy- IDEA
Northern University Bangladesh

30/03/2026

👉আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদান আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা।

আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদান প্রাপ্তির আবেদন করার সময় নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী সঠিক তথ্য ও প্রয়োজনীয়/ হালনাগাদ ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। ভুল তথ্য প্রদান বা ভুল/ মেয়াদ উত্তীর্ণ ডকুমেন্ট আপলোড করলে আবেদনটি অসম্পূর্ণ বা অযোগ্য হিসেবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, TIN (Tax Identification Number) সার্টিফিকেটের স্থানে ট্রেড লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের স্থানে অন্য কোনো ডকুমেন্ট আপলোড করলে তা ত্রুটিপূর্ণ আবেদন হিসেবে গণ্য হবে এবং বাতিল হতে পারে। তাই আবেদন করার পূর্বে সকল তথ্য সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদনে চাহিত তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ বা হালনাগাদ করে সম্পূর্ণ ও ত্রুটিমুক্ত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদ
আইডিয়া প্রকল্প।

এসএমই উদ্যোক্তাদের জন্য সুখবর!

আইডিয়া প্রকল্পের আওতায় আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণে ৫০ হাজার টাকা অনুদান প্রাপ্তির জন্য আবেদন আহ্বান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ থেকে আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হচ্ছে। আগ্রহী উদ্যোক্তাদের অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো।

(১) আবেদনের পদ্ধতি:
আগ্রহী এসএমই উদ্যোক্তাগণ অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য প্রাপ্তি এবং অনুদানের জন্য আবেদন করতে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ( https://apply.idea.gov.bd/sme ) ভিজিট করতে হবে;

(২) আবেদনকৃত উদ্যোক্তাদের পণ্য/সেবা এবং ব্যবসা পরিকল্পনা পর্যালোচনা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক এ লক্ষ্যে গঠিত সিলেকশন কমিটির মাধ্যমে অনুদান প্রাপ্তি চূড়ান্ত করা হবে;

(৩) ইতোপূর্বে আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদানপ্রাপ্ত উদ্যোক্তাগণ পুনরায় অনুদানপ্রাপ্তির জন্য যোগ্য মর্মে বিবেচিত হবেন না;

(৪) কর্তৃপক্ষ যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন/পরিমার্জন, পরিবর্ধন এবং আবেদন বাতিলের ক্ষমতা রাখে।

নোট:

১) আইডিয়া প্রকল্পের এসএমই অনুদানের জন্য নারী, পুরুষ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গসহ সকল শ্রেণীর উদ্যোক্তা আবেদন করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ কার্যক্রম চলমান থাকবে।

২) আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যাবে রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত)। **রমজান মাসে সরকারি অফিস সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৩:৩০টা পর্যন্ত ফোন কল করা যাবে।

৩) শুধুমাত্র iDEA প্রকল্পের নির্ধারিত আবেদনের লিঙ্ক ব্যবহার করে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে; অন্য কোনো মাধ্যমে বা লিঙ্ক ব্যবহার করা যাবে না।

৪) এসএমই উদ্যোক্তা অনুদানের জন্য আবেদন অথবা আবেদন পরবর্তীতে কিংবা নির্বাচনের পরে অনুদান প্রাপ্তিতে কোনো প্রকার আর্থিক লেনদেন বা ফি নেই। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে বাস্তবায়িত iDEA প্রকল্পের একটি সরকারি উদ্যোগ। তাই, এ বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনে, যদি এসএমই উদ্যোক্তা অনুদানের বিষয়ে কোনো প্রকার অনিয়ম পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আইডিয়া প্রকল্পকে বিষয়টি অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

৫) শুধুমাত্র iDEA প্রকল্পের ফেইসবুক ও LinkedIn পেইজ, অফিসিয়াল যোগাযোগ নম্বর বা প্রকল্প কর্তৃক নির্দিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত উত্তরই গ্রহণযোগ্য এবং সঠিক তথ্য হিসেবে গণ্য হবে। তৃতীয় পক্ষের প্রদত্ত কোনো তথ্য গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।

৬) আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদান প্রাপ্তির আবেদন করার সময় নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী সঠিক তথ্য ও প্রয়োজনীয়/ হালনাগাদ ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। ভুল তথ্য প্রদান বা ভুল/ মেয়াদ উত্তীর্ণ ডকুমেন্ট আপলোড করলে আবেদনটি অসম্পূর্ণ বা অযোগ্য হিসেবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, TIN (Tax Identification Number) সার্টিফিকেটের স্থানে ট্রেড লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের স্থানে অন্য কোনো ডকুমেন্ট আপলোড করলে তা ত্রুটিপূর্ণ আবেদন হিসেবে গণ্য হবে এবং বাতিল হতে পারে। তাই আবেদন করার পূর্বে সকল তথ্য সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদনে চাহিত তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ বা হালনাগাদ করে সম্পূর্ণ ও ত্রুটিমুক্ত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদ
//আইডিয়া প্রকল্প

ICT Division, Bangladesh
Bangladesh Computer Council - BCC
Innovation Design and Entrepreneurship Academy- IDEA

29/03/2026

"C Programming For Young Learners" - ব্যাচে ভর্তি চলছে!
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আঞ্চলিক কার্যালয়, রংপুর কর্তৃক আয়োজিত জনপ্রিয় কোর্স “সি প্রোগ্রামিং ফর ইয়াং লার্নার” এর অষ্টম ব্যাচের ভর্তি শুরু হয়েছে।
কোর্সের মেয়াদ: ৪৫ ঘণ্টা(১৫ টি ক্লাস)
ক্লাস ডেইজ: প্রতি সপ্তাহে ২ দিন(শুক্রবার ও শনিবার)
কোর্স ফি: মাত্র ১৫০০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী
স্থান: বিসিসি আঞ্চলিক কার্যালয়, কলেজ রোড, বিকন মোড়, রংপুর
প্রোগ্রামিং শেখার প্রথম ধাপ হতে পারে আপনার ক্যারিয়ার গঠনের ভিত্তি।
এই কোর্সে হাতেকলমে শেখানো হবে C প্রোগ্রামিং-এর বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে অ্যাডভান্সড কনসেপ্ট।
প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে বই, ব্যাগ, খাতা, কলম এবং প্রতি ক্লাসে স্ন্যাক্স-এর ব্যবস্থা।
আসন সংখ্যা সীমিত! এখনই রেজিস্ট্রেশন করুন।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/CySEvYChUs3VnuRv5
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭৭৪৩২৭৩৮৬

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর -এর শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে iDEA প্রকল্পের পক্ষ থেকে সকল উদ্যোক্তা, স্টার্টআপ, উদ্ভাবক, অংশীজন এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি এবং নতুন সম্ভাবনার দ্বার।

ঈদ মোবারক
আইডিয়া প্রকল্প
বিসিসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

ICT Division, Bangladesh
Bangladesh Computer Council - BCC

13/03/2026

এসএমই উদ্যোক্তাদের জন্য সুখবর!

আইডিয়া প্রকল্পের আওতায় আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণে ৫০ হাজার টাকা অনুদান প্রাপ্তির জন্য আবেদন আহ্বান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প’ থেকে আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের উন্নয়ন ও সম্প্রসারণে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হচ্ছে। আগ্রহী উদ্যোক্তাদের অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো।

(১) আবেদনের পদ্ধতি:
আগ্রহী এসএমই উদ্যোক্তাগণ অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য প্রাপ্তি এবং অনুদানের জন্য আবেদন করতে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ( https://apply.idea.gov.bd/sme ) ভিজিট করতে হবে;

(২) আবেদনকৃত উদ্যোক্তাদের পণ্য/সেবা এবং ব্যবসা পরিকল্পনা পর্যালোচনা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক এ লক্ষ্যে গঠিত সিলেকশন কমিটির মাধ্যমে অনুদান প্রাপ্তি চূড়ান্ত করা হবে;

(৩) ইতোপূর্বে আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদানপ্রাপ্ত উদ্যোক্তাগণ পুনরায় অনুদানপ্রাপ্তির জন্য যোগ্য মর্মে বিবেচিত হবেন না;

(৪) কর্তৃপক্ষ যে কোন সময় এ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন/পরিমার্জন, পরিবর্ধন এবং আবেদন বাতিলের ক্ষমতা রাখে।

নোট:

১) আইডিয়া প্রকল্পের এসএমই অনুদানের জন্য নারী, পুরুষ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গসহ সকল শ্রেণীর উদ্যোক্তা আবেদন করতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ কার্যক্রম চলমান থাকবে।

২) আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা যাবে রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত)। **রমজান মাসে সরকারি অফিস সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৩:৩০টা পর্যন্ত ফোন কল করা যাবে।

৩) শুধুমাত্র iDEA প্রকল্পের নির্ধারিত আবেদনের লিঙ্ক ব্যবহার করে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে; অন্য কোনো মাধ্যমে বা লিঙ্ক ব্যবহার করা যাবে না।

৪) এসএমই উদ্যোক্তা অনুদানের জন্য আবেদন অথবা আবেদন পরবর্তীতে কিংবা নির্বাচনের পরে অনুদান প্রাপ্তিতে কোনো প্রকার আর্থিক লেনদেন বা ফি নেই। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে বাস্তবায়িত iDEA প্রকল্পের একটি সরকারি উদ্যোগ। তাই, এ বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনে, যদি এসএমই উদ্যোক্তা অনুদানের বিষয়ে কোনো প্রকার অনিয়ম পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে আইডিয়া প্রকল্পকে বিষয়টি অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

৫) শুধুমাত্র iDEA প্রকল্পের ফেইসবুক ও LinkedIn পেইজ, অফিসিয়াল যোগাযোগ নম্বর বা প্রকল্প কর্তৃক নির্দিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত উত্তরই গ্রহণযোগ্য এবং সঠিক তথ্য হিসেবে গণ্য হবে। তৃতীয় পক্ষের প্রদত্ত কোনো তথ্য গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।

৬) আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদান প্রাপ্তির আবেদন করার সময় নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী সঠিক তথ্য ও প্রয়োজনীয়/ হালনাগাদ ডকুমেন্ট আপলোড করা বাধ্যতামূলক। ভুল তথ্য প্রদান বা ভুল/ মেয়াদ উত্তীর্ণ ডকুমেন্ট আপলোড করলে আবেদনটি অসম্পূর্ণ বা অযোগ্য হিসেবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, TIN (Tax Identification Number) সার্টিফিকেটের স্থানে ট্রেড লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের স্থানে অন্য কোনো ডকুমেন্ট আপলোড করলে তা ত্রুটিপূর্ণ আবেদন হিসেবে গণ্য হবে এবং বাতিল হতে পারে। তাই আবেদন করার পূর্বে সকল তথ্য সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদনে চাহিত তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ বা হালনাগাদ করে সম্পূর্ণ ও ত্রুটিমুক্ত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদ
//আইডিয়া প্রকল্প

ICT Division, Bangladesh
Bangladesh Computer Council - BCC
Innovation Design and Entrepreneurship Academy- IDEA

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ই-১৪/এক্স, আইসিটি টাওয়ার, আগারগাঁও ঢাকা-১২০৭
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00