15/10/2026
SPACE, with financial support from its donor organization, Japan Association of Drainage and Environment (JADE), organized a programme to declare 100% sanitation coverage and celebrate Global Handwashing Day 2026 in Dokhin Shahor Village, Ward No. 7, under 3 No Jhilim Union, Chapainawabganj Sadar Upazila, Bangladesh.
The event was attended by Mr. Md. Salah Uddin Titol Bepari, Executive Director of SPACE; Mr. Akira Sakai, President of JADE; Mr. Nurul Islam, local Union Parishad (UP) Member along with Community-Based Organization (CBO) leaders and respected members of the local community.
The declaration of 100% sanitation coverage marked a significant achievement for the village, reflecting the community's collective efforts and commitment to improving sanitation, hygiene practices, and public health. The announcement brought great excitement and joy to residents, including people from all walks of life, who expressed their happiness and pride in this important milestone.
The programme also highlighted the importance of proper handwashing practices in preventing diseases and promoting a healthier community. Through this initiative, SPACE and JADE reaffirmed their commitment to supporting sustainable sanitation, improved hygiene, and better living conditions for local communities.
SPACE এর বাস্তবায়নে এবং দাতা সংস্থা Japan Association of Drainage and Environment (JADE)-এর আর্থিক সহায়তায় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নং ঝিলিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ শহর গ্রামে ১০০% স্যানিটেশন কাভারেজ ঘোষণা ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SPACE এর নির্বাহী পরিচালক জনাব মোঃ সালাহ্ উদ্দীন টিটল বেপারী, JADE-এর প্রেসিডেন্ট জনাব আকিরা সাকাই, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জনাব নুরুল ইসলাম, কমিউনিটি-বেইজড অর্গানাইজেশন (সিবিও) এর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামটিতে ১০০% স্যানিটেশন কাভারেজ অর্জনের ঘোষণা একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হয়। এটি স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসম্মত আচরণ চর্চা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের প্রতিফলন। এ অর্জনের ঘোষণা গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ, আনন্দ ও গর্বের সঞ্চার করে। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই গুরুত্বপূর্ণ সাফল্যে তাদের আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানে রোগ প্রতিরোধ এবং সুস্থ ও স্বাস্থ্যকর সমাজ গঠনে সঠিকভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। এই উদ্যোগের মাধ্যমে SPACE ও JADE স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত আচরণের প্রসার এবং জীবনযাত্রার মান উন্নয়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।