26/05/2026
ঈদ মোবারক
কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে সকল সম্মানিত গ্রাহক, অংশীজন, শুভানুধ্যায়ী এবং সহকর্মীদের জানাই পবিত্র ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা।
অরুন কুমার চৌধুরী
ব্যবস্থাপনা পরিচালক
The Karmasangsthan Bank was established in 1998 as per Karmasangsthan Bank Act No.7 of 1998.
26/05/2026
ঈদ মোবারক
কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে সকল সম্মানিত গ্রাহক, অংশীজন, শুভানুধ্যায়ী এবং সহকর্মীদের জানাই পবিত্র ঈদ-উল-আযহা'র শুভেচ্ছা।
অরুন কুমার চৌধুরী
ব্যবস্থাপনা পরিচালক
23/05/2026
কর্মসংস্থান ব্যাংকের ১৮তম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কর্মসংস্থান ব্যাংকের মাসিক সমন্বয় সভার ১৮তম ও চলতি অর্থবছরের (২০২৫-২০২৬) চতুর্থ সভা ২৩ মে ২০২৬ তারিখ, শনিবার বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।
সভায় মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা, মো: আমিরুল ইসলাম-সহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন। কর্মী ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান উক্ত সভা সঞ্চালনা করেন।
সভায় বিভিন্ন বিভাগের অনিম্পন্ন কাজের অগ্রগতি পর্যালোচনা এবং নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ব্যাংক কর্তৃক গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা ও খেলাপি ঋণ হ্রাসে করণীয় বিষয়ে আলোচনা হয়।
কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম টংগিবাড়ী শাখা, মুন্সিগঞ্জ এর শুভ উদ্বোধন ১৬ মে ২০২৬ তারিখ, শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির খবর ইলেক্ট্রনিক্স মিডিয়া বিটিভি, চ্যানেল আই, একাত্তর টিভি, এস এ টিভি, সময় টিভিতে প্রচারিত হয়েছে। সকলের অবগতির জন্য দেওয়া হলো।
16/05/2026
মুন্সীগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম টংগিবাড়ী শাখার উদ্বোধন
কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম শাখা টংগিবাড়ী, মুন্সীগঞ্জ-এর শুভ উদ্বোধন ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। কর্মসংস্থান ব্যাংক এর চেয়ারম্যান এবং সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান এর সভাপতিত্বে টংগিবাড়ীস্থ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া মুন্সীগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী স্বাগত বক্তব্যে ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিথিবৃন্দকে অবহিত করেন।
প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার তাঁর বক্তব্যে ব্যাংক খাতে ভালো-মন্দ দুটি চিত্রের মধ্যে কর্মসংস্থান ব্যাংক-এ তুলনামূলক ভালো চিত্র বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেন। তিনি এ অর্জন ধরে রাখার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টির আহবান জানান।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া এবং মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।
মুন্সীগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ তাঁর বক্তব্যে টংগিবাড়ীকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করেন। কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসাসহ অন্যান্য শিল্প কর্মসংস্থান ব্যাংকের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পেলে আরো শক্তিশালী এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে টংগিবাড়ী শাখার উদ্বোধনকে কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেন। এই শাখার আর্থিক সহায়তা নিয়ে স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহবান জানান।
আর্থিক প্রতিষ্ঠানের সচিব নাজমা মোবারেক তাঁর বক্তব্যে ব্যাংকিং শুধু ব্যবসা নয় বরং এ শাখা উদ্বোধনের মাধ্যমে টংগিবাড়ী এলাকার বেকারদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হয়েছে মর্মে অভিব্যক্তি প্রকাশ করেন। দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ কমে গেলেও কর্মসংস্থান ব্যাংক নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা, মো: আমিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে টংগিবাড়ী শাখার উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ঋণের চেক হস্তান্তর করেন।
14/05/2026
ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলায় কর্মসংস্থান ব্যাংক-এর ২৮৯তম শাখার শুভ উদ্বোধন আগামী ১৬ মে ২০২৬ অনুষ্ঠিত হবে।
14/05/2026
কর্মসংস্থান ব্যাংক রাঙ্গামাটি শাখায় বিশেষ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (SPCSSECP) কর্মসূচির আওতায় বিতরণকৃত ঋণের উদ্যোক্তাগণের সাথে বিশেষ পরিদর্শন ও মতবিনিময় সভা ১৪ মে ২০২৬ তারিখ, বৃহস্পতিবার রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ ব্যাংকের SPCSSECP -এর পরিচালক কাজী তামান্না হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মসংস্থান ব্যাংক, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়-এর যুগ্ম পরিচালক নুসরাত নাসরিন ইসলাম ও যুগ্ম পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক সাগর সরকার। কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমান সভা সঞ্চালনা করেন।
সভায় অংশগ্রহণকারী উদ্যোক্তাগণের সাথে SPCSSECP কর্মসূচি বিষয়ে উন্মুক্ত মতবিনিময় হয়। অতিথিবৃন্দ আগত উদ্যোক্তাগণের এ কর্মসূচির সুবিধা/অসুবিধা বিষয়ে অবগত হন এবং যথাযথ পরামর্শ প্রদান করেন। উদ্যোক্তাগণ ব্যাংকের সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এসময়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল এতদবিষয়ে জারীকৃত সার্কুলার অনুসরণ করে ব্যাংকের কার্যক্রম পরিচালনা ও গ্রাহক সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন।
13/05/2026
পরিচালনা বোর্ডের ৩৭০তম সভা অনুষ্ঠিত
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের ৩৭০তম সভা ১৩ মে ২০২৬ তারিখ, বুধবার ব্যাংকের বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।
সভার শুরুতে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া-কে পরিচালনা বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময়ে পরিচালনা বোর্ডের অন্যতম সদস্য ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-সহ সম্মানিত অন্যান্য সদস্য যথাক্রমে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো: সাইফুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার, বিশিষ্ট সাংবাদিক তালুকদার সালাহউদ্দীন আহমাদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলাম। মো: মঞ্জুরুল হক, সহকারী মহাব্যবস্থাপক (বোর্ড) সভা সঞ্চালনা করেন। সভায় কর্মসংস্থান ব্যাংকের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
06/05/2026
ব্র্যাক ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর
কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ ব্র্যাক ব্যাংক পিএলসি-র মাধ্যমে আদায় সংক্রান্ত একটি চুক্তি ৬ মে ২০২৬ তারিখ, বুধবার ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকায় স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: শাহীন ইকবাল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় হিসাব ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। এসময় ব্র্যাক ব্যাংক পিএলসি-র উপব্যবস্থাপনা পরিচালক নাজমুর রহিম, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মুসাব্বির আহমেদ ও হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯টি শাখার ২ লাখ ৩০ হাজার ঋণগ্রহীতা ব্র্যাক ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্টের মাধ্যমে ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ জমা করতে পারবেন।
01/05/2026
শ্রমের মর্যাদায় গড়ে উঠুক মানবতার অগ্রযাত্রা, সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা।
30/04/2026
আজ ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ এর সাথে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ এবং সভা অনুষ্ঠিত হয়।
সভায় কর্মসংস্থান ব্যাংকের বর্তমান অবস্থা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলাপ হয়। গভর্নর মহোদয় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী অধিক সংখ্যক বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে কর্মসংস্থান ব্যাংকের কার্যকরী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।সেই সাথে তিনি কর্মসংস্থান ব্যাংকে বিভিন্ন খাত/কর্মসূচির আওতায় ঋণ প্রদানের লক্ষ্যে ঋণ/তহবিল প্রদানের আশ্বাস দেন।
25/04/2026
চট্টগ্রামে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত
কর্মসংস্থান ব্যাংক গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচি-র অংশ হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলাধীন আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ২৫ এপ্রিল ২০২৬ তারিখ, শনিবার ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৬ এলজিইডি ভবন, মুরাদপুর, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মনোজ রায় ও মো: মোমতাজ উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে গুণগত ঋণ বিতরণ ও টেকসই উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ব্যবসায়িক সকল সূচকে সার্বিক পারফরম্যান্স বৃদ্ধির আহ্বান জানান। এসময়ে তিনি ৯০ দিনের বিশেষ কর্মসূচি সফল করার পরামর্শ প্রদান করেন।
ব্যবস্থাপনা পরিচালক গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার ও ঋণস্থিতি বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি এবং অবলোপনকৃত ঋণ আদায় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে প্রধান কার্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
| Monday | 10:00 - 18:00 |
| Tuesday | 10:00 - 18:00 |
| Wednesday | 10:00 - 18:00 |
| Thursday | 10:00 - 18:00 |
| Sunday | 10:00 - 18:00 |