Zaker Party Youth Front

Zaker Party Youth Front

Share

ইসলাম�ঈমান�এহসান

01/01/2026

ইংরেজি নববর্ষের এই শুভলগ্নে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মহোদয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিশ্বাস করি—অতীতের সব গ্লানি আর ব্যর্থতা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন।

নতুন এই বছর বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে আমরা গড়বো এক বৈষম্যহীন সুন্দর আগামী।

শুভেচ্ছান্তে,
জাকের পার্টি যুবফ্রন্ট।

21/10/2025
28/04/2025
28/04/2025
23/04/2025
13/04/2025

নববর্ষ
জাকের পার্টি চেয়ারম্যানের শুভেচ্ছা

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, নতুন আশা, নতুন সম্ভাবনা নিয়ে নতুন বছর আমাদের সামনে। বিগত দিনের ব্যর্থতা, গ্লানি ঝেড়ে ফেলে নতুন আশায় উজ্জীবিত হতে হবে।

জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, সুপ্ত সম্ভাবনা যথাযথ কাজে লাগিয়ে নতুন বছরে উন্নতির সোপানে এগিয়ে যাবে দেশ। সুখ, শান্তি ও সমৃদ্ধি অর্জনে আরো কর্মচঞ্চল হবে জাতি।

30/03/2025

ঈদ মোবারক

জাকের পার্টি যুব ফ্রন্টের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

এক মাসের সিয়াম সাধনা শেষে অবারিত আনন্দ, খুশী ও মহাসাম্যের সওগাত নিয়ে সমাগত পবিত্র ঈদুল ফিতর। ঈদ ধনী, গরীব নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলিয়ে সকলকে এক কাতারে শামিল হওয়ার সুযোগ এনে দেয়।

জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল আশা প্রকাশ করে, এক মাসের সিয়াম সাধনালব্ধ শিক্ষা নিজ নিজ জীবনে প্রতিফলিত করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে শান্তি ও কল্যাণমুখী জীবন সংস্কৃতি প্রতিষ্ঠায় উজ্জীবিত হবেন সকলে।

28/03/2025

পবিত্র জুমাতুল বিদার মাহাত্ম্য ও ফজিলত:

আজ পবিত্র জুমা'তুল বিদা, মুসলিম উম্মাহর জন্য বিশেষ ফজিলত ও বরকতের দিন। এ দিন মুসল্লিরা বেশি বেশি ইবাদত-বন্দেগি, দোয়া ও তওবা করে থাকেন। জুমা'তুল বিদা রমযানের বিদায়ের বার্তা দিলেও, এটি আত্মশুদ্ধি, ক্ষমা ও রহমত লাভের এক মহান সুযোগ। আমরা যেন এ দিনের ফজিলত অর্জন করে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করতে পারি।

এই দিনে বেশি বেশি ইবাদত, দোয়া ও তওবা করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা উচিত। আল্লাহ রব্বুল আলামীন ফিলিস্তিনের নিপিড়ীত মুসলমানসহ শান্তিকামী গোটা মুসলিম উম্মাহ-এর উপর রহমত বর্ষণ করুন। আমিন।

27/03/2025

মহা তাৎপর্যময় রজনী লাইলাতুল কদর।

মাসব্যাপী দীর্ঘ সিয়াম সাধনার ধারায় ইশারাময় এ রজনীতে নিহিত তাৎপর্য অনুধাবনে ব্রতী হোক বিশ্বাসীগণ। রহমতের ঝরনাধারায় স্নাত হোক সকল হৃদয়। শান্তি, সংহতি ও ঐক্য সুদৃঢ় হোক।

26/03/2025
26/03/2025

মহান স্বাধীনতা দিবস
জাকের পার্টি চেয়ারম্যানের বাণী

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসীকে মহান স্বাধীনতার অন্ত:নিহিত তাৎপর্য্যে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, বাঙালী জাতি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেনি। ৭১ এর ২৬ মার্চ বীর বাঙালী যেভাবে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তা বিশ্ব ইতিহাসে অনন্য। তিনি আশা প্রকাশ করেন, মহান স্বাধীনতার তাৎপর্য্য বুকে ধারণ করে জাতি বিরাজমান সকল সমস্যা কাটিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধির পানে এগিয়ে যাবে। এ লক্ষ্যে তিনি সকল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

20/03/2025

মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ইন্তেকালে জাকের পার্টি চেয়ারম্যানের শোক

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের সভাপতি, মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তিঁনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ ও নেতা কর্মীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।

নামাজে জানাযা

মরহুমের নামাজে জানাযা আগামীকাল (শুক্রবার) বাদ জু'মা, ময়মনসিংহের গৌরীপুরস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Road 1, House 19, Block E, Banani
Dhaka
1213