Bangladesh Petroleum Exploration and Production Co. Ltd.

Bangladesh Petroleum Exploration and Production Co. Ltd.

Share

Only nation owned both oil and gas exploration & production company under ministry of EMRD.

02/05/2023

Flare at Illisha-1,,,

Photos from Bangladesh Petroleum Exploration and Production Co. Ltd.'s post 02/05/2023

দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার। এ লক্ষ্যে ২০২২-২৪ সময়কালের মধ্যে পেট্রোবাংলা মোট ৪৬ টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বাপেক্স এর তত্ত্বাবধানে সম্প্রতি গ্যাজপ্রমের মাধ্যমে টবগী-১, ভোলা নর্থ-২ এর ধারাবাহিক সফল কুপ খনন ও গ্যাস আবিষ্কার পরবর্তী গত ৯ মার্চ ২০২৩ প্রকল্পের ৩য় কুপ ইলিশা-১ স্থাপনায় খনন কার্যক্রম শুরু হয়। গত ১৪ এপ্রিল ২০২৩ তারিখে ৩৪৭৫ মিটার গভীরতায় খনন কাজ সম্পন্ন শেষে ৩টি স্তরে ডিএসটি ( ড্রিল স্টেম টেস্ট) কার্যক্রমের পরিকল্পনা গ্রহন করা হয়।
এরই অংশ হিসেবে অদ্য ২৮ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ৭ ঘটিকায় ৩৪৩২-৩৪৩৫ মিটার গভীরতায় ৩ মিটার ইন্টারভেলে পারফোরেশন এর মাধ্যমে সফলভাবে ১ম ডিএসটি ( ড্রিল স্টেম টেস্ট) কার্যক্রম শুরু হয়। চোক সাইজ ক্রমান্বয়ে ২০/৬৪ হতে ৩২/৬৪ পর্যন্ত বৃদ্ধির মাধ্যমে উক্ত স্তরে গ্যাস উৎপাদন হার পর্যবেক্ষিত হবে। বর্তমান গ্যাস জোনে ২০/৬৪ চোক সাইজে ৩৩৪৫ পিএসআই প্রেসারে গড়ে ৯.২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ফ্লো পর্যবেক্ষিত হচ্ছে, যা আগামীকাল পর্যন্ত ১৪.৫ মিলিয়ন পর্যন্ত বৃদ্ধির বিষয়ে আশাবাদী।

চূড়ান্ত টেস্টিং শেষে শীঘ্রই জাতিকে নতুন গ্যাস ক্ষেত্র আবিস্কারের শুভ সংবাদ প্রদান করার বিষয়ে আমরা প্রত্যাশী।

পরবর্তীতে কূপের উপরের চিহ্নিত ২য় ও ৩য় জোনে পরিকল্পনা অনুযায়ী ( ড্রিল স্টেম টেস্ট) ও প্রোডাকশন টেস্টিং কার্যক্রম শুরু করা হবে।

সম্ভাব্য ১৫ মে ২০২৩ এর মধ্যে ইলিশা-১ কূপ এর প্রস্তাবিত ৩ টি জোনে সকল টেস্টিং ও কম্প্লেশন কার্যক্রম সম্পাদন করা হবে। কুপে সন্তোষজনক গ্যাস মজুদ ও গ্যাস উৎপাদন এর লক্ষ্যে মহান সৃষ্টিকর্তার রহমত কামনায় প্রার্থনা করি। ধন্যবাদ.

29/01/2023

আমাদের সকলের প্রিয় সহকর্মী প্রকৌঃ আখলাক হোসেন শোভন, উপ-ব্যবস্থাপক ,সিমেন্টিং উপ বিভাগ গতকাল ২৮.০১.২০২৩ তারিখে ড্রিলিং ফিল্ড শরীয়তপুর যাবার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎.
বাপেক্স পরিবার তার মৃত্যুতে শোকাহত।

08/09/2021

এপিএ ২০২০-২১ অর্থ বছরে বাপেক্সের অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক।

Photos from Bangladesh Petroleum Exploration and Production Co. Ltd.'s post 15/08/2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Photos from Bangladesh Petroleum Exploration and Production Co. Ltd.'s post 28/03/2021

"স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ" উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন, ভোলা কর্তৃক আয়োজিত মেলায় অংশগ্রহণ করে শাহবাজপুর গ্যাসক্ষেত্র, বাপেক্স প্রথম পুরষ্কার অর্জন করে।

17/03/2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাপেক্স ভবনে আয়োজিত বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল।

16/12/2020

মহান বিজয় দিবসের আলোকিত বর্নিল সাজে বাপেক্স ভবন।

10/12/2020

১০ই ডিসেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত ভার্চুয়াল সিস্টেমে বাপেক্সের ৩১তম সাধারণ সভা।

Photos from Bangladesh Petroleum Exploration and Production Co. Ltd.'s post 29/11/2020

বাপেক্সের শ্রীকাইল গ্যাস ক্ষেত্রে সম্প্রতি দুটি সফল ও গুরুত্বপূর্ণ কার্যক্রম এর শুভ উদ্বোধন উপলক্ষে মাননীয় সিনিয়র সচিব, জালানি ও খনিজ সম্পদ বিভাগ, চেয়ারম্যান, পেট্রোবাংলা সহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের গ্যাস ক্ষেত্র পরিদর্শনের কিছু স্মরণীয় মুহুর্ত।

13/05/2020

আইসিটি উপবিভাগের সার্বিক তত্তাবধানে বাপেক্সের অনলাইন ভিত্তিক প্রথম বাপেক্স পরিচালনা পর্ষদের ৪২৩ তম বোর্ড সভা আয়োজন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

BAPEX Bhaban
Dhaka
1215