07/05/2025
হেবা: মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সম্পত্তি হস্তান্তরের নিয়ম
✅ মুসলিমদের জন্য হেবা সম্পর্ক:
মুসলিম আইন অনুযায়ী, হেবা বা দান করা যায় নিম্নলিখিত সম্পর্কের মধ্যে:
সহোদর ভাই-বোন
পিতা/মাতা - ছেলে/মেয়ে
স্বামী-স্ত্রী
দাদা/দাদী - নাতী/নাতনী
নানা/নানী - নাতী/নাতনী
✅ ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য হেবা:
ইসলামী শরিয়ত অনুযায়ী একজন মুসলমান কেবল অন্য মুসলমানকে হেবা করতে পারে। তবে অন্যান্য ধর্মাবলম্বীরা চাইলে রেজিস্ট্রেশন আইন ১৯০৮, ধারা ৭৮এ (বিবি) অনুযায়ী নিম্নলিখিত সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তর করতে পারেন:
সহোদর ভাই-বোন
পিতা/মাতা - ছেলে/মেয়ে
স্বামী-স্ত্রী
দাদা/দাদী - নাতী/নাতনী
নানা/নানী - নাতী/নাতনী
---
❌ হেবা বাতিলের নিয়ম:
হেবা বাতিল করা যায় নিম্নলিখিত ক্ষেত্রে:
সম্পত্তির দখল হস্তান্তরের আগে।
স্বামী-স্ত্রীর মধ্যে হেবা।
বিবাহের অযোগ্য সম্পর্ক থাকলে।
গ্রহিতা মৃত্যুবরণ করলে।
হেবাকৃত সম্পত্তি অন্য কোথাও হস্তান্তর হলে।
সম্পত্তি ধ্বংস বা হারিয়ে গেলে।
হেবাকৃত সম্পত্তির মূল্য বৃদ্ধি পেলে।
সম্পত্তির রূপান্তর হয়ে গেলে (যেমন গম আটায় রূপান্তর)।
---
📝 হেবা দলিল বাতিল:
যদি দাতা মনে করেন হেবাটি বাতিলযোগ্য, তিনি আদালতে আবেদন করতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ধারা ৩৯ অনুযায়ী, আদালতের ডিক্রির মাধ্যমে হেবা দলিল বাতিল করা যেতে পারে।
---
📋 হেবা দলিল রেজিস্ট্রেশন:
মুসলিম আইন অনুযায়ী, হেবা লিখিত ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়।
তবে ২০০৫ সালে সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ এর ১২৩ ধারা এবং রেজিস্ট্রেশন আইন ১৯০৮ এর ১৭ ধারা অনুসারে হেবা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।
---
💰 হেবা দলিল রেজিস্ট্রেশন ফি:
রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য চার্জ:
1️⃣ রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
2️⃣ স্ট্যাম্প শুল্ক: ২০০ টাকা
3️⃣ ই ফি: ১০০ টাকা
4️⃣ এন ফি (১০ পৃষ্ঠা): ১৬০ টাকা
5️⃣ এনএন ফি (১০ পৃষ্ঠা): ২৪০ টাকা
6️⃣ হলফনামা স্ট্যাম্প: ২০০ টাকা
7️⃣ কোর্ট ফি: ১০ টাকা
✅ মোট খরচ: ১,০১০ টাকা
নিয়ম মেনে হেবা করুন এবং আপনার সম্পত্তি নিরাপদ রাখুন।