12/04/2026
প্রেস বিজ্ঞপ্তি
কুষ্টিয়ার হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি—
“স্পর্শকাতর ঘটনাকে ইসলামবিদ্বেষী রাজনীতির কাঁচামাল হিসেবে ব্যবহারের অপচেষ্টার নিন্দা”
—মাওলানা মামুনুল হক
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় এক পীরকে হত্যার সাম্প্রতিক নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
বিবৃতিতে তিনি বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সহিংসতার আশ্রয় নেওয়া গ্রহণযোগ্য নয়। একজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা একটি গুরুতর অপরাধ এবং এটি রাষ্ট্রের আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। তিনি এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
তিনি জোর দিয়ে বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে বিশৃঙ্খলা, প্রতিশোধপরায়ণতা ও অনাস্থা তৈরি করে, যা একটি স্থিতিশীল রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি।
তিনি গভীর উদ্বেগের সাথে বলেন, ঘটনাটিকে কেন্দ্র করে “তৌহিদি জনতা” ইত্যাদি শব্দ ব্যবহার করে দেশের বৃহৎ ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে সমষ্টিগতভাবে অপরাধী হিসেবে উপস্থাপনের একটি অপপ্রয়াস চলছে। একটি বিচ্ছিন্ন ঘটনার দায় গোটা ধর্মপ্রাণ জনগোষ্ঠীর ওপর চাপানো অন্যায়, অযৌক্তিক এবং বিভাজন সৃষ্টিকারী। তানি এ ধরনের পক্ষপাতমূলক ও উসকানিমূলক শব্দচয়ন পরিহার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, এ ধরনের সহিংস ঘটনার পেছনে অনেক সময় স্থানীয় রাজনীতি, ব্যক্তিগত দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও প্রভাব প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কুষ্টিয়ার এই ঘটনাটির ক্ষেত্রেও প্রকৃত সত্য উদঘাটনে এসব দিককে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি।
তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে কিছু মাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসামাজিক, অনৈতিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ বিদ্যমান, যা জনমনে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করে। এ ক্ষেত্রে সরকারের কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত। একই সঙ্গে দেশের সর্বস্তরের গ্রহণযোগ্য ইসলামিক স্কলারদের সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত ও পর্যালোচনা কমিশন গঠন করে এসব বিষয় নিরসনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিছু মহল এই ধরনের স্পর্শকাতর ঘটনাকে ইসলামবিদ্বেষী রাজনীতির কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপচেষ্টায় লিপ্ত। তিনি এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানান এবং দেশকে বিভাজন ও উত্তেজনার রাজনীতি থেকে রক্ষা করার আহ্বান জানান।
পরিশেষে মাওলানা মামুনুল হক দেশবাসীর প্রতি শান্তি, সংযম ও আইন মান্য করার আহ্বান জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
বার্তা প্রেরক
আশরাফুল ইসলাম সাদ
প্রেস সচিব, আমীরে মজলিস আল্লামা মামুনুল হক
12/04/2026
আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গন-সমাবেশ সফল করার লক্ষ্যে মোহাম্মদপুর জোনের উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদপুর থানা সভাপতি মুফতি নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ এবং অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন।
এছাড়াও বৈঠকে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
12/04/2026
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাকরাইলে ১১ দলীয় ঐক্যের আয়োজনে "জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে
মতবিনিময়" সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হুসাইন মিয়াজী।
12/04/2026
২৪ শে এপ্রিল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান-এ গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজ ১২ এপ্রিল রবিবার সকালে খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে, খুলনা মহানগর সভাপতি মাওলানা শরিফ সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, মাওলানা শহিদুল ইসলাম ও মাওলানা অলিউল্লাহ।
11/04/2026
রংপুরে বিকেএম -এর প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত
আজ বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখা উদ্যোগে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।
রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা নুর আলম সিদ্দিকের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক *মাওলানা শাফিউল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণ মজলিসটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম
আরও আলোচনা করেন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক মুফতি জামাল উদ্দিন, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী প্রমুখ।
এতে রংপুর জেলা শাখার বিভিন্ন উপজেলা থেকে আগত অগ্রসর সদস্যগণ অংশ গ্রহণ করেন।
পরিশেষে শায়খুল হাদিস মাওলানা আব্দুল মুমিন এর দুয়া ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ মজলিস সমাপ্ত ঘোষণা করা হয়।
10/04/2026
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ সফল করার লক্ষ্য আজ (১০ এপ্রিল ২৬ঈ) শুক্রবার বাদ আছর বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে মজলিস আল্লামা মা-মু-নু-ল হক
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ,
জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, মহানগর সহ-সভাপতি আনোয়ার হোসেন, নুরে আলম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আতিকুর রহমানসহ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।
10/04/2026
অবিলম্বে গণভোটের রায় কার্যকর করুন — মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি
গণভোটের রায় কার্যকরের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ পূর্ব, পশ্চিম ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ এপ্রিল শুক্রবার বাদ আসর ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহি সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি।
সমাবেশে সভাপতিত্ব করেন পশ্চিম জেলা শাখার সভাপতি মুফতি সারোয়ার হোসেন এবং পরিচালনা করেন পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি সরকারের উদ্দেশ্যে বলেন, গণভোটে প্রদত্ত জনগণের সুস্পষ্ট রায় উপেক্ষা করে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়। জনগণের এই রায় বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই আমরা সকলেই জনগণের সমর্থন চেয়েছিলাম।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নকে বিলম্বিত করা বা ভিন্নখাতে প্রবাহিত করার যে কোনো অপচেষ্টা দেশের জনগণ কখনো মেনে নেবে না। অবিলম্বে গণভোটের রায় কার্যকর করে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন নিশ্চিত করতে হবে।
মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে সারাদেশে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগরের সাধারণ সম্পাদক মুফতি মোস্তাক আহমদ ফারুকী, পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, মহানগরের সাধারণ সম্পাদক মুফতি মুশতাক আহমদ ফারুকী এবং পূর্ব জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন খান জেহাদী প্রমুখ।
উপস্থিত ছিলেন জেলা ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বড় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
10/04/2026
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।।
গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে — মাওলানা জালালুদ্দীন আহমাদ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষ্যে আজ ১০ এপ্রিল, শুক্রবার, জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত গণরায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, গণরায় উপেক্ষা করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। সুতরাং গণভোটের রায় অমান্যকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকেই এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করেছে; কিন্তু সরকার সেই গণরায় উপেক্ষা করে সংবিধানের সীমিত সংশোধনের পথে অগ্রসর হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সংবিধান সংস্কার ছাড়া রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের বাধ্যবাধকতা, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে জবাবদিহিতা নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।
অন্যদিকে, এই রায় উপেক্ষা করা হলে সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠানসমূহকে দলীয় নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার পথ সুগম হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসান জালালী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য গাজি রহমতুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, ঢাকা মহানগর উত্তরের সম্পাদক এইচ এম খোকন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা জাকির হোসাইন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এছাড়া আজ বাদ জুমা ও বাদ আসর চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ মহানগর, সিলেট মহানগর, ময়মনসিংহ মহানগর ও জেলা, ব্রাহ্মণবাড়িয়া, শরিয়তপুর, কক্সবাজার, ফেনী জেলা এবং গোলাপগঞ্জ উপজেলাসহ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালিত হয়।
বার্তা প্রেরক
হাসান জুনাইদ
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস
10/04/2026
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররমে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর -এর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সংগ্রামী মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, গণরায় উপেক্ষা করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। সুতরাং গণভোটের রায় অমান্যকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকেই এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসান জালালী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য গাজি রহমতুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম মিয়াজী, ঢাকা মহানগর দক্ষিণের সহ সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ রিজওয়ান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, ঢাকা মহানগর উত্তরের অফিস সম্পাদক এইচ এম খোকন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা জাকির হোসাইন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
10/04/2026
গণভোট বাস্তবায়নে গড়িমসি হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই সমাধান করা হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর।
গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার দাবিতে
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ বিশেষ বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর উদ্যােগে আজ ১০ এপ্রিল বাদ জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট হতে নগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ এর সঞ্চালনায় মহানগর সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফিদুল ইসলাম এর সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ চেরাগি পাহাড় প্রদক্ষিণ করে প্রেসক্লাব সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল
আরো উপস্থিত ছিলেন যুব মজলিস সভাপতি ইন্জিনিয়ার আরিফ মাহমুদ, জুলাই যোদ্ধা ও "জনতার ঐক্য" এর প্রধান উদ্যোক্তা, আব্দুল্লাহ আল মামুন।, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম বাইতুল মাল সম্পাদক হাফেজ মাওলানা রাসেল প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদ হাসান সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন সহ বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম সহ সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার শোয়াইব উল্লাহ যুব মজলিস প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস দপ্তর সম্পাদক ডাক্তার আসলাম হোসেন সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ নোমানী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হাসান প্রমূখ
বক্তারা বলেন গণভোটের মাধ্যমে জনগণ যে রায় প্রদান করেছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের গড়িমসি বা বিলম্ব গ্রহণযোগ্য নয়
নেতৃবৃন্দ বলেন, জনগণের সার্বভৌম মতামতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।
গণভোটের রায় দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব।
তারা আরও বলেন, যদি এ বিষয়ে অযথা বিলম্ব বা টালবাহানা অব্যাহত থাকে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজপথে কর্মসূচি গ্রহণ করে জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত জনগণের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে।
#বিক্ষোভ_মিছিল_থেকে_৩_টি_দাবি_ঘোষণা_করা_হয়।
1. অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
2. জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্রের অবকাটামোর পরিবর্তন করতে হবে
3. সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
পরিশেষে আগামীকালের ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ বাস্তবায়ন ও বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত আগামী ২৪ এপ্রিলের কেন্দ্রীয় গণ সমাবেশের সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি সম্পন্ন হয়।