বদলে যাওয়ার সূচনায় আমরা

বদলে যাওয়ার সূচনায় আমরা

Share

আর্তমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সামাজিক সংগঠন।

Photos from বদলে যাওয়ার সূচনায় আমরা's post 17/03/2026

আলহামদুলিল্লাহ,সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু তা'আলার জন্য।

বদলে যাওয়ার সূচনায় আমরা' প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা ঈদ সামগ্রী বিতরণের কার্জক্রম সফল ভাবে সম্পূর্ণ করতে পেরেছি,আলহামদুলিল্লাহ।

আমাদের উক্ত কল্যাণমূলক সাওয়াবের কাজে যারা অংশগ্রহণ করছেন যথাক্রমে টাকা দিয়ে, সময় দিয়ে, কায়িকশ্রম দিয়ে, পরিকল্পনা দিয়ে- তাদের সকলের এই মেহনত, দান, আল্লাহ কবুল করুন, আমিন।
জাজাকুমুল্লাহু খইরুন।

োবারক
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَ مِنْكُمْ
(আল্লাহ্ আপনাদের এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন)

30/03/2025

আলহামদুলিল্লাহ
প্রতিবছরের ন্যায় এবারও ইতিকাফে বসা ৫জনকে ঈদের খুশিতে শরীক করতে পাঞ্জাবি উপহার।

যেসকল ভাইয়েরা ভালো কাজে সবসময় আমাদের পাশে থেকে আমাদের অনুপ্রাণিত করে চলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদের কবুল করুক (আমীন ইয়া রব)

29/03/2025

আলহামদুলিল্লাহ,সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু তা'আলার জন্য।

বদলে যাওয়ার সূচনায় আমরা' গত বছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা ঈদ সামগ্রী বিতরণের কার্জক্রম সফল ভাবে সম্পূর্ণ করতে পেরেছি,আলহামদুলিল্লাহ।

আমাদের উক্ত কল্যাণমূলক সাওয়াবের কাজে যারা অংশগ্রহণ করছেন যথাক্রমে টাকা দিয়ে, সময় দিয়ে, কায়িকশ্রম দিয়ে, পরিকল্পনা দিয়ে- তাদের সকলের এই মেহনত, দান, আল্লাহ কবুল করুন, আমিন।
জাজাকুমুল্লাহু খইরুন।

োবারক
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَ مِنْكُمْ
(আল্লাহ্ আপনাদের এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন)

Photos from বদলে যাওয়ার সূচনায় আমরা's post 06/03/2025

আসসালামু আলাইকুম।

বদলে যাওয়ার সূচনায় আমরা সংগঠনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি—

পূর্ব মাকহাটি নুরানীয়া হাফেজীয়া ইসলামিয়া এবতেদায়ি ও এতিমখানা মাদ্রাসার নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এছাড়াও, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নের জন্য বদলে যাওয়ার সূচনায় আমরা টিমের সকল প্রবাসী ও ভলেন্টিয়ার ভাইদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

আসুন, একসঙ্গে এগিয়ে যাই!

Photos from বদলে যাওয়ার সূচনায় আমরা's post 28/12/2024

“শীতার্তদের পাশে আমরা: ২০১৮ থেকে নিরবচ্ছিন্ন যাত্রা”

আজকের দিনটি ছিল আমাদের “বদলে যাওয়ার সূচনায় আমরা” টিমের জন্য আরও একটি সফল মানবিক কার্যক্রম। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে শীতার্ত মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। এই বছরও সেই প্রচেষ্টার অংশ হিসেবে নদীভাঙন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি।

এই উদ্যোগ সফল করতে আমাদের প্রবাসী ও দেশীয় ভাইদের সহযোগিতা ছিল অসাধারণ। প্রবাসী ভাইরা প্রতি বছরের মতো এবারও আর্থিক সহায়তার মাধ্যমে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছেন। আর দেশের স্বেচ্ছাসেবকরা মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।

প্রতিবছরের ধারাবাহিকতায় আমরা শীতবস্ত্র বিতরণের দিনটিতে নিজেদের টিমের জন্য একটি গেট টুগেদারের আয়োজন করি। আলহামদুলিল্লাহ, এই বছরের কর্মসূচি এবং টিমের মিলনমেলা খুব গোছানোভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে দারুণ বিষয় হলো, এ বছরের বেশিরভাগ কাজ আমাদের জুনিয়র ভলেন্টিয়াররা করেছে, যা আমাদের ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনার দিক নির্দেশনা দিচ্ছে।

আমাদের এই যাত্রা শুধু শীতবস্ত্র বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি সামাজিক দায়িত্ববোধ, যা আমাদের সবাইকে একত্রিত করেছে। আমাদের একেকজন প্রবাসী সদস্য আমাদের জন্য একেকজন আলোর দিশারি। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিক।

“স্বপ্ন-সূচনা-সম্ভাবনা” নিয়েই বদলে যাওয়ার সূচনায় আমরা টিমের পথচলা।
আসুন, আমরা সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই এবং একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি।

#শীতার্তদের_পাশে_আমরা
#স্বপ্ন_সূচনা_সম্ভাবনা

Photos from বদলে যাওয়ার সূচনায় আমরা's post 23/12/2024

চলছে ডিসেম্বর মাস। শীত অনুভূত হয়। শীতের তীব্রতা যেন বেড়ে যায় প্রত্যন্ত অঞ্চলে। বিশেষ করে নদীভাঙন পরিবারের। প্রতিবছর তারা এ সমস্যার মুখোমুখি হয়। যার দরুন, তাদের সামনে বিভিন্ন সমস্যা এসে দাঁড়ায়। তাই বদলে যাওয়ার সূচনায় আমরা এর পক্ষ থেকে ছোট্ট প্রতেষ্টা চলছে বিগত বছরের ধারাবাহিকতার ন্যায়।

টোকেন বিতরণ কার্যক্রম সম্পন্ন।যেখানে সরাসরি অসহায় পরিবারের সাথে কথা, তাদের অবস্থা পর্যবেক্ষণ করে টোকেন দেয়া হয়েছে।

প্রবাসী ভাইদের ভূমিকা সবসময়ই অগ্রগণ্য ছিল। তাই এবারও আপনারা এগিয়ে আসুন মানবতার তরে। সতেজ হোক জীবনের গতিধারা।

#আপনার সাহায্য পৌঁছে যাবে তৃণমূল মানুষের কাছে।

Photos from বদলে যাওয়ার সূচনায় আমরা's post 16/10/2024

পরিবেশের সৌন্দর্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। কবরস্থানের সৌন্দর্য বৃদ্ধির জন্য পূর্ব মাকহাটী গ্রামের যুব সমাজ কর্তৃক বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।পরিচর্যার অংশ হিসেবে গাছের চারপাশে খুঁটি লাগানো হয়।

শুকরিয়া জ্ঞাপন করছি ছোট বড় সকল ভাইদের প্রতি।

সালাম জানাচ্ছি প্রবাসী ভাইদের প্রতিও।

সৌজন্যে: বদলে যাওয়ার সূচনায় আমরা

Photos from বদলে যাওয়ার সূচনায় আমরা's post 27/09/2024

সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় সম্পন্ন হলো 'বৃক্ষরোপণ কর্মসূচি'।এ কর্মসূচিতে গ্রামের ছোট বড় সবাই সাগ্রহে উপস্থিত ছিল। এরকম কর্মসূচি ছোট বড় সকলকে একত্রিত হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগায়। বেড়ে উঠুক আমাদের এ ভালোবাসার বন্ধন...।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে, তখন হাতে যদি একটি গাছের চারা থাকে, যা রোপণ করা যায়, তবে সেই চারাটি রোপণ করবে।’ (আদাবুল মুফরাদ, হাদিস : ৪৭৯)।

স্থান: পূর্ব মাকহাটি সামাজিক কবরস্থান।

সৌজন্যে: বদলে যাওয়ার সূচনায় আমরা

26/09/2024

“আসুন আমরা সবাই মিলে পূর্ব মাকহাটি কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিই এবং আমাদের পরিবেশকে সবুজ ও পরিষ্কার রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। এই উদ্যোগ আমাদের ভবিষ্যতের জন্য এক অনন্য উপহার। আপনাদের সকলের উপস্থিতি এই কাজকে আরো অর্থবহ করে তুলবে।”

Photos from বদলে যাওয়ার সূচনায় আমরা's post 13/09/2024

প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাইয়েরা,

আজ টিম “বদলে যাওয়ার সূচনা আমরা”র পক্ষ থেকে বন্যার্তদের পুনর্বাসনের উদ্দেশ্যে সংগৃহীত নগদ ২,১৭,৮৫০/= টাকা শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের আদ-দাওয়া ইলাল্লহ Ad-Dawah ilallah সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের মোট সংগ্রহ ছিল ২,১৭,৮৫০/= টাকা। টিমের সাথে যারা দেশবাসী, গ্রামের সাধারণ জনগণ এবং প্রবাসী ভাইয়েরা পাশে ছিলেন, তাদের সবাইকে এই মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমরা আমাদের দেশবাসীর পাশে থাকবো, ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, এটি কোনো দান নয়, বরং আমাদের দেশবাসীর অধিকার। এই অধিকার রক্ষার্থে আমাদের সর্বদা সোচ্চার থাকতে হবে।

আমাদের সব কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।

অসংখ্য ধন্যবাদ টিম “ বদলে যাওয়ার সূচনায় আমরা ”র সদস্যদের, যারা এই মহৎ উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষ ধন্যবাদ Abdullah bin Abdur Razzak ভাইকে।

Photos from বদলে যাওয়ার সূচনায় আমরা's post 01/09/2024

আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ, গতকাল শনিবার ও আজ রোজ রবিবার ২দিনে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা যুবকরা "পূর্ব মাকহাটি কবরস্থান" এ জন্মানো আগাছাগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার করেছি।
সকলে মিলেমিশে হাতে হাত রেখে কাজ করার কারণে বিশাল কবরস্থানের চারপাশ সুন্দরভাবে পরিষ্কার করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

সকল ভলেন্টিয়ার ভাইদের প্রতি ভালোবাসা ও সম্মান রইলো।

সামনের দিনগুলোতে আমরা আরও সমাজ সেবামূলক কাজ করবো ইনশাআল্লাহ

বদলে যাওয়ার সূচনায় আমরা টিম❤️

23/08/2024

আসসালামু আলাইকুম।
সম্মানিত ভাইয়েরা,
আপনারা সকলেই অবগত আছেন যে, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় যেমন ফেনী,কুমিল্লা,নোয়াখালীতে বন্যা’র কারণে সবকিছু তলিয়ে যায় এবং সেসব জায়গার মানুষেরা ভয়াবহ বিপদের মধ্য দিয়ে আছে। সেসব বন্যার্তদের কথা চিন্তা করে আমরা পূর্ব মাকহাটি গ্রামের যুবকরা সিদ্ধান্ত নিয়েছি যে, বন্যার্তদের পাশে দাঁড়ানোর।
আমরা আমাদের সাধ্য অনুযায়ী যে যতটুকু পারি তা দিয়ে পাশে দাড়াবো। "ইনশা'আল্লাহ"

আমরা সরাসরি তাদের কাছে ত্রাণ পৌঁছে দিবো ইনশাআল্লাহ।

আমাদের কাছে ত্রাণ পৌঁছাতে যোগাযোগ করুন আমাদের ফেইসবুক পেইজ
বদলে যাওয়ার সূচনায় আমরা
পূর্ব মাকহাটি সমাজ কল্যাণ সংগঠন

টাকা পাঠাতে ব্যবহার করুন:
01684487795 (পার্সোনাল নগদ/বিকাশ)
01941081036 (পার্সোনাল বিকাশ)

টাকা পাঠানোর পূর্বে পেইজে নক দিবেন ইনশাআল্লাহ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

East Makahati, Munshiganj
Dhaka