Bangladesh Satellite Company Limited

Bangladesh Satellite Company Limited

Share

Satellite Operator

Bangladesh Satellite Company Limited (BSCL) is a Bangladesh Government owned company and is responsible for the R&D, operation, maintenance and commercialization of the Satellites of Government of Bangladesh.

30/05/2026

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

27/05/2026

A day of sacrifice, gratitude, and blessings ❤️
Eid Ul Adha Mubarak!

Photos from Bangladesh Satellite Company Limited's post 23/05/2026

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে “এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেমস” নামে একটি আধুনিক গবেষণা কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে ভূ-অবস্থানভিত্তিক তথ্য বিশ্লেষণ (Geospatial Intelligence), গ্রহবিজ্ঞান (Planetary Science) এবং মহাকাশ প্রযুক্তি (Space Systems) বিষয়ক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালিত হবে।

গবেষণা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন Curtin University-এর স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস-এর পরিচালক Martin Van Kranendonk, উপ-পরিচালক Katerina Miljkovic এবং গবেষণা পরিচালক Ashraf Dewan। তারা আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কার্টিন বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যলয়ের মধ্যে সহযোগিতা দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্মিত “এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স” স্যাটেলাইট ডেটা ও ভৌগোলিক মানচিত্র বিশ্লেষণের মাধ্যমে দেশের দুর্যোগ পূর্বাভাস, স্মার্ট নগর পরিকল্পনা, আধুনিক কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানের গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Photos from Bangladesh Satellite Company Limited's post 18/05/2026

এই সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ঢাকা, ১৮ মে ২০২৬

বাংলাদেশের মহাকাশ, স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তির উন্নয়নে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়নের এই যুগে স্যাটেলাইট, ড্রোন ও স্পেস টেকনোলজি শুধু বিলাসিতা নয়, বরং জাতীয় উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, যোগাযোগ ও নিরাপত্তা খাতে অপরিহার্য অবকাঠামো হিসেবে কাজ করছে।

আজ রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে অনুষ্ঠিত “স্যাটেলাইট, ড্রোনস অ্যান্ড ফিউচার স্পেস টেকনোলজি ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে দুর্যোগ পূর্বাভাস, নদীভাঙন পর্যবেক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, উপকূলীয় নিরাপত্তা এবং গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। সরকার ইতোমধ্যে সাইক্লোন ও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দ্রুত জেলেদের কাছে পৌঁছে দিতে কার্যক্রম হাতে নিয়েছে।

ড্রোন প্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ড্রোন এখন শুধু ফটোগ্রাফি বা বিনোদনের যন্ত্র নয়; এটি সীমান্ত নিরাপত্তা, কৃষি ব্যবস্থাপনা, জরিপ কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রযুক্তিগত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মন্ত্রী জানান, সরকার ভবিষ্যতে লো আর্থ অরবিট (LEO) ভিত্তিক নতুন স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে, যাতে আরও স্পষ্ট ও কার্যকর তথ্য-উপাত্ত সংগ্রহ করা যায়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের সমন্বয়ে স্পেস ডাটা ও অ্যাপ্লিকেশন ব্যবহারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড(বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম ও আইইবি এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ বিভিন্ন অতিথিবৃন্দ।

সেমিনারের আয়োজক ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশের মহাকাশ প্রযুক্তির সম্ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি উদ্ভাবনে তরুণ প্রকৌশলীদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

10/05/2026

বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর প্রাইমারি গ্রাউন্ড স্টেশন, গাজীপুর পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ।

পরিদর্শনকালে তিনি গ্রাউন্ড স্টেশনের বিভিন্ন কার্যক্রম ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ মাহমুদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মোঃ আনোয়ার হোসেন মাসুদ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ও উপ মহাব্যবস্থাপক (অপারেশন) বখতিয়ার আহমেদ।

Photos from Bangladesh Satellite Company Limited's post 09/05/2026

আজ ০৯ মে, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BSCL) এর স্টল পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম।

৩ দিনব্যাপী ICBC Expo 2026-এ অংশগ্রহণের মাধ্যমে বিএসসিএল তাদের বিভিন্ন আধুনিক ও বাণিজ্যিক সেবা প্রদর্শন করেছে। আজ, ৯ মে ছিল এক্সপোর সর্বশেষ দিন।

স্থান: International Convention City Bashundhara (ICCB)

09/05/2026

সীমিত সময়ের জন্য স্টারলিংক হাই পারফর্মেন্স কিট এ বিশেষ অফার!!!

07/05/2026

৩ দিনব্যাপী ICBC Expo 2026-এ অংশ নিয়েছে BSCL।
আগামী ৯ মে পর্যন্ত চলবে এই আয়োজন। এক্সপোতে বিএসসিএলের বিভিন্ন বাণিজ্যিক সেবা প্রদর্শন করা হচ্ছে।

স্থান: International Convention City Bashundhara (ICCB)।

01/05/2026

Honoring the hands that build our world. Happy International Workers’ Day!

Photos from Bangladesh Satellite Company Limited's post 28/04/2026

১৬ বছর পর ফের সম্প্রচারে আসা চ্যানেল ওয়ানকে বিএসসিএলের ফুলের শুভেচ্ছা

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর একই দিনে একই সময়ে পুনরায় সম্প্রচারে ফিরেছে বেসরকারি টেলিভিশন স্টেশন ‘চ্যানেল ওয়ান’। ২৭ এপ্রিল সোমবার সন্ধ্যায় চ্যানেলটি আবারও বাণিজ্যিক সম্প্রচার শুরু করে।

চ্যানেল ওয়ানের এই পুনর্যাত্রায় গর্বিত অংশীদার হিসেবে পাশে রয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমানের নেতৃত্বে বিএসসিএলের একটি প্রতিনিধি দল চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিএসসিএলের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির এবং সহকারী মহাব্যবস্থাপক এস. এম. আনোয়ারুল আজিজ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


SEL Rose-N-Dale (Level 7 & 8), 116 Kazi Nazrul Islam Avenue
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00