29/05/2026
ব্যবহারকারীদের গোপনীয়তা আরও শক্তিশালী করতে নতুন ইউজারনেম সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার চালু হলে ফোন নম্বর শেয়ার না করেও অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। নতুন এই ব্যবস্থা অনেকটা টেলিগ্রাম ও ইনস্টাগ্রামের ইউজারনেমভিত্তিক যোগাযোগ পদ্ধতির মতো কাজ করবে।
মেটার মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য আলাদা একটি ইউজারনেম বা হ্যান্ডেল তৈরির সুযোগ আনছে। ফলে কেউ যোগাযোগ করলে ফোন নম্বরের পরিবর্তে ব্যবহারকারীর নির্ধারিত নামই দেখা যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য ফোন নম্বর বাধ্যতামূলক হলেও নতুন এই সুবিধা চালু হলে অপরিচিত ব্যক্তি বা নতুন সংযোগের ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর গোপন রাখা আরও সহজ হবে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে আগের মতো ফোন নম্বর দিয়েই অ্যাপ ব্যবহার করতে পারবেন, আবার অতিরিক্ত গোপনীয়তা চাইলে ইউজারনেম সুবিধাও ব্যবহার করতে পারবেন।
প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি স্বতন্ত্র ইউজারনেম নির্ধারণ করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে সেটি পরিবর্তনের সুযোগও থাকবে। তবে ইউজারনেম পরিবর্তনের ফলে পুরোনো চ্যাট বা অ্যাকাউন্ট সেটিংসে কোনো প্রভাব পড়বে না। যদিও অ্যাকাউন্টে লগইন বা পুনরুদ্ধারের জন্য ফোন নম্বর আগের মতোই প্রয়োজন হবে।
ইউজারনেম তৈরির ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম থাকবে। এটি ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে এবং অন্তত একটি ইংরেজি বর্ণ থাকা বাধ্যতামূলক। এছাড়া শুধুমাত্র ইংরেজি অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর (_) ও ডট (.) ব্যবহারের অনুমতি থাকবে।
তবে কিছু সীমাবদ্ধতাও রাখা হয়েছে। যেমন, ইউজারনেম “www” দিয়ে শুরু করা যাবে না, শুরু বা শেষে ডট ব্যবহার করা যাবে না এবং পরপর দুটি ডটও গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে .com, .org বা .in-এর মতো ডোমেইন এক্সটেনশন ব্যবহার করেও ইউজারনেম শেষ করা যাবে না।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই সুবিধা বিশেষ করে অনলাইন ব্যবসা, কমিউনিটি পরিচালনা এবং নতুন মানুষের সঙ্গে নিরাপদ যোগাযোগের ক্ষেত্রে বেশ কার্যকর হবে। এতে ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার না করেই যোগাযোগের সুযোগ তৈরি হবে, পাশাপাশি ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।
27/05/2026
ঈদ মোবারক |
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা!
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে নিয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্য। Khan White Hat Hacker's Team এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক মোবারকবাদ।
উৎসবের এই আনন্দঘন মুহূর্তে, আসুন আমরা আমাদের চারপাশের মানুষদের পাশে দাঁড়াই এবং ত্যাগের প্রকৃত শিক্ষা নিজেদের জীবনে প্রতিফলিত করি।
সাইবার সচেতনতা ও নিরাপত্তা বার্তা:
আনন্দের এই দিনগুলোতেও ডিজিটাল দুনিয়ায় নিরাপদ থাকুন। যেকোনো ধরনের ফিশিং লিংক, সাইবার স্ক্যাম বা অপরিচিত সোর্স থেকে আসা লোভনীয় অফার থেকে দূরে থাকুন। আপনার একটু সচেতনতাই পারে আপনাকে ও আপনার পরিবারকে ডিজিটাল দুনিয়ায় সুরক্ষিত রাখতে।
> "ডিজিটাল দুনিয়ায় নিরাপদ ও সচেতন থাকুন।"
সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা!
ঈদ মোবারক!
26/05/2026
ফেসবুকে নারীর বিকৃত ছবি ছড়িয়ে চাঁদাবাজি: প্রধান আসামি গ্রেফতার
সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর অশ্লীল ও বিকৃত ছবি ছড়িয়ে সম্মানহানি এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
আসামি: মো. মাহমুদ হাসান (৩৩)
ঘটনাস্থল: হবিগঞ্জের মাধবপুর উপজেলা
ঘটনার বিবরণ:
বরিশালের বানারীপাড়া উপজেলার এক নারীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর বিয়ের প্রস্তাব দেন মাহমুদ। নারী রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি ও তার সহযোগীরা ভুক্তভোগীর ছবি এডিট করে অশ্লীলভাবে ছড়িয়ে দেন এবং চাঁদা দাবি করেন।
র্যাব-৯ ও র্যাব-৮-এর যৌথ অভিযানে বুধবার মাধবপুরের জগদীপুর এলাকা থেকে মাহমুদ হাসানকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিজিটাল হয়রানির বিরুদ্ধে সতর্কতা:
- অপরিচিতদের সঙ্গে ব্যক্তিগত ছবি শেয়ার করবেন না
- হয়রানির শিকার হলে তাৎক্ষণিক থানায় অভিযোগ করুন
- সাইবার ক্রাইমের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে
Khan White Hat Hacker's Team এর পক্ষ থেকে — এ ধরনের ঘৃণ্য ডিজিটাল অপরাধের তীব্র নিন্দা জানাই। নারীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর অভিযানের দাবি জানাই।
লাইক, শেয়ার ও কমেন্ট করে সচেতনতা ছড়িয়ে দিন।
25/05/2026
“ফ্রিল্যান্সারদের কষ্টার্জিত রেমিট্যান্সে নতুন করে ট্যাক্স কাটা সত্যিই উদ্বেগজনক।
যারা দিন-রাত পরিশ্রম করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনছে, তাদের জন্য এটি বড় ধাক্কা। 💔
ফ্রিল্যান্সিং শুধু ব্যক্তিগত আয়ের মাধ্যম নয়, এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি।
তাই এই সেক্টরকে নিরুৎসাহিত নয়, বরং আরও সহযোগিতা ও প্রণোদনা দেওয়া প্রয়োজন।
আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ফ্রিল্যান্সারদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে। 🇧🇩💻
”
21/05/2026
গুগলের নতুন সিদ্ধান্ত: নতুন জিমেইল অ্যাকাউন্টে আর ১৫ জিবি ফ্রি স্টোরেজ পাবেন না!
যারা নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলেন, তাদের জন্য বড় পরিবর্তন আসছে।
এতদিন নতুন অ্যাকাউন্ট খুললেই ১৫ জিবি ফ্রি স্টোরেজ (Gmail + Drive + Photos) পাওয়া যেত। কিন্তু গুগল এখন কিছু অঞ্চলে টেস্ট করছে — নতুন অ্যাকাউন্টে ডিফল্টভাবে মাত্র ৫ জিবি স্টোরেজ দেওয়া হবে।
১৫ জিবি পেতে হলে কী করতে হবে?
অ্যাকাউন্ট খোলার সময় ফোন নম্বর যোগ করে ভেরিফাই করতে হবে।
এই পরিবর্তন এখনো সব দেশে পুরোপুরি চালু হয়নি, তবে অনেক নতুন ইউজার ইতোমধ্যে ৫ জিবির লিমিট দেখতে পাচ্ছেন। পুরনো অ্যাকাউন্টগুলোতে কোনো পরিবর্তন হবে না।
কেন এই সিদ্ধান্ত?
গুগলের সার্ভার খরচ বাড়ছে এবং স্প্যাম/অপব্যবহার কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আপনি কী মনে করেন?
এই পরিবর্তন কি ন্যায্য, নাকি গুগল গোপনীয়তা ও সুবিধার বিনিময়ে আরও বেশি ডেটা চাইছে?
কমেন্টে জানান।
লাইক, শেয়ার করে অন্যদেরও সচেতন করুন।
21/05/2026
হ্য|ক|রদের কবলে পড়ে সাধের ফেসবুক পেজটি হারিয়ে যাওয়া যে কতটা কষ্টের, তা কেবল একজন ভুক্তভোগীই জানেন।
কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে পেজ ফিরিয়ে আনা সম্ভব, যার প্রমাণ 'RAYRA' পেজটি সফলভাবে উদ্ধার করা!
পেজটির সম্পূর্ণ হিস্ট্রি বিশ্লেষণ করে নিখুঁতভাবে এটি উদ্ধার করেছে 'খান টিম'।
আপনার বা আপনার পরিচিত কারও বিজনেস পেজ, পার্সোনাল পেজ অথবা গ্রুপ হ্য|ক কিংবা রেস্ট্রিক্টেড হলে হতাশ হবেন না। আজই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আছি আপনার পেজের সুরক্ষায়।
21/05/2026
চট্টগ্রামে হৃদয়বিদারক ঘটনা
চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ের জন্য মনসুরাবাদের দিকে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য কুদ্দুস। পথে পাহাড়তলীর রাসমণি ঘাট এলাকায় পৌঁছানোর পর হঠাৎ রিকশাচালক ধাক্কা দিলে তিনি চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ তিনি মারা গেছেন। 😓
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🤲
আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।
#চট্টগ্রাম #চট্টগ্রামপুলিশ