14/04/2026
সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা,
শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ।
ekPay is Bangladesh's largest Payment Aggregator that offers comprehensive bill payment service.
14/04/2026
সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা,
শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ।
09/02/2026
আধুনিক ও ক্যাশলেস সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে গাজীপুর সিটি কর্পোরেশন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি ২০২৬, রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়।
এই চুক্তির ফলে গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকরা এখন থেকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থাপনা ফি সহ সকল প্রকার নাগরিক সুবিধার ফি এটুআই-এর সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম 'একপে' এর মাধ্যমে যেকোন সময় যেকোন স্থান থেকে নিজেদের পছন্দের যেকোন পেমেন্ট চ্যানেল যেমন মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, উপায়, রকেট, ট্যাপ, টেলিক্যাশ ইত্যাদি), কার্ড ব্যাংকিং (ভিসা, মাস্টার, এ্যামেরিকান এক্সপ্রেস, টাকা-পে ইত্যাদি), ইন্টারনেট ব্যাংকিং ও ই-ওয়ালেট ব্যবহার করে সহজেই পরিশোধ করতে পারবে। এক্ষেত্রে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সমন্বিত ডিজিটাল পেমেন্ট এ্যাগ্রিগেটর ‘একপে’ প্ল্যাটফর্ম সার্বিক সহযোগিতা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর। স্বাগত বক্তব্য রাখেন এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআই-এর চিফ টেকনোলজি এডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, গাজীপুর সিটি কর্পরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের সহ এটুআই এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
নাগরিক সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে এটুআই সর্বদা প্রস্তুত ও আগ্রহী উল্লেখ করে প্রকল্প পরিচালক মোহাঃ আব্দুর রফিক বলেন, “সরকারি সেবা ডিজিটাইজেশনের মাধ্যমে সেবা আরও স্বচ্ছ ও সহজ হয়। একজন সেবাগ্রহীতা হিসেবে আমি চাই সেবাটি ভার্চুয়ালি সহজে এবং দ্রুত সময়ে পেতে। গাজীপুর সিটি কর্পোরেশনের সেবাগুলোর পেমেন্ট একপে’র মাধ্যমে ডিজিটাল হওয়ায় গাজীপুরের মানুষ উপকৃত হবেন। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে আমরাও নিজেদের ভাগ্যবান মনে করি।
মুহাম্মদ সোহেল হাসান বলেন, নাগরিক ভোগান্তি কমাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিকল্প নেই এবং এই উদ্যোগ নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একপে’র সেবা চালুর আগে বিভিন্ন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ চুক্তির ফলে গাজীপুরবাসী দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই অনলাইনে যেকোনো সময় তাদের প্রয়োজনীয় নাগরিক সুবিধার ফি পরিশোধ করতে পারবেন যা সিটি কর্পোরেশনের রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।
মো. রশিদুল মান্নাফ কবীর বলেন, পঞ্চম সিটি কর্পোরেশন হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের যাত্রা শুরু হলো। আমরা আশাবাদী এ সেবার ফলে জনগণ বহুল উপকৃত হবেন।
সমঝোতা স্মারকের উদ্দেশ্য ও সারসংক্ষেপ তুলে ধরে আব্দুল্লাহ আল ফাহিম বলেন, “ক্যাশলেস, আধুনিক ও জনবান্ধব বাংলাদেশ বিনির্মাণে একপে’র মাধ্যমে যে সেবা জনগণের জন্য উন্মুক্ত করা হলো, তা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে আমাদের আরও এগিয়ে নিল। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
29/01/2026
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এখন থেকে চিকিৎসাসেবার বিল ও বিভিন্ন ধরনের ফি অনলাইনে পরিশোধ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন ব্যবস্থাকে নগদবিহীন ও আধুনিক করতে জাতীয় পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’ যুক্ত করা হয়েছে। এর ফলে শিক্ষার্থী, রোগী ও সেবাগ্রহীতাদের ব্যাংক বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে অর্থ পরিশোধের প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমবে।
এ লক্ষ্যে আজ বিএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই উদ্যোগের মাধ্যমে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও ই-ওয়ালেট ব্যবহার করে বিল ও ফি পরিশোধ করা যাবে। একপে প্ল্যাটফর্ম এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিক।
এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নাহরীন আখতার, এটুআই’র হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম, হেড অব কমিউনিকেশন্স মোহাম্মদ সফিউল আযম, কনসালটেন্ট (একপে) মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অফিসার উছেন অংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থাকে কাগজবিহীন ও স্বয়ংক্রিয় করতে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। একপে চালুর মাধ্যমে রোগীদের ভোগান্তি কমবে এবং সেবাপ্রদান আরও দ্রুত ও কার্যকর হবে। তিনি ডেটা ইন্টারঅপারেবিলিটির গুরুত্ব তুলে ধরে বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার জন্য একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, রোগীদের উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয়ের প্রধান অগ্রাধিকার। এটুআই’র সহায়তায় বিএমইউ’র আর্থিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও আধুনিক হবে এবং এই উদ্যোগকে এগিয়ে নিতে আমরা যৌথভাবে কাজ করে যাব।
এটুআই প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক বলেন, একপে গেটওয়ে ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সেবাসমূহ আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। এটি নগদবিহীন ও জনবান্ধব বাংলাদেশ গড়ার পথে একটি কার্যকর পদক্ষেপ, যা রোগীদের সময়, খরচ ও ভোগান্তি কমাবে।
আব্দুল্লাহ আল ফাহিম বলেন, নতুন এই ব্যবস্থার ফলে সেবাগ্রহীতা ও শিক্ষার্থীদের আর নির্দিষ্ট সময়ে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করতে হবে না। এখন তারা ঘরে বসেই বা যেকোনো স্থান থেকে নিরাপদ ডিজিটাল মাধ্যমে চিকিৎসাসেবার ফি ও বিভিন্ন চার্জ পরিশোধ করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি অপ্রয়োজনীয় ভিড় ও হয়রানি কমবে। একই সঙ্গে হাসপাতালের অভ্যন্তরীণ আর্থিক লেনদেন ব্যবস্থাপনা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে, যা সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি কার্যকর ও নির্ভরযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে রোগীদের সময়, খরচ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে এবং চিকিৎসাসেবায় প্রবেশাধিকার আরও সহজ হবে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং ডিজিটাল ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সমন্বিত করা সম্ভব হবে। দীর্ঘমেয়াদে এই ব্যবস্থা একটি জনবান্ধব, দক্ষ ও টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
01/01/2026
16/12/2025
বিজয় দিবসের শুভেচ্ছা!
শহর থেকে গ্রাম, সব বিল এখন হাতের মুঠোয়।
গ্যাস, পানি, বিদ্যুৎ বিল ও সরকারি সেবা ফী, পেমেন্ট করুন অনলাইনে, একপে-তে www.ekpay.gov.bd
প্রতি মাসে ১০ লক্ষেরও বেশি মানুষের আস্থা "একপে"
27/07/2025
সম্প্রতি এটুআই a2i - Aspire to Innovate এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মধ্যে এক পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর উদ্দেশ্য, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনলাইন ভূমি সেবাসমূহ—যেমন, জমির খতিয়ান ও ম্যাপ বিক্রয়ের সব আনুষঙ্গিক ফি — এটুআই‑এর সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’র ekPay সঙ্গে সংযুক্ত করা।
এই উদ্যোগের মাধ্যমে একটি সার্বিক পেমেন্ট সল্যুশন গড়ে তোলা সম্ভব হবে, যাতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং বা শাখা ব্যাংকিংসহ যেকোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সহজে ফি পরিশোধ করতে পারে। এর ফলে, আধুনিক ভূমি ব্যবস্থাপনা পদ্ধতিতে জমি খতিয়ান ফি, ম্যাপ বিক্রয় ফি ও অন্যান্য ভূমি সেবার ফি বা বিলের আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে এবং বাংলাদেশে সরকারি সেবায় ক্যাশলেস লেনদেন বাস্তবায়নের এক অগ্রণী উদাহরণ তৈরি হবে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংঘটিত এই অনুষ্ঠানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. সাইদুর রহমান, এটুআই‑এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মো. রশিদুল মান্নাফ কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
22/07/2025
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা।
06/06/2025
19/05/2025
সরকারি সেবায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ এবং কার্যকর করে তোলার লক্ষ্যে এটুআই এর উদ্যোগে "ডিজিটাল পেমেন্ট সেবায় আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হল। এতে দেশের বিভিন্ন ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক সংস্থার সম্মানিত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব, জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি মহোদয়। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি ডিজিটাল লেনদেনের গুরুত্ব এবং এর মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।
উক্ত কর্মশালায় সমন্বিত পেমেন্ট প্লাটফর্ম 'একপে'কে একটি ন্যাশনাল পেমেন্ট এগ্রিগেটর হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। তারা ডিজিটাল পেমেন্ট খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি কার্যকর, নিরাপদ এবং সর্বজনগ্রাহ্য প্ল্যাটফর্ম তৈরিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
এই কর্মশালা ভবিষ্যতে সরকারি সেবার ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলেই আমরা আশাবাদী।
11/01/2025
সরকারি ন্যাশনাল পেমেন্ট এগ্রিগ্রেটর হিসেবে আসছে ‘একপে’ ঢাকা: দেশের আর্থিক সেবাখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ও তৃণমূল পর্যায়ের জনগণকে আর্থিক সেবার আওতায় আন.....