01/06/2026
আজ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলাধীন শাহরাস্তি দক্ষিণের উদ্যোগে, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চিতোষী পশ্চিম ইউনিয়নের সহযোগিতায় বৃক্ষ(খেজুর গাছ) রোপন কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
Bangladesh Islami Chattrasena (BICS) was established on 21st January 1980.
"ঈমান, আকিদা, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ ও সেবা" আমাদের মূলনীতি।
মেধাভিত্তিক রাজনীতির চর্চা, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ছাত্রসেনা" It is the student wing of Bangladesh Islami front, a renowned political organization of Bangladesh that is working to establish a Sunni Ideology Based Islamic Society. 'Sunni' is the short name of 'Ahle sunnat wal jamaat', which is a Suf
01/06/2026
আজ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলাধীন শাহরাস্তি দক্ষিণের উদ্যোগে, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চিতোষী পশ্চিম ইউনিয়নের সহযোগিতায় বৃক্ষ(খেজুর গাছ) রোপন কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
31/05/2026
ছাত্রবার্তা ঈদুল আজহা সংখ্যা '২৬ নিয়ে আপনার চিন্তাভাবনা প্রকাশ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার! 🎁
আপনি কি 'ছাত্রবার্তা ঈদুল আজহা সংখ্যা '২৬' পড়েছেন? এর কোনো প্রবন্ধ, গল্প বা অংশ কি আপনার মন ছুঁয়ে গেছে? তাহলে আর দেরি কেন? এখনই আপনার মতামত বা রিভিউ দিয়ে একটি ভিডিও তৈরি করে অংশ নিন আমাদের প্রতিযোগিতায়।
📝 প্রতিযোগিতার নিয়মাবলী:
১. আপনার সংগ্রহে থাকা 'ছাত্রবার্তা ঈদুল আজহা সংখ্যা '২৬'-এর যেকোনো একটি প্রবন্ধ, লেখা বা অংশের রিভিউ/রিয়েকশন জানিয়ে একটি ভিডিও তৈরি করুন।
২. ভিডিওটি পাঠিয়ে দিন নিচের যেকোনো একটি মাধ্যমে:
হোয়াটসঅ্যাপ: 01600-880874 অথবা 01616469580
ইমেইল: [email protected]
🏆 বিজয়ী নির্বাচন পদ্ধতি:
চূড়ান্ত বিজয়ী নির্ধারণে মোট নম্বরকে দুটি ভাগে ভাগ করা হবে:
১. জনপ্রিয়তা: আমাদের পেজের মূল পোস্টে আপনার ভিডিওর রিয়েক্ট ও কমেন্টের ওপর ভিত্তি করে নম্বর।
২. বিচারক প্যানেল: বিজ্ঞ বিচারকগণের মূল্যায়ন ও প্রদত্ত নম্বর।
⏰ সময়সীমা:
ভিডিও জমা দেওয়ার শেষ সময়: ১০জুন, ২০২৬ | রাত ১০:০০ টা পর্যন্ত।
ভিডিওর দৈর্ঘ্যঃ সর্বোচ্চ ৩ মিনিট।
🎁 পুরস্কার:
সর্বাধিক নম্বর প্রাপ্ত সেরা ৩ জন প্রতিযোগীর জন্য থাকছে আকর্ষণীয় ও আকর্ষণীয় সব পুরস্কার!
আজই আপনার ভিডিওটি ধারণ করুন এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। আপনার চমৎকার রিভিউর অপেক্ষায় রইলাম! 🎉
#ছাত্রবার্তা
27/05/2026
দেশ ও প্রবাসের সকলকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।
27/05/2026
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা।পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
সকলের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দেশ ও প্রবাসসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি **মুহাম্মদ আজাদ হোসাইন** এবং সাধারণ সম্পাদক **মুহাম্মদ আলাল উদ্দিন আলাল**।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন,
“পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সংযম ও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর অসীম ত্যাগ ও আল্লাহভীতির স্মরণে মুসলিম উম্মাহ প্রতি বছর এই মহান দিবস পালন করে থাকে। কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি, আত্মত্যাগ এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা।”
তাঁরা আরও বলেন,
“কোরবানির মর্মার্থ অনুধাবনের মাধ্যমে আমাদের অন্তরের হিংসা-বিদ্বেষ, অহংকার ও পশুত্ব দূর করে মানবিক, সহনশীল ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদুল আযহার অন্যতম শিক্ষা।”
নেতৃদ্বয় আশা প্রকাশ করেন,
“এই পবিত্র ঈদ মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ, শান্তি ও নিরাপত্তা দান করুন।”
তাঁরা ঈদের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি ও মুক্তি কামনা করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
27/05/2026
27/05/2026
ঈদ মানে আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। সকল ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সম্প্রীতি কামনায় পবিত্র ঈদ উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানকে জানাই আন্তরিক মোবারকবাদ।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মহান আল্লাহ আমাদের সৎ পথে চলার তৌফিক দান করুন এবং ইসলামের আলোয় আমাদের জীবন আলোকিত করুন।
সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক
— বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
25/05/2026
প্রকাশিত হয়েছে ছাত্রবার্তা-Chatrabarta ঈদুল আজহা সংখ্যা'২৬।
আপনার কপি সংগ্রহ করুন এখনই।
25/05/2026
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মাতারবাড়ী ইউনিয়ন ৩নং ওয়ার্ড উত্তর রাজঘাট শাখার সাবেক প্রচার সম্পাদক, মরহুম মুহাম্মদ সজিবের পরিবারের হাতে কেন্দ্রীয় ছাত্রকল্যাণ তহবিলের অনুদান তুলে দেওয়া হয়েছে।
গত ২৩ মে ২০২৬ ঈসায়ী, শনিবার মাতারবাড়ীস্থ মরহুমের নিজ বাসভবনে ছাত্রসেনার কেন্দ্রীয় প্রতিনিধি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম সুলতান আমিন মহেশখালী উপজেলা ও মাতারবাড়ী ইউনিয়ন শাখার নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের পিতার কাছে এই আর্থিক অনুদান হস্তান্তর করেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে সজিব ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
অনুদান প্রদান শেষে নেতৃবৃন্দ মরহুম সজিবের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
24/05/2026
"ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এল রে দুনিয়ায়..." 🎶
বাংলা সাহিত্যে ইসলামিক সংস্কৃতির এক অনন্য রূপকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। রাসুল-প্রেমের এমন নিখুঁত প্রকাশ শুধু তাঁর কলমেই সম্ভব ছিল। দ্রোহ, সাম্য আর ভক্তির এই মহান কবির জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা।
শুভ নজরুল জয়ন্তী!