31/03/2026
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত মুঘল আমলে নির্মিত মুসা খান মসজিদের সংস্কার কাজের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাম্বাসেডর ফান্ড ঘোষণা অনুষ্ঠানের প্রাক্কালে মসজিদটি পরিদর্শন করেন (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)।
24/03/2026
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ চট্টগ্রাম কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিদর্শন করেন।
24/03/2026
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
28/02/2026
প্রেস বিজ্ঞপ্তি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয় । উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি তারিখে মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন ।
অভিযোগসমূহ পর্যালোচনান্তে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় । আগামী ২ মার্চ ২০২৬ তারিখ সোমবার সকাল ১১ টায় বাংলা একাডেমিতে তাঁকে এ পদক প্রদান করা হবে ।
স্বাক্ষরিত
মোছা: আফসানা মিমি
জনসংযোগ কর্মকর্তা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
০১৭৭৭৫১৫৯৮৬
26/02/2026
অমর একুশে বইমেলা ২০২৬ - এর শুভ উদ্বোধন।
26/02/2026
একুশে পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান
18/02/2026
জনাব নিতাই রায় চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্রী এবং জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে স্বাগতম।
14/02/2026
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গত ১৪ মাসের কাজের হাইলাইটস সবার অবগতির জন্য তুলে ধরা হলো।
10/02/2026
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের উদ্বোধন হয়ে গেলো গতকাল (৯ ফেব্রুয়ারি) বিকেলে। ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পটি বাস্তবায়নে আছে গণগ্রন্থাগার অধিদপ্তর এবং বাস্তবায়ন সহযোগী হিসাবে আছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সাথে ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সাইয়িদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান।
এই প্রকল্পের মাধ্যমে ভ্রাম্যমাণ গাড়ি-লাইব্রেরি দেশের বিভিন্ন জেলার পাঠক-পাঠিকাদের জন্য বইপড়া ও পাঠাগার সেবার সুযোগ আরও বৃদ্ধি করবে।
07/02/2026
বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদক পাচ্ছেন যারা