Torun Muslim →তরুন মুসলিম

Torun Muslim →তরুন মুসলিম

Share

তরুণ মুসলিমের উদ্দেশ্য→
আত্নসংশোধন এবং ব্যক্তিজীবনে ইসলামী বিধান প্রতিষ্ঠা করা।

22/03/2026

'তরুণ মুসলিম' আয়োজিত তিন দিনব্যাপী 'নূরের কাফেলা' ইতেকাফ প্রোগ্রাম আল্লাহ তায়ালার ইচ্ছায় চার দিন হয়েছে। এই চার দিনে আমরা কিছু বিষয় তরুণদের হৃদয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করেছি। আমরা তাদের সাথে যেসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি এবং শিখানোর চেষ্টা করেছি, তার একটি চিত্র তুলে ধরছি:

​➤ নামাজে বহুল পঠিত ছোট্ট সূরাগুলো মশক করা হয়েছে।

​➤ প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা। ধরে ধরে নামাজের রোকনগুলো আদায় করার পদ্ধতি শিখানোর চেষ্টা করা হয়েছে।

​➤ মুফতিয়ে শাম শায়খ মাহমুদ আল-হামযাভী আফেন্দি রহ.-এর সংক্ষিপ্ত আকিদার কিতাব 'আল আকিদাতুল ইসলামিয়া' শেষ করা হয়েছে। আলহামদুলিল্লাহ।

​➤ ইমাম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.-এর 'মিন আদাবিল ইসলাম' থেকে ১৮টি নির্বাচিত টপিক থেকে আলোচনা করা হয়েছে। এখান থেকে আমরা তরুণদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় আদবগুলো শেখানোর চেষ্টা করা হয়েছে।

​➤ নামাজের জন্য প্রয়োজনীয় কিছু মাসয়ালা, বিশেষত মাওলানা তানজিল আরেফিন আদনান রচিত 'নামাজের ভুলত্রুটি' কিতাবকে সামনে রেখে নামাজের ভুলত্রুটি এবং সাহু সেজদা সংক্রান্ত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়েছে।

​➤ আমাদের পরিচয় কী? আমাদের মডেল কে হওয়া চাই? এই সংক্রান্ত সেশন নেওয়া হয়েছে।

​➤ ইমাম আবু মুহাম্মদ আব্দুল হক ইশবিলি রহ.-এর রচিত কিতাব 'আল আকিবা'-এর আলোকে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা করে, কীভাবে গুনাহ থেকে ফিরে আসা যায়? আলোচনা করা হয়েছে।

​➤ ডা. রাগের সারজানির লেখা 'শোনো হে যুবক' বইয়ের সারাংশ। ফোকাসড টপিক: সমাজ পরিবর্তনে মুসলিম যুবকদের অবদান ইতিহাসের আলোকে দেখানোর চেষ্টা করা হয়েছে।

​➤ সাহাবায়ে কেরামদের জীবন থেকে বর্তমান তরুণদের যাপিত জীবনের তুলনামূলক বিশ্লেষণ করে দেখানো হয়েছে।

​➤ দোয়া কীভাবে কাজ করে? কেন আমাদের কোনো কোনো দোয়া তাড়াতাড়ি কবুল হয়? কেন কোনো দোয়া কবুল হতে বিলম্ব হয়? কুরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করা হয়েছে।

​➤ কিয়ামুল লাইল মানবজীবনে কেমন প্রভাব ফেলে? কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ এবং আউয়াবিনের নামাজের সাথে তরুণদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং এই চার দিন তারা তার প্র্যাকটিস করেছে।

​➤ 'Know Your Imam' প্রজেক্টের অংশ হিসাবে আমরা তাদেরকে দুজন ইমামের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সেই দুজন মহান ইমাম হলেন—ইমাম আবু হানিফা এবং ইমাম জালালুদ্দীন সুয়ুতী রহ.।

​➤ আমরা সংক্ষিপ্তভাবে ইসলামের নানা মাজহাব ও মতবাদের উৎপত্তি ও ক্রমবিকাশের কারণ এবং ইতিহাস বর্ণনা করা হয়েছে।

​➤ আকিদা এবং ফিকহি বিধিবিধানগুলো কীভাবে সাব্যস্ত করা হয়, তা নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।

​➤ হাদিসের বর্ণনা (রেওয়ায়েত) পদ্ধতি নিয়ে তরুণদের বোধ অনুযায়ী সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।

➤ সুরা ফোরকনের ৬৩ নাম্বার আয়াত থেকে ৭৭ নাম্বার পর্যন্ত তাফসির পেশ করা হয়েছে।

​এই ছিল ইতেকাফকারীদের নিয়ে আমাদের এবারের কার্যক্রম। আমরা জানি, তারা সবকিছু মনে রাখতে পারবে না; কিন্তু তাদেরকে এই বিষয়গুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি।

​কৃতজ্ঞতা স্বীকার:

ইতেকাফকারীদের খেদমতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন Rajib Ahmed , এবং তার সহযোগী হিসেবে ছিলেন মো. শাহজালাল এবং খাদেমুল ইসলাম ; আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করছি মদনেরগাঁও মিন্নতিয়া হাফেজিয়া মাদরাসা ও জামে মসজিদ কমপ্লেক্স-এর পরিচালক পীরজাদা মাওলানা মনির আহমেদ এবং উনার পরিবারের প্রতি। সবদিক থেকে উনাদের সহযোগিতা না পেলে আমাদের জন্য ইতেকাফকারীদের মেহমানদারি করা অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ তায়ালা উনাদেরসহ যাঁরা অর্থ, বুদ্ধি এবং সময় দিয়ে সহযোগিতা করেছেন, সবাইকে জাজায়ে খায়ের দান করুন। আমিন।

#তরুণমুসলিম #নুরেরকাফেলা #তিনদিনব্যাপীইতিকাফক্যাম্প

21/03/2026

ভোগে নয়, ত্যাগেই প্রকৃত আনন্দ। ঈদ শুধুমাত্র উৎসবই নয়; ভ্রাতৃত্বের এক নতুন অঙ্গীকারও।

আমাদের ইদ হোক পরিচ্ছন্ন আনন্দময়, আমাদের পাড়া থাকুক বোমাবাজি মুক্ত আর আমাদের অন্তর হোক সুন্নাহর নূরে আলোকিত।

​তারুণ্যের এই মিছিলে শামিল হওয়া সব 'আখি'দের জানাই—ঈদ মোবারক!"

Photos from Torun Muslim →তরুন মুসলিম's post 20/03/2026

দ্বীনের পথে একধাপ এগিয়ে...

'তরুণ মুসলিম'-এর আয়োজনে তিন দিনের ইতিকাফ পোগ্রাম 'নুরের কাফেলা'তে এবার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ২২ জন দ্বীনি ভাই। গতবারের চেয়ে এবারের এই ইতেকাফকারীর সংখ্যা বৃদ্ধি আমাদের আশাবাদী করে তোলে। ইনশাআল্লাহ, আগামীতে এই সংখ্যা আরও বহুগুণ বাড়বে। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন।

আমরা স্বপ্ন দেখি এক ইমানদীপ্ত উজ্জ্বল আগামীর, যেখানে ঈমান ও একতার আলো ছড়িয়ে পড়বে সর্বত্র। এই পথচলায় আমরা চাই আপনারও সক্রিয় অংশগ্রহণ। আসুন, হাতে হাত রেখে একসঙ্গে এগিয়ে যাই আল্লাহর সন্তুষ্টির পথে—ইনশাআল্লাহ!

#তরুণমুসলিম #চলোরবেরদরবারেদাড়াই

20/03/2026

ঈদের নামাজ যেভাবে আদায় করবেন।
#তরুণমুসলিম #তরুণমুসলিম

15/03/2026

একটু ভেবে দেখুন তো, আপনার অন্তরের অবস্থা কী? এক অদ্ভুত শূন্যতা যেন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। প্রশান্তির খোঁজে দিশেহারা হয়ে কেউ কেউ বেছে নিচ্ছে আত্মহননের মতো চরম পথ। অথচ এই হাহাকারের একমাত্র সমাধান হলো—সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়া।

​এই লক্ষ্যেই তরুণ মুসলিমের পক্ষ থেকে আমাদের আয়োজন: তিন দিনের ইতিকাফ ক্যাম্প—'নূরের কাফেলা'।

​এটি হবে আত্মশুদ্ধির এক নিবিড় পাঠশালা। এখানে আমরা যেমন রূহের খোরাক খুঁজবো, তেমনি ইসালামি জীবনের জন্য অপরিহার্য 'ফরজ ইলম' অর্জনেও সচেষ্ট হবো ইনশাআল্লাহ।

​ক্যাম্পের বিস্তারিত:
​ভেন্যু: মদনেরগাঁও মিন্নতিয়া হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স। (মদনেরগাঁও, চান্দ্রা, ফরিদগঞ্জ, চাঁদপুর)।
​সময়: ২৬শে রমজান দিবাগত রাত থেকে (ইতিকাফের শেষ তিন দিন)।

​আপনার ভেতরের শূন্যতাকে নূরের আলোয় পূর্ণ করতে এই কাফেলায় শামিল হোন। আপনার ভাই, সন্তান বা বন্ধুদেরও সঙ্গী করুন।

পোস্টটি শেয়ার করে আমাদের সাথে থাকুন।

Photos from Torun Muslim →তরুন মুসলিম's post 07/03/2026

আলহামদুলিল্লাহ।
আজ তরুণ মুসলিমের উদ্যোগে মদনেরগাঁও বায়তুল মামুর জামে মসজিদে এলাকার উদ্যমী তরুণ ভাইদের সাথে এক চমৎকার সময় কাটানোর তৌফিক হয়েছে। রমজানের পবিত্রতা আর আল্লাহর সান্নিধ্য পেতে আমরা তাঁদের ইতিকাফের দাওয়াত দিয়েছিলাম।

অত্যন্ত আনন্দের বিষয়, তাঁদের প্রায় সকলেই 'তরুণ মুসলিম'-এর আয়োজিত তিন দিনের ইতিকাফ প্রোগ্রাম 'নূরের কাফেলা'-তে শামিল হওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন।

​তরুণদের এই মিছিলে জোয়ার আসুক, তাঁদের প্রতিটি নিয়ত কবুল হোক—সবার কাছে এই দোয়াপ্রার্থী।

​একটি বিনীত আহ্বান:
হে দ্বীনি ভাইগণ! পবিত্র এই দিনগুলোতে দুনিয়ার সব ব্যস্ততা সরিয়ে আপনার সন্তান, ছোট ভাই, ভাতিজা কিংবা বন্ধুদের নিয়ে শামিল হন আত্মশুদ্ধির এই বরকমতময় সফরে। তারুণ্যের এই কাফেলায় যোগ দিয়ে নিজের আত্মাকে আলোকিত করার এখনই সময়।

​আসুন, নূরের এই কাফেলায় আমরা সবাই সহযাত্রী হই।

26/02/2026

রমজান…
মাহে রহমত। মাহে মাগফিরাত। মাহে নাজাত।

​আপনার ইফতারের আয়োজনে যখন শরবত, বাহারি ইফতারি আর বিরিয়ানির সুগন্ধ, ঠিক তখনই— আমাদেরই কোনো এক প্রতিবেশী লজ্জা আর ক্ষুধার যুদ্ধে চুপচাপ হেরে যাচ্ছেন।

আপনার… আমার… একটা ছোট ত্যাগ, একটা সামান্য দান— সেই বাবার মাথাটা আবার উঁচু করে দিতে পারে। তার সন্তানের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।

মনে রাখবেন, আপনার এই ছোট্ট ত্যাগের মানে
একটি পরিবারের সম্মান রক্ষা, একটি শিশুর মুখের পবিত্র হাসি, একজন মায়ের স্বস্তির নিঃশ্বাস।

আমরা "তরুণ মুসলিম" এর পক্ষ থেকে বিগত বছরগুলোর ন্যয় এই রমজানেও নিয়েছি একটি সুশৃঙ্খল উদ্যোগ।

আমাদের লক্ষ্য— অন্তত ১০০ টি পরিবারের সাথে রমজান এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া।

আপনার দেওয়া প্রতিটি টাকা
সরাসরি পৌঁছে যাবে তাদের দোরগোড়ায়।

আপনার করণীয়:

​📍 দান করুন:
[বিকাশ - 01601146398,01629244980/নগদ-01629244980]

📍 দায়িত্ব নিন: অন্তত একটি পরিবারের ইফতারের ভার আজই বুঝে নিন।

📍 শেয়ার করুন: আপনার বন্ধুদের এই উদ্যোগে শামিল করুন।

দান করুন—
আস্থার সাথে। অংশ নিন—
দায়িত্ব নিয়ে।

09/04/2025

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি/দাখিল পরীক্ষা। যারা এবার পরীক্ষায় অংশগ্রহন করবে Torun Muslim →তরুন মুসলিম এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দোয়া করি, আল্লাহ তোমাদের সাফল্য দান করুন, কাঙ্ক্ষিত ফল অর্জনের তৌফিক দিন এবং তোমাদের বাবা-মা ও পরিবারের মুখ উজ্জ্বল করার সৌভাগ্য দান করুন।

মনে রেখো, এই পরীক্ষা তোমার দীর্ঘ দশ বছরের পরিশ্রম, অধ্যবসায় ও আত্মত্যাগের ফল নির্ধারণের মঞ্চ। কিন্তু, এটিই কি শেষ পরীক্ষা? না, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এখনো বাকি!

যেমন আজ যারা পরিশ্রম করেছে, নিয়মিত পড়াশোনা করেছে, তারা আশাবাদী ফলাফলের ব্যাপারে। আবার যারা গাফিলতি করেছে, প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েও সময় নষ্ট করেছে, তারা এখন দুশ্চিন্তায় ডুবে আছে। ঠিক একইভাবে, আখিরাতের পরীক্ষাতেও এমনই এক দৃশ্য ফুটে উঠবে। যারা দুনিয়ায় আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলেছে, তারা সেদিন আশাবাদী থাকবে। আর যারা গাফেল ছিল, তারা অনিশ্চয়তা আর ভয়ের অতল গহ্বরে হারিয়ে যাবে।

তাই, আজকের পরীক্ষার মতোই আসল পরীক্ষার প্রস্তুতির কথাও ভুলে যেয়ো না। এই দুনিয়া হলো পরীক্ষার ক্ষেত্র, আর আখিরাত হলো চূড়ান্ত ফলাফলের দিন। চেষ্টা করো, যেন সেদিন তোমার রব তোমাকে সফলদের কাতারে স্থান দেন।

পরীক্ষার জন্য শুভকামনা।

Photos from Torun Muslim →তরুন মুসলিম's post 29/03/2025

তরুণ মুসলিমের উদ্যোগে আয়োজিত তিন দিনের ইতিকাফ প্রোগ্রামে প্রায় পনেরো জন দ্বীনি ভাই আল্লাহর মেহমান হিসেবে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাদের এই ইবাদত কবুল করুন।

আমরা স্বপ্ন দেখি এক ইমানদীপ্ত উজ্জ্বল আগামীর, যেখানে ঈমান ও একতার আলো ছড়িয়ে পড়বে সর্বত্র। এই পথচলায় আমরা চাই আপনারও সক্রিয় অংশগ্রহণ। আসুন, হাতে হাত রেখে একসঙ্গে এগিয়ে যাই আল্লাহর সন্তুষ্টির পথে—ইনশাআল্লাহ!

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Chandra Bazar
Dhaka
3651