24/09/2026
**কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারির রেসিডেন্ট চিকিৎসক হিসেবে আমি কী করি?**
আত্নীয় -স্বজন,পরিচিত বন্ধু-প্রিয়জন অনেকেই জানতে চান, আমি কী ধরনের রোগী ও অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত থাকি।
বর্তমানে পোস্ট গ্রাজুয়েশন প্রশিক্ষণের অংশ হিসেবে আমি সার্জিক্যাল টিমের সদস্য হিসেবে হার্ট, রক্তনালী ও বুকের (থোরাসিক) বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারে অংশগ্রহণ করি। যেমন-
🫀 **হার্ট সার্জারি**
✔️ **হার্টের রক্তনালী ব্লক (Coronary Artery Disease)** –তখন বাইপাস (CABG) অপারেশনের প্রয়োজন হতে পারে।
✔️ **হার্টের ভালভের রোগ** – হার্টের ভালভ সংকুচিত বা লিক করলে শ্বাসকষ্ট, ক্লান্তি ও হার্ট ফেইলিউর হতে পারে, MVR,AVR
✔️ **জন্মগত হৃদরোগ** – যেমন হার্টে জন্মগত ছিদ্র (ASD, VSD, PDA),বাচ্চা নীল্প বর্ণের হয়ে যাওয়া জনিত হৃদরোগ(TOF)
🩸 **ভাসকুলার সার্জারি**
**ভেরিকোস ভেইন **
* রক্তনালী টিউমার*
✔️ **পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া** – হাঁটলে পায়ে ব্যথা, ক্ষত না শুকানো বা গ্যাংগ্রিনের ঝুঁকি তৈরি হতে পারে।
✔️ **ডায়ালাইসিসের জন্য AV Fistula**
✔️ **রক্তনালীর আঘাত বা হঠাৎ রক্ত জমাট (Embolism/Thrombosis)**
🫁 **থোরাসিক সার্জারি**
✔️ **ফুসফুসের চারপাশে পুঁজ বা শক্ত আবরণ (Empyema/Pleural Thickening)** – এতে শ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় Decortication অপারেশনের প্রয়োজন হয়।
✔️ **ফুসফুস(Lung Cancer) বা বুকের টিউমার (Mediastinal Tumor)** – প্রয়োজন অনুযায়ী পরীক্ষা, বায়োপসি এবং অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়।
✔️ **বুকের আঘাত ও অন্যান্য জটিল রোগ** – দুর্ঘটনা বা অন্যান্য কারণে বুকের গুরুতর সমস্যার অস্ত্রোপচারেও আমরা কাজ করি।
অস্ত্রোপচারই আমাদের কাজের শেষ কথা নয়। রোগ নির্ণয় থেকে শুরু করে অপারেশনের পূর্বপ্রস্তুতি, অপারেশন পরবর্তীতে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণ, পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন—প্রতিটি ধাপেই আমরা রোগীর সুস্থতার জন্য কাজ করে যাই। একজন হৃদরোগ ও বক্ষব্যাধি শল্যচিকিৎসার পরবর্তীতে রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সবার আন্তরিক দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি। মানুষের সেবায় নিজেকে আরও দক্ষ ও নিবেদিত করে গড়ে তুলতে পারি—এই দোয়া চাই