AmarLab

AmarLab

Share

Decentralizing Healthcare: Bringing Diagnostics to Home. Enjoy diagnostic services from the comfort of your own home with Amar Lab! How does Amar Lab work?
1.

Amar Lab provides lab services for patients who face difficulty travelling to healthcare facilities for reasons including inaccessible transport, disability, old age or busy schedules. With the first of its kind initiative in Dhaka, people do not need to travel to and wait at diagnostic centers for medical tests. Patients place orders for tests by calling 09643445566.
2. Amar Lab medical technolog

29/04/2026

আপনার ও আপনার পরিবারের ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

আমরা যখন অসুস্থ হই বা প্রিয়জনের চেকআপের কথা ভাবি, তখন আমাদের একেকজনের অগ্রাধিকার একেক রকম হয়। কেউ চান দ্রুত রিপোর্ট, কেউ চান সর্বোচ্চ নির্ভুলতা, আবার কারো কাছে যাতায়াতের আরামটা সবচেয়ে বড়।

আমারল্যাব (AmarLab) বিশ্বাস করে, সঠিক চিকিৎসা মানে কেবল ওষুধ নয়, বরং সঠিক সময়ে সঠিক পরিবেশে সঠিক যত্ন। তাই আমরা আপনার সব ধরনের অসুস্থতায় হসপিটালে দৌড়ানোর ভিড় এড়িয়ে ঘরোয়া পরিবেশে দক্ষ চিকিৎসকের পরামর্শ এবং ডায়াগনস্টিক সেবা সরাসরি আপনার দোরগোড়ায় পৌঁছে দেই।

আমরা জানতে চাই, এই মুহূর্তে আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ?

নিচের অপশনগুলো থেকে আপনার মতামত দিন:

ক) দ্রুত রিপোর্ট: চিকিৎসার সিদ্ধান্ত দ্রুত নিতে।
খ) নির্ভুল রিপোর্ট: সঠিক ডায়াগনসিস নিশ্চিত করতে।
গ) কম খরচ: সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা পেতে।
ঘ) বাসায় সার্ভিস: যাতায়াতের ধকল এড়িয়ে নিরাপদে।

আপনার মতামত কমেন্টে জানান। আপনার অগ্রাধিকারের ওপর ভিত্তি করেই আমরা আমাদের সেবাকে আরও উন্নত করতে চাই।

আমারল্যাব - সঠিক সময়ে, সঠিক পরিবেশে, সঠিক যত্ন।

আজই আপনার সুবিধা মতো সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিন। কল করুন: ০৯৬৪৩৪৪৫৫৬৬
🌐 বিস্তারিত জানুন: www.amarlab.com

#আমারল্যাব #ডায়াগনস্টিকটেস্ট #হেলথকেয়ারপোল #স্বাস্থ্যসচেতনতা #বাসায়সার্ভিস #নির্ভুলরিপোর্ট

27/04/2026

ঘরে বসেই নিশ্চিত করুন পরিবারের পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষা!

শরীরের ছোটখাটো সমস্যা অবহেলা করলে বড় রোগ বাসা বাঁধতে পারে। আপনার ও আপনার প্রিয়জনের নিয়মিত চেকআপ সহজ করতে AmarLab নিয়ে এলো বিশেষ সাপ্তাহিক হেলথ প্যাকেজ। এখন বারডেম, পপুলার বা থাইরোকেয়ার-এর মতো সেরা ল্যাবে পরীক্ষা হবে আপনার নিজের ঘরেই!

আমাদের বিশেষ প্যাকেজসমূহ:

বেসিক কেয়ার প্যাকেজ (৳১,৯৯৯): সাধারণ স্বাস্থ্য ও কিডনি স্ক্রিনিংয়ের জন্য।

ওয়েলনেস প্যাকেজ (৳২,৯৯৯): লিভার, হার্ট ও কোলেস্টেরল প্রোফাইলসহ পূর্ণাঙ্গ চেকআপ।

হার্ট ও ডায়াবেটিস প্যাকেজ (৳৩,৯৯৯): দীর্ঘমেয়াদী সুগার নিয়ন্ত্রণ ও হৃদরোগের ঝুঁকি নির্ণয়ে।

সিনিয়র কেয়ার প্যাকেজ (৳৪,৯৯৯): বয়স্কদের জন্য প্রয়োজনীয় সব ভাইটাল টেস্টের সমন্বয়ে।

প্যাকেজগুলোর সাথে থাকছে বিশেষ সুবিধা:
▪ সম্পূর্ণ ফ্রি হোম সার্ভিস চার্জ
▪ ডাক্তারের সাথে ফ্রি ফোন কনসালটেশন
▪ রিপোর্টের সহজ ও বিশদ বিশ্লেষণ

এখন আর ল্যাবে যাওয়ার ধকল বা জ্যামের চিন্তা নেই। আজই বুকিং দিন এবং নিশ্চিন্তে থাকুন।

বুকিং করতে কল করুন: ০১৬৮৩৪৪৫৫৬৬, ০১৮৪৪-৯৯৫৩৫০
🌐 ভিজিট করুন: www.amarlab.com

24/04/2026

শরীরে কোনো দৃশ্যমান সমস্যা না থাকলেও, অনেক স্বাস্থ্যঝুঁকি নীরবে এগিয়ে যেতে পারে- যতক্ষণ না তা জটিল আকার নেয়।

শুধু ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নয়- থাইরয়েডের সমস্যা, লিভার বা কিডনির জটিলতা, এমনকি কিছু সংক্রমণও শুরুতে কোনো স্পষ্ট লক্ষণ দেখায় না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও, ভেতরে ভেতরে শরীরের ক্ষতি চলতেই থাকে।

ফলাফল- হঠাৎ করেই ধরা পড়ে এমন এক পর্যায়ে, যখন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।

তবুও নিয়মিত চেকআপ পিছিয়ে যায়- কারণটা শুধু অবহেলা নয়।

ল্যাবের ভিড়, দীর্ঘ অপেক্ষা, আর ব্যস্ত জীবনের সময়ের চাপ- সব মিলিয়ে বিষয়টা ঝামেলার হয়ে দাঁড়ায়।

এই বাস্তবতা থেকেই AmarLab-এর হোম ডায়াগনস্টিক সেবা।

এখন আপনি ঘরে বসেই অভিজ্ঞ টেকনোলজিস্টের মাধ্যমে নিরাপদ ও নির্ভুলভাবে স্যাম্পল কালেকশন করাতে পারবেন- কোনো জ্যাম নয়, কোনো লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই।

নিয়মিত স্ক্রিনিং মানে শুধু রোগ শনাক্ত করা নয়- বরং সময়মতো ব্যবস্থা নিয়ে জটিলতা প্রতিরোধ করা।

আজকের সচেতনতা, আগামীর সুরক্ষা।

📞 কল করুন: ০৯৬৪৩৪৪৫৫৬৬

#সচেতনতা #সুস্থতা #আমারল্যাব

22/04/2026

আমাদের পরিবারে যখন কোনো প্রবীণ সদস্য বা গুরুতর অসুস্থ রোগী থাকেন, তখন তাদের এক্স-রে করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়াটা বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অ্যাম্বুলেন্স ডাকা, জ্যাম ঠেলে ল্যাবে যাওয়া এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা- এই ধকল রোগীর কষ্ট আরও বাড়িয়ে দেয়।

আপনার এই কঠিন সময়কে সহজ করতে আমারল্যাব (AmarLab) নিয়ে এসেছে ‘পোর্টেবল এক্স-রে’ সেবা।

আমাদের সেবার বৈশিষ্ট্য:

আধুনিক পোর্টেবল মেশিনের মাধ্যমে আপনার বেডরুমেই এক্স-রে করা হয়।

অভিজ্ঞ টেকনোলজিস্ট দ্বারা স্যাম্পল বা ইমেজ গ্রহণ।

জ্যাম আর যাতায়াতের ধকল থেকে রোগীকে সম্পূর্ণ মুক্তি।

দ্রুত এবং নির্ভুল ডিজিটাল রিপোর্ট।

এখন আর অসুস্থ প্রিয়জনকে নিয়ে ছুটাছুটি নয়, বিশেষজ্ঞ সেবা পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

📞 বুকিং বা বিস্তারিত জানতে কল করুন: ০১৬৪৩৪৪৫৫৬৬, ০১৮৪৪-৯৯৫৩৫০

🌐 ভিজিট করুন: www.amarlab.com

আমারল্যাব - আপনার স্বাচ্ছন্দ্যে, আপনার পাশে।

#আমারল্যাব #পোর্টেবলএক্সরে #হোমসার্ভিস #সুস্থতা

20/04/2026

প্রচণ্ড এই গরমে আপনার শরীর ভেতর থেকে ঠিক আছে তো?

বাইরের কড়া রোদ আর ভ্যাপসা গরমে আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি। অনেক সময় মাথা ঘোরা, প্রচণ্ড দুর্বলতা বা হজমের সমস্যাকে আমরা সাধারণ ভেবে এড়িয়ে যাই। কিন্তু অতিরিক্ত ঘাম আর পানিশূন্যতার কারণে শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যহীনতা বা কিডনির ওপর চাপ বাড়তে পারে।

গরমের এই ক্লান্তি কেবল বাইরের নয়, ভেতরকার কোনো সংকেতও হতে পারে। তাই এই সময়ে ইলেকট্রোলাইট ব্যালেন্স, কিডনি ফাংশন (Creatinine) কিংবা ইউরিন টেস্ট করানোটা অত্যন্ত জরুরি।

AmarLab আছে আপনার পাশে। রোদে পুড়ে ল্যাবে যাওয়ার কষ্ট ছাড়াই আমাদের দক্ষ টেকনোলজিস্ট আপনার বাসায় গিয়ে স্যাম্পল সংগ্রহ করবেন।

সতর্কতাই গরমে সুস্থ থাকার মূল চাবিকাঠি। নিজের শরীরের যত্ন নিন।

কল করুন: ০৯৬৪৩৪৪৫৫৬৬
🌐 বিস্তারিত জানুন: www.amarlab.com

#সুস্থতা #গরমেরসতর্কতা #আমারল্যাব #হেলথচেকআপ

16/04/2026

নতুন বছরের আনন্দ পূর্ণতা পাক প্রিয়জনদের সুস্থতায়।

পহেলা বৈশাখের নতুন পোশাকে আমরা নিজেদের সাজিয়ে তুলি, কিন্তু শরীরের ভেতরকার খবর কি আমরা রাখি? উৎসবের ডামাডোলে অনেক সময় ল্যাবে যাওয়ার আলসেমি বা খরচের কথা ভেবে আমরা রুটিন চেকআপ পিছিয়ে দেই। অথচ বছরের শুরুতেই নিজের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হওয়াটা সবচাইতে বড় প্রশান্তি।

তাই এই বৈশাখে আপনার এবং আপনার পরিবারের জন্য অমরল্যাব নিয়ে এসেছে ৩টি বিশেষ ‘বৈশাখী হেলথ প্যাকেজ’।

☑ আমারহেলথ বেসিক: মাত্র ১৪৯৯/- (২২৫০/- এর বদলে)

☑ আমারহেলথ স্ট্যান্ডার্ড: মাত্র ৩৪৯৯/- (৩৯৫০/- এর বদলে)

☑ আমারহেলথ অ্যাডভান্স: মাত্র ৩৯৯৯/- (৭৯৫০/- এর বদলে—বিশাল সাশ্রয়!)

সবচেয়ে বড় সুবিধা? বাসায় গিয়ে স্যাম্পল সংগ্রহের জন্য কোনো সার্ভিস চার্জ দিতে হবে না! অর্থাৎ ল্যাবে যাওয়ার কোনো ঝামেলা নেই, বাড়তি কোনো খরচও নেই।

পুরো বৈশাখ মাস জুড়ে এই অফারটি চলবে। উৎসব হোক আনন্দের, আর শুরুটা হোক সুস্থতার।

আপনার এবং আপনার পরিবারের সুস্থতায় অমরল্যাব আছে আপনার পাশেই।

📞 কল করুন: ০৯৬৪৩৪৪৫৫৬৬
🌐 বিস্তারিত জানুন: www.amarlab.com

#শুভনববর্ষ #বৈশাখীঅফার #অমরল্যাব #সুস্বাস্থ্য #হেলথচেকআপ

14/04/2026

নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, আর আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করার নতুন অঙ্গীকার।

পহেলা বৈশাখের এই আনন্দ আর উৎসবে আমাদের প্রার্থনা—আপনার এবং আপনার পরিবারের প্রতিটি দিন কাটুক সুস্থতায়। গত বছরের সব ক্লান্তি মুছে আসুক নতুন প্রাণশক্তি।

আমারল্যাব-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ ১৪৩৩! সুস্থ থাকুন, উৎসবে মেতে থাকুন।

#পহেলাবৈশাখ #শুভনববর্ষ #আমারল্যাব #সুস্বাস্থ্য #নতুনবছর #স্বাস্থ্যসেবা

13/04/2026

অসুস্থ শরীরে ট্রাফিক জ্যাম ঠেলে ল্যাবে যাওয়া কিংবা হসপিটাল থেকে ফেরার পর সঠিক যত্ন পাওয়া- একজন রোগীর জন্য এটি কেবল শারীরিক নয়, বরং একটি বড় মানসিক যুদ্ধও। আমরা বিশ্বাস করি, উন্নত চিকিৎসাসেবা পাওয়ার জন্য রোগীকে সবসময় হসপিটালাইজড হওয়ার প্রয়োজন নেই।

AmarLab-এ আমাদের লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে ল্যাবরেটরি গ্রেড নির্ভুলতা আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমরা কেবল টেস্ট করি না, আমরা তৈরি করি সুস্থতার একটি শক্তিশালী সেতু।

আমাদের সমন্বিত সেবাসমূহ যা আপনার জীবনের মান বদলে দিচ্ছে:

✔ Home Pathology: আমাদের অভিজ্ঞ টেকনোলজিস্টরা সরাসরি আপনার বাসায় গিয়ে স্যাম্পল সংগ্রহ করেন। ৯৩টিরও বেশি অনুমোদিত ল্যাব পার্টনারের মাধ্যমে আমরা নিশ্চিত করি প্রতিটি রিপোর্টের শতভাগ নির্ভুলতা।

✔ Home ECG & Diagnostics: হার্টের পরীক্ষার জন্য আর দৌড়াদৌড়ি নয়; পোর্টেবল মেশিনের মাধ্যমে বাসায় বসেই মিলবে নির্ভরযোগ্য ইসিজি সেবা।

✔ Skilled Nursing & Caregiving: হসপিটাল থেকে বাসায় ফেরার পরের সময়টুকু সবচাইতে গুরুত্বপূর্ণ। আমাদের রেজিস্টার্ড নার্স এবং কেয়ারগিভাররা নিশ্চিত করেন ক্লিনিক্যাল কন্টিনিউটি এবং ব্যক্তিগত যত্ন।

✔ Recovery Bridge: এটি আমাদের একটি বিশেষ উদ্যোগ, যা রোগীদের হসপিটাল পরবর্তী জটিলতা এবং পুনরায় হসপিটালাইজেশনের ঝুঁকি কমিয়ে আনে।

বিজ্ঞান যখন মমতার সাথে মিশে যায়, তখনই প্রতিটি প্রাণ সুরক্ষিত থাকে। অমরল্যাব কেবল একটি সার্ভিস নয়, এটি আপনার পরিবারের প্রতিটি সদস্যের জন্য একটি আস্থার ঠিকানা।

আপনার সুস্থতা আমাদের কাছে অগ্রাধিকার। সঠিক রোগ নির্ণয় এবং সঠিক যত্নে আমরা আছি আপনার পাশে।

📞 কল করুন: ০৯৬৪৩৪৪৫৫৬৬
🌐 বিস্তারিত জানুন: www.amarlab.com

11/04/2026

ব্যথার ধরন যেমন সবার এক হয় না, সুস্থ হওয়ার পথটাও একেকজনের জন্য আলাদা।

সারাদিন ডেস্কে বসে ঘাড়ের ব্যথা, আর বয়সের কারণে হাঁটু ব্যথার চিকিৎসা কখনোই এক হতে পারে না। আমরা প্রায়ই ইউটিউব দেখে বা পরিচিত কারো ব্যায়াম কপি করে ব্যথা কমানোর চেষ্টা করি। কিন্তু ভুল থেরাপি সুস্থ করার বদলে আপনার সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।

শরীরের প্রতিটি পেশির ভাষা আলাদা, তাই আপনার জন্য প্রয়োজন একটি 'পার্সোনালাইজড' পরিকল্পনা।

AmarLab-এর ফিজিওথেরাপি সেবায় আমরা আপনার সমস্যার গভীরতা বুঝে তবেই থেরাপি শুরু করি। আমাদের অভিজ্ঞ থেরাপিস্টরা সরাসরি আপনার বাসায় এসে আপনার লাইফস্টাইল ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। সঠিক পদ্ধতিতে নিয়মিত সেশন পরিচালনা করে আপনাকে ফিরিয়ে আনেন যন্ত্রণাহীন জীবনে।

নিজের শরীরকে সময় দিন, তবে তা সঠিক নির্দেশনায়।

ব্যথা মুক্ত জীবনের পথে আজই আমাদের পরামর্শ নিন। কল করুন: ০৯৬৪৩৪৪৫৫৬৬

#ফিজিওথেরাপি #সুস্থতা #অমরল্যাব

10/04/2026

হঠাৎ বুক ধড়ফড় বা সামান্য হাঁপিয়ে ওঠাকে আমরা প্রায়ই 'গ্যাস' ভেবে ভুল করি।

এই অবহেলাই অনেক সময় বড় হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যাদের পরিবারে হার্টের সমস্যা আছে বা যারা দীর্ঘ সময় মানসিক চাপে থাকেন, তাদের জন্য সামান্য লক্ষণও চিন্তার বিষয়। অথচ ল্যাবে গিয়ে ইসিজি করার ঝামেলায় আমরা দেরি করে ফেলি।

আপনার হৃদস্পন্দনের খবর নিতে আমারল্যাব এখন আপনার ড্রয়িংরুমে। জ্যাম আর লাইনের ধকল ছাড়াই দক্ষ টেকনোলজিস্টরা আপনার বাসায় এসে Home ECG করে দেবেন।

নির্ভুল রিপোর্ট আর দ্রুত সেবা নিশ্চিত করতে আমরা আছি আপনার পাশেই। সুস্থ হার্ট মানেই নিশ্চিন্ত জীবন। শরীরকে আর অপেক্ষায় রাখবেন না।

আজই আপনার সুবিধা মতো সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিন। কল করুন: ০৯৬৪৩৪৪৫৫৬৬
🌐 বিস্তারিত জানুন: www.amarlab.com

#ইসিজি #সুস্থতা #হৃদরোগ #সচেতনতা

09/04/2026

"সুস্থ আছি, আবার টেস্ট কেন?"- এই একটি ধারণা আমাদের অজান্তেই বড় বিপদে ফেলে দেয়।

ডায়াবেটিস বা হাই-প্রেশারের মতো নীরব ঘাতকরা শরীরে বাসা বাঁধে কোনো উপসর্গ ছাড়াই। আমরা ভাবি সুস্থ আছি, কিন্তু ভেতরটা হয়তো অন্য কথা বলছে। নিয়মিত চেকআপ মানে অসুস্থতা খোঁজা নয়, বরং দীর্ঘ সময় সুস্থ থাকার নিশ্চয়তা।

আপনার এই সচেতনতাকে সহজ করতে আমারল্যাব আছে আপনার পাশেই। রক্ত পরীক্ষা থেকে শুরু করে ফুল বডি চেকআপ- সবই হবে আপনার নিজের ঘরে, একদম আরামদায়ক পরিবেশে।

আমাদের দক্ষ মেডিকেল টেকনোলজিস্টরা সরাসরি বাসায় এসে স্যাম্পল সংগ্রহ করেন, যা দেশের ৯৩টি সেরা ল্যাবে পরীক্ষা করা হয়। অসুস্থ হওয়ার আগেই নিজের শরীরের যত্ন নিন।
সুস্থতা বজায় রাখতে আজই আপনার রুটিন টেস্টটি বুক করুন।

কল করুন: ০৯৬৪৩৪৪৫৫৬৬

#সুস্থতা #আমারল্যাব #সচেতনতা

08/04/2026

সন্তানের গায়ে হঠাৎ লাল ফুসকুড়ি বা জ্বর দেখলে যেকোনো মা-বাবার মনে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। ইদানীং 'হাম' বা মিজলস-এর প্রকোপ আমাদের ছোটমণিদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাধারণ সর্দি-কাশি, চোখ লাল হওয়া বা মুখ থেকে শুরু হওয়া লালচে দানা- এই লক্ষণগুলো অবহেলা করলে শিশুর শারীরিক জটিলতা দ্রুত বাড়তে পারে। আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াই এখন সবচেয়ে বড় প্রস্তুতি।

শিশুর সুরক্ষায় যা জানা জরুরি:

লক্ষণ চিনুন: উচ্চ জ্বর, সর্দি-কাশি এবং সারা শরীরে ছড়িয়ে পড়া লালচে ফুসকুড়ি দেখলে সতর্ক হোন।

আলাদা রাখুন: আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা বা কোয়ারেন্টাইনে রাখুন যাতে রোগটি না ছড়ায়।

পুষ্টি ও বিশ্রাম: শিশুকে পর্যাপ্ত পানি, তরল খাবার ও পুষ্টিকর আহার দিন। শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এই সময়ে অত্যন্ত জরুরি।

টিকাদান: হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো শিশুকে টিকা দেওয়া।

শুরুতেই লক্ষণ চিনতে পারলে ঝুঁকি অনেক কমে যায়। আপনার সচেতনতাই পারে আপনার সন্তানকে দ্রুত সুস্থ করে তুলতে।

নিজে জানুন, অন্য অভিভাবকদের সাথেও তথ্যগুলো শেয়ার করুন।

#হামসচেতনতা #শিশুরস্বাস্থ্য #সতর্কতা #অমরল্যাব

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Level 2, House 15, Block F, Main Road, Eastern Housing Limited, Pallabi, Mirpur
Dhaka
1216