রেখে যাওয়া স্মৃতি

রেখে যাওয়া স্মৃতি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রেখে যাওয়া স্মৃতি, Government Organization, Dhaka.

26/11/2021

আজ ওওও সেই অপেক্ষা তুমি আসবে কাছে বসবে
চলতে চলতে ক্লান্ত হয়ে পরবে আমার কাদে মাথা রেখে গালে আলতো করে হাত বুলিয়ে আদর করে বলবে আমার না খুব খুদা পেয়েছে চলোনা একটা রেষ্টুরেন্টে যাওয়া যাক,দশ মিনিটের এই বিরতি কতো কিছুই না তুমি বায়না করবে!! সত্যি এখনো তোমার ছেলেমানুষী টা যায় নি "মৌনতা" আমার সেই আগের মতোই রয়ে গেছে।। লক্ষী, পাগলিটা আমার।। বড্ডই বেশি ভালোবাসি তোমায়।।❣️❣️

26/11/2021

💥তুমি হয়তো অনেক দামী, নয়তো ভীষণ অভিমানী,
~🥀তোমাকে আমার করে কাছে চাইলে
~~🥀কখনো তোমাকে আমার পাওয়া হয় না,,
~~~🥀তোমাকে চাইলেও এই বেড়াজালে
~~~~🥀ধরতে পারিনা.....!!

💥ভালোবাসার বাজারে দর কষাকষিতে
~🥀তুমি অনেক দামী তাইতো তোমাকে
~~🥀আমার পাওয়া হয় না,,
~~~🥀হয়তো আমার তোমাকে পাওয়ার মতো
~~~~🥀সাধ্য ছিলোনা.....!!

💥এই অর্থভিত্ত সমাজে আমার
~🥀উজাড় হওয়া ভালোবাসা তুচ্ছ,,
~~🥀মনের সাথে মনের ভালোবাসার সংখ্যা
~~~🥀আজ ভীষণ রকমের কম,,
~~~~🥀তুমি যতই তাকে একবুক ভরা
~~~~~🥀ভালোবাসা দিয়ে আপন করে নিতে
~~~~~~🥀চাও না কেনো
~~~~~~~🥀দেখবে সে বারে বার অন্যকিছুর
~~~~~~~~🥀সন্ধানে নিজেকে নিয়োজিত করবে,,
~~~~~~~~~🥀যেন তার কাছে তোমার
~~~~~~~~~~🥀ভালোবাসা মূল্যহীন.....!!

💥ভালোবাসার শহরে আজকাল,
~🥀 ভালোবাসার দেখা মেলেনা!!
~~🥀খুব কম সংখ্যক আছে এমন
~~~🥀এখনকার ভালোবাসা হয়তো মনের
~~~~🥀সাথে অর্থের নয়তো রুপের.....!!

💥তুমি যতই নিজের ভালোবাসা দিয়ে
~🥀উজাড় করো না কেনো
~~🥀সে তোমার দিকে ফিরেও চাইবে না,,
~~~🥀তাই তুমি যাকে ভালোবাসো না কেনো
~~~~🥀সে যদি তোমার ভালোবাসা গ্রহণ
~~~~~🥀না করে ভেঙে পড়ো না.....!!

💥তার প্রতি তোমার ভালোবাসা স্থির রাখো
~🥀দেখবে একদিন তোমার ভালোবাসা
~~🥀গ্রহন করার জন্য সঠিক মানুষ
~~~🥀ঠিকই আসবে.....!!

💥মনে রাখবে ভালোবাসা মনের
~🥀সাথে মনের হয়,
~~🥀যে ভালোবাসা রুপ, অর্থের সাথে হয়,
~~~🥀সেটা কোনো ভালোবাসা নয়!
~~~~🥀রুপ যৌবনে আছে বৃদ্ধ বয়সে নাই!
~~~~~🥀অর্থের কথা বিবেচনা করলে সেটাও
~~~~~~🥀আজ আছে তো কাল নাই.....!!

💥তুমি বরং তোমার মনকে সবসময়
~🥀ভালোবাসা দিয়ে উজাড় করে রাখো
~~🥀মনে রেখো ভালোবাসা আজীবনের,
~~~🥀অনন্তকালের! আজ ফিরে যাওয়ার দিন।
~~~🥀ভালোবাসা হয় মনের, তার কাছে
~~~~🥀বাকি সবকিছুই যে মূল্যহীন.....!!
________✍️✍️ ঝরা পাতা 🍂🍂

25/11/2021
23/11/2021

তোমার মন খারাপ হলে আমার ভালোলাগে;
একটা আস্ত চকলেটের দোকান তোমার কোলে খুব মানাতো,আমার টাকাপয়সা কম তাই ফুল কিনে নিয়ে যাই,হাঁটু গেড়ে বসি,ভালোবাসি বলি,খুব তাড়াতাড়ি চাকরী পাওয়ার আশ্বাস দিই।

তোমার মন খারাপ হলে সূর্যাস্ত দেরীতে হয়,সিগারেট ছুঁই না,তোমাকে ছুঁয়ে বসে থাকি। তোমার বিড়াল তুলতুলি আমার দিকে নিষ্ঠুর সতীনের মতো তাকিয়ে থাকে।

তোমার মনখারাপ হলে জীবনানন্দের প্রেতাত্মা আরেকটা চান্স নেওয়ার চেষ্টা করে,
উত্তম কুমারের আলৌকিক নাম্বার থেকে রোমান্টিক মেসেজ আসে।
তুমি পাত্তা দাও না,আমার হাত ধরে বসে একটা সমুদ্রসৈকতের কথা ভাবতে থাকো,যেখানটায় বছরে একবার অন্তত একজোড়া সুখী দম্পতি রহস্যজনকভাবে হারিয়ে যায়।

তোমার মন খারাপ হলে
__ তারেক মাহমুদ ✍🏿

20/11/2021

"এই তো জীবন"

এই তো জীবন একটাই তো জীবন
হতাশার সমুদ্রে ডুবে থাকা জীবন আমাদের!

যা স্থির হওয়ার কথা ছিল তার
অস্থির বেড়েই চলেছে...!

যত্নের ফুলগুলো সব ভুল হয়ে
ঝরেছে...!
এদিকে জীবন তার জৌলুশ
হারাচ্ছে...

জীবনের উৎফুল্লতা দিনকে দিন মাটি
হচ্ছে..
জীবনধারায় নেমেছে অন্ধকার সম্মোহনী
বেশে..

হৃদয়ে জ্বলে পুড়ে ছারখার অপেক্ষারত
জীবননাশে।
আঁধার বৈষম্য জীবন হারায় ধৈর্য
নিয়ন্ত্রণ..!

ভুলে ভুলে ভুল নিষিক্ত হচ্ছে
এবং সেটা প্রসব হলে আমি তার নাম
রাখব "জীবন"

✍️তারেক মাহমুদ

03/11/2021

স্নেহের(!) রাজলক্ষী,🥀

আমার আদরের সোনা(!) 🥀

এই সম্বোধন ছাড়া আমার আর কোন পথ খোলা নাই যে।

তুমিই বরং এই পথ রুদ্ধ করে আপন বলয়ে আঁটসাঁট হয়ে সেঁটে গেছ। আমি যতই তোমায় নিয়ে প্রেমের পদ্য রচনা করি তুমি ততই শ্রদ্ধার সুপ্রশস্থ হাত তোমার মাথার উপর মেঘের ছায়ার মতো বিছিয়ে রাখার চেষ্টায় মগ্ন থাক।

শেষবার তোমায় যখন লিখছিলাম তখন আমার মনের ভেতরকার একটা ছোট্ট ঘরে এক আকাশ শূন্যতা ঘুমিয়ে ছিল। কিন্তু তুমি যখনি তার উত্তর দিলে তারপর হতে সেইসব শূন্যতা আড়মোড়া দিয়ে জেগে উঠে আমার সর্বাঙ্গে লেপ্টে গেল। আমি বহুবার সুগন্ধি সাবান দিয়ে, জীবাণুনাশক ডিটারজেন্ট দিয়ে ধুয়েমুছে পাকসাফ করার নিরন্তর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হলো না৷

মনে অসুখ থাকলে ডিটারজেন্টে যে সেটা দূর হয় না আমি দিব্যি ভুলে গিয়েছিলাম। এটা সময়ের নিছক ছলনা। এখানে আমার কোন হাত নাই।

কোন এক শিশির খেকো ভোরে তোমার চিঠি পেয়ে আমি আকাশে উড়েছিলাম, কিছুদিন পর শিশির ভেজা ভোরে তোমার 'শ্রদ্ধার' সম্বোধন সূচক সূচনা সম্বলিত চিঠি পেয়ে আমি আকাশ হতে ধপাস করে মাটিতে পড়ে গেলাম। এখন ব্যথায় শুয়ে বসে কোঁকড়াচ্ছি। এই বয়সে একটু ব্যথা পেলে কি আর সহজেই সেরে যায়?

তুমি আবার মলম নিয়ে এসো না। যেই ব্যথা বুকের ভেতর জমেজমে পাহাড় হয়েছে সেটা বাজারদরে কেনা মলমে সারবে না।

আশাকরি বুঝবে৷ যে আমাকে বুঝে, সে আমাকে খোঁজে।

ইতি,,

তোমার পূজনীয় তারেক✍🏿✍🏿

21/10/2021

এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিগ্যেস করলো, “তোমার কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে ?”
স্বামী – যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাবো, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো…
স্ত্রী- আর যদি মেয়ে হয় ?
স্বামী - আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোন কিছু শেখানোর দরকার নেই।
স্ত্রী- কেন ?

স্বামী - কারন, আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে… কি পরতে হবে…কিভাবে খেতে হবে… কোথায় কি বলতে হবে না বলতে হবে… একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতই…আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে… … যখন আমি কোন কিছু করতে তাকে নিষেধ করবো সে আমাকে বুঝতে চেষ্টা করবে। আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সারাজীবন এটাই চাইবে যে আমি তাকে একটা Baby Doll এর মতই ভালবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে, যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনদিন ক্ষমা করবে না।

স্ত্রী- তার মানে হচ্ছে, তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না ?
স্বামী- সেটা না… এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে… কিন্তু সে শিখবে। আর মেয়ে এই সব গুন নিয়েই পৃথিবীতে জন্ম নেবে।
স্ত্রী- কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না।
স্বামী- কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকবো। এতে কোন কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল…কারন মেয়েরা সবসময় বিনাশর্তে ভালবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে মেয়ে ভাগ্য সবার হয় না… যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সে ঘরেই মেয়ের জন্ম হয়।। ❤️🌼
লিখা: সংগৃহীত

18/10/2021

বাঙালী পুরুষেরা ধরেই নেয় ডিভোর্সী নারীদের মধ্যে অবশ্যই সমস্যা আছে। মেয়েটা নিশ্চই সাঙ্ঘাতিক বাজে মেয়ে। বিধবা মেয়েটিও প্রায় একই দোষের মোহর পায় সমাজ থেকে। এই মেয়ে অলক্ষ্মী তাই স্বামী মরেছে!

বিশেষ করে এই মেয়েরা যখন বাড়িভাড়া নিতে যায় , তখন বেশীর ভাগ বাড়িওয়ালার ধারণা হয়, এই মেয়ে নিশ্চই ভাল না, তার চারিত্রিক ত্রুটি আছে, তাই একে বাড়ি ভাড়া দেয়া মানে বিপদ!

একটা ডিভোর্সি মেয়েকে পদে পদে কত কিছুই যে দেখতে হয়/কত নোংরা উক্তি,নোংরা ইংগিত দেখতে হয়।যেন সব দোষ তারই।
পুরুষ সমাজ তাদের নিজেদের সম্পত্তি মনে করে।যেন সে মানুষ না শুধু একটা শরীর,মাংস পিন্ড।একটা ডিভোর্সি মেয়ে একটু সাজলে /হাসিখুশি থাকলে আশেপাশের সবাই বাকা চোখে তাকায়।কেউ কেউ বলে ফেলে,নতুন কেউ জুটলো কিনা,এত খুশি কেন?বিয়ে করছনা কেন?

প্রাক্তন স্বামীর যতই সমস্যা থাকুক , আত্মীয় স্বজন বেশ কানাঘুষা করে , ইনিয়ে বিনিয়ে বলতেই চায় , ছেলেটা না হয় একটু আধটু মারত, না হয় অল্পস্বল্প পর নারী আসক্ত ছিল , একটু না হয় মিথ্যাটিথ্যা বলছে তাতে হইছে টা কি! বৌ কে তো আর কম ভালবাসত না ! মানিয়ে নিলেই হত !

মেয়ে বিধবা হলে, তার হাসি তেও লোকে ভ্রু কুঁচকায়! বলে , কদিন হল স্বামী মরেছে এখন এত হাসি কি করে বের হয় !
সব চেয়ে খারাপ অবস্থা হয় মেয়েটার পুরুষ কলিগ কিংবা নব্য বন্ধুদের নিয়ে । এরা হঠাৎ প্রেমিক হয়ে ওঠে। ইনিয়ে বিনিয়ে মেয়েটাকে সান্ত্বনা দেবার নামে সুযোগ সন্ধানী হয়ে যায়। বোকা মেয়ে ফাঁদে পা দিলেই হল, বেঁচে থাকার জন্য মেয়েটার শেষ সম্বল তার আত্মসম্মানটুকু এরা আঁচড়ে কামড়ে নিয়ে যায়।

অথচ এই মেয়েটা তিক্ততায় বাঁচতে চায় নি, ধুঁকে ধুঁকে মরতে চায় নি। খুব সামান্য চাওয়া তার। একটু বেঁচে থাকা, কষ্ট করে সম্মান নিয়ে নতুন করে জীবন শুরু করা । কারো করুণা না , শুধুই একটু ভালবাসা, একটু আস্থা, আর সবার প্রেরণাই তার চাওয়া। এই মেয়ে যে শুধু মাংসের টুকরা না , বরং বিয়ের আগে সে যেমন ছিল এখনও সেই একই মেয়েই আছে, সে কথা সমাজ ভুলে যায় ।

কি অদ্ভুত এই সমাজ !!!!🌿

✍🏿✍🏿তারেক---

17/10/2021

যে মানুষ গুলোর সাথে আমরা জীবনের অনেক গুলো দিন অনেক গুলো মূহূর্ত পার করেছি সে মানুষ গুলোকে কি খুব সহজে ভুলে যাওয়া সম্ভব... নিশ্চয়ই না...।।

প্রতিটা মূহুর্তে সে মানুষটার সাথে অনুশীলন, অভ্যাস,রীতি, চর্চা, তৈরি হয়ে আসছে এগুলো কি করে ভুলে যাওয়া সম্ভব....।।

মুঠোফোন এ মুঠোবন্দী করে ফিসফিস করে বার্তা প্রেরণ এই সব মূহুর্ত মানুষ এক জীবনেও ভুলতে পারে না।।

সব থেকে বড় কষ্ট হয় তখনই যখন সে মানুষটি চোখের সামনে থাকে কিন্তু এই সব অভ্যাস গুলো চর্চার অধিকার হারিয়ে ফেলে।।

চোখের সামনে সে মানুষটাকে দেখতে পেয়েও একটু অচেনা মানুষ এর মতো আচরণ করার থেকে কষ্ট মনে হয় আর হয় না।।

ভিতরে অনেক কিছু জমা রেখে নিরবে নিভৃতে মুখে হাসি রেখে ভালো থাকার অভিনয় করতে হয় প্রতিটি মূহুর্তে।।

কিছু কিছু মানুষের ভিতরে দুমরে মুচড়ে সব একাকার হয়ে যায় কিন্তু বাহ্যিক ভাবে তারা একদম নিরব আর নিস্তব্ধ থাকে।।

মানুষ গুলো আমাদের ছেড়ে গেলেও অভ্যাস গুলো ছেড়ে যায় অভ্যাস থেকে যায় অনন্ত কাল।।

প্রতিটা মানুষের জন্ম হয়, মৃত্যু হয়,চাওয়া পাওয়া পুরণ হয় না, স্বপ্ন ভেঙ্গে যায়, ভালোবাসাও এক সময় হারিয়ে যায়, কিন্তু অভ্যাস এর মৃত্যু খুব সহজে হয় না।।

একটা মানুষের সযত্নে জন্ম দিয়ে যাওয়া অভ্যাসগুলো আরেকটা মানুষের ভেতর যত্ন করে বাসা বেঁধে মানুষটাকে খুন করে প্রতিক্ষন, প্রতিদিন, শতবার, সহস্রবার, বারেবার।।🖤🥀

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka