IAB Dhaka Mohanagor Uttar

Call Website Contact the organization

IAB Dhaka Mohanagor Uttar ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অফিসিয়াল পেইজ

০৮/১০/২০২৬প্রেস বিজ্ঞপ্তিউত্তরা ও গুলশানের ডিসিদ্বয়ের সঙ্গে মেয়রপ্রার্থী আতিকুর রহমান মুজাহিদের নেতৃত্বে নগর উত্তর নেতৃব...
08/10/2026

০৮/১০/২০২৬
প্রেস বিজ্ঞপ্তি

উত্তরা ও গুলশানের ডিসিদ্বয়ের সঙ্গে মেয়রপ্রার্থী আতিকুর রহমান মুজাহিদের নেতৃত্বে নগর উত্তর নেতৃবৃন্দের মতবিনিময়

আজ ৮ অক্টোবর"২৬ বৃহস্পতিবার দুপুর ১২ টা ও ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি ও মেয়রপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ এর নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল উত্তরা জোনের ডিসি রেজাউল করিম এবং গুলশান জোনের ডিসি মোহাম্মদ রুহুল কবির এর স্ব স্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ, সন্ত্রাস ও চাঁদাবাজদের গ্রেফতার, কিশোর গ্যংদের উৎপাত বন্ধ, মাদকাসক্ত ও মাদক কারবারীদের আইনের আওতায় আনা ও অটোরিকশা বন্ধের বিষয়ে ডিসিদ্বয়ের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। মামলা বাণিজ্য, অভিযান ও গণগ্রেফতারের নামে সাধারণ জনগণকে অহেতুক হয়রানি না করার জন্য ডিসিদ্বয়ের প্রতি আহবান জানান।
এসময় ডিসিদ্বয় উপরোক্ত বিষয়ে কোন ছাড় নয় এবং অহেতুক সাধারণ জনগণকে হয়রানি করা হবে না মর্মে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। কোথাও কোন অসুবিধা হলে তাদেরকে অবহিত করার আহবান জানান।

প্রতিনিধি দলে ছিলেন, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী নিজাম, প্রচার সম্পাদক মুফতী মোঃ মাছউদুর রহমান, সদস্য আবু সিয়াম, আলহাজ্ব শফিকুর রহমান প্রমুখ।

আজ ৭ অক্টোবর"২৬ বুধবার বিকাল ৪ টায় পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর মজলিসে আমেলার ন...
07/10/2026

আজ ৭ অক্টোবর"২৬ বুধবার বিকাল ৪ টায় পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর মজলিসে আমেলার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত।

নগর সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ ।

বৈঠকে নগর আমেলার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাড্ডা থানা উত্তর (৩৮নং ওয়ার্ড) কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিতগতকাল ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার বাদ এশা ওয়...
06/10/2026

ইসলামী আন্দোলন বাড্ডা থানা উত্তর (৩৮নং ওয়ার্ড) কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গতকাল ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার বাদ এশা ওয়ার্ড শাখার অস্হায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর আওতাধীন বাড্ডা থানা উত্তর (৩৮নং ওয়ার্ড) শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সহ সভাপতি প্রভাষক ডাক্তার মুজিবর রহমান।

শাখা সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ কাউসার ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সাংগঠনিক সম্পাদক মুফতি নিজামুদ্দিন, সদস্য আরিফ হোসেন মৃধা সহ থানা শাখার অন্যান্য দায়ীত্বশীলবৃন্দ।

ইসলামী আন্দোলন শাহ্ আলী থানা (৮নং ওয়ার্ড) ২০২৭-২৮ সেশনের  কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিতগতকাল ৫ অক্টোবর ২০২৬, মিরপুরস...
06/10/2026

ইসলামী আন্দোলন শাহ্ আলী থানা (৮নং ওয়ার্ড) ২০২৭-২৮ সেশনের কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গতকাল ৫ অক্টোবর ২০২৬, মিরপুরস্থ একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর আওতাধীন শাহ্ আলী থানা (৮নং ওয়ার্ড) শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম।

থানা শাখার সভাপতি মুহা. কাওছার আলম মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সাংগঠনিক সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম-এর সেক্রেটারি আলহাজ্ব মাহবুব আলম রাজীব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শাহ্ আলী থানার সভাপতি মুফতি শফিকুল ইসলাম রূহানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ্ আলী থানার উপদেষ্টা মুফতি জামাল উদ্দিন পিরোজপুরী, আলহাজ্ব সেলিম গাজী ও মুহা. ইয়াছিন মাতবর।

সেক্রেটারি আব্দুস শাকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ্ আলী থানার বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

সাদমান সাকিবের মরহুমা বোনের জানাযায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খিলক্ষেত থানা ...
06/10/2026

সাদমান সাকিবের মরহুমা বোনের জানাযায় ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খিলক্ষেত থানা শাখার সভাপতি সাদমান সাকিবের মরহুমা বোনের জানাযায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের নেতৃত্বে নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাযার নামাজে ইমামতি করেন নগর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মুফতি নিজামুদ্দীন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাগফিরাত বার্তা ​যুবনেতা সাদমান সাকিবের বোনের ইন্তেকালে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দের মাগফেরাত কামনা ​ইসল...
06/10/2026

মাগফিরাত বার্তা

​যুবনেতা সাদমান সাকিবের বোনের ইন্তেকালে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দের মাগফেরাত কামনা

​ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খিলক্ষেত থানা শাখার সভাপতি সাদমান সাকিবের বোন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালে মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান মুজাহিদ এবং সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম নাঈম।

​আজ এক যৌথ মাগফিরাত বার্তায় নেতৃদ্বয় বলেন, "মৃত্যু প্রতিটি জীব সত্তার জন্য নির্ধারিত ও অবশ্যম্ভাবী। যুবনেতা সাদমান সাকিবের বোনের ইন্তেকালে আমরা গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

​নেতৃদ্বয় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করে বলেন, "আল্লাহ তাআলা যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য (সবরে জামিল) দান করেন। আমীন।"

উলামায়ে কিরামদের নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারের ব্যাপারে সতর্ক থাকতে হবে- ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ ইসলামী আন্দোলন...
06/10/2026

উলামায়ে কিরামদের নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারের ব্যাপারে সতর্ক থাকতে হবে
- ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চিহ্নিত একটি গোষ্ঠী এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতীব ফকিহুল মিল্লাত মুফতি আব্দুল মালেক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, পীর সাহেব চরমোনাইসহ দেশবরেণ্য উলামায়ে কেরামদের নিয়ে নানান ধরণের কটুক্তি, অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত। উম্মাহ দরদী সম্মানিত উলামায়ে কেরামদের মধ্যে অনৈক্য ও বিভেদ সৃষ্টিতে তারা সদা সর্বদা বট বাহিনীর ভূমিকা পালন করছে। তাদের থেকে নিজেদের যেমন সতর্ক থাকা জরুরি, তেমনি দেশবাশীকেও তাদের ধোঁকাবাজি ও মিথ্যাচার সম্পর্কে অবগত করতে হবে। নচেৎ এদেশে মহান রবের পক্ষ থেকে আসমানী গজব নিপতিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

৫ অক্টোবর ২০২৬ ইং সোমবার বাদ এশা রাজধানীর আদাবরে ট্রাস্টি এন্ড টেস্টি ক্যাফে এন্ড রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০ নং ওয়ার্ড আয়োজিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখার সভাপতি মুফতী মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি আরো বলেন, যারা তাদের কথা এবং কর্মের দ্বারা স্পষ্ট করেছে যে, ৯২% মুসলমান অধ্যুষিত এই দেশে ইসলামী শরিয়াহ চান না। ইসলামী বিধি-বিধান অমান্য করে বেপর্দাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে। রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করে পশ্চিমাদের খুশি করতে চায়। তাদেরকে জাতি ইতোমধ্যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তাই তারা বিভ্রান্ত ও হেদায়েগশূন্য হয়ে দেশের সম্মানিত উলামায়ে কেরামদের সম্মানহানি করতে উঠে পড়ে লেগেছে। কেননা সম্মানিত উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই জাতির সামনে ধোঁকাবাজদের মুখোশ উম্মোচন হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন, নগর সদস্য হাজী নূরে আলম সিদ্দিকী, হাফেজ জহিরুল ইসলাম, মুফতি হোসাইন আহমেদ, সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাসুদুর রহমান ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

নগর নেতা মাওলানা সাব্বির এর অসুস্থ পিতাকে দেখতে হসপিটালে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহান...
05/10/2026

নগর নেতা মাওলানা সাব্বির এর অসুস্থ পিতাকে দেখতে হসপিটালে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা সাব্বির খাঁনের অসুস্থ পিতা কে দেখতে ও খোঁজখবর নিতে আজ ৫ অক্টোবর সোমবার সকালে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে যান নগর উত্তর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ, সদস্য হাজী মুহাম্মদ নুরে আলম প্রমুখ নেতৃবৃন্দ।

৩রা অক্টোবর বাদ এশা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর আওতাধীন ক্যান্টনম্যান্ট থানা (প্রস্তাবিত ৫৫ নং ওয়ার্ড) ...
04/10/2026

৩রা অক্টোবর বাদ এশা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর আওতাধীন ক্যান্টনম্যান্ট থানা (প্রস্তাবিত ৫৫ নং ওয়ার্ড) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

শাখা সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন (পরশ)।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গতকাল ৩রা অক্টোবর বাদ এশা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর আওতাধীন ক্যান্টনম্যান্ট থানা (প্রস্তাবিত ৫৫ নং ওয়...
04/10/2026

গতকাল ৩রা অক্টোবর বাদ এশা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর আওতাধীন ক্যান্টনম্যান্ট থানা (প্রস্তাবিত ৫৫ নং ওয়ার্ড) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

শাখা সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন (পরশ)।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

55/B, Noakhali Tower
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when IAB Dhaka Mohanagor Uttar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IAB Dhaka Mohanagor Uttar:

Shortcuts

Share