Shahin's Helpline

Shahin's Helpline

Share

Shahin's HELP – LINE is a consultancy firm, tries to help Non-Government Organization (NGO) & SME Entrepreneurs/Uddokta In our country

Introduction of Shahin’s Help Line:
Shahin's Help – Line is a consultancy firm, tries to help Non-Government Organization (NGO) & SME Entrepreneurs/Uddokta. In our country there are many small NGOs & Entrepreneurs/Uddokta, who try to work sincerely for the betterment of people but they do not have enough resources to communicate with others agencies. Shahin’s Help Line provide services as a reso

26/05/2026
20/05/2026

ধানমন্ডির ছোট্ট একটা কফিশপ।
কাঁচের ওপাশে ঝিরঝির বৃষ্টি পড়ছে। ভেতরে হালকা গান বাজছে, কফির গন্ধে পুরো জায়গাটা নরম হয়ে আছে।

নাঈম একটু নার্ভাস মুখে বসে আছে। সামনে ল্যাপটপ খোলা, কিন্তু স্ক্রিনের দিকে তার মন নেই।
আজ সে দেখা করতে এসেছে আদনান ভাইয়ের সাথে।

ভার্সিটিতে থাকতে আদনান ভাই ছিল অন্যরকম।
সবাই যখন সিজিপিএ নিয়ে ব্যস্ত, উনি তখন ক্লায়েন্ট মিটিং করতেন। এখন তাঁর নিজের প্রতিষ্ঠিত সফটওয়্যার কোম্পানি। অফিস, টিম, বিদেশি ক্লায়েন্ট— সব মিলিয়ে বেশ ভালো অবস্থানে আছেন।

কিছুক্ষণ পর আদনান ভাই এসে চেয়ার টেনে বসলেন।
— “কি খবর? এত জরুরি তলব কেন?”
নাঈম একটু হেসে বলল,
— “ভাই, একটা লিমিটেড কোম্পানি খুলতে চাই। কিন্তু এই পরিচালক, শেয়ারহোল্ডার— কিছুই ঠিকমতো বুঝতেছি না।”

আদনান ভাই কফিতে চুমুক দিয়ে হেসে ফেললেন।
— “আরে, এইটা খুব সহজ।”

তিনি টেবিলের ওপর রাখা টিস্যুটা টেনে নিলেন।
— “ধর, তুই আর তোর দুই বন্ধু মিলে একটা রেস্টুরেন্ট দিলি। টাকা দিল তিনজনই।
তাহলে তিনজনই হলো শেয়ারহোল্ডার। কারণ ব্যবসার মালিকানা সবার আছে।”

“কিন্তু রেস্টুরেন্ট তো আর নিজেরে নিজে চলবে না।
কে কর্মচারী রাখবে, কে সিদ্ধান্ত নিবে, কে কাগজে সাইন করবে, কে হিসাব দেখবে— এই দায়িত্ব যাদের, তারাই পরিচালক বা ডিরেক্টর।”

নাঈম মন দিয়ে শুনছে।

আদনান ভাই আবার বললেন,
— “এখন ধর, তিন মালিকের মধ্যে শুধু তুই রেস্টুরেন্টটা চালাস।
তাহলে তুই একইসাথে শেয়ারহোল্ডারও, আবার পরিচালকও।”
“কিন্তু তোর বন্ধু যদি শুধু টাকা দেয়, লাভ নেয়— অফিসে এসে সিদ্ধান্ত না নেয়, তাহলে সে শুধু শেয়ারহোল্ডার। পরিচালক না।”

নাঈম এবার হেসে ফেলল।
— “আচ্ছা! তাইলে মালিক হওয়া আর কোম্পানি চালানো এক জিনিস না!”

— “এই তো ধরছিস।” — আদনান ভাই মাথা নেড়ে বললেন।
“বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই দুইটা গুলিয়ে ফেলে।”

কফিশপের কাঁচে তখন বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে।

নাঈম একটু চুপ থেকে বলল,
— “ভাই, কিন্তু কোম্পানি খোলার প্রসেসটাই তো ভয় লাগে। RJSC, কাগজপত্র— অনেক ঝামেলা মনে হয়।”

আদনান ভাই হালকা হেসে ফোন বের করলেন।

— “আমি তো আমার দ্বিতীয় কোম্পানির পুরো কাজ Shahin’s Helpline কে
দিয়ে করাইছি।”

— “সিরিয়াসলি?”

— “হুম। নাম ক্লিয়ারেন্স থেকে শুরু করে RJSC, Memorandum, Trade License, TIN— সব ওরাই করে দিছে। আমার honestly মনে হইছে, বাংলাদেশে কোম্পানি খোলার কাজ এত সহজও হতে পারে!”

নাঈম অবাক হয়ে তাকিয়ে রইল।

আদনান ভাই কফির কাপটা নামিয়ে শান্ত গলায় বললেন,
— “দেখ, ব্যবসা করতে গেলে ঝুঁকি থাকবেই।
কিন্তু শুরু করার রাস্তা যদি সহজ হয়, মানুষ স্বপ্ন দেখতে সাহস পায়।”

18/05/2026

রাফি অনেকদিন ধরেই নিজের একটা ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছিল। অবশেষে সে আর তার দুই বন্ধু মিলে ঠিক করল, এবার একটা লিমিটেড কোম্পানি খুলবেই।
কিন্তু সমস্যা হলো, কোম্পানি রেজিস্ট্রেশন নিয়ে কারও তেমন ধারণা নেই। কত টাকা লাগবে, কী কী কাগজ লাগবে—সব মিলিয়ে মাথায় যেন ঝড় বয়ে যাচ্ছে।
একদিন আড্ডার সময় রাফি তার পুরোনো বন্ধু নাবিলের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলল। নাবিল হেসে বলল,
“আরে, আমি তো গত বছরই আমার লিমিটেড কোম্পানি করেছি। প্রথমে আমিও অনেক চিন্তায় ছিলাম। পরে শাহীনস হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করি। ওরাই সব বুঝিয়ে দিয়েছে, ফি হিসাব করেছে, এমনকি আরজেএসসির পুরো কাজটাই সার্ভিস চার্জ নিয়ে করে দিয়েছে।”
রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল, “আচ্ছা, খরচটা কেমন পড়ে?”
নাবিল ফোন বের করে দেখাতে দেখাতে বলল,
“এটা আসলে অনুমোদিত মূলধনের ওপর নির্ভর করে। যেমন, ১০ লক্ষ টাকা অনুমোদিত মূলধন হলে সরকারী ফি লাগে প্রায় ১৫,০৮৩ টাকা। আর শাহীনস হেল্পলাইন আগে থেকেই সব হিসাব পরিষ্কার করে বলে দেয়, তাই পরে কোনো ঝামেলা হয় না।”
নাবিলের কথা শুনে রাফির মনে সাহস এলো। সে বুঝতে পারল, ব্যবসা শুরু করা কঠিন নয়—সঠিক গাইডলাইন থাকলেই পথটা অনেক সহজ হয়ে যায়।
সঠিক গাইডলাইন পেতে “শাহীনস হেল্পলাইনের” ওয়াটসএপে নক করুন- 01842193167

17/05/2026

২০ বছরের পথচলা: এবার নতুন প্রজন্মের প্রশিক্ষক (Trainer) গড়ার উদ্যোগ!

বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষক হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। এই দীর্ঘ যাত্রায় পাশে পেয়েছি অসংখ্য প্রতিভাবান ও স্বপ্নবাজ তরুণ-তরুণীকে। অত্যন্ত আনন্দের বিষয় হলো, আমার হাত ধরে তৈরি হওয়া অনেক প্রশিক্ষণার্থী আজ সফলভাবে নিজেরাও প্রশিক্ষক (Trainer) হিসেবে দেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন। আবার অনেকেই আছেন যারা এই পেশায় আসতে ভীষণ আগ্রহী।

এতদিন হয়তো একা কোনো বড় উদ্যোগ নেওয়ার সাহস করে উঠতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস, আমার এই দীর্ঘ পথচলার সহযাত্রী এবং আগামীর স্বপ্নবাজেরা যদি আমরা সবাই একসাথে এক ছাদের নিচে আসতে পারি, তবে ভবিষ্যতে আমরা দারুণ কিছু করে দেখাতে পারবো। একে অপরের শক্তি হয়ে আমরা গড়ে তুলতে পারবো দক্ষ প্রশিক্ষকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক।

তাই, যারা এ যাবতকাল কোনো না কোনোভাবে আমার প্রশিক্ষণ গ্রহণ করেছেন, কিংবা নিজেকে একজন দক্ষ ও পেশাদার প্রশিক্ষক হিসেবে গড়ে তুলতে চান—তাদের সবাইকে আমাদের এই গ্রুপে আন্তরিকভাবে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আসুন, একসাথে শিখি, একসাথে এগিয়ে যাই!

17/05/2026

সকালের নরম রোদটা তখন অফিসের জানালার কাঁচে এসে পড়েছে। নতুন ব্যবসার স্বপ্ন নিয়ে রাহাত বসে আছে তার বন্ধু নাবিলের সামনে। দু’জনের চোখে একটাই স্বপ্ন—নিজেদের একটি কোম্পানি গড়ে তোলা।
নাবিল হেসে বলল,
“কোম্পানি খুলতে চাও, ভালো কথা। কিন্তু জানো তো, শুধু স্বপ্ন থাকলেই হয় না; কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর কাগজপত্রও লাগে।”
রাহাত আগ্রহ নিয়ে সামনে ঝুঁকে পড়ল।
“কি কি লাগবে বল তো?”
নাবিল ধীরে ধীরে তালিকা করতে শুরু করল—
“প্রথমেই লাগবে পরিচালকদের বিস্তারিত তথ্য। যেমন—
তাদের পূর্ণ নাম, পিতা ও মাতার নাম, পাসপোর্ট নম্বর, ইমেইল আইডি এবং মোবাইল নম্বর।”

রাহাত মাথা নাড়ল। নাবিল আবার বলল—

“তারপর ঠিক করতে হবে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কে হবেন, আর চেয়ারম্যান হিসেবে কার নাম থাকবে।”

“শুধু নাম দিলেই হবে?” — রাহাত জানতে চাইল।

“না ভাই,” নাবিল মুচকি হেসে বলল,
“সকল শেয়ারহোল্ডার এবং পরিচালকদের জাতীয় পরিচয়পত্র (NID), TIN সার্টিফিকেট এবং এক কপি করে ছবি লাগবে।”
রাহাত এবার নোটবুকে লিখতে শুরু করল।
নাবিল শেষ কথা বলল—
“আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোম্পানির অফিসের ঠিকানা। কারণ সেই ঠিকানাতেই তোমার কোম্পানির পরিচয় দাঁড়াবে।”

ওদের স্বপ্নটা এখন আর শুধু কল্পনা নয়—ধীরে ধীরে বাস্তবে রূপ নেওয়ার পথে হাঁটছে। আর স্বপ্ন পূরণে শাহীনস হেল্পলাইন পাশে আছে। ওয়াটসএপে আমরা - 01842193167

14/05/2026

কোম্পানির প্রকৃত ভিত্তি তৈরি হয় দুইটি গুরুত্বপূর্ণ দলিলের মাধ্যমে—মেমোরান্ডাম অফ এসোসিয়েশন (MoA) এবং আর্টিকেল অফ এসোসিয়েশন (AoA)।

ধরুন, কয়েকজন উদ্যোক্তা মিলে একটি নতুন কোম্পানি শুরু করার সিদ্ধান্ত নিলেন। তাদের স্বপ্ন বড়, পরিকল্পনাও সুদূরপ্রসারী। কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রথমেই দরকার এমন একটি দলিল, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে কোম্পানিটি কেন তৈরি হচ্ছে, কী ধরনের ব্যবসা করবে, কত মূলধন নিয়ে শুরু করবে এবং এর অফিস কোথায় হবে। এই কাজটিই করে মেমোরান্ডাম অফ এসোসিয়েশন বা MoA।

MoA-কে বলা হয় একটি কোম্পানির সংবিধান। কারণ এখানেই নির্ধারণ করা হয় কোম্পানির মূল উদ্দেশ্য ও পরিচয়। কোম্পানির নাম থেকে শুরু করে অথরাইজড ক্যাপিটাল, শেয়ারের কাঠামো—সবকিছুই এই দলিলে লিপিবদ্ধ থাকে। তাই MoA শুধু একটি কাগজ নয়, বরং একটি কোম্পানির অস্তিত্বের ভিত্তি।

কিন্তু শুধু উদ্দেশ্য ঠিক করলেই তো একটি প্রতিষ্ঠান চলতে পারে না। প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালিত হবে, পরিচালকদের ক্ষমতা কতটুকু হবে, শেয়ার কীভাবে হস্তান্তর হবে, বার্ষিক সভা কখন হবে কিংবা ভবিষ্যতে কোনো ঋণ নিলে সেটি কীভাবে পরিচালিত হবে—এসব বিষয়ও স্পষ্টভাবে নির্ধারণ করতে হয়। আর এই সমস্ত নিয়ম-কানুন লেখা থাকে আর্টিকেল অফ এসোসিয়েশন বা AoA-তে।

সহজ ভাষায় বলতে গেলে, MoA বলে দেয় কোম্পানি কী করবে, আর AoA শেখায় সেই কোম্পানি কীভাবে চলবে।

আপনার কোম্পানী গঠনের যাত্রাকে সহজ করতে আছে “শাহীনস হেল্পলাইন”।
ওয়াটসএপ - 01842193167

13/05/2026

বর্তমানে বাংলাদেশে একটি লিমিটেড কোম্পানি খোলা অনেক সহজ। সাধারণত কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন মিলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা যায়। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী এখন একজন ব্যক্তিও One Person Company (OPC) তৈরি করতে পারেন।
কোম্পানি খোলার জন্য ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কিছু নিয়ম মেনে আবেদন করতে হয়। এরপর Registrar of Joint Stock Companies and Firms (RJSC) আবেদন যাচাই করে কোম্পানির নিবন্ধন বা রেজিস্ট্রেশন প্রদান করে।

07/05/2026

নতুন কিংবা পুরোনো ট্রেড লাইসেন্স রিনিউ করুন শাহীনস হেল্পলাইনে ।
ওয়াটসএপ - 01842193167

06/05/2026

বলুন তো দেখি এখানে কোন কোন আইনের অধীনে কোন কোন তথ্য এবং সিম্বল (Symbol) ব্যবহার করা হয়েছে ।

♦ কাউকে প্রমোশনের জন্য নয় । ♦

জায়গা স্বল্পতার কারনেও এই আইসক্রিম বক্স এ অনেকগুলো আইনের কারনে অনেকগুলো তথ্য, অনেকগুলো সিম্বল (Symbol) ব্যবহার করা হয়েছে ।
একজন ব্যবসায়ী হিসাবে ব্যবসা শুরুর আগে, পণ্য বাজারজাত করার আগে অবশ্যই আপনার ব্যবসার সাথে সংশ্লিষ্ট আইনগুলো জানতে হবে এবং মানতে হবে ।

বি:দ্র: কোন কোম্পানীকে প্রমোশনের জন্য নয়, কাউকে বড় করা বা হেয় করার জন্য নয় । এই ছবিটি হাতের কাছে ছিল তাই উদাহরন হিসাবে ব্যবহার করা হয়েছে ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


House # 10, Road-05, Block-A, Section/11
Dhaka
1221

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00