16/09/2025
Gmail ব্যবহার করছে 1.8 Billion মানুষ।
কিন্তু মাত্র 2% মানুষ আসলেই এটাকে smartভাবে ব্যবহার করতে পারে।
এখানে রইলো ১০টা Gmail Hack, যা হয়তো আপনি জানেন না: 👇
1. Undo That Email You Just Sent!
📩 কিভাবে করবেন:
Settings icon (উপরে ডান পাশে) ক্লিক করুন।
Settings > General যান।
‘Undo Send’ অন করুন।
Timer 30 seconds দিন।
👉 ভুল করে পাঠানো মেইল সহজেই ফিরিয়ে আনতে পারবেন!
2. Clear Out Promotional Emails!
📧 ধাপগুলো:
Gmail-এ "unsubscribe" লিখে সার্চ করুন।
সব মেইল সিলেক্ট করুন।
Delete ক্লিক করুন।
👉 এক মিনিটেই ইনবক্স ঝকঝকে!
3. Send a Confidential Email
🔒 মেইলকে কপি, প্রিন্ট বা ফরওয়ার্ড থেকে প্রটেক্ট করুন।
✨ কিভাবে: নতুন মেইল লেখার সময় padlock icon ক্লিক করুন।
👉 আপনার মেসেজ থাকবে প্রাইভেট ও সিকিউর।
4. Check Gmail Offline!
📥 ধাপগুলো:
Gmail-এ লগইন করুন।
Gear icon (Quick Settings) ক্লিক করুন।
“See All Settings” > “Offline” tab যান।
Offline access Enable করে Save করুন।
👉 ইন্টারনেট ছাড়াও ইমেইল চেক করতে পারবেন!
5. Fixer AI – Gmail বা Outlook এর জন্য AI assistant
→ Email ও meetings অটোমেট করুন, দিনে প্রায় ৬০ মিনিট সময় বাঁচান।
→ Smartভাবে manage করুন—messages prioritize, auto draft।
→ Productivity বাড়াতে দারুণ হেল্পফুল।
6. Schedule Your Email for Later!
📧 ধাপগুলো:👇
Compose করুন।
Send বাটনের পাশে ছোট Arrow ক্লিক করুন।
‘Schedule Send’ সিলেক্ট করুন।
আপনার Date & Time দিন।
👉 এখন থেকে যেকোনো সময়ে মেইল শিডিউল করে রাখতে পারবেন।
7. Snooze Emails for Later!
📩 এখন পড়তে চান না? Snooze করুন:
Email-এর পাশে clock icon ক্লিক করুন।
কতক্ষণ পরে দেখতে চান সেট করুন।
নির্ধারিত দিনে আবার inbox-এ ফিরে আসবে।
👉 সবসময় Organized থাকুন।
8. Organize Your Emails with Labels
📧 Labels দিয়ে সহজে মেইল ম্যানেজ করুন:
Work, Personal, Travel ইত্যাদি কাস্টম Label বানান।
Toolbar থেকে “Labels” বাটন ক্লিক করুন।
যেটা মানায় সেটি সিলেক্ট করুন।
👉 ইনবক্স সাজাতে আর ঝামেলা হবে না।
9. Create Custom Email Templates
সময় বাঁচাতে নিজের Template বানান:
Compose ক্লিক করে লিখুন।
3-dot menu > Templates যান।
“Save draft as template” > “Save as new” ক্লিক করুন।
👉 একবার লিখে রাখুন, বারবার ব্যবহার করুন।
10. Use Keyboard Shortcuts to Save Time
⏳ সময় বাঁচান Shortcuts দিয়ে:
Settings > All Settings যান।
General থেকে Keyboard Shortcuts "On" করুন।
সব Shortcuts দেখতে Gmail-এ Shift + ? চাপুন।
👉 দ্রুত কাজ শেষ করুন, ঝামেলা ছাড়াই!
12/09/2025
বিমানবন্দরে সন্দেহ বসতো বেআইনি অফলোড – জানুন আপনার করণীয় !
অনেক বাংলাদেশি নাগরিক বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকেট নিয়েও ইমিগ্রেশন থেকে অফলোডের শিকার হন। অথচ কোনো লিখিত কারণ বা সুনির্দিষ্ট আইনি ভিত্তি ছাড়া অফলোড করা সম্পূর্ণ বেআইনি এবং নাগরিক অধিকার লঙ্ঘন।
🛑 কেন এটি বেআইনি?
👉 বাংলাদেশ সংবিধানের Article 36 অনুযায়ী – প্রত্যেক নাগরিকের বিদেশ ভ্রমণের অধিকার আছে।
👉 Article 31 ও 32 – প্রত্যেকের আইনের আশ্রয় পাওয়ার অধিকার এবং ব্যক্তিস্বাধীনতা রক্ষা পাবে।
👉 বৈধ নথি থাকা সত্ত্বেও অফলোড করা হলে এটি সরাসরি Fundamental Rights Violation।
⚖️ আইন কী বলে?
🔹 দণ্ডবিধি ধারা 166 → কোনো সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করলে, এবং তাতে নাগরিক ক্ষতিগ্রস্ত হলে, সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা জরিমানা হতে পারে।
🔹 দণ্ডবিধি ধারা 220 → বেআইনিভাবে আটকানো বা ভ্রমণ বাধা দিলে, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড + জরিমানা হতে পারে।
🔹 সংবিধানের Article 102 → নাগরিকরা সরাসরি High Court Division-এ রিট মামলা করতে পারেন। এর মাধ্যমে বেআইনি অফলোডকে অবৈধ ঘোষণা করা যায় এবং ক্ষতিপূরণ দাবি করা যায়।
🚨 নাগরিকের করণীয় (Step by Step)
1️⃣ প্রমাণ সংগ্রহ করুন – বোর্ডিং পাস, টিকেট, ভিসা, পাসপোর্টের কপি, দায়িত্বপ্রাপ্ত অফিসারের নাম, ডিউটি শিফট, এবং সম্ভব হলে সাক্ষীর তথ্য নিন।
2️⃣ অভিযোগ করুন –
ইমিগ্রেশন শিফট ইনচার্জ বা ডিউটি অফিসারকে লিখিত অভিযোগ দিন।
পাসপোর্ট অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ সেলে লিখিত আবেদন করুন।
3️⃣ ফৌজদারি মামলা করুন –
ধারা 166 ও 220 অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা যায়।
4️⃣ হাইকোর্টে রিট করুন –
Article 102 অনুযায়ী Mandamus (বেআইনি কার্যক্রম বন্ধ), Certiorari (সিদ্ধান্ত বাতিল), Compensation (ক্ষতিপূরণ) দাবি করা যায়।
5️⃣ মানবাধিকার সংগঠন ও মিডিয়ার সহায়তা নিন –
যেমন ASK, BLAST, HRPB ইত্যাদি। এতে জনমত সৃষ্টি হবে এবং প্রশাসনের জবাবদিহি বাড়বে।
🏛️ বাস্তবে কী দাবি করা যায়?
✔️ বেআইনি অফলোডকে অবৈধ ঘোষণা করা।
✔️ ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে নীতিমালা ও জবাবদিহি নিশ্চিত করা।
✔️ ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য আর্থিক ক্ষতিপূরণ আদায় করা।
✊ আমাদের দাবি
আমরা চাই –
🔸 ইমিগ্রেশনে স্বচ্ছতা ও জবাবদিহি
🔸 নাগরিক অধিকার রক্ষা
🔸 বেআইনি হয়রানির অবসান
কারণ, ইমিগ্রেশন আমাদের জন্য নিরাপত্তা, কিন্তু তা যেন কখনো হয়রানির জায়গা না হয়।
(সংগৃহীত)
30/07/2025
বিদেশে যাওয়ার সময় ইমিগ্রেশন পার হওয়ার সময় যেসব ভুল করলে পাসপোর্টে অফলোড হতে পারেন!
ভাই অনেকেই জিজ্ঞেস করেন, “ইমিগ্রেশন পার হইতে কি ভয় লাগে না?” আসলে ভয় না লাগলেও, টেনশন থাকেই! আর যদি আপনি কিছু ছোট ছোট ভুল করেন, তাহলেই বিপদ! অফলোড পর্যন্ত হতে পারেন!
আজকে রিয়েল কিছু ভুল শেয়ার করতেছি, যেগুলা অনেকেই করেন না জেনে!👇
১. নিজের কথায় কনফিউশন থাকা!
ইমিগ্রেশন জিজ্ঞেস করলো কই যাচ্ছেন, আপনি বললেন এক কথা, পরে আবার আরেক কথা!
এইটা হইল সবচেয়ে বড় সন্দেহের কারণ।
২. রিটার্ন টিকিট না থাকা বা বুকিং ফেক হওয়া!
অনেকে শুধু নাম দেখায়, অথচ টিকিট একচুয়ালি নাই। ধরলে কিন্তু সাথে সাথেই অফলোড।
৩. হোটেল বুকিং না থাকা বা মিথ্যা তথ্য দেওয়া!
ইমিগ্রেশন অনেক সময় সরাসরি বুকিং চেক করে, ভুল ইনফো ধরতে পারলে অফলোড দিবে।
৪. ইনকাম সোর্স না থাকা বা প্রমাণ দিতে না পারা!
আপনি কি করেন, এই প্রশ্নে যদি ঝুলে যান বা কিছু দেখাতে না পারেন, সমস্যা হবে।
৫. বেশি নার্ভাস হওয়া বা অস্বাভাবিক আচরণ করা:
এইটা দেখলে তারা আরো ডিটেইলে জিজ্ঞেস করে, কারণ সন্দেহ হয়।
তাহলে কী করবেন?
অবশ্যাই সত্য কথা বলবেন, সব ডকুমেন্টস ঠিকঠাক রাখবেন, মনে সাহস রাখবেন, এবং যেই দেশে যাচ্ছেন সেই দেশের কিছু জায়গার নাম জেনে যাবেন যেন জিজ্ঞেস করলে বলতে পারেন!
ইমিগ্রেশন অনেকটাই মন-মানসিকতার খেলা, আপনি যদি কনফিডেন্স নিয়ে উত্তর দেন আর সবকিছু ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।
নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি।
ভুল ত্রুটি হলে মাফ করবেন ভাই,
জাযাকাল্লাহ খইর। 😊
09/07/2025
ইউরোপ নিয়ে অনেকের অনেক অভিজ্ঞতা থাকতে পারে কিন্তু আমার কাছে যা মনে হলো গত একটা বছরে অনেক কিছু বদলে গেছে যেমন দরুন আগে অনেকে লিবিয়া দিয়ে কোনো একভাবে ইউরোপ ডুকতে পারলেই হয়ছে কোনো না কোনো রাস্তা বের হয়েই গেছে যদিও অনেক struggle করে একটা সময় গিয়ে সবই হতো তারপর দরুন হাঙ্গেরি, লাটবিয়া,লিথুনিয়া, Croatia.,রোমানিয়া, পোল্যান্ড, এই কয়েটা দেশ খুব ভালো আকারে ভিসা দিয়ে আসছিলো কিন্তু গত বছর থেকে শুধু তলানিতে আসছে এরপর আসেন আগে ফ্রান্স, ইতালি,পুর্তুগাল, স্পেন এই দেশ গুলো অভিবাসন নীতিতে খুবই সহনশীলতা ছিলো কিন্তু দিন দিন শুধু অভিবাসন নীতিতে শুধু কঠোর ই হচ্ছে তবে সবচেয়ে বেশি কঠোর হয়ে দাঁড়িয়েছে পুর্তুগাল আর আর একটা বিষয় অনেকের একটা ভুল ধারণা ইউরোপ মামা ডুকতে পারলেই হয়ছে কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন ভাবছেন ২০লাক আর ২৫ লাক নাই ইউরোপ ডুকেই ৫ টা বছর পর পাসপোর্ট টা হাতে নিয়ে ঘুরবেন আপনি ভুল এখন আর আগের মতো কোনো কিছুই নেই সবকিছু ই বদলে গেছে তবে হে এখনো আল্লাহ চাইলে অনেক রাস্তা আছে অবৈধদের বৈধতা হওয়া ইউরোপ ডুকার ইচ্ছে থাকলে ইউরোপ সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন দালাল আপনাকে যা যা বলবে সবকিছু বিশ্বাস করবেন না আর ধৈর্য দরুন ইনশাআল্লাহ আল্লাহ রিজিক লেখে রাখলে ইনশাআল্লাহ একদিন আপনার ও স্বপ্ন পূরণ হবে দিন শেষে রবের কাছে একটাই প্রর্থনা আল্লাহ যেনো সকলের মনের আশা পূরণ করেন আমিন।
09/07/2025
🇧🇩 অনেকেই প্রশ্ন করেন – “ভাই, আমার ফ্রেশ পাসপোর্ট! জীবনে প্রথমবার বিদেশ ঘুরতে যাবো, ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করতে পারে বা কি ডকুমেন্টস চাইতে পারে? যদি ঠিকভাবে দেখাইতে না পারি তাহলে কি হবে?” 🤔
চলেন আজ একটু বিস্তারিত বলি ইনশাআল্লাহ।
আপনি যখন প্রথমবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো দেশে ভ্রমণে যাবেন, তখন প্রথম ঝামেলা শুরু হতে পারে বোর্ডিং পাস দেওয়ার সময় থেকেই।
বোর্ডিং এজেন্ট যখন দেখবে আপনার পাসপোর্ট ফ্রেশ, তখন সে নরমালি কিছু প্রশ্ন করবে!
– ভিসা আছে কিনা
– কোথায় যাচ্ছেন
– কী করেন
– রিটার্ন টিকিট
– হোটেল বুকিং
এর সব কিছুর সঠিক উত্তর দিতে পারলে, তারা বোর্ডিং পাস দিয়ে দিবে।
এরপর আপনি যাবেন ইমিগ্রেশন কাউন্টারে। এখানেই মূল প্রশ্নের শুরু। ইমিগ্রেশন অফিসার সাধারণত কিছু প্রশ্ন করে আপনার ভ্রমণের উদ্দেশ্য, প্রস্তুতি ও বিশ্বাসযোগ্যতা যাচাই করে। নিচে কিছু প্রশ্ন শেয়ার করতেছি যেগুলা সাধারণত করা হয়:
ইমিগ্রেশন অফিসার কী কী জিজ্ঞেস করতে পারে:
১. কোথায় যাচ্ছেন?
২. কেন যাচ্ছেন – ঘুরতে, ট্রিটমেন্ট, কাজ নাকি অন্য কিছু?
৩. আগে কোথাও গেছেন কিনা?
৪. কে কে যাচ্ছে – আপনি একা না পরিবার/ফ্রেন্ড নিয়ে?
৫. কয়দিন থাকবেন?
৬. হোটেল বুকিং করেছেন কিনা?
৭. রিটার্ন টিকিট আছে তো?
৮. সাথে কারেন্সি আছে কিনা? কার্ড বা ক্যাশ ডলার?
৯. ভিসা কোথা থেকে নিয়েছেন এবং সেটা ভেরিফাই করবে
১০. আপনি কী করেন – চাকরি হলে অফিস আইডি বা NOC, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি বা প্রমাণ
১১. অনেক সময় মোবাইল ব্যাংক অ্যাপে ব্যালেন্স দেখতে চায়, এমনকি ব্যাংক স্টেটমেন্ট বা SMS পর্যন্ত
কিছু কিছু অফিসার আবার ট্রিকি প্রশ্নও করে দিতে পারে!
– আগে কেন বিদেশ যাননি?
– এই দেশেই কেন যাচ্ছেন?
– এই জায়গার কোনো অ্যাড্রেস জানেন?
– হোটেল কবে বুক করছেন, দেখান!
– কার্ডটা কোথা থেকে হয়েছে, এটা আপনার নামেই তো?
এইসব প্রশ্নের উত্তর যদি আপনি কনফিডেন্সের সাথে দিতে পারেন আর ডকুমেন্টস ঠিকঠাক থাকে, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।
❗ যদি উত্তর দিতে না পারেন, বা কিছু ডকুমেন্ট না থাকে, বা আপনার কথায় সন্দেহ হয় – তাহলে তারা আপনাকে অফলোড (ভ্রমণে যেতে না দেওয়া) করে দিতে পারে!
📌 কি কি ডকুমেন্টস সাথে রাখা ভালো:
১. ভ্যালিড পাসপোর্ট
২. ভিসা (যদি দরকার হয়)
৩. রিটার্ন ফ্লাইট টিকিট
৪. হোটেল বুকিং (বিশেষ করে প্রথমবার গেলে)
৫. কমপক্ষে ১ হাজার ডলার ক্যাশ বা কার্ডে টাকা
৬. ডুয়েল কারেন্সি কার্ড (যদি ক্যাশ না নেন)
৭. পেশাগত পরিচয় – চাকরি হলে NOC/ID, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স
৮. ব্যাংক স্টেটমেন্ট (না থাকলেও চলে, কিন্তু থাকলে ভালো)
৯. ট্রাভেল আইটিনারারি (মানে কোথায়, কবে যাবেন, কোথায় থাকবেন)
১০. অতিরিক্ত যেকোনো ব্যাক্তিগত ডকুমেন্ট যা আপনার কথা প্রমাণ করে
একটা কথা মনে রাখবেন:
ইমিগ্রেশন হলো নিরাপত্তা যাচাইয়ের জায়গা। আপনি যদি ডকুমেন্টস ঠিক রাখেন আর আতঙ্কিত না হয়ে, আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন – তাহলে কোনো ইমিগ্রেশন আপনাকে আটকাবে না ইনশাআল্লাহ।
তবে হ্যাঁ, ইমিগ্রেশন অফিসার মানুষভেদে আলাদা – কারো কারো মন-মেজাজ ভালো, আবার কেউ কেউ সন্দেহপ্রবণ। তাই সাবধান থাকা ভালো।
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ থেকে নতুন ভ্রমণকারীদের জন্য এই গাইডলাইন শেয়ার করলাম।
কোনো ভুল বা প্রশ্ন থাকলে কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ।
কোনো ভুল-ত্রুটি হলে মাফ করে দিবেন।
07/07/2025
নাদিরের তাজিকিস্তানের ভিসা রিজেক্ট করেছে😰
বুঝেন আমাদের অবস্থান কোথায় যাচ্ছে!?
ভিসা রিজেক্টের গল্পটা নাদির যেভাবে শেয়ার করলোঃ
আজকে আমি তাজিকিস্তানের ই-ভিসার জন্য রিজেক্ট হয়েছি — তিন সপ্তাহ অপেক্ষা করার পর। এই ভিসাটা সাধারণত বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য সবচেয়ে সহজ ভিসাগুলোর একটি বলে ধরা হয়। এটা প্রায় সব ওয়েবসাইটে লেখা আছে, এমনকি আমি পাঁচ বছর আগে যে ভিডিও বানিয়েছিলাম বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় যাওয়া যায়, সেখানেও এটা ছিল। কিন্তু বাস্তবে এই “সহজ” ভিসাগুলো পাওয়া অনেক সময় অনেক কঠিন হয়। আমি আমার বর্তমান বৈধ ইউ.এস., ইউ.কে., এবং অস্ট্রেলিয়ার ভিসাগুলো দেখিয়েছি, এমন ফান্ড দেখিয়েছি যা দিয়ে তাজিকিস্তানে রাজকীয় ভ্রমণ করাও সম্ভব — তাও রিজেক্ট। কোনো ব্যাখ্যা দেয়নি। শুধু আবেদন ফি হারালাম।
এটাই বাস্তবতা, যখন আপনার পাসপোর্ট বাংলাদেশের মতো কোনো দেশের হয়। অনেক সময় আমার জন্য ইউ.এস., সুইজারল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে ভিসা পাওয়া সহজ, যদি আমি সঠিক ডকুমেন্ট ও ফান্ড প্রমাণ করতে পারি।
এই পোস্টটা করার উদ্দেশ্য কমপ্লেইন করা না। আমি জানি আমি কতটা লাকি যে আমি ফুলটাইম ভ্রমণ করতে পারছি — আমার মতো ব্যাকগ্রাউন্ড থেকে আসা কাউকে আমি চিনি না যে এতটা ঘুরে বেড়াচ্ছে। তবে আমি এটা শেয়ার করছি কারণ অনেকেই জিজ্ঞেস করে: আমি কেন আরও ভিন্নধরনের দেশে বা কমন ট্যুরিস্ট ডেস্টিনেশনের বাইরে বেশি ঘুরি না?
আমি চেষ্টা করি, ঘুরতে চাই। কিন্তু সত্যিটা হলো, অনেক দেশের ভিসা পাওয়া আসলে যতটা সহজ মনে হয়, ততটা না। কিছুদিন আগেই আমি মলদোভায় যাওয়ার জন্য ইভিসার জন্য আবেদন করেছিলাম বেলজিয়াম থেকে, একেবারে হাস্যকর এক কারণে রিজেক্ট করে দিল — এবং ফি পুরোটাই নষ্ট। বাহরাইনের ইভিসার জন্যও আবেদন করেছিলাম, যেটা সব ওয়েবসাইটেই বলেছিল সহজ হবে, তাও রিজেক্ট।
আর অনেক সময় দর্শকরা আমাকে বলে যে কেন আমি বিভিন্ন যুদ্ধ-বিধ্বস্ত ও আগ্রাসনের ইতিহাস থাকা দেশে যাই না — যারা আসলেই অনেক রহস্যময় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আমি যেতে চাই। কিন্তু সমস্যা হলো, ওইসব দেশের ভিসা যদি আমার পাসপোর্টে থেকে যায়, তাহলে পরবর্তীতে ইউরোপ, আমেরিকা বা অন্যান্য উন্নত দেশে ভিসা পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে। আমি এখন সেই ঝুঁকি নিতে পারি না।
এই দিকগুলো ভিডিওতে সব সময় দেখানো হয় না। তাই ভাবলাম এই অভিজ্ঞতা শেয়ার করি, যাতে অন্য ট্রাভেলাররাও পিছনের বাস্তবতাটা জানতে পারে।
Today, I was rejected for a Tajikistan e-visa after waiting three weeks. This is supposed to be one of the easiest visas for Bangladeshi passport holders, and it’s listed on every site, including in a video I made five years ago about travel options for our passport. However, the reality of obtaining these “easy” visas is often quite different. I submitted my currently valid U.S., U.K., and Australian visas, showed more than enough funds — enough for a luxury trip to the nation — and still got rejected. No explanation. Just lost the fee.
This is what it’s often like for people holding passports from countries like Bangladesh. It’s actually easier for me to get visas to places like the U.S., Switzerland, or Australia — assuming I can show the proper documents and funds, of course.
I’m not posting this to complain. I know how fortunate I am to be able to travel full-time, and travel more than anyone I personally know from a similar background. But I wanted to share this because I keep getting asked: why don’t I travel to more countries outside of the common tourist destinations? I do want to and try to visit those places. However, the truth is that visas for these countries can be significantly more challenging than they appear. I was also recently rejected for an evisa to Moldova for the most absurd reason while I was trying to travel there from Belgium, and lost a hefty application fee. I was also recently rejected for a Bahrain evisa that all websites suggested should be easy to get for me.
And for some places with a history of conflict that viewers ask me to visit, even if I do manage to gain entry, simply having that stamp in my passport from that place could make it harder for me to obtain visas to developed countries in the future. I can't afford to take that risk anytime soon. This is the side of travel that doesn’t always make it into the videos. But thought this was something I should share so other travelers can know the behind-the-scenes...