20/03/2026
‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’
উত্তর কাফরুল এলাকার সামাজিক উন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত
20/03/2026
‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’
উন্মুক্ত ইফতার বৈঠক ২০২৬ এর আর্থিক বিবরণী সবার সাথে শেয়ার করা হলো—
মোট ব্যয়:২৪৭৭৬৫৳ (২৪ দিনের খরচ)
এর বাইরে দাতারা দিয়েছেন:
মুড়ি ৫০ কেজি
খেজুর ৫৩ কেজি
চিনি ৫০ কেজি
ট্যাং ৪ কেজি
৩য়,১৫তম,২৫তম এবং ২৬তম ইফতারের সমস্ত খাবারের ব্যবস্তা ৪ দিন চার জন ভাই নিয়েছিল।
এই মহৎ উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সহায়তায়ই এই আয়োজন সফল হয়েছে।
আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন 💖
#উন্মুক্ত_ইফতার_বৈঠক
আমাদের এই উন্মুক্ত ইফতার বৈঠককে সফল ও অর্থবহ করে তোলার পেছনে যাদের অবদান রয়েছে—প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনাদের সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসা আমাদেরকে সত্যিই অভিভূত করেছে।
আজকের এই উন্মুক্ত ইফতার বৈঠক সফল করার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা।
শুরু থেকে শেষ পর্যন্ত তারা নিজেদের সময়, পরিশ্রম ও আন্তরিকতা দিয়ে নিরলসভাবে কাজ করেছেন।
তাদের এই নিঃস্বার্থ শ্রম ও ভালোবাসা ছাড়া এমন সুন্দর আয়োজন কখনোই সম্ভব হতো না।প্রতিটি মুহূর্তে তাদের দায়িত্বশীলতা ও একাগ্রতা সত্যিই প্রশংসার দাবিদার।
এই মহৎ উদ্যোগে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের অবদান অনস্বীকার্য। আপনাদের সহযোগিতা ছাড়া এই আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হতো না।
আপনাদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।
উন্মুক্ত ইফতার বৈঠকে ছোট বাচ্চাদের সহযোগিতা ছিল অসাধারণ। তাদের হাসি, উদ্যম আর ছোট ছোট সাহায্য এই আয়োজনকে দিয়েছে আলাদা এক প্রাণ।
আপনাদের এই সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আল্লাহ আপনাদের সবাইকে নেক প্রতিদান দান করুন।
আজকের এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে রেখে বিদায় নিচ্ছি, তবে এটি শেষ নয়। ইনশাআল্লাহ, আগামী বছর আবার দেখা হবে—আরও বড় পরিসরে, আরও আনন্দ আর ভালোবাসা নিয়ে।
সবার প্রতি রইলো শুভকামনা ও কৃতজ্ঞতা 🖤
আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।
ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনদের সঙ্গে আনন্দে কাটুক প্রতিটি মুহূর্ত।
আর সাহরি নেই, আর ইফতার নেই, আর তারাবীহ নেই, রামাদান বিদায় নিচ্ছে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন!
19/03/2026
এইযে ছেলেগুলোকে দেখছেন। আসেন তাদের সাথে পরিচয় করিয়ে দেই। ইব্রাহিম,জুম্মন,তাইব।
তারা পুরো রোজার মাসজুড়ে অক্লান্ত পরিশ্রম করেছে। একদম প্রথম রোজা থেকে শেষ পর্যন্ত তারা মেহমানদের গ্লাস, প্লেট,বসার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং অন্যান্য অনেক কাজ করেছে।
আমরা তাদেরকে ছোট উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।
মহান আল্লাহ তাদেরকে কবুল করুক, আমিন।
আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউউন, তুহিব্বুল-'আফওয়া, ফা' ফু 'আন্নি ( হে আল্লাহ, আপনি সবচাইতে ক্ষমাশীল, এবং আপনি ক্ষমা ভালবাসেন, তাই আমাকে ক্ষমা করুন )। "
আলহামদুলিল্লাহ ২৮তম রমজানের মেহমানদারি সম্পন্ন।
উন্মুক্ত ইফতার বৈঠক ২০২৬ এর আজকেই শেষ দিন ছিলো।
আজকে প্রায় ৩০০+ মানুষের উপস্থিতি ছিল। #উন্মুক্ত_ইফতার_বৈঠক
18/03/2026
উন্মুক্ত ইফতার বৈঠক ২০২৬ এর আজকে শেষ দিন ছিলো।😞
১৮।০৩।২০২৬
২৮ তম রোজার মেহমানদারির প্রস্তুতি সম্পন্ন