Proud to be a Police

Proud to be a Police

Share

❤️👮‍♂️একটা সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখি�

20/12/2025

সকাল ৯/১০ টায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু!
* পুলিশ মোতায়েন সকাল ৬ টায়
* আন্দোলনকারী Vs পুলিশ মুখোমুখি
* আন্দোলনকারীরা গালী দেয় পুলিশ কেনো বাধা দিচ্ছে, জনগণ গালি দিচ্ছে পুলিশ কেনো রাস্তা ক্লিয়ার করতেছে না।
* দুপুর ২/৩ টায় পুলিশ রাস্তা ক্লিয়ার করতে অ্যাকশনে।
সর্বশেষ সাংবাদিকের নিউজ শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ!
* ডিউটি শেষ রাত ৮ টায়!
এভাবেই চলতেছে জীবন, 💔😭

23/07/2025

৩০০ ফিট এ অটো ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। পুলিশ সহ সাধারণ জনগণ তাকে ধরতে গিয়ে গুরুতর আহত হয়। অবশেষে সবার সাহায্যে সেই সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে।

12/05/2025

২৩৪ বিলিয়ন ডলার — আওয়ামী মাফিয়ারা যদি পাচার না করতো তাহলে সেই টাকায় কি হতে পারতো?

গত ১৫-১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার।
এই টাকা যদি থেকে যেত?

ধরেন, ১০০ বিলিয়ন ডলার রেখে দিতাম রিজার্ভে — ডলার সংকট, ঋণের চাপ, আমদানি বিপর্যয় কিছুই থাকত না। দেশের টাকা দেশেই থাকত।
আর বাকি ১৩৪ বিলিয়ন ডলার দিয়ে?

চলেন দেখি কী কী করা যেতো—

১। আকাশে ভয় জাগানো আধুনিক বিমান বাহিনী (২০ বিলিয়ন)

৫০টা রাফায়েল যুদ্ধবিমান – ১০ বিলিয়ন
২০টা F-35 স্টেলথ জেট – ৩ বিলিয়ন
৪০টা Su-35 ও AEW&C Surveillance Aircraft – ৭ বিলিয়ন

২। আকাশ প্রতিরক্ষা – শত্রুর ক্ষেপণাস্ত্র ঢুকতেই পারবে না (৮ বিলিয়ন)

৪ ইউনিট S-400 Air Defence System – ২ বিলিয়ন
৫ ইউনিট Iron Dome System (ইসরায়েল) – ১.৫ বিলিয়ন
Ballistic Missile ও Tactical Missile সিস্টেম – ৪.৫ বিলিয়ন

৩। আধুনিক নৌবাহিনী (১০ বিলিয়ন)

৬টি Attack Submarine (Type 214/Scorpène) – ৪ বিলিয়ন?
৮টি Missile Frigates ও Surveillance Ships – ৪ বিলিয়ন
Naval Drone System – ২ বিলিয়ন

৪। আধুনিক সেনাবাহিনী – যুদ্ধের ময়দানে চরম দাপট (৭ বিলিয়ন)

৫০০টা T-90 বা K2 ট্যাংক – ৩ বিলিয়ন
HIMARS/MLRS রকেট সিস্টেম ও Anti-Tank Missile – ৪ বিলিয়ন

৫। নিজস্ব অস্ত্র গবেষণা ও সামরিক প্রযুক্তি (৯ বিলিয়ন)

Military R&D Center ও Defence University – ৩ বিলিয়ন
Rocket, Drone, AI & Cyber Defence Lab – ৩ বিলিয়ন
Joint Manufacturing Hub (যুদ্ধবিমান, সাবমেরিন) – ৩ বিলিয়ন

৬। সাইবার, স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারি (৫ বিলিয়ন)

Spy Satellite + Surveillance Satellite Launch – ২ বিলিয়ন
Cyber Warfare ও Electronic Defence Systems – ৩ বিলিয়ন

৭। প্রশিক্ষণ, বেস গঠন ও আন্তর্জাতিক মানের সৈন্য গড়ার খরচ (৫ বিলিয়ন)

Elite Force Training Base (Navy SEAL standard)
Modern Logistics, Tactical Simulation Facilities

মোট ব্যয়: ~৬৪ বিলিয়ন ডলার
বাকি ৭০ বিলিয়ন ডলার: স্টক অস্ত্র, গোলাবারুদ, অপারেশন খরচ, জরুরি ফান্ড ও বিদেশি ক্রয়ের পেছনে।

এই হতো এক আধুনিক, ভয়ংকর, টেকসই বাংলাদেশ সেনাবাহিনী যেখানে ভারতের সাথেও চোখে চোখ রেখে বলা যেতো—“পা বাড়ায়া দেখ খালি, একদম নলি ভাইঙ্গা হাতে ধরায়া দিমু!”
এমন বাংলাদেশ হলে মিয়ানমার কখনো রোহিঙ্গা পাঠাতে সাহস করত না, বঙ্গোপসাগরের দিকে কেও চাইলেও নজর দিতে পারত না।

কিন্তু আমরা হারিয়েছি সেই সব কিছু🥲

04/04/2025

জাতির কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি উত্তর চাই!!

২০০৭ সালে প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠনসহ, নিরপেক্ষ, শক্তিশালী ও জনকল্যানমুখী পুলিশ গঠন করতে পুলিশ অধ্যাদেশ ২০০৭ প্রস্তুত করা হয়েছিলো। কিন্ত তা বাস্তবায়ন করতে দেওয়া হয়নি, বরং তা বানচাল করে দেওয়া হয়েছিলো। সেই সময়ে দেশে তো কোন রাজনৈতিক সরকার ছিলো না। নিরপেক্ষ সরকার ছিলো।

তাহলে কেন সেই অধ্যাদেশ পাশ করতে দেওয়া হলো না?? কারা পাশ করতে দিলো না?? এই প্রশ্নের জবাব চাই?যদি সেই সময়ে পুলিশ অধ্যাদেশ ২০০৭ পাশ হতো তাহলে বিগত সময়ে পুলিশকে জনগণের মুখোমুখি দাড়াতে হতো না। পুলিশ-জনতা কারো রক্ত ঝরতো না।
যারা বাধা দিয়েছিলো জাতি কী তাদের কোন দায় দিবেন?

জিজ্ঞাসা করুন, জানুন কারা তারা!!

© জোবায়ের জুয়েল রানা
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার,
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

# #পুলিশ #ডিফেন্স #ভালোকাজ

22/03/2025

বাহ্ আপনি বিদেশি পুলিশের মতো সেবা চাইবেন কিন্তু নিজে বিদেশি জনগণের মতো হবেন না। বিষয়টা এমন হয়ে গেলো না যে বিচার মানি তাল গাছ আমার!
আর কত ধৈর্য ধরা যায়, ধৈর্য্যের সকল সীমা অতিক্রম করার পরও ধৈর্য ধরা। প্রায়শই এমন অবস্থার মুখোমুখী হয় পুলিশ! পুলিশের অবস্থানে নিজেকে কল্পনা করার অনুরোধ রইলো।

11/03/2025

পুলিশের রমনা জোনের এসির গায়ে প্রথম হাত তোলে শাহবাগী কুলাঙ্গার গুলো!

যেখানে ১৪৪ ধারা জারি রয়েছে সেখানে কি পুলিশ ব্যারিকেড না দিয়ে দাড়িয়ে থাকবে, সুশীল বাঙ্গুদের কাছে আমার প্রশ্ন?

আমি মনে করি পৃথিবীর আর কোন দেশের পুলিশ এতোটা ধৈর্য দেখাবে না যতটা আমাদের পুলিশ দেখিয়েছে। যেখানে নিজের জান ও সরকারি মাল রক্ষার ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার অধিকার আইনে দেওয়া আছে!

এখানে কোন সাধারণ শিক্ষার্থী বা সচেতন নাগরিক ছিলোনা, সবগুলো শাহবাগী ডেন্ডি খোর! আর এই ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্লানিং করে ঘটানো হয়েছে। এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হোক।

27/02/2025
Photos from Proud to be a Police's post 29/10/2024

পুলিশে চলমান নিয়োগে ৪,২০০ টি পদের বিপরীতে আবেদন পড়েছে ২৭ লক্ষ ৭৬ হাজার প্রায়!!!
অভিনন্দন👏!! অভিভাবকহীন অসহায় ডিপার্টমেন্টে আপনাকে স্বাগতম🌺🌹।
জানি, বেকারত্ব ঘোচাতে উপায় না পেয়ে আবেদন করেছেন। আমরাও একই কারণে করেছিলাম। অবশ্য এটা কেউ বুঝবে না, বুঝতে চাইবেও না।
যাদের চাকরি হবে গালি,মার খাওয়ার প্রস্তুতি নিয়ে রাখবেন। দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও প্রশংসা পাবেন না। আপনাকে বারবার ব্যবহার করা হবে, বিপদে পড়লে কেউ দায় নিবে না। সব দোষ আপনারই হবে। আর যাদের চাকরি হবে না তারা নতুন করে পুলিশের দোষ খুঁজতে থাকবেন এবং গালি দিবেন। যাইহোক,আসুন চাকচিক্যময় নীল-অলিভ রংয়ের পোশাকের ভিতরে বলতে না পারা অসহনীয় যন্ত্রণা আমাদের সাথে অনুভব করতে।
তবুও স্বপ্ন দেখি, একটি শান্তিপ্রিয় সম্প্রীতির আগামীর নতুন বাংলাদেশর😊।👮‍👮

17/10/2024

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।বুধবার (১৬ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


৫ আগস্ট আওয়ামী লীগ সকরার পতনের পরও অফিস করেন সাবেক মেয়র আতিকুর ইসালাম। তবে ১৮ আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যালয় থেকে সাবেক মেয়র আতিকুল ইসালামের পালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।


করপোরেশনের প্রধান কার্যালয়ের দুটি সিসি ক্যামেরার ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, রোববার রাত ৮টা ২০ মিনিটে মেয়র আতিকুল ইসলাম ১০–১৫ জন নিয়ে তার দফতরে প্রবেশ করেন। পরে রাত ৮টা ৫৪ মিনিটে মেয়র তার দফতর থেকে বের হয়ে ভবনের ফায়ার এক্সিট গেট দিয়ে পলায়ন করেন। এ সময় মেয়রের দলবলের সঙ্গে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বিকাশ বিশ্বাসের হাতে একটি কালো ব্যাগ দেখা যায়।

আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

11/10/2024

Alhamdulillah

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Dhaka
1212