10/04/2026
আজ ১০ এপ্রিল ২০২৬ তারিখ ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর সাপ্তাহিক প্রশিক্ষণ ক্লাস শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যাডেটদের আর্মস ড্রিল, প্যারেড এবং ব্যাসিক ড্রিল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
07/04/2026
গত ৩০ মার্চ ২০২৬ তারিখে বিএনসিসির মাসিক রেডিও প্রোগ্রাম(দৃপ্ত শপথ) তে অংশগ্রহণ করেন বিএনসিসি নৌ শাখা,ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর ক্যাডেট নাবিলা বিনতে হক ।
উল্লেখ্য প্রোগ্রামটি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর তত্ত্বাবধানে ক্যাডেটদের গান,কবিতা,উপস্থাপনা সহ সৃজনশীল কাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসে অনুষ্ঠিত হয়। নির্বাচিত ক্যাডেটদের গান,কবিতা এবং উপস্থাপনা পরবর্তীতে বাংলাদেশ বেতারে প্রচার করার মাধ্যমে ক্যাডেটদের সৃজনশীলতার প্রতি উৎসাহ প্রদান করা হয়।
07/04/2026
গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক অনুশীলন "আকাশ বিজয়-২০২৬" এ অংশগ্রহণ করেন বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর চৌকস ক্যাডেটবৃন্দ।
সম্পূর্ণ অনুশীলনটিতে সামরিক অফিসারবৃন্দ ক্যাডেটদের ফ্লায়িং অপারেশন্স এবং অন্যান্য অপারেশনাল কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান করেন। কুইজে সেগমেন্টে পুরস্কার অর্জন করেন ক্যাডেট সার্জেন্ট ওয়াকিল আহমেদ।
03/04/2026
আজ ৩ এপ্রিল ২০২৬ তারিখ ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর সাপ্তাহিক প্রশিক্ষণ ক্লাস শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যাডেটদের আর্মস ড্রিল, প্যারেড এবং ব্যাসিক ড্রিল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।
02/04/2026
গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে মালদ্বীপে যুব বিনিময় প্রোগ্রাম (YEP) এর অংশ হিসেবে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি (রেজিমেন্ট কমান্ডার, রমনা) এর নেতৃত্বে "বার্ষিক আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি - ২০২৬" এর অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতিম দেশ মালদ্বীপ সফর করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটিতে বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট থেকে অংশগ্রহণ করেন ক্যাডেট কর্পোরাল শেখ অনিকুর রহমান।
উল্লেখ্য ৩০ ডিসেম্বর- ২০২৫ থেকে ০৯ জানুয়ারি-২০২৬ পর্যন্ত সময়ে প্রতিনিধি দলটি মালদ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করে, যার মধ্যে রয়েছে— প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পলিসি একাডেমি, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (MNDF), হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশন (HDC), ট্রান্স মালদিভিয়ান এয়ারওয়েজ (TMA) টার্মিনাল, মালে শহরের ঐতিহাসিক স্থানসমূহ, কে. হুরা দ্বীপ, MNDF কোস্ট গার্ড জাহাজ ‘হুরাভী’, গিরিফুশি প্রশিক্ষণ কেন্দ্র, ক্রস রোডস মালদ্বীপ, ভিলিমালে ফায়ার অ্যান্ড রেসকিউ ট্রেনিং স্কুল এবং মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (MRCC)
প্রতিনিধিদলটি মালদ্বীপের প্রতিরক্ষা উপমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্স, পুলিশ কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যা দুই দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করেছে।
30/03/2026
গত ২৯ মার্চ, ২০২৬ তারিখ ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর বিশেষ প্রশিক্ষণ ক্লাস শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যাডেটদের আর্মস ড্রিল, প্যারেড এবং বেসিক ড্রিল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট
28/03/2026
আজ ২৯ মার্চ মৃত্যুঞ্জয়ী গেরিলা যোদ্ধা শহীদ শাফী ইমাম রুমীর জন্মদিনে বিএনসিসি, নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা।
শহীদ শাফী ইমাম রুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তৎকালীন ইউনিভার্সিটি অফিসার্স ট্রেইনিং কোর ইউওটিসি (বর্তমানে বিএনসিসি) -এর ক্যাডেট সার্জেন্ট হিসেবে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের মহান এই বীর ২৯ মার্চ, ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তার সাহসী অবদানের স্বীকৃতি স্বরুপ বীর বিক্রম উপাধি প্রদান করা হয়। মহান এই শহীদের প্রতি রইলো সশস্ত্র শ্রদ্ধা এবং দোয়া।
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনায় বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট থেকে অংশগ্রহণ করেন ক্যাডেট কর্পোরাল শেখ অনিকুর রহমান।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানটিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশ থেকে আগত সামরিক এবং বেসামরিক অতিথিবৃন্দ।
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিএনসিসি ক্যাডেট কর্তৃক আয়োজিত র্যালীতে বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর ক্যাডেটদের অংশগ্রহণ।
র্যালীটি ক্যাপ্টেন সৈয়দ তানভীর রহমান, বিএনসিসিও, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন কমান্ডার, ১ বিএনসিসি ব্যাটালিয়ন এর নেতৃত্বে শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, শাহবাগ হয়ে পুনরায় শহীদ সার্জেন্ট রুমী ভবনে এসে শেষ হয়।
25/03/2026
On this glorious day, we proudly celebrate the 56th Independence Day of our beloved Bangladesh 🇧🇩
A day that reminds us of courage, sacrifice, and the unbreakable spirit of a nation that rose against all odds. The red and green we carry in our hearts is not just a flag—it is a symbol of millions of dreams, countless sacrifices, and the eternal love for our motherland.
We stand tall with pride, discipline, and dedication—honoring the heroes who gifted us this independence . Their bravery continues to inspire us to serve, protect, and uphold the values of our nation.
Let this day renew our promise to contribute, to lead with integrity, and to keep the spirit of independence alive in everything we do.
Long live the spirit of freedom 🇧🇩✨
23/03/2026
Built on discipline, responsibility, and unwavering patriotism—this is what defines BNCC. 🇧🇩⚓
Across 47 glorious years, every step carries stories of courage, leadership, and sacrifice.
Every drill we perform and every uniform we wear shapes us into stronger, more confident individuals.
This journey is not just about training—it is about becoming a better version of ourselves.
Proud to say—
We are BNCC cadets.
Happy 47th Founding Day. ✨
20/03/2026
মহিমান্বিত রমজানের দিনগুলি শেষে আমাদের দুয়ারে এসেছে ঈদ এর আনন্দ! বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!
ঈদের আনন্দে ভরে উঠুক সবার জীবন। সুন্দর, আনন্দময় এবং নিরাপদ হোক সবার আনন্দ।