31/05/2026
আজ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর ১ দিন পর!
১৯৫৭ সালের ৩০মে EPSCIC নামে প্রতিষ্ঠা হয়। স্বাধীনতা অর্জনের পর সেই নাম পরিবর্তিত হয়ে আজকের এই BSCIC নাম হয়।
26/05/2026
"বৈশাখী মেলা উপলক্ষ্যে আয়োজিত কুইজে বিজয়ীগণ'
বাংলা সন ১৪৩৩ -এর বরণ উপলক্ষ্যে 'বৈশাখী মেলা-১৪৩৩' চলাকালীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক ৮ দিনব্যাপী অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাদের মধ্য ঠেকে সর্বাধিক সংখ্যক উত্তর দেয়া ৩ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন -
১ম স্থান - দিদাত আহমদ দীপ্ত
২য় স্থান - মোঃ সাইদ হাসান ইমন
৩য় স্থান - আসমাউল হুসনা
আপনাদেরকে বিসিকের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন!
বিজয়ীগণকে আপনাদের মোবাইল নম্বর এবং আপনারা যে ঠিকানায় পুরস্কার গ্রহণ করতে ইচ্ছুক, সেটি পেইজের ইনবক্সে ম্যাসেজ করতে অনুরোধ করা হলো।
সামনে আমরা আবার কুইজের আয়োজন করতে পারি। সুযোগ লুফে নিতে Stay Connected with Us!!!
25/05/2026
বিসিক, রাজশাহী
তারিখ: ২৫/০৫/২০২৬
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন মহোদয় বিসিক শিল্পনগরী সপুরা, রাজশাহী এবং রাজশাহী বিসিক শিল্পনগরী-২ পরিদর্শন করেন এবং স্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে তিনি শিল্পনগরীর সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা, উৎপাদন কার্যক্রম, শিল্প উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিল্প খাতের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালক, বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি, বাংলাদেশ রেশম মালিক সমিতি-এর সভাপতি, বিসিক রাজশাহীর শিল্পনগরী কর্মকর্তা, শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা রাজশাহীর শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় শিল্পের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলো