21/05/2026
উনার নাম, সুন্দরীবালা।
১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে, মাত্র ৪ ঘণ্টায় কমপক্ষে ১০,০০০ মানুষকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী।
গতকাল ছিল সেই নৃশংস চুকনগর গণহত্যা দিবস।
শহীদদের বিনম্র শ্রদ্ধায় জাতি স্বরণ করে চলেছে..
09/05/2026
উগ্রবাদী শুভেন্দ্রের শপথের দিনে বাংলাদেশকে ২ দুটি লাশ উপহার দিয়েছে মোদি সরকার।
18/04/2026
আজ ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস।
২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘটিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই দিনে বিডিআর সদস্য ও স্থানীয় গ্রামবাসীর সাহসিকতা ও আত্মত্যাগে রচিত হয় গৌরবোজ্জ্বল এক ইতিহাস।
মাতৃভূমিকে রক্ষায় সেদিন ৩ জন বীর জোয়ান নিজেদের জীবন উৎসর্গ করেছিল।
অন্যদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সরকারি হিসাবে নিহত ১৬ জন, আর বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও বেশি বলে ধারণা করা হয়।
সেদিনের সেই প্রতিরোধ প্রমাণ করে — বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো আপসের বিষয় নয়। যত শক্তিশালী প্রতিপক্ষই হোক, নিজের অস্তিত্ব রক্ষায় আমরা সবসময় প্রস্তুত।
13/04/2026
সরকার মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করায় তার প্রতিবাদে জাতীয় মানবাধিকার কমিশনের সকল সদস্যের পদত্যাগ।
09/04/2026
গণভোটের জনরায়কে রক্ষার দাবিতে অনশণরত সাদিক মুনেম সহ শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে জুলাই শহিদ পরিবারের সদস্যদের,
শহিদী সমাবেশ
সময়: আজ বিকেল ৪.০০টা
তারিখ: ১০ এপ্রিল, ২০২৬
স্থান: রাজু ভাস্কর্যের পাদদেশ
উক্ত শহিদী সমাবেশে জুলাই শহিদ পরিবারের সদস্যসহ সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি। জুলাই বিপ্লব পরিষদ এর সদস্যবৃন্দ উক্ত সমাবেশে আপনাদের সহযোগিতায় নিয়োজিত।
09/04/2026
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পুলিশের দুই সাবেক কর্মকর্তা আরিফুজ্জামান ও রবিউল ইসলামকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়াও অন্যান্য অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আবু সাইদের বাবা এই শাস্তিতে সন্তুষ্ট হননি। হবেই বা কি করে, সকল শাস্তির বিনিময়ে তার ছেলে তো ফিরে আসবে না...
জুলাই বীর শহীদদের ইমাম শহীদ আবু সাঈদ এর আত্মা শান্তি পাক 🤲