Add. DIG Mizanur Rahman

Add. DIG Mizanur Rahman

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Add. DIG Mizanur Rahman, Public & Government Service, Dhaka.

19/06/2022

Rank Badge adorning as Additional Deputy Inspector General….alhamdulillah.

Photos from Add. DIG Mizanur Rahman's post 03/06/2022

রাজবাড়ীর সাবেক সফল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার যিনি
করোনা ভাইরাসের মতো পৃথিবীব্যাপি মানব সভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ফেলে দেয়া মহামারীর মধ্যে নিজের জীবনকে বাজি রেখে রাজবাড়ীর অসহায় দুঃস্থ মানুষের জন্য খাদ্য, বস্ত্র ও করোনা প্রতিরোধের জন্য নিজস্ব উদ্যোগে ৫০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরী, মাস্ক, হ্যান্ড গ্লোবস্ বিতরণ করেছিলেন। দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া পতিতালয় করোনার কারনে বন্ধ হয়ে যাওয়ার দরুন তারা মানবেতর জীবনযাপন করছিলেন। ঐ সমস্ত যৌন কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন মানবিক এই মানুষটি। রাজবাড়ী শহরে করোনার কারনে খাবারের হোটেলগুলো যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তখন শহরের কুকুরগুলো না খেয়ে মরার উপক্রম হয়েছিলো( কারন হোটেলের খাবারের উচ্ছিষ্ট অংশ খেয়েই কুকুরগুলো বাঁচতো) ঠিক তখনই তিনি নিজে থেকেই শহরের কুকুরগুলোকে পর্যন্ত প্রতিদিন খাবারের ব্যবস্থা করেছিলেন। বন্যার সময়ে নৌকায় করে ত্রান সামগ্রী নিয়ে ছুটেছেন বর্ন্যাতদের মাঝে। নিজে হাতে খাদ্য সামগ্রী পানি বন্দী অসহায় দুঃস্থ মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। শীতকালীন সময়ে দেখেছি রাস্তায় রাস্তায় ঘুরে, ষ্টেশনে, বাসস্ট্যান্ডে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে। স্বাধীনতা পরবর্তী সময়ে একমাত্র মানুষ যিনি দৌলতদিয়া ঘাটকে দালাল মুক্ত করে পরিবহন সেক্টরে ভিআইপি প্রথা বাতিল করে এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার দৃষ্টিতে মানুষ সবাই সমান। রাজবাড়ীর অপরাধীদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন।

এমন একজন মানুষকেইতো আল্লাহ তাআ'লা উত্তম উপহার দিবেন। পদোন্নতি পেয়ে বর্তমানে বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি হয়েছেন।

আমরা রাজবাড়ী জেলাবাসী এই শুভক্ষণের অপেক্ষায় ছিলাম।
আল্লাহ তাআ'লা আপনার ও আপনার পরিবারের সকলের নেক হায়াৎ দান করুক।

আপনার স্নেহের একজন কলম সৈনিক--
কাজী টুটুল
রাজবাড়ী।

Photos from Add. DIG Mizanur Rahman's post 26/12/2020

ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় আজ রাজবাড়ী জেলা সফর করেন এবং রাজবাড়ী সদর কোর্ট দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম(বার), পুলিশ সুপার, রাজবাড়ী, অতিঃ পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, (প্রশাসন ও অপরাধ), অতিঃ পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান, (সদর সার্কেল), ইন্সপেক্টর মাহাবুব আলম (কোর্ট পুলিশ পরিদর্শক) রাজবাড়ীসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। রাজবাড়ী সদর কোর্ট পরিদর্শন শেষে পুলিশ লাইনস অস্ত্রাগারে সালাম গ্রহণ করে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় পুলিশ লাইন্সে নবনির্মিত Kapalikarci সুপার সপ শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে উত্তরণ বিউটি পার্লার এন্ড বুটিক হাউজ এর নিজস্ব শো-রুম শুভ উদ্বোধন এবং গোয়ালন্দঘাটে উত্তোরণ ফাউন্ডেশন এর নিজস্ব জমি পরিদর্শন করেন এবং বৃক্ষ রোপন করে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় ঢাকার উদ্দেশে রাজবাড়ী জেলা ত্যাগ করেন।

Photos from Add. DIG Mizanur Rahman's post 14/12/2020

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

“শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০” উপলক্ষে জেলা পুলিশ, রাজবাড়ী কর্তৃক শহীদ বুদ্ধিজীবী দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে লোকোশেড বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম(বার) মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ । পরবর্তীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে জেলা পুলিশ, রাজবাড়ী ।

Photos from Add. DIG Mizanur Rahman's post 07/09/2020
ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর ড্রিস্ট্রিবিউটরের গোডাউনে ডাকাতি ।মামলার আসামী গ্রেফতার 12/08/2020

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর ড্রিস্ট্রিবিউটরের গোডাউনে ডাকাতি ।মামলার আসামী গ্রেফতার  রাজবাড়ীতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর ড্রিস্ট্রিবিউটরের  গোডাউনে দুর্ধর্ষ ডাকাতি মামলার আসামী গ্রেফত...

Inauguration of temporary police camp at Barat, Rajbari 11/08/2020

Inauguration of temporary police camp at Barat, Rajbari Kazi Tutul : A temporary police camp has been set up at Kancharand Akirunnesa Islamia Alim Madrasa in Barat Union of Rajbari Sadar Upazila. Rajbari Superintendent of Police Md Mizanur Rahman PPM inaugurated the temporary police camp at Akirunnesa Islamia Alim Madrasa on Tuesday (August 11) at noon.....

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhaka
7700