EduNova

EduNova

Share

যদি তা সঠিক হয় তবে মাত্র একটি ধারণা আমাদের বহুসংখ্যক অভিজ্ঞতা অর্জনের শ্রম থেকে বাঁচিয়ে দিতে পারে।

কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে,
কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয়;
তারপরে কিছু ব্যক্তি আছেন যাঁরা একটিকে অপরটিতে পরিণত করে। আমি সেই দলের ...

08/03/2026

পড় প্লিজ...

23/12/2025

৫১ তম বিসিএসে ক্যাডার হতে চাইলে-

১। ইংরেজি, গণিত আর বাংলা এখন থেকে বেশি বেশি পড়েন । কারণ, এই বিষয়গুলোই আপনাকে ক্যাডার বানাবে।
২। প্রতিদিন ১ পাতা করে শুদ্ধ বাংলা লিখতে পারেন।
৩। প্রতিদিন ১ পাতা অনুবাদ করতে পারেন।
৪। প্রতিদিন ১ পাতা শুদ্ধ করে ইংরেজি লিখতে পারেন।
৫। প্রতিদিন পত্রিকা পড়েন।
৬। ক্লাস ৮, ৯-১০ এর গণিত বই ভালো করে পড়তে হবে।
৭। ক্লাস ১১-১২ এর যেসব গণিত বিসিএস সিলেবাসের সাথে মিলে সেগুলো ভলো করে করে ফেলতে হবে।
৮। ক্লাস ৯-১০ এর ব্যাকরণ বইটা ভালো করে পড়ে ফেলেন।

মনে রাখবেন নদ-নদী, আকাশ-বাতাশের জ্ঞান আপনাকে ক্যাডার বানাইতে পারবেনা যদি আপনি বাংলা, ইংরেজি আর গণিত ভালো করে না পারেন।
©

Photos from EduNova's post 06/11/2025

🔥🔥নিয়োগ বিজ্ঞপ্তি🔥🔥

📢 অফিসার (ক্যাশ) ২০২৪
পদ সংখ্যা: ৮৫২

30/10/2025

সিগারেট আর স্ত্রী কখনো নিজে থেকে ক্ষতি করে না !
যতক্ষণ না আপনি তাদের মাথায় আ*গুন ধরিয়ে দিচ্ছেন !! 🙄😏

10/10/2025

পিএসসি বিসিএস-কে দিনকে দিন অন্য স্তরে নিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে বিসিএস প্রশ্নের আলাদা স্ট্যান্ডার্ড বিষয়টা খুবই স্পষ্ট। প্রশ্নের ধরণ প্রতিনিয়ত বিগত-কে ছাড়িয়ে যাচ্ছে।

৩৫ তম বিসিএস থেকে ২০০ মার্কসের প্রিলি শুরু হলো। এখনো ২০০ প্রশ্নই আছে। তবে প্রশ্নের জেনারেশন চেঞ্জ হয়েছে কয়েকবার।

৩৫-৪১ কাছাকাছি প্যাটার্নের ছিলো।
★ প্রশ্ন মোটামুটি সারফেস লেভেলের থাকতো।
★৪০%(+-) রিপিট বা বিগত প্রশ্নের ব্যাখা থাকতো।
★জ্ঞানমূলক প্রশ্ন থাকতো বেশি
★আননোন প্রশ্ন থাকতো ৫-১০%

৪৩-৪৬ হলো আরেকটু আপডেট
★প্রশ্ন সারফেস লেভেল থেকে একটু ডিপে গেছে।
★ ৪০%(+-) রিপিট বা বিগত প্রশ্নের ব্যাখ্যা থেকে।
★ জ্ঞানমূলক প্রশ্ন বেশি।
★আননোন প্রশ্ন ১০% এর মতই
★ ★অনুধাবনমূলক প্রশ্নের অবতারণা

এর মাঝে কম্পিটিশন বেড়ে গেছে বহুগুণে। প্রতিযোগীরা স্মার্ট উপায়ে পড়াশোনা করে, তাদেরকে আটকানো কঠিন। ফলশ্রুতিতে কাটমার্কস গেল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে।

কম্পিটিশন তো বেড়েই চলছে। পিএসসি এবার আসলো স্মার্ট হার্ডওয়ার্কিং ক্যান্ডিডেটদের যাচাই করার ফেইজ নিয়ে।

৪৭ তম থেকে পিসএসসি প্রশ্নকে নিয়ে গেলো অন্য লেভেলে।
★ প্রচলিত প্যাটার্ন বাতিল।
★ ইম্পরট্যান্ট টপিকের আদলে করে আননোন প্রশ্ন। (টপিক কমন, কিন্তু প্রশ্ন আনকমন)
★ রিপিট প্রশ্ন দিলো কমায়ে
★ জ্ঞানমূলক প্রশ্ন থেকে চলে গেলো অনুধাবন ও বিশ্লেষণমূলক প্রশ্নে
★ প্রশ্ন-অপশনে কনফিউশানে ফেলানোর জন্য দিলো মারপ্যাঁচ।
★আননোন প্রশ্ন আগের ৫-১০% এর চেয়ে বাড়িয়ে ১৫% (+-) এ নিয়ে গেলো।

এখন রুমে বসে প্রশ্ন দেখে অনেকগুলো পারলেও প্রিলি স্টুডেন্টদের কথা মাথায় আসে। মনে হয়, "তারা তো এসব পারবে না"। কারণ পড়ার প্যার্টান আর প্রশ্নের প্যাটার্নে তো মিল খুব কম।

ব্যাচ পড়াই প্রায় ৩ বছর হতে যাচ্ছে। স্টুডেন্টের যে ধরণের প্রশ্ন আর সেন্স ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি, সেই বিষয়গুলো বর্তমানে মিলে গেলেও প্রশ্ন তো সেভাবে মিলছে না। সেন্স মিললেও কমন তো পড়ে না!! (সামনেও কমন সেভাবে পড়বে না, তবে সেন্স ধরতে পারাটাই কাজে দিবে)

প্রচলিত গাইড বই থেকে অনেক কমন আসে, সামনেও আসবে। কিন্তু সবকিছু কি একসাথে পরীক্ষার হাই টেনশন টাইমে মনে থাকে!!

তাই সবসময়ই বলি, জানার কোন বিকল্প নাই। যারা গতানুগতিকভাবে শুধু প্রচলিত বই মুখস্থের জোরে বিসিএস প্রিলি পাশ করার কথা ভাবছি, তাদের জন্য আসলেই দুঃসংবাদ।

সিস্টেমেটিক তো পড়তেই হবে। তবে গতানুগতিক পড়াশোনা কাভার দিয়ে সেটাকে উপড়ের স্তরে নিয়ে যেতে না পারলে রিটেন তো পরের কথা, প্রিলিতেই এখন আটকাতে হবে।

"বিসিএস সবার জন্য না" বর্তমানের প্রশ্নের প্যার্টান সেটাকে বেশি করে প্রমাণ করছে। সবার জন্য না বলতে কেউ মাথামোটা, কেউ ট্যালেন্টেড এমনটা কিন্তু না।

যারা ডেডিকেটেড, ধৈর্যশীল, স্মার্ট উপায়ে হাডওয়ার্কার, শুধু মুখস্থ নির্ভর না হয়ে অ্যানাইটিকাল পড়াশোনা করে এখন তাদের জন্য বিসিএস।

বিসিএস এর জন্য লড়লে সেভাবে প্রস্তুত হন, নাহলে ব্যাকআপ প্লান হাতে নিয়েই মাঠে নামুন।

Welcome to New ...🔥

10/10/2025

#খাদ্য #ভূমি #স্বাস্থ্য_সহকারী #প্রাইমারি #এএসআই ১১-২০ তম সকল সরকারি চাকরির MCQ চূড়ান্ত প্রস্তুতি 😲 বিস্তারিত পড়ুন 👇

#স্বপ্ন_এবার_সত্যি_হবে যেভাবে প্রস্তুতি নিলে চাকরি হবেই।
💥পূর্ণমান ৮০ বা ১০০ নম্বর।
🎯বাংলা
🎯ইংরেজি
🎯গণিত
🎯সাধারণ জ্ঞান

✅ইংরেজি:
১। Right Form of Verbs ও Subject-Verb Agreement, আগে পড়ুন এখন থেকে ৩-৪ টি প্রশ্ন থাকে গড়ে।
২। Preposition: ১-২ থাকে।
৩। Phrases & Idimoms: ২-৩টি থাকে।
৪। Sentence Correction: 1-2
৫। Synonym ও Antonym. ২-৩ থাকে।
৬। Identification of Parts of Speech. ১-২ থাকে।
৭। translation ১-২ থাকে।
৮। correct spilling ২-৩ টি থাকে।
✅ইংরেজি সাহিত্য থেকেও মাঝে মধ্যে ১-২টি প্রশ্ন থাকে। ১০-৩৫ তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো পড়লেই হবে।

✅বাংলা:
১। শুদ্ধ শব্দ, বাক্য শুদ্ধিকরণ ২-৩।
২। সমার্থক/প্রতিশব্দ।
এই টপিক থেকে ২-৩ পেতে পারেন।
৩। বিপরীত শব্দ।
এখান থেকে ১-২ পেতে পারেন।
৫। সমাস, ১-২ থাকে।
৬। সন্ধি, ১-২ থাকে।
৮। এক কথা প্রকাশ, ১-২ থাকে।
৯। কারক-বিভক্তি, ২-৩ থাকে।
১০। বাংলা ব্যাকরণের আলোচ্য ৪টি বিষয়
১১। বাগধারা, ১-২ থাকে।
১২। বাংলা ধ্বনি ও বর্ণ, ২-৩ টি
১৩। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের শব্দ ১ টি
১৪। উপসর্গ ১ টি

✅✅বাংলা সাহিত্যের জন্য যা যা পড়বেন-
১। রবীন্দ্রনাথ
২। নজরুল
৩। জসীম উদদীন
৪। বঙ্গিমচন্দ্র
৫। মধ্যযুগ বিস্তারিত বইয়ে যা দেয়া মধ্যযুগ নিয়ে শুধু তা পড়লেই হবে।]
৬। বাংলা সাহিতের প্রথম
৭। বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক।
৮। কবি সাহিত্যিকের ছদ্মনাম।
৯। বাংলা সাহিত্যের বিখ্যাত সংবাদপত্র
১০। বাংলা লিপির উৎপত্তি

✅গণিত:
১। বীজ গণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ১-২টি।
২। লাভ-ক্ষতি (শতকরা)। ১-২টি
৩। সুদ-কষা (শতকরা)। ১-২টি
৪। কাজ ও সময়। ১টি
৫। বয়স। ১টি
৬। অনুপাত ১-২ টি
৭। লসাগু ও গসাগু ১-২ টি
৮। বৃত্ত ১ টি
৯। ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সম-দ্বিবাহু, বিষম বাহু). ১-২টি
১০। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র।
১১। সংখ্যা ও গড়। ১-২টি
১২। বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়।
১৩। দশমিক ও দশমিকের বির্গমূল নির্ণয়।

✅সাধারণ জ্ঞান:
এই অংশে বাংলাদেশ + আন্তর্জাতিক + বিজ্ঞান+ ICT মিলিয়ে প্রশ্ন হয়।
তাই এখন পড়ুন-সাম্প্রতিক সহ নিচের টপিক্স গুলো পড়ুন
১। বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি,
বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন।
২। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ
৩। মুক্তিযুদ্ধ
৪। ২০২৩-২০২৫ এর বিভিন্ন প্রশ্ন
৫। ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য
৬। ড. মোহাম্মদ ইউনুস
৭। জুলাই আন্দোলন
৮। বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও উন্নয়ন। যেমন GDP প্রবৃদ্ধি, মাথাপিছু আয়।
৯। ভৌগোলিক বিষয়, জাতিসংঘ
১০। বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনের অবস্থান ও প্রতিষ্ঠা।
১১। বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন
১২। আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
১৩। বিভিন্ন দেশের মুদ্রার নাম। শুধু বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যেসব দেশের মুদ্রার নাম এসেছে তা পড়ুন এখন।
১৪। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস।
যে দিবসগুলো ভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন।
১৫। খেলাধুলা ২০২৪-২৫
১৬। প্রনালী, আইনসভা
////
সংগৃহীত

03/10/2025

𝑩𝑪𝑺 Written 𝑩𝒐𝒐𝒌𝒍𝒊𝒔𝒕:

বিসিএস পরীক্ষার ২য় গুরুত্বপূর্ণ ধাপ হলো রিটেন পরীক্ষা। মাত্র প্রিলি পরীক্ষা শেষ হল। অনেকেই কনফিউশনে আছেন রিটেন পড়া শুরু কিভাবে।

রিটেনের জন্য আমি যেসব বই ও রিসোর্স ফলো করেছিলাম তার সাথে বর্তমানের প্রস্তুতি মিলিয়ে কিছু আইডিয়া দেই -

✳️ 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 - ১০০+১০০

সাহিত্য = ৫x৬ = ৩০

🔴 অগ্রদূত বাংলা লিখিত

🔴 শিকর বাংলা সাহিত্য - মোহসিনা নজিলা

🔴 শিকর - গ্রন্থ সমালোচনা

(৪৫ তম বিসিএস থেকে সাহিত্যতে প্রতি প্রশ্নে মার্কস বাড়ানো হয়েছে, প্রশ্ন সংখ্যা কমানো হয়েছে। সেটা একদিকে ভালোই হল কারন ৪১-৪৪ পর্যন্ত দেখা গেছে বেশ ডিপ থেকে এনালাইসিস করে উত্তর করা লাগে কিন্তু নাম্বার মাত্র ৩। সেই তুলনায় ৬ মার্ক্সের জন্য ভালো ভাবে ২ পেইজ লিখা যাবে)

** সাহিত্যতে ৪০-৪৬ এর প্রশ্নগুলো দেখবেন এখন বেশ এনালাইসিস করে লিখার মত প্রশ্ন হয়। সো সেভাবে প্রস্তুতি নিতে হবে।

** লিখায় উক্তি, কবিতার লাইন, সাহিত্য মান বিচার, সমসাময়িক সাহিত্যের সাথে তুলনা, চরিত্র ও ঘটনা বর্ননা এই বিষয়গুলো ভালো ভাবে থাকতে হবে, তাহলে ৫/৬ পেতে পারেন।

ব্যাকরন = ৫x৬ = ৩০

🔴 অগ্রদূত

✅ ব্যাকরনে নির্ধারিত কিছু প্রশ্ন ঘুরে ফিরে আসে, সেগুলো শিখে ফেলুন কমন পাবেন।

✅ সন্ধি, সমাস, বানান, বাগধারা, বানান & বাক্য শুদ্ধিকরণ, বাক্য রূপান্তর - এগুলো হায়াত মাহমুদ এর বাংলা ব্যাকরন বই থেকে / যেকোনো বাংলা লিখিত গাইড (অগ্রদূত / শিকর) থেকে দেখে নিবেন

✅ ভাবসম্প্রসারণ - হায়াত মাহমুদ এর বাংলা ব্যাকরন বই থেকে স্যাম্পল দেখে নিবেন, মুখস্ত করার কিছু নেই

✅ সারাংশ - মুখস্ত করার কিছু নেই, কিন্তু স্যাম্পল কয়েকটা দেখে নিজে অর্থ আন্দাজ করতে চেষ্টা করবেন

✳️ English - 200

নতুন করে শিখার মত আছে ওয়ার্ড, নিজের মত করে ইংরেজিতে লিখতে পারা, ট্রান্সলেশন প্রেক্টিজ।

***

গুরুত্বপূর্ণ :

✅ Translation - B2E, E2B

🔴 preceptor translation book - এটা থেকে শব্দের অর্থ শিখে নিয়মিত প্রেক্টিজ করুন এখন থেকে

🔴 পত্রিকা থেকে ডেইলি ওয়ার্ড শেখা ও অনুবাদ প্রেক্টিজ (prothom alo, daily star, financial express, বনিক বার্তা) - ইংরেজির জন্য আলাদা একটা খাতায় নোট রাখবেন

*** ট্রান্সলেশন পরে শিখতে গেলে প্যারা খাবেন। সেটা প্রিলি রেজাল্ট পাব্লিশ হওয়ার আগের অবসরে দেখা শুরু করে দিন। তবে এটা লং প্রসেস কয়েকদিনে প্যাসেজ ট্রান্সলেশন শিখতে পারবেন না। আস্তে আস্তে শিখা শুরু করে দিন।

🔴 বাংলা ও ইংরেজি রচনা (এটা নাম্বার তুলার খুবই ভালো একটা জায়গা। আগে থেকে নোট করে শিখার ট্রাই করেন। লং রানে নিজ থেকে অনেক অনেক লিখার অভ্যাস ডেভেলপ করতে হবে, যেমন ২৫ নম্বরের রচনা ৬/৮ পেইজ লিখা উচিত লিগ্যাল পেইজে / A4 কাগজে ১০/১২ পেইজ

- focus writing book : unique essay/focus writing

or

- Latifur's focus writing book

(খুবই হেল্পফুল, প্রথমেই কিনে রাখেন, পুরাতন হলেও)

- পত্রিকা - সম্পাদকীয় অংশ / মহিদ সম্পাদকীয়তে একসাথে পুরা মাসের গুলো থাকে।

- প্রাসঙ্গিক ডাটা, চার্ট, উক্তি, ম্যাপ ব্যবহার

**** মনে রাখবেন রচনা হল লিটারেচার, সুতরাং ডাটা বেশি দেওয়ার চেয়ে ব্যাখা দেওয়া বেশি দেওয়া ইম্পর্ট্যান্ট

✳️ বাংলাদেশ (২০০)

🔴 ইউনিক বাংলাদেশ বিষয়াবলী বই (এই বইটা বাংলাদেশ রিটেনের জন্য বেস্ট, পুরাতন কপি কালেক্ট করে রাখেন)

🔴 সংবিধান আরিফ খান (এটা অল্রেডি থাকার কথা, না কিনে থাকলে কিনে ফেলুন)

🔴 রিটেন সাপ্লিমেন্ট - এটা রিটেনের ২/৩মাস আগে প্রকাশিত হবে রিসেন্ট ঘটনা এনালাইসিস নিয়ে

(যেমন - ম্যানুয়েল রিটেন সাপ্লিমেন্ট ৪৬ লিখিত টা নিতে পারেন, এখানে বাংলাদেশ আন্তর্জাতিক রিলেটেড রিসেন্ট এনালাইসিস প্রশ্ন/উত্তর আছে)

✳️ আন্তর্জাতিক (১০০)

🔴 বেসিক ভিউ - নাঈম - ৪৭ তম এর বই রিটেনের যাস্ট আগে বের হবে। পুরাতন ভার্সন ৪৫/৪৬ তম এর বইগুলো কালেক্ট করে রাখেন

🔴 রিটেন সাপ্লিমেন্ট - পুরাতন ভার্সন কালেক্ট আপাতত

*** কত মার্কে কত পেইজ লিখবেন

✅বাংলাদেশ বিষয়াবলীতে ৫ নম্বরের টিকা টাইপ প্রশ্ন - ২ পেইজ, ১০ নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন ৪/৫ পেইজ, ১৫/২০ নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন ৬/৭ পেইজ।

চেষ্টা করবেন সূত্রসহ ডাটা ম্যাপ উক্তি দিয়ে উত্তর গুলোকে একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করার। গুরুত্বপূর্ণ প্রশ্ন নোট করতে পারেন। যেগুলো ঘুরে ফিরে আসে যেমন সংবিধান, মুক্তিযুদ্ধ, ভৌগোলিক অবস্থান, পরিবেশ রিলেটেড। অর্থনৈতিক বা রিসেন্ট টপিক এনালাইসিস টাইপ প্রশ্ন গুলো রিসেন্ট সাপ্লিমেন্ট বা সম্পাদকীয় থেকে রেফারেন্স পাবেন

✅ আন্তর্জাতিক এর ৪ নম্বরের টিকা ১/১.৫ পাতা, চেষ্টা করবেন এক্সপার্ট দের উক্তি, উদাহরণ সহ ব্যাখা করার।

১৫ নম্বরের ব্যাখা মূলক প্রশ্ন গুলো ৬/৭ পেইজ লিখা উচিত। চেষ্টা করবেন প্রাসঙ্গিক ডাটা চার্ট উক্তি দিয়ে ব্যাখ্যা করার। অবশ্যই সূত্র সহ 🔴

✅✅ 🔴 ডাটা, চার্ট, ম্যাপ, উক্তি - এগুলো প্রাসঙ্গিক ক্ষেত্রে বেস্ট ব্যবহার করতে হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, জনসংখ্যা রিপোর্ট, জাতীয় তথ্য বাতায়ন ইত্যাদি তথ্য সূত্র। তবে ক্ষেত্র বিশেষে বায়াসড মনে হলে সেই তথ্য/সূত্র দিয়ে বিপদে পড়ার দরকার নাই। এক্সপ্লেনেশনই মেইন, ডাটা উক্তি এসব নয় এটা মাথায় রাখুন।

রেফারেস বই :

মূলধারা ৭১ - মঈদুল হাসান, The R**e of Bangladesh by Anthony Mascarenhas।

🔴 আন্তর্জাতিক রেফারেন্স বই

(তারেক শামসুর রহমান এর

বিশ্ব রাজনীতির ১০০ বছর - ২ খন্ড,

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও সমকালীন বিশ্ব)

🔴 টেক্সট বই :

মাধ্যমিক ভূগোল,

মাধ্যমিক বাংলাদেশ ও বিশ্বপরিচয়

উচ্চ মাধ্যমিক ইতিহাস (১ম পত্র - বাংলাদেশের ইতিহাস, ২য় পত্র - বৈশ্বিক ইতিহাস )

উচ্চ মাধ্যমিক পৌরনীতি ২য় পত্র

(এগুলা থাকলে ভালো না থাকলেও সমস্যা নাই)

✳️ Math, 𝐌𝐞𝐧𝐭𝐚𝐥 𝐀𝐛𝐢𝐥𝐢𝐭𝐲, Science (৫০+৫০+ ১০০)

🔴 আমি উত্তরনের বই থেকেই ম্যাথ, মেন্টাল & সায়েন্স দেখসি। সাথে সায়েন্সের জন্য কম্পাস সায়েন্স আওয়ার দেখতে পারেন

🔴 সাম্প্রতিক তথ্যের জন্য :

✅ পত্রিকা ( বনিক বার্তা, প্রথম আলো, Daily Star, Business Standard, The Financial Express) (অবশ্যই পত্রিকা পড়ার অভ্যাস করুন)

✅ Current Affairs - প্রতি মাসেরটা না কিনে ৫/৬ মাসের একসাথে রিসেন্ট এফেয়ার্স বের হয় সেটা নিতে পারেন। সব তথ্য একসাথে কম্পাইল করা থাকে।

(তবে বিসিএসে রিসেন্ট থেকে খুব বেশি প্রশ্ন হয় না। এজন্য রিসেন্ট নিয়ে টেনশনের কিছু নেই। পত্রিকা পড়ার অভ্যাস করলে অটোমেটিক জিকে নলেজ ভালো হবে আপনার)

✅ Recent View [পরীক্ষার কিছুদিন আগে বের হয়]/রিটেন সাপ্লিমেন্ট (রিসেন্ট টপিকের উপর)

*** নোট : প্রিটেন পড়া শুরুতে সমুদ্রের মত মনে হবে। তবে টাইম নিয়ে পড়া গুছিয়ে ফেললে এটাও সহজ। এই পড়ার মাঝে আনন্দ খুঁজে নিতে হবে

=> যেই প্রকাশনার বা লেখকের বই ফলো করেন না কেন, নিজের মতো করে সব সাবজেক্ট এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রিভিয়াস প্রশ্ন থেকে সাজেশন তৈরি করে নোট করে নেয়া উচিত। তবে অবশ্যই সব লাইন লিখে নোট করার দরকার হবে না।

Photos from EduNova's post 05/08/2025

একটি গুরুত্বপূর্ণ পরামর্শ:
যারা ৫০তম বিসিএস দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশে বলছি—মৌলিক বইয়ে জোর দিন এবং নিয়মিত পত্রিকা পড়ুন।

এবার ৪৬ বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়—প্রচলিত গাইডবই যথেষ্ট নয়। তাই এখন থেকেই মাধ্যমিক পর্যায়ের সমাজবিজ্ঞান, উচ্চমাধ্যমিক পর্যায়ের নৈতিকতা ও সুশাসন, বাংলা, গণিত, বিজ্ঞান ইত্যাদি বোর্ড বই ধরে ধরে পড়া শুরু করুন।

মনে রাখবেন—বেসিকের কোনও বিকল্প নেই।
যারা বেসিক শক্ত করে, তারাই টিকে থাকে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Bangladesh Bureau Of Statistics
Dhaka
1207