28/10/2024
বৃষ্টি মানেই, মনের আকাশ
জানালা জুড়ে তুই,
বৃষ্টি মানেই, হাত বাড়িয়ে
তোকে আমি ছুঁই।
বৃষ্টি মানেই, গোপন কথা
মনে তোলে আলোড়ন;
বৃষ্টি মানেই, একলা আমি
তবু মনে বাজে মধুর সুর।
Looking for the beauty of nature that the Great Creator has given us on earth.
28/10/2024
বৃষ্টি মানেই, মনের আকাশ
জানালা জুড়ে তুই,
বৃষ্টি মানেই, হাত বাড়িয়ে
তোকে আমি ছুঁই।
বৃষ্টি মানেই, গোপন কথা
মনে তোলে আলোড়ন;
বৃষ্টি মানেই, একলা আমি
তবু মনে বাজে মধুর সুর।
21/10/2024
বন্ধু মানে ফাঁকা মাঠে একটুখানি হাওয়া
বন্ধু মানে এই জীবনে অনেকখানি পাওয়া
কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে
সেটা শুধু সময় বলে দেয়।
প্রকাশ্য শত্রুর থেকেও ভয়ংকর প্রতারক বন্ধু
কখনো কখনো কঠিন সময় আসে
সেটা হতে পারে ১দিন/১ বছর/ ১৬ বছর পরেও
ভাবতে হয়, সিদ্ধান্ত নিতে হয়,
কখনো কখনো সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়,
কিন্তু কারো জানা থাকে না এর ফল কি হবে।
কখনো ভাবে না যে সময়ের পরিবর্তনে
আবার হয়তো ঘুরে যেতে পারে পরিস্থিতি
কিন্তু আজ যা হারালাম তা কি আর পাবো
পেলেও কি তা পূর্ণতা পাবে বিবর্তনের পরে।
কখনো কখনো অন্তিম কে মানিয়ে নিতে হয়
স্বার্থ ব্যতিত কোন টানই চিরস্থায়ী নয়,
গাছ শিকড় ছাড়ে মাটির বুকে পানি নিতে
মাটি শিকড় আকরে ধরে টিকে থাকার তরে।
শিকড় ছিরে গেলে গাছ যেমন দাঁড়িয়ে থাকতে পারেনা
ঠিক মাটিও টিকে থাকতে পারে না স্রোতের তরে।
20/10/2024
একলা হলেই বুঝতে পারি
ভালোবাসি কতো,
একটা তুমি আছো বলেই
ভালো আছি এতো।
দূরে গেলেই তোমার থেকে
মায়া বাড়ে আরো,
এমন প্রেমে কেমন করে
বাঁধলে আমায় বলো।
তোমায় নিয়ে ভাবতে ওগো
ভীষণ ভালো লাগে,
মিশে আছো হৃদ গহীনে
সর্ব কুঠির জুড়ে।
17/10/2024
নিঃসঙ্গতা একটা ব্যাধি
একটা যুদ্ধ, এক অপ্রকাশ্য পাপ
না দেখা যায়, না ছোঁয়া যায়
না মরে যাওয়া যায়
শুধু ঝিম ধরে বসে থাকা
তিলে তিলে ধুঁকে মরা!
সময়ের পথ ধরে
কি যেন খুঁজে ফেরা
সবুজ পাতার ঘ্রাণে
জীবন খুঁজে চলা
বিস্ময়ে জীবন থমকে দাঁড়ায়
ভুল, সবই ভুল দেখায়
জীবনের শেষ গোড়ায়।
16/10/2024
জন্মভূমির অভিভাবক স্যাররা
আমি কি সত্যি কথা বলতে পারি ?
নাকি সত্যি বললে চাকরী থাকবে না ?
নাকি সত্যি বললে নিখোজ হয়ে যাব ?
নাকি সত্যি বললে মানহানি মামলা হবে ?
আমি যে খুব কষ্টে দিন জাপন করছি এই কথাটা বলতেও ভয় পাচ্ছি।
আমি আমার মাসিক বেতন দিয়ে ডিম-সবজি কিনে খেতেও হিমশিম খাচ্ছি,
বিগত ৭ বছরও বাজার পরিস্থিতি খারাপ ছিল কিন্তু বর্তমানে জঘন্য অবস্থা।
সিন্ডিকেটের দখলে বাজার: আয়ের চেয়ে দ্রব্যমূল্য বেশী,
দেশটা আসলে কে পরিচালনা করছে তাই বুজি না,
গণতান্ত্রিক সরকার ছাড়া কি কোন দেশের সার্ভিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব?
তার বড় উদাহরণ বর্তমান দেশের পরিস্থিতি।
আমেরিকার ভিসা যাদের রেডি তাদের কোন চিন্তা নেই,
যা পারে, যতক্ষণ পারে ফুটানি দেখিয়ে ফুরুত,
কিন্তু দেশ ? দেশের মানুষের কি হবে ? কে ভাবে সাধারণ মানুষের কথা ?
দেখে মনে হচ্ছে অঙ্গিকার বদ্ধ ১২ টা বাজিয়ে ছাড়বে।
14/10/2024
একটা বিকেল দাঁড়িয়ে আছে
ঠিক সন্ধ্যের গায়ে
একটা বিকেল যাচ্ছে চলে
ধীরে ধীরে মাপা পায়ে।
বিকেলের ঐ নিভু নিভু আলো
সন্ধ্যের পানে ধায়..
যেতে যেতে বিকেল চুপিচুপি
কত কিছু বলে যায়।
বিকেলের আলো মন করে ভালো
দিনের অবসানে
সন্ধ্যের আলো বার্তা আনে
কত গল্পের মুখরতা নিয়ে।
09/10/2024
তুমি ততোটাই আমার;
যতোটা আকাশ মেঘের,
আমি ততোটাই তোমার
যতোটা চাঁদ জ্যোৎস্নার।
হও যদি তুমি শিরোনাম
আমি হবো শেষ পৃষ্ঠার কলাম,
হও যদি তুমি অপেক্ষা
আমি ততক্ষণ মাইলফলক হলাম।
প্রিয়জনের কাছে গভীরতম
আলিঙ্গনের সুখ,
মুহূর্তের মধ্যে আটকা পড়ে
পৃথিবীর সকল রকম সুখানুভব।
09/10/2024
হারাম কখনো প্রশান্তি দিতে পারে না।
না হারাম সম্পর্ক, না হারাম সম্পদ।
হালালেই রয়েছে প্রশান্তি।
দুনিয়াতে ও এবং আখিরাতে ও..