Muktibrikkho

Muktibrikkho

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muktibrikkho, Dhaka.

09/02/2026

গাছের নাম গড় আয়ু (বছর)

বটগাছ ৬০০ বছর

অশ্বত্থ গাছ ৪০০ বছর

নিমগাছ ২০০ বছর

তেঁতুল গাছ ১৮০ বছর

মেহগনি গাছ ১৫০ বছর

অর্জুন গাছ ১২০ বছর

আমগাছ ১১০ বছর

জ্বাম গাছ ৯৫ বছর

তালগাছ ৯০ বছর

কাঁঠাল গাছ ৭০ বছর

আমাদের চারপাশের গাছগুলোর মধ্যে বট ও অশ্বত্থ গাছ সবচেয়ে দীর্ঘজীবী হয়, যা শত শত বছর বেঁচে থাকতে পারে।

অন্যদিকে ফলের গাছ যেমন কাঁঠাল বা আমগাছ তুলনামূলক কম সময় বাঁচলেও তা মানুষের গড় আয়ুর চেয়ে বেশি।

শ্রীনগরে মুক্তিবৃক্ষের চারা রোপণ করেছে বৃক্ষনদী 21/07/2025

শ্রীনগরে মুক্তিবৃক্ষ রোপন করেছে বৃক্ষনদী
https://www.facebook.com/share/p/18ZeD9RnRu/

শ্রীনগরে মুক্তিবৃক্ষের চারা রোপণ করেছে বৃক্ষনদী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা কে সি ইন্সটিটিউটে মুক্তিবৃক্ষ শিরোনামে স্মারক বৃক্ষরোপণ কর্ম.....

20/07/2025

শ্রীনগর মুক্তিবৃক্ষের চারা রোপণ করেছে বৃক্ষনদী
♥️♦️♥️
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা কে সি ইন্সটিটিউটে মুক্তিবৃক্ষ শিরোনামে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচী উদযাপিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৪ সাল হতে পরিচালিত সবুজ সুন্দরের এই উদ্যোগে একাত্ম হয়ে এই পর্বে সহযোগী হয়েছে প্রাণ ও প্রকৃতির সংগঠন বৃক্ষনদী।

১৯ জুলাই ২০২৫ শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের সভাপতি আলোকিত শিক্ষক ও প্রাণ প্রকৃতি রক্ষায় নিবেদিত পরিব্রাজক জনাব মুহাম্মদ জাহাঙ্গীর খানের সভাপতিত্তে বৃক্ষরোপণ ও আলাপচারিতায় অংশ নেন মুক্তিবৃক্ষের আহব্বায়ক কাজী জিয়া শামস, বৃক্ষনদীর সদস্য সচিব আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য রেবেকা শিল্পী, তৌহিদুল ইসলাম জনি, আতিক বিন আলী, রবিন হোসেন এবং জামিল জাহাঙ্গীর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কৃষি শিক্ষক এবং পরিচর্যাকারীদের নিয়ে এই অভিযানে স্কুল আঙিনায় জাম, কাঁঠাল, জলপাই, জারুল, জাম্বুরা, পেয়ারা, ঝাউ, কাঠবাদাম চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ ও পরিচর্যা শেষে সকলে মিলে শিক্ষক কক্ষে প্রীতি আপ্যায়ন ও প্রকৃতি বিষয়ক মত বিনিময়ে সম্মিলিত হন। সারাদেশের বর্তমান প্রাকৃতিক সংকট ও বিপর্যয় উঠে আসে এই পর্বে। বৃক্ষনদীর চলমান কর্মকাণ্ড এবং মুক্তিবৃক্ষের সহজিয়া পরিচর্যার সাথে প্রাতিষ্ঠানিক একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

উল্লেখ্য মুক্তিবৃক্ষ ও বৃক্ষনদী কেবল চারা রোপণ করেই সংবাদ করতে চায় না। চারার পরিচর্যা ও বেড়ে উঠা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। অনুষ্ঠানের নেপথ্য বৃক্ষসখ্য হিসেবে ভুমিকা রেখেছেন বৃক্ষবন্ধু কবি আমিরুল হাছান, বৃক্ষনদীর আহবায়ক মাহবুবুর রহমান সোহেল, কবি শাকিল সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, প্রকৃতিবন্ধু ইবনুল সাইদ রানা । মুক্তিবৃক্ষ, বৃক্ষনদী এবং মজিদপুর দয়হাটা কে সি ইন্সটিটিউটের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
🇧🇩♦️🇧🇩
মুহাম্মদ জাহাঙ্গীর আলম
সমন্বয়ক মুক্তিবৃক্ষ
🇧🇩♦️🇧🇩

16/05/2025

আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির জন্য এই গাছগুলো রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলো।

ওই প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করার আহ্বান জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

05/11/2024

https://www.facebook.com/share/p/cu # # /

'মুক্তিবৃক্ষ'
মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জীবন্ত ভাষ্কর্য হিসেবে একটি বুদ্ধনারকেল গাছের চারা রোপন করা হয়-
হিলস্ গার্ডেন প্রাঙ্গণে।

30/10/2024

অগ্রহায়ণের প্রথম দিন...

05/10/2024
ঘাস খাও 15/09/2024

https://www.shomoyeralo.com/news/277781

ঘাস খাও গত সতেরো বছরে এ এলাকা একবারের জন্যও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়নি। আজ আষাঢ়ে সন্ধ্যায় হঠাৎ বজ্রপাতে অন্ধকার নেমে এলো। সদ...

14/08/2024

আজ বিকাল ৩:৩০ মিনিটে। প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষার লড়াইয়ে যুক্ত হওয়ার আমন্ত্রণ

16/07/2024

খাগড়াছড়িতে মুক্তিবৃক্ষের চারা রোপণ
♥️♦️♥️
খাগড়াছড়ি সদর উপজেলার মধ্য বেতছড়িতে অবস্থিত পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ কৃষি খামার 'হিলস্ গার্ডেন' এ মুক্তিবৃক্ষ শিরোনামে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচী উদযাপিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৪ সাল হতে পরিচালিত সবুজ সুন্দরের এই উদ্যোগে একাত্ম হয়ে হিলস্ গার্ডেনে এ কর্মসূচি পালন করা হয়। এই আয়োজনে সহযোগী হয়েছে প্রাণ প্রকৃতি ও নিরাপদ কৃষি ভিত্তিক সংগঠন নিরাপদ কৃষি বলয়।

১২ জুলাই ২০২৪ শুক্রবার সকাল ১১ টায় হিলস্ গার্ডেন এ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জীবন্ত স্থাপত্য হিসেবে একটি বুদ্ধনারকেল গাছের চারা রোপন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিবৃক্ষ কর্মসূচির প্রধান সমন্বয়ক জনাব কাজী জিয়া শামস্, বিশিষ্ট ন্যাচারোপ্যাথী কনসালটেন্ট জনাব আলমগীর আলম, হিলস্ গার্ডেন এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম বাবু, নিরাপদ কৃষি বলয় এর খাগড়াছড়ির কো-অর্ডিনেটর জনাব মো: শহিদুল ইসলাম, কৃষি বিজ্ঞানী দেলোয়ার হোসেন, নিরাপদ কৃষি এবং খাদ্য বিষয়ক গবেষক, সংগঠক শাহরিয়ার মালিক, শফিকুল ইসলাম শাহীন, ইফতেখার বাদল, পরিবেশকর্মী ও শিক্ষক আবু ইউসুফ জিলানী, নিরাপদ কৃষি বলয় কর্মী বেলাল চৌধুরী, কিশোর চাকমা, কৃষক আবদুল কুদ্দুস প্রমুখ।

🇧🇩♦️🇧🇩
মো: শহিদুল ইসলাম
কো-অর্ডিনেটর, নিরাপদ কৃষি বলয়
খাগড়াছড়ি।
🇧🇩♦️🇧🇩

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka